Tag: সুস্মিতা

  • চারুর পোশাক ব্যবসা নিয়ে কোন সত্য প্রকাশ্যে আনলেন সুস্মিতা সেনের ভাই

    সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড সেনসেশন সুস্মিতা সেনের সাবেক ভ্রাতৃবধূ অভিনেত্রী চারু আসোপাকে সম্প্রতি সামাজিক মাধ্যমে পোশাক বিক্রি করতে দেখা গেছে। তিনি মুম্বাইয়ে পোশাক বিক্রি করতে গিয়ে ভীষণ কষ্টে জীবনযাপন করছেন বলে জানিয়েছেন। তাই অভিনেত্রী মেয়ে জিয়ানাকে নিয়ে মুম্বাই ছাড়তে বাধ্য হন। আপাতত তিনি রাজস্থানের বিকানেরে ফিরে গেছেন। চারুর জন্ম ও  বেড়ে ওঠা সেই বিকানেরে শহরে।

    সাবেক বিশ্বসুন্দরীর ভাইয়ের বউ অনলাইনে রাজস্থানি পোশাক বিক্রি করছেন, এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল বলিপাড়া। চর্চা বাড়তেই মুখ খুললেন চারুর সাবেক স্বামী রাজীব সেন। তিনিও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, চারু যতটা দেখাচ্ছেন ততটা দরিদ্র তিনি নন। সুস্মিতার ভাইয়ের দাবি— প্রমোদতরীতে ভ্রমণের সামর্থ্য রাখে চারু।

    কেবল এই একটি মন্তব্য করেই চুপ করে থাকেননি রাজীব। তিনি বলেন, একমাত্র কন্যা জিয়ানাকে তার থেকে সরিয়ে রাখার কৌশলও রপ্ত চারুর। চারু মেয়েকে নিয়ে রাজস্থানে— এই খবর জেনে দিল্লি থেকে সাবেক স্ত্রীকে ফোন করেছিলেন তিনি। মেয়েকে দেখতে চেয়েছিলেন। চারু নাকি তাতে উচ্চবাচ্য করেননি। 

    অথচ সামাজিক মাধ্যমে চারু জানিয়েছেন, তার শহরে রাজীবকে স্বাগত। শুধু এদিন নয়, বিচ্ছেদের পর থেকেই মেয়েকে নাকি বাবার কাছে ঘেঁষতে দেন না তিনি। আফসোস করে রাজীব বলেন, মাঝখান থেকে আমাদের ছোট্ট মেয়েটা কষ্ট পাচ্ছে। ওর ছেলেবেলা নষ্ট হয়ে যাচ্ছে।

    অভিনেত্রী চারু এখন অনলাইন পোশাক বিক্রেতা। এ বিষয়ে কী মত রাজীবের? এতে কি কোনোভাবে সেন পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে?—এমন প্রশ্নেরও জবাব দেন সুস্মিতার ভাই। অভিনেতা বলেন, চারু পরিশ্রম করে উপার্জন করছে। দেখে খুব ভালো লাগছে। তিনি বলেন, চারু কিন্তু এর আগে তার ভাই ও ভাইয়ের স্ত্রীকে নিয়ে প্রমোদতরীতে ভ্রমণ করতে গিয়েছিলেন। সেই সময়ে তিনজনের খরচ একা দিয়েছিলেন চারুই। 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে বিয়ে করা হয়নি সুস্মিতার

    বিয়ে না হওয়ায় কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বরং ভুল মানুষের সঙ্গে বিয়ে হতে হতে বেঁচে গেছেন, তা ভেবে স্বস্তি অনুভব করেন অভিনেত্রী।

    ৫০ ছুঁই ছুঁই বয়স। এখনো অবিবাহিত সুস্মিতা সেন। মাত্র ১৮ বছর বয়সে ব্রহ্মাণ্ডসুন্দরীর তকমা পেয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই অভিষেক বিনোদন জগতের সিনেমা ইন্ডাস্ট্রিতে। বলিউডে কাজ করতে করতে সিদ্ধান্ত নিয়েছিলেন মা হওয়ার। মাত্র ২৪ বছরেই একাকী মায়ের সব দায়িত্ব পালন করেছেন তিনি। তার জীবন অনেকের কাছেই অনুপ্রেরণা।

    সেই জীবনে যেমন সাফল্য দেখেছেন, তেমনই ব্যর্থতাও দেখতে হয়েছে। একাধিকবার মন দিয়েছেন, আবার মন ভেঙেছেও অনেকবার। কিন্তু সুস্মিতা ঠিক আর পাঁচজনের মতো চেনা পথের পথিক নন। তাকে ভিড়ের মাঝেও আলাদা দেখতে পাওয়া যায়।

     অনেকেরই কৌতূহল— কেন বিয়ে করেননি সুস্মিতা সেন। সম্প্রতি অভিনেত্রী নিজেই বলেছেন, বিয়ে করতে চাইলেও দুই মেয়ে আর চায় না। বিয়ে না হওয়ায় কোনো আক্ষেপ নেই তার। বরং ভুল মানুষের সঙ্গে বিয়ে হতে হতেও যে হয়নি, বেঁচে গেছেন তিনি। নিজেকে এখন ভেবেই স্বস্তি পান।

    রুপালি দুনিয়া বা তার বাইরের একাধিক নামিদামি ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে তার। কখনো রণদীপ হুডা, কখনো মুম্বাইয়ের রেস্তোরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, কখনো ললিত মোদি, আবার কখনো তার চেয়ে বয়সে অনেক ছোট রোহমান শলকে জড়িয়ে তার ব্যক্তিগত জীবনে উঠে এসেছে নানা আলোচনা-সমালোচনায়।

    সুস্মিতা বিয়ে করেননি কাউকেই। এ মুহূর্তে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে তার সংসার। বিয়ের কথা যে কখনই ভাবেননি তা কিন্তু নয়। পুরোনো এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, একবার তার বিয়ে প্রায় হয়েই যাচ্ছিল, কিন্তু মানুষটি সঠিক ছিল না। ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন সম্পর্ক থেকে। 

    অভিনেত্রী বলেন, আপনি যত বেশি সম্পর্কে থাকবেন, তত বেশি আপনার সম্পর্কের বিকাশ ঘটবে। আমি অনেকবার ভালোবেসেছি, ভালোবাসা হারিয়েছি। কিন্তু কে ছিলেন তার সেই প্রেমিক, যার সঙ্গে বিয়ের কথাবার্তা পাকা হয়েছিল? সে বিষয়ে কোনো উচ্চবাচ্য করেননি অভিনেত্রী। 

    তিনি বলেন, তার জীবনে যে পুরুষরা ছিল, তারা সবাই অসাধারণ ছিল। কিন্তু তারা তার জন্য যথাযথ ছিল না।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পরও সুস্মিতার সঙ্গেই ঘুরে বেড়ানোর কারণ জানালেন রোহমান

    ২০১৮ সালে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে যোগাযোগ হয়েছিল সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ও রোহমান শোলের। তার পর বছর তিনেক একসঙ্গে ছিলেন তারা। যদিও শেষ পর্যন্ত থিতু হওয়া হয়নি সুস্মিতার। বিচ্ছেদের সময় রোহমানের সঙ্গে নিজের ছবি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন—আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম… ভালোবাসাও থেকে যাবে। 

    সে কথাই রাখছেন সুস্মিতা সেন। একইভাবে কথা রেখেছেন রোহমান শোলও। এ মুহূর্তে তিনি নিজেকে ‘সিঙ্গেল’ বলেই পরিচয় দিচ্ছেন। তবু যেন সুস্মিতার সঙ্গে তার যাপন এখনো বিদ্যমান। এখনো সুস্মিতার ছায়াসঙ্গী হয়েই রয়েছেন রোহমান। কিন্তু কী কারণে?

    ২০২১ সালে আচমকাই প্রেমিক রোহমান শোলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা সেন। এরপর সামাজিক মাধ্যমের ললিত মোদির পাতায় ধূমকেতুর মতো আবির্ভাব হয় অভিনেত্রীর। প্রকাশ্যে সুস্মিতাকে ভালোবাসার কথা জানান বিতর্কিত সাবেক আইপিএল-কর্তা। 

    যদিও নীরব ছিলেন সুস্মিতা সেন। এর মাঝে হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। সুস্থ হয়ে ফিরেছেন কাজেও। সেই থেকেই তার সঙ্গে ফের দেখা যাচ্ছে রোহমান শোলকে। সাবেক প্রেমিকের ফিরে আসা নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

    যদিও রোহমান বলেন, আমি কেবল বন্ধু হয়েই রয়েছি ওর জীবনে। আমার ওর সঙ্গ ভালো লাগে। যখন একটা সম্পর্কে অনেকটা সময় দিয়ে দেয় কেউ, তখন সেটি থেকে পালানোর কোনো সুযোগ থাকে না; এর কোনো মানে নেই। একই সঙ্গে রোহমান এটা স্পষ্ট করেন তিনি এখন ‘সিঙ্গেল’। কিন্তু কেউ নাকি আর প্রেমের প্রস্তাব দিচ্ছেন না তাকে। কারণ তার নামের সঙ্গে সুস্মিতার মতো বড় তারকার নাম জড়িয়ে রয়েছে। তবে প্রেমে বিশ্বাস হারাননি রোহমান। ফের ভালোবাসতে ও প্রেমে পড়তে রাজি তিনি।

    বিনোদন ডেস্ক

  • তাহলে কি সুস্মিতা সেনকে ভুলে গেলেন মোদি?

    ২০২২ সালে আইপিএলে ললিত মোদি ও সুস্মিতা সেনকে বেশ আলোচনা সমালোচনায় মেতেছিলেন নেটিজেনরা। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বুক চাপড়ে বলেছিলেন, ‘সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করছি। বিয়েটাও একদিন হয়ে যাবে’। 

    এমন ঘোষণায় অভিনেত্রীর ভক্তরা বেশ হতাশ হয়েছিলেন। সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’ বলেও কম কটাক্ষ শুনতে হয়নি। ‘আমার অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করা সুস্মিতা সেনের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন ললিত মোদি। সাম্প্রতিক সময়ে রহস্যময়ী নারীতে মজেছেন তিনি। 

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ভালোবাসা দিবসে মোদির পোস্টে সুস্মিতাকে খুঁজছেন নেটিজেনরা। এ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। 

    ললিত মোদির পোস্টে এক রহস্যময়ী সুন্দরীকে দেখা গেছে, ললিতের সঙ্গে ওই নারীর ২৫ বছরের বন্ধুত্ব রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। 

    ক্যাপশনে জুড়ে দিয়েছেন- ‘মানুষ একবার ভাগ্যবান হয়। কিন্তু আমি দুবার হয়েছি। যখন ২৫ বছরের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হল। আশা করি তোমাদের সকলের জন্যও তাই হবে। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’। 

    তবে মোদির পোস্টে ওই নারীর কোনও পরিচয় দেননি। এ নিয়ে নেটিজেনরা  প্রশ্ন তুলেছেন- ‘এত তাড়াতাড়ি সুস্মিতা সেনকে ভুলে গেলেন?’ 

    অনেকে আবার ললিত মোদির নতুন প্রেমিকার সঙ্গে সুস্মিতার তুলনা টেনে বিশ্বসুন্দরীকে এগিয়ে রাখলেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘নাইটক্লাবে আসে সে সুযোগ’, শুনে কী বলেছিলেন সুস্মিতার বাবা

    বলিউড সেনসেশন ও মিস ইউনিভার্স সুস্মিতা সেনের ছোটবেলার জীবন ছিল কড়া অনুশাসনে। তাই সন্ধ্যা ৭টার মধ্যে বাড়িতে ঢুকতেই হতো তাকে। তার জীবনে সত্যিই কি ছিল এমন কড়া নিয়মকানুন? আজ্ঞে হ্যাঁ। অবাক হলেও এটিই সত্যি। বাবার ভয়ে তটস্থ থাকতেন মিস ইউনিভার্স।

    মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ১৯৯৪ সালে এই অনন্য খেতাব জয় করেন। প্রথম ভারতীয় নারী হিসেবে এমন কৃতিত্ব তারই। সুস্মিতার রূপ, অভিনয়— সবই ভক্তদের মুগ্ধ করেছে। এই বাঙালি তনয়ার জীবনের নানা ঘটনাই তৈরি করেছে শিরোনাম। 

    অভিনেত্রী তার বাবাকে যমের মতো ভয় পেতেন একটা সময়। নিয়মানুবর্তিতা থেকে জীবনবোধ— বাবার শিক্ষাই সুস্মিতার জীবনের পাথেয় হয়ে আছে। নাইটক্লাবে সময় কাটাবে মেয়ে? বাবার বেঁধে দেওয়া সময় শুনে চক্ষু চড়কগাছও হয়েছিল কন্যার। তারপর জীবনের মোড় ঘুরতে বাবার কাছে সত্যিটাও জানিয়েছিলেন সুস্মিতা সেন।

    সন্ধ্যা ৭টার মধ্যেই বাড়ি ঢুকতে হবে—এমনই ছিল সুস্মিতার বাবার কড়া নির্দেশ। নাইটক্লাব থেকে কি এত তাড়াতাড়ি বাড়ি ফেরা সম্ভব? বাবা যে কিছুতেই মানতে নারাজ। বলেছিলেন— সন্ধ্যা ৭টা মানেই বাবার কাছে রাত। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরতেই হবে বাড়ি। 

    সম্প্রতি সুস্মিতার একটি পুরনো ভিডিওর ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, মিস ইউনিভার্স ভাগ করে নিয়েছেন তার জীবনের কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি। অভিনেত্রী বলেন, এ রকমই ছিল আমার বাবার কড়া অনুশাসন, যা আমার জীবনের বড় শিক্ষা। একই জিনিস আমিও পরবর্তীকালে মেয়েদের ক্ষেত্রে মেনটেন করেছি।

    এসবের পরও নাইটক্লাবে যাওয়া কিন্তু কোনোভাবে বন্ধ হয়নি অভিনেত্রীর। এমনকি এক নাইটক্লাব থেকেই সুস্মিতার মিস ইন্ডিয়া হওয়ার পথ প্রশস্ত হয়েছিল। তাই বাধ্য হয়ে বাবাকে বলতে হয়েছিল— কোত্থেকে এ সুযোগ এসেছে তার কাছে। সুস্মিতা বলেন, সেদিনের ওই কথা শুনে বাবার রিঅ্যাকশন ছিল দেখার মতো। 

    তিনি আমায় প্রশ্ন করেছিলেন— তুমি তাহলে মোনার সঙ্গে নাইটক্লাবে যাও? আমি তো ভাবতাম তুমি পড়াশোনা কর।

    জীবনের পাওয়া না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই সুস্মিতার। বরং দুই কন্যাকে নিয়ে চুটিয়ে উপভোগ করতে চান জীবনের মুহূর্ত। যে কারণে সিনেমা থেকেও খানিক বিরতি নিয়েছিলেন সুস্মিতা। চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছিলেন। সুস্মিতার বলেন, এ মুহূর্তটা আর কখনো ফিরে আসবে না আমার জীবনে। কাজ আমি সারাজীবনই করব, তা আমায় করতেই হবে। সামাজিক-অর্থনৈতিক সব কারণেই। তবে পরিবার সবার আগে।

    বিনোদন ডেস্ক

  • গরমে সুস্মিতা কেন ঝালপানীয় খান

    গত এক মাস ধরেই গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড গরম থেকে পরিত্রাণ পেতে চিকিৎসকরা বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। গরম থেকে পরিত্রাণ পেতে ভারতীয় তারকা অভিনেত্রী সুস্মিতা সেন খাচ্ছেন ঝালপানীয়।

    সুস্মিতা সেন সাবেক ‘মিস ইউনিভার্স’। তার ছিপছিপে চেহারা দেখে বোঝার উপায় নেই তিনি ৫০-এর দিকে এগোচ্ছেন। ফিটনেস ঠিক রাখতে সুস্মিতা কী খান, সেটি জানার আগ্রহ অনেকের। 

    সুস্মিতা সঙ্গে একটি বোতল রাখেন। অনেকের ধারণা, সেই বোতলে পানি অথবা ডিটক্স পানীয় রাখেন। 

    সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘আমি মসলা খাবার এবং পানীয় খেতে পছন্দ করি। অনেকেরই ধারণা, মসলা খাবার মানেই অস্বাস্থ্যকর। কিন্তু তা নয়; মসলা শরীরের যত্ন নেয়।’

    গরমে কিছু কিছু মসলাযুক্ত খাবার স্বাস্থের জন্য ভালো—

    ১. ওজন নিয়ন্ত্রণে রাখতে শুকনো লঙ্কা দারুণ উপকারী। শরীরে জমে থাকা বাড়তি মেদ ঝরাতেও কার্যকরী। এমনকি শরীরে ক্ষতিকর কোলেস্টেরলও দূর করে।

    ২. মসলা কিন্তু হার্টের যত্ন নেয়। চিকিৎসকরা জানাচ্ছেন, ক্ষতিকারক কোলেস্টেরল কমাতে মসলা উপকারী। কোলেস্টেরল না বাড়লে হার্টের রোগের ঝুঁকিও কমে।

    ৩. মসলায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের ক্ষতিকর কোষগুলো রক্ষা করে। প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

    আরও পড়ুন

    >> 

    বিনোদন ডেস্ক

  • মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় উষ্ণতা ছড়ালেন সুস্মিতা

    কনকনে শীতে কাঁপছে মানুষ। আর এমন শীতের মধ্যেই দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে বসলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। নতুন বছর উপলক্ষ্যে ছুটি কাটাতে আজারবাইজানে গিয়েছিলেন এই অভিনেত্রী।

    সেখানে এই কনকনে শীতের মধ্যেই মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সাঁতার কাটেন সুস্মিতা। নিজের ইনস্টাগ্রামে এমনই এক ভিডিও শেয়ার করেছেন তিনি।

    যেখানে দেখা যায়, পাহাড়ের কোলঘেঁষে গড়ে উঠেছে রিসোর্ট। পাহাড়ের বিভিন্ন অংশে জমে আছে তুষার। এ রিসোর্টের সামনে সুইমিংপুল। তা থেকে ভেসে আসছে বাষ্প। কিছুক্ষণ পর দেখা যায়, সুইমিংপুলের জলে সাঁতার কাটছেন সুস্মিতা।

    ভিডিওর ক্যাপশনে সাবেক বিশ্বসুন্দরী লিখেছেন, ‘তুষারে ঢাকা পাহাড়। মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রা। একটি গরম আউটডোর পুল। অবশ্যই এ জলে ডুব দিতে ইচ্ছা করছে। উফ! দারুণ অভিজ্ঞতা।’

    পোস্টের জবাবে সুস্মিতা সেনের দত্তক মেয়ে রেনে সেন বলেছেন, ‘তুমি পরাবাস্তব’। তানাজ ইরানি বললেন, ‘বাহ! সত্যিই ইর্ষান্বিত’। রাতি পাণ্ডে লিখেছেন, ‘মনোরম দৃশ্য এবং সুন্দর তুমি’।

    আরও পড়ুন: 

    এর আগে একই স্থান থেকে আরও একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা সেন। যেখানে ছুটির মেজাজেই দেখা গেছে অভিনেত্রীকে।

    বিনোদন ডেস্ক

  • কামব্যাকের সময় পরিচালকদের ফোন করে কাজ চাইতেন সুস্মিতা

    বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন একটা সময় অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। পরে যখন তিনি ফিরে আসতে চান, তখন কাজ চাইতে সংকোচ বোধ করেননি। একাধিক ব্যক্তিকে ফোন করে কাজ চাইতেন সুস্মিতা।

    সম্প্রতি ‘মিড ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সুস্মিতা সেন। তার কথায়, তিনি একাধিক ওটিটি প্ল্যাটফরমের প্রধানকে ফোন করেন কাজের জন্য এবং জানান তিনি কামব্যাক করতে চান।

    আরও পড়ুন: 

    অভিনেত্রী বলেন, ‘আমি নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, হটস্টারের প্রধানদের ফোন করেছিলাম। আমি সোজাসুজি ফোন করে বলি আমি সুস্মিতা সেন, আমি একজন অভিনেত্রী। আমি আবার কাজে ফিরতে চাই এবং কাজ করতে চাই।’

    কিন্তু কেন এতটা দীর্ঘ সময়ের বিরতি নিয়েছিলেন সুস্মিতা? অভিনেত্রীর কথায়, আরও ভালোভাবে নিজেকে মেলে ধরার জন্য তিনি আট বছরের এই বিরতি নিয়েছিলেন। 

    তিনি মনে করেছিলেন, একজন ভালো অভিনেত্রী হতে গেলে জীবনকে উপভোগ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে।

    প্রসঙ্গত, সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া ৩’ কিছু দিন আগেই মুক্তি পেয়েছে। এই সিরিজের হাত ধরেই তিনি কামব্যাক করেছিলেন। তবে এ বছর শুরুর দিকে মুক্তি পাওয়া ‘তালি’ ছবিটি দারুণভাবে প্রশংসিত হয়েছে। এতে রূপান্তরকামী সমাজসেবী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা। বিরতি নেওয়ার আগে সুস্মিতা সেনকে টালিউডের সিনেমা ‘নির্বাক’-এ দেখা গিয়েছিল। এর পর ২০২০ সালে তিনি আরিয়া ওয়েব সিরিজের হাত ধরে ফিরে আসেন।

     

    বিনোদন ডেস্ক

  • ২৯ বছর আগে বাবাকে দেওয়া ওয়াদা পূরণ করলেন সুস্মিতা

    বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। অসুস্থতা কাটিয়ে উঠে ফিরেছেন শুটিংয়ে। 

    rnrn

    সম্প্রতি ‘তালি’ ওয়েব সিরিজের ট্রেলার প্রশংসিত হয়েছে। টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডি লিট)’ ডিগ্রি দেওয়া হলো সাবেক বিশ্বসুন্দরীকে।

    rnrn

    নিজের হাতে এ সম্মাননা গ্রহণ করতে পারেননি সুস্মিতা। অভিনেত্রীর হয়ে সম্মান গ্রহণ করেন তার বাবা সুবীর সেন। কেন? তা অডিওবার্তায় জানিয়েছেন অভিনেত্রী।

    rnrn

    তিনি বলেন, প্রথমেই অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভাইরাস জ্বরে আক্রান্ত। আর এ অবস্থায় যাতায়াত করার অনুমতি চিকিৎসকরা দেননি।

    rnrn

    সুস্মিতা বলেন, বাবার ভীষণ ইচ্ছে ছিল আমি গ্র্যাজুয়েট হবো। জীবন অবশ্য আমার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। ১৮ বছর বয়সে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাওয়ার সময় বাবাকে ওয়াদা করেছিলাম জীবনের পরীক্ষায় গ্র্যাজুয়েট হবোই। আজ আমার বাবা আমার হয়ে এই সম্মান নিলেন। আমার চোখের জল বাঁধ মানছে না। সারাজীবন এই স্মৃতি মনে থাকবে।

    rnrn

    আগামী ১৫ আগস্ট থেকে জিও সিনেমায় দেখা যাবে সুস্মিতার ওয়েব সিরিজ ‘তালি’। সিরিজে সমাজকর্মী শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। 

    rnrn

    চরিত্রের জন্য নিজেকে যেন একেবারে পালটে ফেলেছেন। সুস্মিতা ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নিতিশ রাঠোর, অঙ্কুর ভাটিয়া, ঐশ্বর্য নারকর।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সাবেক প্রেমিকের সঙ্গে নতুন প্রেমে সুস্মিতা

    সুস্মিতা সেন মাসখানেক আগে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর অ্যাঞ্জিওপ্লাস্টির ধকল কাটিয়ে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন এ বলিউড নায়িকা। আর এই লড়াইয়ে পাশে পেয়েছেন একসময়ের ভালোবাসার মানুষ রোহমান শলকে। এ কারণে সাবেক প্রেমিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা—এই গুঞ্জন এখন মানুষের মুখে মুখে।

    rnrn

    মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার কিছু ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। যাতে দেখা পাওয়া গেল সাবেক প্রেমিকেরও।

    rnrn

    একটি ভিডিওতে দেখা গেল স্ট্রেচিং করার পর একে-অপরের দিকে তাকিয়ে হাসেন সুস্মিতা আর রোহমান। তার পর একে-অপরকে হাই ফাইভ দেন। আরেকটি ক্লিপে রোহমান আর সুস্মিতার সঙ্গে যোগ দেন আলিশাও।

    rnrn

    ভিডিওর ক্যাপশনে লেখেন— ‘ইচ্ছাশক্তি একমাত্র উপায়। শরীরচর্চার অনুমতি পেয়েছি। আমি শিগগিরই জয়পুরে ‘আরিয়া’-র জন্য শুটিং করতে রওনা হচ্ছি। এখানে আমার প্রিয়জনরা আছেন, আমাকে সঙ্গ দিচ্ছেন এবং আমাকে নিজের স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করছেন। চুম্বন আলিশা সোনা ও রোহমন।’’

    rnrn

    অভিনেত্রীর অভিব্যক্তির পাল্টা উত্তরে রোহামন লেখেন, ‘ধন্যবাদ আমার শিক্ষক।’ 

    rnrn

    প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছিল সুস্মিতা-রোহমানের প্রেম কাহিনি। ২০২২-এর শেষে ইনস্টাগ্রামেই বিচ্ছেদের ঘোষণা দেন সুস্মিতা। সেই সময় অভিনেত্রী লিখেছিলেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনো বন্ধুই আছি। সম্পর্ক অনেক দিন চলল… ভালোবাসা এখনো আছে।’

    বিনোদন ডেস্ক