Tag: সোহিনী

  • ছোটবেলায় ‘হিটলার’ ছিলেন সোহিনী!

    স্কুলজীবন শেষ করে কলকাতার লরেটো কলেজে উচ্চশিক্ষা নিয়েছেন টালিউড অভিনেত্রী সোহিনী গুহ রায়। এরপর পর একটি বেসরকারি কোম্পানির এইচআর-এর ভূমিকা থেকে সোজা টলিউড ইন্ডাস্ট্রিতে। তবে তার মনের বারান্দায় এখনো ঘুরপাক খায় কোচবিহারের সেন্ট মেরিস স্কুলে কাটানো দিনগুলো। স্মৃতিচারণায় আবেগে ভাসলেন সোহিনী। স্মৃতিচারণে বললেন নানা কথা-

    প্রাতিষ্ঠানিক জীবন:

    কোচবিহারে স্কুল শেষ করে কলকাতায় আসা। ছোটবেলার স্মৃতি বলতে স্কুলের সরস্বতী পুজা, লক্ষ্মীপুজা, দুর্গাপুজা, ভ্যালেন্টাইনস ডে, সপ্তাহ শেষে বন্ধুদের সঙ্গে কাটানো সময় এসব বেশ মজার ছিল। বাবা প্রচণ্ড কড়া ছিলেন। রাতে ঘোরাঘুরি করা পছন্দ করতেন না বলে বন্ধুরা ‘হিটলার’ বলতো। স্কুল জীবনই ‘দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ’। কোচবিহারে নাচের স্কুল, গানের স্কুল, ড্রইং শিখতে যাওয়া এগুলো মধুর স্মৃতি।

    কলকাতা:

    কলকাতায় এসেছি দশ বছরের বেশি হয়ে গিয়েছে। প্রথমবার একা পা রাখার অনুভূতি অন্য রকম ছিল। এখন অনেক পালটে গিয়েছে। কোচবিহারও পালটেছে। লোকজন বেড়েছে। নতুন স্কুল, কোম্পানি, প্রচুর শপিং মল হয়েছে। জীবনের গতি পালটেছে। অনেক উন্নত হয়েছে।

    স্কুল ও কলেজের সেরা স্মৃতি:

    সেন্ট মেরিস কো-এড স্কুল। শান্তই ছিলাম। তাও টুকটাক দুষ্টুমি করেছি। লরেটো কলেজ স্কুলের মতোই ছিল। ভীষণ ডিসিপ্লিন্ড। সেখানে থেকে মিসচিফ করা একটু ‘ডেয়ারডেভিল’ ব্যাপার। তাও বন্ধুদের সঙ্গে টুকটাক ক্লাস ফাঁকি, বাইরে খাওয়া-দাওয়া হয়েছে। গার্লস কলেজে থেকে এতটা মজা করব ভাবিনি।

    জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত:

    কঠিন পরিস্থিতি জীবনে আসবেই। স্ট্রাগল করে সেই উচ্চতায় বা পজিশনে পৌঁছনো উচিত। না হলে জীবনের স্বাদ নেই। তিন বছর স্ট্রাগল করেই চাকরি করেছি। তার পর ইন্ডাস্ট্রিতে। কঠিন মুহূর্ত কবে বন্ধ হবে বলা কঠিন। 

    অভিনয়ের শুরু:

    ছোটবেলায় নাচ-গান শিখেছি। স্বপ্ন ছিল টিভিতে মুখ দেখানোর। কিন্তু সেই সুযোগটা কোচবিহারে তখন ছিল না। কলকাতায় আসার পরে সিরিয়ালের অডিশনের জন্য ফোন আসে। অডিশনে সিলেক্ট হই। ‘রেশম ঝাঁপি’ সিরিয়াল দিয়েই অভিনয় জগতের ইনিংস শুরু। ব্যক্তিগতভাবে বলব, আমি সিরিয়াল, সিনেমা, সিরিজ সবকিছুই করতে চাই। ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরা এবং চ্যালেঞ্জ নিতে আমার ভালো লাগে। আমার অভিনীত ‘ফলোয়ার্স’ এ মাসেই রিলিজ করছে।

    টালিউডে পছন্দের অভিনেত্রী-অভিনেতা:

    স্বস্তিকা মুখোপাধ্যায় ফেভারিট। ভীষণ ভার্সেটাইল। অভিনেতাদের মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্য। প্রথম দুজনের সঙ্গে আমি কাজ করেছি।

    অভিনয়ে চ্যালেঞ্জিং:

    অবশ্যই সিরিয়ালে চ্যালেঞ্জ বেশি। একটা চরিত্র দীর্ঘদিন ধরে করতে হয়। যেটা দুই, তিন এমনকি পাঁচ বছর পর্যন্ত ধরে করতে হয়। দীর্ঘদিন একই চরিত্র করলে নিজেদের মধ্যেও পরিবর্তন আসে। কিন্তু একই জায়গা ধরে রাখতে হয়।

    ভালোবাসা দিবস যেভাবে কাটলো:

    ১৪ ফেব্রুয়ারি বাড়িতেই মা-বাবার সঙ্গে ভালো-মন্দ খেয়ে কাটালাম। কাজও ছিল। সেই সঙ্গে বেনামি কার্ড, গিফট, ফুলও এসেছে বাড়িতে। ফুলগুলোকে বাঁচিয়ে রেখে ঘর সাজাই। গিফট দিয়ে দিই অন্য কাউকে। বাঙাল বাড়ির মেয়ে আমি। ঝাল-তেল-মশলা দিয়ে মিশিয়ে মাটন, প্রন, ইলিশ রান্না বেশ পছন্দের।

    সাম্প্রতিক প্রেমপত্র:

    এখন প্রেমপত্র বলে কিছু নেই। ইনস্টাগ্রামে, ফেসবুকে প্রেমপত্রের মতো লিখে পাঠায়। বেশ মজা লাগে। কিছু মানুষ খুব গুছিয়ে লেখেন। প্রেমপত্রের সংজ্ঞাটা পালটে গেছে। স্কুলজীবনে একজনকে পছন্দ ছিল। কিন্তু সেটা প্রেম নয়, ওটা ওয়ান সাইডেড ভালো লাগা।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের পর সোহিনীর নিত্যদিনের সঙ্গী ‘চোখের পানি’

    গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চলতি বছরে গাঁটছড়া বেঁধেছিলেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। বিয়ের সাজে বেছে নিয়েছিলেন সাবেকিয়ানা। বিয়ের পর থেকেই আলোচনায় থাকেন এই দম্পতি জুটি। 

    কখনও ছুটি কাটাতে গিয়ে, কখনও আবার পরিবারের সঙ্গে সময় কাটানোর নানা মুহূর্তের সাক্ষী করেন অনুরাগীদেরও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন নিজেদের জীবনের সুখকর মুহূর্তগুলো। 

    কিন্তু এখনো কটাক্ষ তাদের পিছু ছাড়ে না। দুজনের সাবেক প্রেম নিয়ে আজও কথা ওঠে নেটপাড়ায়। কিন্তু বিয়ের পর ঠিক কেমন আছেন শোভন-সোহিনী? এর জবাবে বরাবর হাসি মুখেই দিতে দেখা গেছে এই জুটিকে।

    কিন্তু সোহিনীর একটি ভিডিও এই মুহূর্তে কৌতূহল বাড়িয়েছে নেটিজেনদের মধ্যে। হঠাৎই চোখের জলে দেখা মিলল অভিনেত্রীর? যা দেখে নেটিজেনরাও চমকে গেছেন। 

    সোহিনীর শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তার। কাঁদতে কাঁদতে একপ্রকার নাজেহাল অবস্থা। এসময় অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘মনে হচ্ছে চোখ নয়, কল। পানি পড়েই যাচ্ছে।’

    আসলে পেঁয়াজ কাটছেন সোহিনী। বিয়ের পর নিত্যদিন তাকে এই কাজটাই করতে হচ্ছে। তাই পেঁয়াজের ঝাঁজে এমন অবস্থা অভিনেত্রীর। সেটাই ভিডিওতে তুলে ধরলেন তিনি। ক্যাপশনে শোভনপত্নী লিখেছেন, ‘রোজের সঙ্গী’।

    ভিডিওর প্রথম ভাগ দেখে তাদের দাম্পত্যে কোনো অশান্তির আঁচ পেলেও, পরক্ষণেই আসল কারণ জেনে যান নেটিজেনরা। 

    অনেকেই সোহিনীকে ভিডিওর মন্তব্যে পেঁয়াজ কাটার কৌশল শিখিয়ে দেন, যার ফলে আর চোখ জ্বালা করবে না। অনেকেই আবার পুরো বিষয়টি মজার ছলে নিয়ে শোভনকে পেঁয়াজ কাটায় সাহায্য করতেও বলেছেন।

    বিনোদন ডেস্ক

  • নতুন রূপে একসঙ্গে ঋত্বিক-সোহিনী

    আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ছবির শুটিং শুরু। ছবিটি মূলত বাবা-মেয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে এক নারীর আগমন ঘিরেই যাবতীয় ঘটনা। ছবিতে বাবার চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। এমনিতেই প্রতিম ডি গুপ্তর ছবিতে সম্পর্ক আসে ব্যতিক্রমী আলোয় ভর করে, সরলরেখায় কখনোই নয়। আশা করা যায়, পরিচালক প্রতিমের সেই সূক্ষ্মতা এ ছবিতেও থাকবে। এখন অবশ্য ‘চালচিত্র’ নিয়ে ব্যস্ত আছেন পরিচালক। গতকাল শুক্রবারই মুক্তি পেয়েছে ছবিটি।

    এদিকে একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন ঋত্বিক ও সোহিনী। নায়ক-নায়িকাকে প্রথম একসঙ্গে দেখা যায় ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ছবি ‘ফড়িং’ সিনেমায়। কিন্তু জুটি হিসেবে ঋত্বিক-সোহিনীর প্রথম ছবি সাত বছর আগে মুক্তি পাওয়া মৈনাক ভৌমিক পরিচালিত ‘বিবাহ ডায়েরিজ’। এ ছবিতে দুজনের অসম্ভব ভালো রসায়ন সত্ত্বেও টালিউডে তাদের জুটি নিয়ে চর্চা হয়নি তেমনভাবে।

    অভিনয়গুণ দিয়ে ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি রয়েছে ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকারের। তারা একসঙ্গে যখন পর্দা শেয়ার করে নেন, দর্শকদের মুগ্ধ করে দেন। অনেক দিন পর আবার এক ছবিতে দেখা যাবে তাদের। আসছে বছর ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকেই ছবির শুটিং শুরু হবে বলে খবর পাওয়া গেছে।

    উল্লেখ্য, ২০১৯ সালে ঋত্বিক-রুদ্রনীলের ‘ভিঞ্চি দা’ ছবিতে অল্প সময়ের জন্য সোহিনীকে দেখা যায়। ২০২২ সালে অভিনন্দন দত্ত পরিচালিত ছবি ‘অনন্ত’-এ পুরো ছবিজুড়ে এই দুই তারকা ছিলেন। তবে খুব বেশি স্ক্রিন শেয়ার করেননি। প্রতিম ডি গুপ্তর নতুন ছবিতে একসঙ্গে থাকছেন সোহিনী ও ঋত্বিক। 

    ঋত্বিক এর আগে প্রতিমের চারটি ছবিতে কাজ করেছেন, ‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’, ‘আহারে মন’ এবং ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য।’ সবকিছু ঠিক থাকলে পরিচালকের সঙ্গে এই প্রথমবার কাজ করবেন সোহিনী।

    বিনোদন ডেস্ক

  • তারকাদের রাজনৈতিক পদে থাকা নিয়ে ফেসবুক লাইভে যা বললেন সোহিনী

    ভারতে বিজেপি বা তৃণমূল- প্রত্যেক রাজনৈতিক দলেই তারকারা রয়েছেন। তারকাদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়। তবে কোনো শিল্পীর রাজনৈতিক পদে থাকা নিয়ে আপত্তি জানিয়ে ফেসবুক লাইভে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী সোহিনী।

    rnrn

    সোহিনী বলেন, আমার মতে- কোনো শিল্পী যেকোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেই পারেন কিন্তু কোনো পদে যেতে পারেন না। কোনো শিল্পীর এই ২০২৪ সালে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিতই নয়। পদ আর ক্ষমতা পেয়ে গেলে কেউই আর ঠিক থাকেন না। 

    rnrn

    তিনি বলেন, আমার ওপরে যিনি রয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত হলে তার মতো করেই আমাকে কাজ করতে হবে। গদিতে এমন মোহমায়া রয়েছে, যে মানুষকে আর মানুষ থাকতে দেয় না। 

    rnrn

    কোনো শিল্পীর রাজনৈতিক চেতনা থাকতেই পারে; কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো শিল্পীর পদে যাওয়াকে বিশ্বাস করি না। কেউ গেলেও তার বিরোধিতা করি।

    rnrn

    ভারতে আর জি কর কাণ্ডে এক মেয়ে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও প্রতিবাদ জানিয়েছেন। অভিনেত্রী সোহিনী সরকার রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এসেছেন। এবার ফেসবুক লাইভে এলেন শিল্পীদের রাজনৈতিক পদে থাকা নিয়ে।

    rnrn

    আগামী সেপ্টেম্বরের ‘মহামিছিল’-এর ১১ দফা দাবির কথাও জানিয়েছেন তিনি। ‘আমরা তিলোত্তমা, আমাদের দাবি’ শীর্ষক একাধিক ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

    rnrn

    গত ১৩ আগস্ট থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার আর জি কর কাণ্ডে তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এ ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজে এখনো পর্যন্ত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। 

    rnrn

    বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্টও হয়েছে। তবে তদন্ত নেওয়ার পর নতুন করে কাউকে আটক বা গ্রেফতার করেনি সিবিআই। কবে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের রহস্যের জট খুলবে? কবে সুবিচার পাবেন সদ্য সন্তানহারা বাবা-মা?

    বিনোদন ডেস্ক

  • বিকিনি পরা ছবি পোস্ট করে যা বললেন সোহিনী

    এই প্রথমবারের মতো মালদ্বীপ ভ্রমণে টালিউড অভিনেত্রী সোহিনী গুহ রায়। শুটিংয়ের ফাঁকে কয়েক দিনের ছুটি আছেন তিনি। তাই সময় নষ্ট না করে শহরের বাইরে একান্ত যাপনে গা ভাসাতে মালদীপে পৌঁছেন এ অভিনেত্রী । একা নয়, বন্ধুদের সঙ্গে গেছেন তিনি। সমুদ্রের ধারে একটি বিলাসবহুল রিসোর্টে বিকিনিতে দেখা যাচ্ছে তাকে। 

    মালদ্বীপে ভ্রমণের বিভিন্ন ঝলক সামাজিকমাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করে সোহিনী বলেন, প্রচুর ছবি আর ভিডিও তুলছি। স্থানীয় খাবারও খাওয়ার পরিকল্পনাও রয়েছে। ভালো সময় কাটছে তার।

    মালদ্বীপে পা রেখেই সোহিনী উত্তেজিত হয়ে পড়েন। সেখান থেকে এক ফাঁকে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল। অবশেষে সেটি বাস্তবায়িত হলো। মুম্বাই থেকে এখানে পৌঁছে তারপর সিপ্লেনে দ্বীপে পৌঁছাতে হয়। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। 

    সামাজিকমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করেন সোহিনী। এ ছবি থেকেই স্পষ্ট বোঝা যায়, অভিনেত্রী রয়েছেন সমুদ্রের ধারে একটি বিলাসবহুল রিসোর্টে। তিনি বলেন, মালদ্বীপের মানুষের আতিথেয়তায় তিনি মুগ্ধ। প্রচুর ছবি আর ভিডিও তুলছি। স্থানীয় খাবারও খাওয়ার পরিকল্পনাও রয়েছে। ভালো সময় কাটছে তার।

    মালদ্বীপ থেকে সোহিনী সামাজিকমাধ্যমে বিকিনি পরা ছবি ছেড়েছেন। বর্তমান সময়ে পান থেকে চুন খসলেই তারকাদের নিয়ে শুরু হয় ট্রোলিং। আর সোহিনী কিনা তার ভক্ত-অনুরাগীদের জন্য বিকিনি পরে ছবি পোস্ট করেছেন। তিনি কি ভয় পাচ্ছেন?—এমন প্রশ্নের উত্তরে সোহিনী বলেন, জানি কটাক্ষ হতে পারে। এটি জীবনের অংশ। কিন্তু আমার ভালো লেগেছে, তাই পোস্ট করেছি। আমার বিশ্বাস— আমাকে যারা পছন্দ করেন, তাদেরও পছন্দ হবে।

    উল্লেখ্য, এ মুহূর্তে সোহিনী ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকে অভিনয় করছেন। আগামীকাল সোমবার শহরে ফিরছেন এ অভিনেত্রী। মঙ্গলবার থেকে শুটিংয়ে যোগ দেবেন বলে জানান সোহিনী।

    বিনোদন ডেস্ক

  • সাত পাকে বাঁধা পড়লেন সোহিনী-শোভন, দিলেন আবেগী বার্তা

    সম্পর্কে পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। সোহানী সঙ্গে শেয়ার করলেন বিয়ের কিছু ছবি।

    দেখা হওয়ার এক বছরে, একই সঙ্গে একই ঘরে- এই ক্যাপশনেই নতুন শুরুর খবর দিলেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। সঙ্গে শেয়ার করলেন জীবনের বিশেষ এই দিনের বিশেষ কিছু স্মৃতি।

    গত বছর এই বৃষ্টি মুখর দিনে প্রেমের সুন্দর মুহূর্ত এসেছিল সোহিনী-শোভনের জীবনে। ঠিক এক বছর পর এই দিনেই আইনি মতে বন্ধনে বাঁধলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগণার এক রাজবাড়িতে আইনি মতে বিয়ে করলেন দুজনে। ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান তারা। সেখানেই আয়োজন ছিল বিশেষ ব্যাচেলর পার্টির। দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাই আমন্ত্রিত ছিলেন সেখানে। ১৫ জুলাই চার হাত এক হলো টালিপাড়ার আলোচিত এই জুটির।

    বরাবরই সাবেকি সাজ বেশি পছন্দের সোহিনীর। এমনকি সাবেকি ঘরোয়া সাজেই সোহিনীকে দেখতে অভ্যস্ত তার অনুরাগীরাও। তাই বিয়ের এই বিশেষ দিনে গাঢ় খয়েরি বেনারসিতে সেজেছিলেন সোহিনী। সঙ্গে মানানসই ঘিয়ে ব্লাউজ, খোপায় জুঁই ফুলের মালা আর মানানসই সোনার গয়না। সাদামাটা কনের সাজে সোহিনীর এই রূপ বড়ই মুগ্ধকর! 

    অন্যদিকে শোভনের পরনে ছিল গাঢ় খয়েরি নকশা আঁকা সাদা পাঞ্জাবি। আর তার সঙ্গে মিলিয়ে গাঢ় খয়েরি ধুতি। বর-কনের সাজে দুজনকেই দেখাচ্ছিল দারুণ!

    গত বছর থেকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনী সরকারের বিচ্ছেদের খবর রটে যাওয়ার পর থেকেই শোনা যেতে থাকে সোহিনী এবং শোভন নাকি সম্পর্কে আছেন। তাদের একাধিক ঘরোয়া পার্টিতেও একসঙ্গে দেখা যায়। এমনকি একই সঙ্গে একই জায়গায় ঘুরতে যেতেও দেখা যায় দুজনকে। যদিও সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেন নি দুজন। খানিক আড়ালেই রেখেছিলেন নিজেদের সম্পর্ককে। কিন্তু প্রেম কী আর লুকিয়ে থাকে! অত:পর চলতি বছরের শুরু থেকেই টালিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল জুলাই মাসে সাতপাকে বাঁধা পড়বেন তারা। অবশেষে সেই কথাই হলো সত্যি।

    সোহিনী তার সামাজিকমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা! যদিও নিরাশ হয়ে দু:খ পাওয়া অনুরাগীর সংখ্যাও কম নয়। নতুন আলোয় ভরে উঠুক সোহিনী-শোভনের নতুন এই জীবন। এই কামনাতেই ভরেছে সোহিনীর সামাজিকমাধ্যমের পাতা। 

    বিনোদন ডেস্ক

  • শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন সোহিনী-শোভন

    আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালিউড তারকা সোহিনী সরকার-শোভন গঙ্গোপাধ্যায়। আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন, এরপরই তারা আইনি বিয়ে সেরে বিদেশে যাবেন। ফিরে এসে আনুষ্ঠানিক বিয়ে ও প্রীতিভোজের আয়োজন করবেন বলে জানা গেছে।

    আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করছেন আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে। আইনি বিয়ে সেরে সাতপাকে বাঁধা পড়বেন তারা। পরে বিদেশ থেকে ফিরে এসে আনুষ্ঠানিক বিয়ে ও প্রীতিভোজের আয়োজন করবেন বলে জানা গেছে।

    সম্পর্কের শুরু থেকেই তারা নেটিজেনদের মাঝে গুঞ্জন শুরু হয়। যদিও শুরুতে শোভন অস্বীকার করলেও, মুখে কুলুপ এঁটেন সোহিনী। পরে একফ্রেমে বন্দি ছবিতে তাদের দেখে নেটিজেনরা নিশ্চিত হন— প্রেমেই আছেন তারা। প্রণয় যে ক্রমশ পরিণয়ের দিকে গড়াচ্ছে, সেই আভাসও প্রথম আনন্দবাজার দিয়েছিল। 

    মঙ্গলবার জানা যায়, সব ঠিক থাকলে ১৫ জুলাই আইনি বিয়ে সারতে পারেন সোহিনী ও শোভন।

    বিয়ের দিন-তারিখ কি ঠিক হয়ে গেছে—সাংবাদিকের এমন প্রশ্নে শোভন জানিয়েছেন, সে রকম কিছু হলে তিনি সংবাদমাধ্যমকে জানাবেন। কিন্তু গণমাধ্যম সূত্রে জানা যায়, গায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলেই সোহিনী বিপণিবিতান থেকে সোনার গহনা কিনেছেন। 

    আনন্দবাজার সূত্র আরও জানায়, বিয়ের পর তারা একসঙ্গে থাকবেন বলে নতুন ফ্ল্যাটও কিনেছেন। যদিও এসব খবরে তারা কোনো মন্তব্য করেননি। কিন্তু বেশ কিছু দিন আগে তারা একসঙ্গে বিদেশ ঘুরে এসেছেন, সে খবর সত্য। সেদিন গণমাধ্যমে আলাদাভাবে ছবি দেখা গেলেও গায়কের অনামিকায় বাগদানের আংটি দেখা গিয়েছিল। তা নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা যায়—তারা নাকি দুজন বিদেশে বাগদান সেরে এসেছেন। এর পর থেকেই বিয়ের রটনা জোরাল। 

    বিনোদন ডেস্ক

  • ৬ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বাগদান, যা বললেন সোহিনী

    অভিনেতা রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। অভিনেত্রীর জন্ম ১৯৮৭ সালের ৬ই মার্চ। অন্যদিকে তার প্রেমিক শোভনের জন্ম ১৯৯৩ সালে। বয়সে প্রেমিকার চেয়ে ৬ বছরের ছোট শোভন। এই শোভনের গলাতেই নাকি মালা দিতে চলেছেন তিনি। সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল।

    যদিও শোভন বিষয়টি অস্বীকার করেছেন। তবে বাগদান-বিয়ে নিয়ে গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন সোহিনী সরকার। গায়ক শোভনের সঙ্গে বাগদানের বিষয়ে সোহিনী সরকার ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, ‘আমার অনামিকার কোনো আংটি দেখা যাচ্ছে না তো! আসলে হঠাৎ এটা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চান, সত্যিটা কী।’

    শোভনকে কি বিয়ে করার পরিকল্পনা করেছেন? এ প্রশ্নের উত্তরে সোহিনী সরকার বলেন, ‘চারপাশে অনেক বিয়ে হচ্ছে। তবে আমার মনে হয়, বিয়ে দেখে বিয়ে করে নেওয়া সাংঘাতিক ব্যাপার। আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভালো কিছু হবে। আসলে আমরা ভাবি যে, আমরা একা একাই সব করছি। কিন্তু আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে, আমরা শুধু বাস্তবায়ন করি।’

    আপনার জীবনে প্রেম এসেছে আবার প্রেম ভেঙেছে। কখনো থিতু হওয়ার কথা ভাবেননি? জবাবে সোহিনী বলেন, ‘জন্মের পর থেকেই আমরা থিতু হতে চাই। ভাঙতে আমরা কেউই চাই না। তবে প্রকৃতির নিয়ম, সবকিছু এক সময় ভেঙে যায়।’

    ২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

    ২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান। তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ১০ বছর প্রেম করে বিয়ের পিঁড়িতে সোহিনী

    ১০ বছর প্রেম করে বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় সিরিয়ালের নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায়। তার প্রেমিক জয়সূর্য গুপ্ত চাকরির কারণে থাকেন লন্ডনে, তিনি পেশায় ইঞ্জিনিয়ার। 

    rnrn

    সন্তোষপুরের মেয়ে সোহিনীর বিয়ে হচ্ছে নিউ গড়িয়া অঞ্চলে। স্কুল জীবন থেকেই তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। শুরু থেকেই তারা প্রেমের সম্পর্ক আড়াল করেননি। সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের একাধিক ছবি রয়েছে। 

    rnrn

    এত দিন দূরে থেকে প্রেম করেছেন। অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিলেন নায়িকা। চলতি মাসেই তাদের চার হাত এক হবে। দক্ষিণ কলকাতার একটি রেস্তরাঁয় বিয়ে হওয়ার কথা। 

    rnrn

    বিয়ে নিয়ে অভিনেত্রী বলেন, ২৭ জানুয়ারি বিয়ে করছি। লং ডিসট্যান্স সম্পর্ক আমার আর ভালো লাগে না। বিয়ে করে এক বছরের জন্য লন্ডনে চলে যাব। কারণ ও ওখানেই থাকে। তবে এখানে আমার কেরিয়ার আছে। তাই বেশি দিন থাকব না। এক বছর পর আবার চলে আসব। জয়সূর্যও এখানে ফিরে আসবে আমার জন্য।

    বিনোদন ডেস্ক

  • সোহিনীর সঙ্গে দ্বন্দ্বের জেরে ওয়েব সিরিজ থেকে বাদ পড়লেন তৃণা

    টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে দুই নায়িকার সংঘাতের সংবাদ। সোহিনী সরকারের সঙ্গে বিবাদের জেরে নাকি ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের শুটিং ছেড়ে বেরিয়ে গেছেন তৃণা সাহা। 

    ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, সিরিজ থেকেই তৃণা সাহাকে বাদ দেওয়া হয়েছে। আর তার বদলে অন্য নায়িকাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

    মেকআপ আর্টিস্ট আর ভ্যান নিয়ে নাকি সোহিনী-তৃণার মনোমালিন্যের সূত্রপাত। শোনা যাচ্ছে, তৃণা নাকি দাবি করেছিলেন তারও সোহিনীর মতো আলাদা ব্যবস্থা চাই। সোহিনীর ব্যক্তিগত যে মেকআপ ও হেয়ার স্টাইলিং টিম, তারা বছরখানেক ধরেই সবখানে অভিনেত্রীর সঙ্গে থাকেন। ‘মাতঙ্গী’র সেটেও হাজির ছিলেন তারা। সেটা দেখেই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আলাদা মেকআপ টিমের বায়না ধরেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী।

    এর পর আর্টিস্ট গ্রুপে নাকি সোহিনী কারও নাম না করেই লেখেন, ২০১৮ সাল থেকে নিজের যোগ্যতায় আলাদা স্টাইলিং টিম পেয়ে আসছেন তিনি। তাই অপেক্ষা করলে সময়মতো সবার জন্যই বন্দোবস্ত হয়। আর সেই কথা চাউর হতেই নাকি অপমানিতবোধ করে শুটিং ছেড়ে বেরিয়ে যান তৃণা।

    এদিকে তৃণার চলে যাওয়ার পর থেকেই শুটিং বন্ধ ছিল। তাতে নাকি বিস্তর ক্ষতি হয়েছে। গুঞ্জন, এটার জেরেই ওয়েব সিরিজ থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বদলে অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে নাকি নতুন কাজের প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন তিনি। কিন্তু এখনো কিছু চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক