Tag: সোনম

  • আয়নায় নিজেকে দেখে ভেঙে পড়তেন সোনম, কেন এ হীনম্মন্যতা

    বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরের মেয়ে শুনেই যেন মুষড়ে পড়তেন সোনম। কারণ তার লোমশ চেহারা। অবশেষে আত্মবিশ্বাস ফিরে পেলেন বলিপাড়ার এক অভিনেত্রীকে দেখে।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, মায়ানগরীতে তাকে বলা হয় চির তরুণ৷ প্রতিটি জন্মদিনে সবার বয়স বাড়ে। কিন্তু তার বয়স যেন আটকে রয়েছে একই জায়গায়। তিনি হচ্ছেন বহুল জনপ্রিয় ‘নায়ক’খ্যাত সিনেমার নায়ক অনিল কাপুর। সুপুরুষ বলে তকমা দেওয়া হয় তাকে। আবার একইভাবে অনিলের শরীরের লোম নিয়ে কম ঠাট্টাতামাশা হয়নি নেটপাড়ায়। এ ক্ষেত্রে নাকি মেয়ে সোনম কাপুর একেবারে বাবার মতো। 

    বলিপাড়ায় ছিপছিপে সুন্দরী অভিনেত্রী বলে নামডাক রয়েছে তার। তবে একটা সময় ছিল যখন নিজেকে আয়নায় দেখে ভেঙে পড়তেন সোনম। লোকে ঠাট্টা করে বলত— ‘এই দেখ অনিল কাপুরের মেয়ে’। আর তা শুনেই যেন মুষ়ড়ে পড়তেন তিনি। কারণ তার লোমশ চেহারা। অবশেষে আত্মবিশ্বাস ফিরে পান এক অভিনেত্রীকে দেখেই।

    বয়ঃসন্ধির সময় থেকে শরীরে অল্প অল্প পরিবর্তন হতে শুরু করে সোনমের। মাত্র ১৬ বছর বয়সে সারা মুখে লোমে ভরে যায়। যে বয়সে নিজেকে সুন্দরী ভাবার কথা, সেই বয়স থেকে মুখে লোম, গালভর্তি ব্রণ। অনেকেই কটাক্ষ করে বলতেন—এই দেখ অনিল কাপুরের মেয়ে’। শুনে আরও ভেঙে পড়তেন সোনম।

    অভিনেত্রী বলেন, অল্প বয়সে ‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম’ বা পিসিওডি ধরা পড়ে তার শরীরে। সে কারণেই এমন পরিবর্তন। তবে অভিনেত্রী ভরসা পান অভিনেত্রী কাজলকে দেখে। তিনি বলেন, তার মা-ই মেয়ের হীনম্মন্যতা দূর করতেই কাজলের ছবি দেখান। সেই সময় জোড়া ভ্রু ছিল কাজলের। মুখে লোম ছিল। তবু নব্বইয়ের দশকের অন্যতম সফল অভিনেত্রী হতে পেরেছিলেন অজয়পত্নী। সেটি দেখেই আত্মবিশ্বাস ফিরে পান অনিলকন্যা।

    বিনোদন ডেস্ক

  • প্রতিটা সূর্যোদয় যেন একেকটা উপহার: সোনম

    শহরের জীবন থেকে ছুটি নিয়ে বলিউড অভিনেত্রী সোনম কাপুর তার পরিবারের সঙ্গে মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন। সেখানে সবার সঙ্গে উপভোগ করেছেন শান্তিপূর্ণ ছুটি। তার স্বামী আনন্দ আহুজা, ছেলে বায়ু তো ছিলওই, সঙ্গে তার বোন রিয়া কাপুর ও তার স্বামী করণ বুলানিও যোগ দিয়েছিলেন এ ভ্রমণপিপাসুতে। সোনম মালদ্বীপে দারুণ আমেজে ছুটি কাটিয়েছেন। তাদের সেই সুন্দর মুহূর্তের কিছু ছবিও এ অভিনেত্রী ইতোমধ্যে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

    সাগরের নীল জলে স্নরকেলিং থেকে শুরু করে সমুদ্রসৈকতে নানা রকমের খেলা খেলা, খোলা আকাশের নিচে বসে গল্প করা সব কিছুর জন্য তিনি তার পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    পোস্ট করা ছবির ক্যাপশনে সোনম লিখেছেন— যখন আমাদের ছুটি শেষ হলো, তখন আমি নিজেদের কাটানো সুন্দর মুহূর্তগুলোর প্রতিফলন আমার মধ্যে দেখতে পাই৷ এই ট্রিপটা জাদুর থেকে কম কিছু নয়। এসব ঘুরতে যাওয়াগুলো আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করে। আমাদের মধ্যকার বন্ধনকে আরও গভীর করে৷ আমরা পৌঁছানো থেকে দ্বীপগুলোর অসাধারণ সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম।

    সোনম আরও বলেন, ‘সাগরের নীল জল, নরম সাদা বালি এবং প্রাণবন্ত প্রবাল প্রাচীর আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চারকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। প্রতিটি সূর্যোদয় যেন একেকটা উপহার বলে মনে হতো। প্রতিটি নতুন দিন আমাদের সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়।

    সোনম উল্লেখ করেছেন যে, কীভাবে তার ছেলে বায়ুর প্রকৃতির বিস্ময়কে নতুন নতুন করে আবিষ্কার করত। তিনি লিখেছেন—আমাদের দিনগুলো হাসি, নতুন কিছু খোঁজা এবং একসঙ্গে ভরা ছিল। আমরা রঙিন মাছের মধ্যে স্নরকেলিং করতাম, সমুদ্রসৈকতে খেলা করতাম বা পুলের পাশে আরাম করতাম— প্রতিটি মুহূর্ত ছিল খুব খুব বিশেষ। সন্ধ্যায় আমরা খাবারের জন্য জড়ো হতাম। এই ছুটি আমাদের পারিবারিক সময়ের গুরুত্বের কথা মনে করিয়ে দিয়েছে। প্রতিটি মুহূর্ত একসঙ্গে উপভোগ করার আনন্দ দিয়েছে।

    উল্লেখ্য, অভিনেত্রী সোনমকে ‘ব্যাটল ফর বিত্তোরা’ সিনেমায় দেখা যাবে। এ ছবিটি লেখিকা অনুজা চৌহানের লেখা বেস্ট সেলার উপন্যাসের ‘ব্যাটল ফর বিত্তোরা’র ওপর ভিত্তি করে নির্মিত একটি ছবি।

    বিনোদন ডেস্ক

  • ‘তুমি আমার গোটা হৃদয়’, কাকে বললেন সোনম

    এ মুহূর্তে বলিউড অভিনেত্রী সোনম কাপুর আছেন স্কটল্যান্ডে। সেখানে সুন্দর মনোরম পরিবেশে কাটানো দিনযাপনের ঝলক গণমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা গেল সবুজে মোড়া স্কটল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করছেন নায়িকা। সঙ্গে আছেন আনন্দ, বায়ু ও পরিবারের অন্য সদস্যরা।

    সোমন হিন্দুস্তান টাইমস জানায়, গত ৯ জুন ছিল বলিউডের ‘ফ্যাশনিস্তা’ সোনম কাপুরের ৩৯তম জন্মদিন। ‘সাওয়ারিয়া’র হাত ধরে ক্যারিয়ার শুরু করা অনিলকন্যা এখন ক্যারিয়ার থেকে দূরে সংসার নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছেলে বায়ুর জন্মের পর তাকে ঘিরেই সোনমের গোটাদুনিয়া। এর মাঝে ৩৯তম জন্মদিনটা দুর্দান্ত কাটল নায়িকার। আর স্ত্রীর বিশেষ দিনটা আরও বিশেষ করে তুলতে ছুটে গেলেন স্কটল্যান্ডে। সেখানেই বার্থ ডে সেলিব্রেশনের আয়োজন করেছিলেন স্বামী আনন্দ আহুজা।

    স্ত্রীর জন্মদিনে এ জমকালো আয়োজন আনন্দের জন্য এক বিশেষ কিছু। যদিও বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডনেই বেশি সময় কাটে সোনম কাপুরের। ব্যবসার সূত্রে রানির দেশেই থাকতে হয় তাদের। বিয়ের চার বছরের মাথায় তাদের কোল আলো করে আসে পুত্রসন্তান বায়ু। 

    স্বামী-সন্তানকে নিয়ে স্কটল্যান্ডে নিজের ৩৯তম জন্মদিন সোনমের জন্য হয়ে থাকল এক বিশেষ কিছু। এই সেলিব্রেশনে বাবা অনিল কাপুর সঙ্গী না হলেও ছিলেন বোন রিয়া কাপুর। জন্মদিনের চোখধাঁধানো আয়োজন দেখে সবাই হতবাক। কেককাটা থেকে সুন্দর করে সাজানো সুবিশাল ডিনার টেবিল, লাইভ মিউজিক— পার্টিতে ছিল না এমন কিছু নেই।
    তাই সোনম কাপুর নিজের জন্মদিনে কাছের মানুষকে ধন্য়বাদ দিতে ভোলেননি। তার কথায়— ‘আনন্দ তুমি আমার গোটা হৃদয়। বায়ুর সঙ্গে আমরা যে স্মৃতিগুলো যাপন করছি, সেগুলো সবচেয়ে বেশি স্পেশ্যাল। রিয়া, তুই পৃথিবীর সেরা সারপ্রাইজগুলো প্ল্যান করিস। আমি জানি আমি পৃথিবীর সবচেয়ে লাকি দিদি…। নিজের পোস্টে বাবা-মা, শ্বশুর-শাশুড়িকেও ধন্যবাদ জানাতে ভোলেননি সোনম কাপুর। 

    উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ভালোবাসে বিয়ে হয় সোনম ও আনন্দের। বিয়ের পর থেকে আনন্দকে নিয়ে কম কটূক্তি শুনতে হয়নি সোনমকে। কখনো বরের রূপ নিয়ে, কখনো নায়িকাকে ‘গোল্ড ডিগার’ তকমা দেওয়া হয়েছে। আনন্দকে ‘বুড়ো’ বলেও ট্রল করা হয়েছে। যদিও তাদের বয়সের ফারাক মাত্র দুই বছর।

    অথচ যে স্বামীকে নিয়ে সমালোচিত ছিলেন সোনম, তিনি হচ্ছেন— ভারতের সবচেয়ে বড় এক্সপোর্ট কোম্পানি শাহি এক্সপোর্ট হাউজের ম্যানেজিং ডিরেক্টর আনন্দ আহুজা। যা অক্ষয়, সালমানদের থেকে অনেক বেশি সম্পত্তির মালিক আনন্দ। জানা যায়, এ মুহূর্তে আনন্দের সম্পত্তির পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা। অন্যদিকে সোনম মাত্র ১২ কোটি টাকার মালিক। 

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • রাজা চার্লসের অভিষেকে সোনমের কাণ্ডে নেটিজেনদের মাথা হেঁট

    গত বছর সিংহাসনে বসলেও সদ্য রাজা হিসেবে সিংহাসনে অভিষিক্ত হলেন তৃতীয় চার্লস। উইন্ডসর রাজপ্রাসাদে রাজা চার্লসের সেই রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুরও।  

    rnrn

    অভিষেক অনুষ্ঠানে সোনমের কাণ্ডকারখানা দেখে মাথা হেঁট ভারতীয় নেটিজেনদের। সমাজমাধ্যমের পাতায় স্পষ্ট তার ছাপ।

    rnrn

    পোশাকশিল্পী অনামিকা খান্না ও এমিলিয়া উইকস্টেডের বানানো পোশাক পরে করোনেশন কনসার্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সোনম। 

    rnrn

    মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে সোনম বলেন, আমাদের কমনওয়েলথ একতার প্রতীক। একসঙ্গে আমরা গোটা দুনিয়ার এক-তৃতীয়াংশ জনগণ, বিশ্বের তিন ভাগের এক ভাগ জলভাগ আমাদের, চার ভাগের এক ভাগ স্থলভাগে আমরাই বসবাস করি। আমাদের প্রত্যেকের মধ্যেই বিশেষত্ব আছে। তবে আমরা এক হয়ে উঠে দাঁড়াই।

    rnrn

    সোনম আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, বৈচিত্র্য ও মূলবোধের দ্বারা অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমরা বদ্ধপরিকর। এমন এক ভবিষ্যৎ যেখানে সবার মতামত সমানভাবে মূল্যবান।  

    rnrn

    সোনমের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। অনেকের মতে, এটা ভীষণ লজ্জার! এমন একটা আদ্যোপান্ত সেকেলে অনুষ্ঠানে হাজির থাকাই লজ্জার, তার ওপর আবার এমন একটা বক্তব্য! 

    rnrn

    অনেকের দাবি, এটা তো আন্তর্জাতিক লজ্জা! পঞ্চম শ্রেণির পড়ুয়ারা এর থেকে ভালো কথা বলতে পারে।

    rnrn

    ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাত পাক ঘোরেন সোনম। আনন্দ লন্ডন-নিবাসী হওয়ায় বিয়ের পর থেকে সেখানে যাতায়াত অনেক বেড়েছে অভিনেত্রীর। অন্তঃসত্ত্বা অবস্থাতেও অনেকটা সময় লন্ডনেই কাটিয়েছেন সোনম। 

    rnrn

    সেই সূত্রেই ইংল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান চাক্ষুষ করার ডাক পেয়েছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন টম ক্রুজ, কেটি পেরি, লায়োনেল রিচির মতো হলিউডের তাবড় তারকারাও।

    অনলাইন ডেস্ক

  • মা হয়েছেন যার সহায়তায়, ফাঁস করলেন সোনম

    গত বছর আগস্টের শেষে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর অহুজা। ছেলের জন্মের পর থেকে মাতৃত্বের প্রতিটা মুহূর্তই উপভোগ করছেন অনিল-কন্যা। হাতে কোনো নতুন কাজও নেননি সোনম। পুরো সময়টা দিচ্ছেন ছেলে বায়ুকে।

    rnrn

    ২০ ফেব্রুয়রি ছমাস পূর্ণ হরো সোনমের ছেলের। কোনো ধরনের সি সেকশন নয়, একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় ছেলের জন্ম দেন সোনম। অভিনেত্রী সন্তানসম্ভবা হওয়ার পরই নিজের এই ইচ্ছে কথার জানান। বরাবরই স্বাভাবিক পদ্ধতিতে সন্তানপ্রসবের পক্ষে অভিনেত্রী। কিন্তু কাজটা খুব সোজা ছিল না। এর পেছনে যার কৃতিত্ব তাকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

    rnrn

    অভিনেত্রী নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন, সেখানেই নিজের চিকিৎসকের ভূয়সী প্রশংসা করেন সোনম। লেখেন, আমার মা হওয়ার সমস্ত কৃতিত্ব ডাক্তার নিগম তালিবের। উনি সত্যিই সেরা।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • যে কারণে সোনমের সিনেমা কিনতে চাচ্ছে না কেউ!

    ২০১৯ সালে সোনম কাপুরের সর্বশেষ ‘দ্য জোয়া ফ্যাক্টর’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এর পর দীর্ঘ বিরতিতে চলে যান তিনি। এরই মধ্যে গত বছর প্রথমবারের মতো মা হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন— চলতি বছরই অভিনয়ে ফিরতে চান তিনি। 

    rnrn

    তবে মাতৃত্বকালীন বিরতি নেওয়ার আগে ‘ব্লাইন্ড’ নামে একটি সিনেমার শুটিং করেছিলেন তিনি। এটি মুক্তির মাধ্যমেই তার ফেরা সম্ভব ছিল। কিন্তু তার এ সিনেমাটি কিনতে আগ্রহ দেখায়নি কোনো ওটিটি প্ল্যাটফরম।

    rnrn

    ‘ব্লাইন্ড’ ২০১১ সালে মুক্তি পাওয়া একই নামের কোরীয় সিনেমার হিন্দি রিমেক এটি। ২০২০ সালের ডিসেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে ছবিটির শুটিং শেষ হয়। ছবিতে এক দৃষ্টিপ্রতিবন্ধী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। 

    rnrn

    কিছু দিন আগে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শিগগিরই ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে ছবিটি। কিন্তু নতুন খবর হলো— কোনো প্ল্যাটফরমই ছবিটি কিনতে আগ্রহ দেখায়নি।

    rnrn

    বলিউড হাঙ্গামাকে ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ওটিটি বিক্রির জন্য প্রযোজক ‘ব্লাইন্ড’-এর মূল্য নির্ধারণ করেছিলেন ৪০ কোটি রুপি। মূলত এত বেশি দামের কারণেই ছবিটি কিনতে আগ্রহী হয়নি কেউ। 

    rnrn

    এর কারণস্বরূপ একটি সূত্র জানিয়েছে, আনন্দ আহুজাকে বিয়ের পর বেশিরভাগ সময় লন্ডনেই থেকেছেন সোনম কাপুর। দীর্ঘদিন বিটাউনে না থাকায় তারকা হিসেবে তার জনপ্রিয়তা কমেছে। এ ছাড়া ‘ব্লাইন্ড’ সিনেমায় সোনম ছাড়া তেমন চেনা কোনো তারকা নেই। ফলে এত দামে ছবিটি কিনতে চায় না কোনো প্ল্যাটফরমই।

    rnrn

    বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, করোনার সময় ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে সরাসরি ওটিটিতে ছবি মুক্তি দেওয়ার চল শুরু হয়। প্রযোজকরাও প্রেক্ষাগৃহে মুক্তির ঝুঁকি না নিয়ে সরাসরি ওটিটি মুক্তি দিতে আগ্রহী হয়েছেন। কিন্তু এখন প্রেক্ষাপট বদলে গেছে। ওটিটি প্ল্যাটফরমের কর্তারা বুঝতে পেরেছেন, অনেক প্রযোজক যখনই বুঝতে পারেন তার ছবি হলে চলবে না, তখনই ওটিটিতে মুক্তি দিয়ে লাভ করতে চান। কিন্তু ওটিটিগুলো এখন আর এই ফাঁদে পা দিতে চায় না। তাদের বক্তব্য— আগে হলে মুক্তি পাক, তার পর দেখা যাবে। এখন বেশিরভাগ ছবির দাম নির্ধারিত হয় হলে কতটা চলল, সেই অনুযায়ী।

    বিনোদন ডেস্ক