Tag: সোনু নিগম

  • সোনুকে দেখেই মুখ ঘোরালেন সালমান, কারণ কী?

    একুশ শতকে সময় আরও দ্রুতগামী। চোখের পলকে পটপরিবর্তন। কিছুক্ষণ আগেও যা বর্তমান, মুহূর্তে সেটিই অতীত। সকালের ঘটনা বিকালে ভুলে যায় মানুষ। বলিভাইজানখ্যাত সালমান খানের বেলায় বুঝি এ নিয়ম খাটে না। না হলে ১০ বছরের পুরোনো ঝগড়া মনে রাখে কেউ? ভাইজান রাখেন। আর রাখেন বলেই তিনি সোনু নিগমের সঙ্গে একই মঞ্চে থাকলেও অনুষ্ঠানে যোগ দিলেন না। এ রকমই একটি ভিডিও শনিবারের বিকাল থেকে ভাইরাল সামাজিক মাধ্যমে। 

    দেখা গেছে, একটি অনুষ্ঠান মঞ্চে সালমান-সোনু নিগম। উভয়ের হাতে মোমবাতি। অনুষ্ঠানের উদ্বোধনে দুজনে উপস্থিত, স্পষ্ট ক্যামেরায়। তার পরও গায়ককে দেখে মুখ ঘুরিয়ে নিলেন নায়ক! মঞ্চ ছাড়েননি তিনি। কিন্তু প্রদীপ জ্বালানো থেকে দূরে সরিয়ে নিয়েছেন নিজেকে। অন্যদিকে বাকিদের অনুরোধে উপস্থিত অন্যান্য আমন্ত্রিতর সঙ্গে মোমবাতি হাতে প্রদীপ জ্বালাতে দেখা গেছে সোনুকে। পরস্পরের মধ্যে কোনো বাক্যালাপও হয়নি।

    ভিডিও প্রকাশ্যে আসতেই বলিউড সজাগ। হোলির আবহেও সম্প্রীতির বার্তা ছড়ালেন না দুই তারকা! বিষয়টি নিয়ে সমালোচনা শুরু। গায়ক অরিজিৎ সিংহের মতোই সোনু নিগমের সঙ্গেও যে সালমানের সদ্ভাব নেই— এই ভিডিও আবারও প্রমাণ করল। খবর, ভিডিও প্রকাশ্যে আসার পরেই সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল নায়ক ও গায়কের সঙ্গে। তারা সাড়া দেননি, কোনো কথাও বলেননি।

    কেন সালমান-সোনুর মধ্যে মনোমালিন্য? তার জন্য ফিরে যেতে হবে ১০ বছর আগে। সেই সময় এক নারী, গানের সংস্থা টি-সিরিহ কোম্পানির কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনেছিলেন। ভূষণ প্রভাবশালী। ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন সোনু। তিনি ভিডিওবার্তায় ভূষণকে তুলোধোনা করেছিলেন। প্রকাশ্যে এনেছিলেন বলিউডের স্বজনপোষণকে। 

    তার দাবি ছিল, শুধুই গান রেকর্ড সংস্থা নয়, প্রভাবশালী প্রযোজক, নায়কেরাও অনেক প্রতিভাকে উঠতে দেন না। সেই সময় তিনি নাম না করে বিঁধেছিলেন সালমানকে। কারণ সালমানের সিনেমায় সোনুর গান খুবই কম। তার পর থেকেই নাকি সোনুর সঙ্গে বাক্যালাপ বন্ধ ভাইজানের, এমনই শোনা যায় মায়ানগরীতে।

    বিনোদন ডেস্ক

  • মঞ্চে গান গাইতে গাইতেই অসুস্থ হয়ে পড়লেন সোনু নিগম

    ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম মঞ্চে গান গাওয়া অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েছেন। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে লাইভ অনুষ্ঠানেই বসে পড়েন তিনি। বর্তমানে তিনি শয্যাশয়ী।

    সম্প্রতি ভারতের পুনেতে একটি লাইভ পারফর্ম্যান্সের সময় এ ঘটনা ঘটে। নিজেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি শেয়ার করেছেন সোনু। 

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পুনের ওই লাইভ অনুষ্ঠানের আগে সোনুর শরীরে হঠাৎই প্রচণ্ড ব্যথা শুরু হয়। প্রথমে বিষয়টিতে খুব একটা গুরুত্ব না দিয়েই অনুষ্ঠান চালিয়ে গেছেন সোনু। ভক্তদের মনও জয় করেছেন। তবে পরে আর গান গাইতে পারছিলেন না যন্ত্রণায়।

    বিষয়টি নিয়ে সোনু তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে সোনুকে বলতে শোনা যায়, ‘পুনেতে পারফর্ম করার সময় হঠাৎ পিঠে যন্ত্রণা শুরু হয়। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। তবে আমি খুশি যে, এত কষ্টের মধ্যেও সেরা পারফর্ম্যান্স দিয়েছি।’

    তিনি বলেন, ব্যথা এতটাই বেশি হচ্ছিল যে, মনে হয়েছিল যেন তার মেরুদণ্ডে কেউ আঘাত করছে। একটু বেশি নড়াচড়া করলেই ব্যথা আরও বেড়ে যাচ্ছিল। সোনু নিগম তার ভক্তদের কথা মাথায় রেখে পারফর্ম করেছেন। অনুষ্ঠানে কোনো কমতি রাখেননি।

    শ্রোতাদের প্রত্যাশা পূরণ করা কর্তব্য বলেই মনে করেন সোনু। তাই ব্যথা নিয়েও ভক্তদের জন্য সেরাটা দিতে পেরে তিনি খুশি। পুনেতে পারফর্ম করার আগে সোনু আরও একটি ভিডিও শেয়ার করেছেন। 

    সেখানে দেখা গেছে, শিল্পী মাটিতে শুয়ে রেওয়াজ করছেন। ব্যথা নিয়েও তার গানের চর্চায় কোনো কমতি নেই। ভক্তরাও প্রশংসায় ভরিয়েছেন শিল্পীকে।

    বিনোদন ডেস্ক

  • ‘এ আর রহমান মহান কোনো গায়ক নন’

    অস্কারজয়ী সুরকার এ আর রহমান। যিনি সংগীত পরিচালনা, গায়ক ও গবেষক হিসেবে সমান দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি ভারতীয় সংগীতকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। বলিউড থেকে হলিউড, দেশিয় সংস্কৃতি থেকে আন্তর্জাতিক মঞ্চ- প্রতিটি জায়গায় তার সুরের মূর্ছনা ভিন্নমাত্রা যোগ করেছে। 

    ভারতবর্ষের গুণী শিল্পী এ আর রহমানকে নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। আর এ কারণে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন তিনি।

    আগেও রহমান সম্পর্কে মন্তব্য করেছেন সোনু নিগম। তিনি সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘যুবরাজ’ সিনেমার সংগীতকে ‘বেকার’ বলে সমালোচনা করেছিলেন।

    এবার এক সাক্ষাৎকারে সোনু নিগম বলেন, এ আর রহমান ‘মহান কোনো গায়ক’ নন, তবে সব সময় সুরে থাকেন। 

    তিনি এ সময় সুরকার হিসেবে এ আর রহমানের দক্ষতার প্রশংসা করেন। তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার কথাও বলেন।

    সোনু নিগম বলেন, এআর রাহমান খুব প্রশিক্ষিত গায়ক নন। তবে তার গলার স্বর খুব সুন্দর। তিনি নিজেই নিজেকে কখনো মহান গায়ক বলেননি, তাহলে আমরা কি বলব? তিনি জানেন তার কণ্ঠের টেক্সচার খুব সুন্দর, কিন্তু তিনি কখনো দাবি করেননি যে, তিনি একজন মহান গায়ক।

    সোনু বলেন, তিনি একজন মহান সুরকার। স্বাভাবিকভাবেই তিনি সব সময় সুরে থাকেন। আসল ব্যাপারটাই হলো সুরে থাকা। সুন্দর কণ্ঠ থাকলেও যদি কেউ সুরে না থাকেন, তাহলে কোনো লাভ নেই। তার কণ্ঠ হয়তো অতটা মহান নয়, তবে তিনি সব সময় সুরে থাকেন, কারণ তিনি এ আর রহমান।

    একই সাক্ষাৎকারে এ আর রাহমানের প্রশংসাও করেন সোনু নিগম। বলেন, রহমান আমাকে সৃজনশীল স্বাধীনতা দিয়েছিলেন। ‘যোধা আকবর’ সিনেমার ‘ইন লামহো কে দামান ম্যায়’ গানের একটি অংশে আমি নিজে সুর করেছিলাম, যা এ আর রহমান পছন্দ করে রেখে দেন।

    বিনোদন ডেস্ক

  • ‘কনসার্টে আসবেন না’— রাজনীতিকদের উদ্দেশে কেন এমন বার্তা সোনুর?

    ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। সমাজিক মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামতও দিতে দেখা যায় এই গায়ককে।  প্রতি বছরই শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তে সঙ্গীতশিল্পীরা কনসার্ট করে থাকেন। এবার এই কনসার্ট প্রসঙ্গেই ভারতের নেতা-মন্ত্রীদের এক হাত নিলেন সোনু। দিলেন বিশেষ বার্তা।

    সম্প্রতি সমাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সোনু। সেখানে তিনি রাজনীতিকদের কোনো রকম কানসার্টে উপস্থিত থাকার জন্য নিষেধ করেছেন। দিয়েছেন বিশেষ শর্তও। 

    ভিডিওর ক্যাপশনে সোনু লেখেন, দেশের রাজনীতিকদের উদ্দেশে বিনীত অনুরোধ, যদি শিল্পীর অনুষ্ঠানের মাঝে আপনাদের বেরিয়ে যেতে হয়, তা হলে দয়া করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

    সম্প্রতি রাজস্থানে একটি অনুষ্ঠানে গান করেন সোনু। সেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ছাড়াও একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একটি তিক্ত অভিজ্ঞতা প্রসঙ্গেই তিনি ভিডিওতে মনের কথা জানিয়েছেন। 

    ওই ভিডিওতে সোনু বলেন, অন্ধকারে মঞ্চ থেকে সকলকে দেখতে পাইনি। কিন্তু অনুষ্ঠানের মাঝেই দেখলাম নেতা-মন্ত্রীরা বেরিয়ে গেলেন! দেশের রাজনীতিকদের একটাই প্রশ্ন করতে চাই, আপনারা যদি শিল্পীদের সম্মান না করেন, তা হলে বাকিরা কী করবেন?

    রাজনীতিকদের উদ্দেশে সোনুর পরামর্শ, যদি বেরিয়ে যেতেই হয়, তা হলে তারা যেন এরপর থেকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বেরিয়ে যান। অন্যথায় কনসার্টে উপস্থিত থাকার কোনো প্রযোজন নেই। 

    সোনুর কথায়, শিল্পীর নিবেদনের মাঝে বেরিয়ে যাওয়ার অর্থ শিল্পীর পাশাপাশি সরস্বতীকে অসম্মান করা।

    বিনোদন ডেস্ক

  • ময়ূরীতে মুগ্ধ সোনু নিগম

    বিনোদন জগতের সংগীতশিল্পী সোনু নিগম ইনস্টগ্রামে ফলো করেন বঙ্গতনয়া মানসীকে। তার গানে লিভিং লিজেন্ডের মন্তব্য দেখে বাদশা বললেন, ‘আমার ঈর্ষা হচ্ছে’। 

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান আইডলের ১৫তম সিজনের মূলপর্ব জমে উঠেছে। আর অন্যান্য বছরের মতো এবারও সনি টিভির এই রিয়ালিটি শোর মঞ্চে জায়গা করে নিয়েছেন একঝাঁক তরুণ বাঙালি সংগীতশিল্পী। সেরা ১৬-র মধ্যে ৮ জন বাঙালি রয়েছেন চলতি বছর ইন্ডিয়ান আইডলে। যার অন্যতম কলকাতার বিন্দাস কন্যা মানসী ঘোষ। কলকাতার মানসীর গান শুনে চোখ জল বাদশার, কার দরদ ভরা কণ্ঠ কাঁদালেন শ্রেয়াকে?

    ২৪ বছরের এই কন্যার সুরেলা কণ্ঠ আর রাখঢাকহীন স্বভাব ইতোমধ্যে নজর কেড়েছে গোটা দেশের। মানসী মনের কথা চেপে রাখে না, যা মনে হয় তা নির্দ্বিধায় বলে ফেলে। চলতি সপ্তাহেও ইন্ডিয়ান আইডলে চলল মানসী-ম্যাজিক। 

    ফিরোজ খান স্পেশ্যাল পর্বে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন জিনাত আমান ও ফারদিন খান। এদিন মানসীর পারফরম্যান্স শুরুর আগে সঞ্চালক আদিত্য় নারায়ণ ফাঁস করেন, মানসীর গত সপ্তাহের পারফরম্যান্সের ভিডিওতে মন্তব্য করেছেন স্বয়ং সোনু নিগম।

    সোনুর গাওয়া ‘ইয়ে দিল দিওয়ানা’ গেয়ে চমকে দিয়েছিলেন মানসী। সেই গান শুনে সোনু জানান, ‘সাবাস’। গানের অরিজিন্যাল গায়কের কাছে এই প্রশংসা শুনে আপ্লুত মানসী। তবে সে কথা জেনে বাদশা তো বলেই ফেললেন ‘হায় মেরি জ্বলন’। অনেকেই হয়তো জানেন না— গানের সূত্রেই মানসীর সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে সোনুর। ইনস্টাগ্রামে মানসীকে ফলোও করেন সোনু নিগম!

    এদিনও ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবির দম মারো দম গেয়ে তাক লাগালেন মানসী। তার পারফরম্যান্সে মুগ্ধ জিনাত আমানও। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘তুমি তো পুরো বোমা! অসাধারণ গেয়েছ। এই এপিসোডটা সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে, আর আমার মনে হয় তুমি একদম নিভর্য় হয়ে গেয়েছ’। 

    শ্রেয়াও বলেন, অডিশনেও আমরা ওর গান শুনে শকড হয়ে গিয়েছিলাম। মানসী রকড, জাজেস শকড। মানসীকে ‘রকস্টার’ খেতাব দেন বাদশাও। 

    বাংলা রিয়ালিটি শোর জগতে পরিচিত নাম মানসী। স্টার জলসার সুপারস্টার সিঙ্গারের ফার্স্ট রানারআপও হয়েছেন তিনি। 

    উল্লেখ্য, গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনি ও রোববার রাত ৯টা থেকে সনি চ্যানেলে দেখা যায়। তিন বিচারকের পাশাপাশি সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আদিত্য নারায়ণ।

    বিনোদন ডেস্ক

  • সোনু নিগমকে নিয়ে এ কেমন মন্তব্য সোমি আলির

    বলিউড অভিনেত্রী সোমি আলি ভাইজান সালমান খানের সাবেক বান্ধবী হিসেবেই সর্বাধিক পরিচিত। এবার তিনি অন্যরকম একটা কারণে শিরোনামে এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি গায়ক সোনু নিগমের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেছেন।

    সংগীতশিল্পী সোনু নিগমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন অভিনেত্রী সোমি আলি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর পোস্টে তাকে বলতে শোনা গেছে—মানুষ এ রকমই হয় এবং তারা এভাবেই সবার সুবিধা নিয়ে থাকে।’ শুধু তাই নয়, তার সঙ্গে খারাপ আচরণ করেছেন বলেও অভিযোগও করেছেন এ অভিনেত্রী।

    সোমি লিখেছেন—এই ব্যক্তির প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল; কিন্তু একটি বই কখনই তার কভার দিয়ে বিচার করা যায় না। বিশ্বাস করুন, আমি প্রতারিত হয়েছি। কল্পনাও করতে পারছি না আমার সঙ্গে এটা যে করেছেন, তিনি আর কেউ নন— সোনু নিগম। ওর থেকে দূরে থাকুন। তিনি ভিডিও তৈরি করতে খুব পছন্দ করেন। এ ধরনের মানুষ অসামাজিক। তারপরও তার গান আমার ভালো লাগে। আমি আশা করিনি যে, তিনি এতটা নর্দমার স্তরে নেমে যাবেন।’

    অভিযোগ করে সোমি বলেন, ‘কিছুদিন আগে আমি একটি টকশো শুরু করেছি। কয়েকজনের সাক্ষাৎকারও নিয়েছি। সোনু নিগম এসে প্রচুর ভালো কথা বলেছিলেন সেখানে। অনেক তথ্যও পেয়েছিলাম। কথাগুলো শুনে আমার মনে হয়েছিল তিনি সত্যিই একজন বিচক্ষণ মানুষ, যা বলছেন সেগুলো হয়তো জীবনে বিশ্বাসও করেন কিন্তু পরে আমি তার সঙ্গে কিছু বিষয়ে যোগাযোগ করায় দেখলাম কোনো মেসেজের আর উত্তর আসেনি।’

    তিনি বলেন, ‘টকশো-তে আসার জন্য কোনো টাকা নেননি তিনি। কারণ আমরা টাকাও দিতে পারিনি। খুব ছোট একটা আয়োজন আমাদের। আমাদের কোনো স্পনসর নেই, কিন্তু পরে জানলাম যে, ভদ্রলোক যাকে আমি শ্রদ্ধা করি, তিনি আমার শোতে এসেছিলেন একটি উদ্দেশ্য নিয়ে। তার উদ্দেশ্য ছিল— একজন মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়া। মুম্বাইয়ের এক ব্যক্তি, যার সঙ্গে আমার ভালো যোগাযোগ ছিল।’

     সোমি আরও বলেন, ‘আমি বুঝতে পেরেছি যে, তিনি শোতে এসেছেন, যাতে তিনি তার নিজের কিছু কথা তুলে ধরতে পারেন। একই সঙ্গে কাউকে বোঝানোর চেষ্টা করেছেন—আমি আপনার সাবেকের শোতে আছি, যা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় বলা চলে। এ ঘটনার পর সোনুকে আরও একটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন সোমি। তবে গায়ক তার সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

    বিনোদন ডেস্ক

  • শিল্পী সোনু নিগমের ওপর হামলা

    মুম্বাইয়ে কনসার্ট শেষে মঞ্চ থেকে নামার সময় ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বন্ধু রাব্বানি খানসহ দুজন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজারের।

    rnrn

    এক প্রতিবেদনে আনন্দবাজার জানায়,সোমবার সন্ধ্যায় চেম্বুরের একটি অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে তিনি সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও। এ সময় সোনুকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি।

    rnrn

    প্রত্যক্ষদর্শীরা জানান, সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলের সামনে চলে আসেন গায়কের দেহরক্ষী। এ সময় তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত। এরপর সোনুকে ধরতে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রাব্বানি খান। ফলে রাব্বানিকেও ধাক্কা মেরে ফেলে দেন তিনি। তবে সোনুকে আর আঘাত করতে পারেননি ওই বিধায়কের ছেলে।

    rnrn

    প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় সাত ফুট নিচে পড়ে যান সোনুর বন্ধু রাব্বানি ও দেহরক্ষী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান গায়ক। তাদের আঘাত গুরুতর কি না তা জানতে এক্সরে করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • কনসার্টে সোনু নিগমের ওপর হামলা

    মুম্বাইয়ের চেম্বুর এলাকায় একটি কনসার্টে সোনু নিগম ও তার টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সোনুর ম্যানেজার সায়রা ও তার বন্ধু-গায়ক রাব্বানি খান আহত হয়েছেন।

    সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে দুর্ব্যবহার করেন। বিধায়কের ছেলে সোনুর সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন এবং সেই কারণেই তারা মঞ্চে গিয়েছিলেন।

    বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন এবং সোনু যখন মঞ্চ থেকে নামছিলেন তখন স্টেজের পেছনে তাকে ধাক্কা দেয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

    এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ই-টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সোনুকে ধাক্কা দেওয়ার সময় তার দেহরক্ষী বাঁধা দিলে তাকে ধাক্কা মেরে ফেলে দেন বিধায়কের ছেলে। এর পর তিনি সোনুকে ধরতে যান, তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বন্ধু রাব্বানি খান। এর পর রাব্বানিকেও ধাক্কা মারেন তিনি। এ সময় সিঁড়ি নিচে মাটিতে পড়ে যান রাব্বানি। সৌভাগ্যবশত সোনু কোনো আঘাত পায়নি, কিন্তু যে দুই ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তারা আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল।

    এ নিয়ে বিস্তারিত কিছু না জানালেও সংবাদমাদ্যমটিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনু নিগম নিজেও।

    বিনোদন ডেস্ক