Tag: সুষ্মিতা

  • শুটিংয়ে শাহরুখকে দেখে চমকে উঠেছিলেন সুস্মিতা, কেন?

    ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘ম্যায় হু না’ সিনেমা। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করে নায়িকা হিসাবে প্রচারের আলোয় আসেন সুস্মিতা সেন। ‘ম্যায় হু না’ মুক্তির পর কেটে গেছে ২০ বছর। 

    দুই দশক পেরিয়ে এসে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সুস্মিতা ‘ম্যায় হুঁ না’ নিয়ে ফাঁস করলেন এক গোপন কথা। সাবেক এই ব্রহ্মাণ্ডসুন্দরী নাকি জানতেনই না যে, এই সিনেমায় তার নায়ক শাহরুখ খান! জানার পর নাকি চমকে উঠেছিলেন তিনি।

    ‘সির্ফ তুম’ সিনেমার ‘দিলবার দিলবার’ গানের দৃশ্যে কোরিওগ্রাফার ছিলেন ফারহা খান। গানের দৃশ্যে সুস্মিতা আর সঞ্জয় কাপুরের পর্দার রসায়ন আজও মনে থেকে গেছে দর্শকের। 

    সেই স্মৃতিতে ডুব দিয়ে সুস্মিতা বলেন, ‘দিলবার গানের শুটিংয়ের সময় ফারহা আমাকে বলেছিল, আমি সিনেমা বানালে তুমি অভিনয় করবে? আমি হ্যাঁ বলেছিলাম। তার পর অনেক বছর পর ফারহা আমাকে ওর প্রথম ছবি ‘ম্যায় হুঁ না’-তে অভিনয় করার জন্য প্রস্তাব দেয়। আমি ফারহাকে বলেছিলাম, আমায় কোথায় সই করতে হবে বলো?’

    ফারহার ওপর সুস্মিতার এতটাই ভরসা ছিল যে, সিনেমার হিরো কে, কোথায় শুটিং হবে কিছুই জানতে চাননি। নির্দিষ্ট দিনে সেটে পৌঁছে যান সুস্মিতা। পরিচালক তখন অন্য ঘরে ছিলেন। ফারহাকে খুঁজতে খুঁজতে পাশের ঘরে যেতেই আঁতকে উঠেছিলেন সুস্মিতা। সোফার ওপর বসেছিলেন শাহরুখ খান। 

    সুস্মিতা নাকি ‘কিং খান’-এর সামনেই ফারহাকে জিজ্ঞেস করেছিলেন, ‘ফারহা, শাহরুখ খান এখানে কেন?’ 

    আরও পড়ুন: 

    ফারহা হাসতে হাসতে নাকি বলেছিলেন, ‘সারপ্রাইজ় ছিল তোমার জন্য। সেই জন্য আগে থেকে কিছু জানাইনি।’

    যুগান্তর ডেস্ক

  • আবার কি পুরনো প্রেমে ফিরছেন সুস্মিতা?

    কিছু দিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল এইচটি ইন্ডিয়াস মোস্ট স্টাইলিশ ২০২৩ অনুষ্ঠান। আর সেখানেই একসঙ্গে দেখা গেল সুস্মিতা সেন, তার সাবেক রোহমান শল এবং মেয়ে আলিশা সেনকে। বৃহস্পতিবার রোহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

    rnrn

    অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গেল তারা যেন দুজন দুজনের চোখে ডুবে আছেন। কথা বলতে বলতেই যেন হারিয়ে গেছেন একে অন্যের চোখে।

    rnrn

    সুস্মিতা এ ছবিটি তার ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করে লেখেন— 'খুব সুন্দর ছবি রোহমান শল।' সঙ্গে তিনি একটি চুমুর ইমোজি দিয়েছেন। 

    rnrn

    রোহমান আবার তাদের এই ছবি শেয়ার করে লিখেছেন, 'তোমার পাশেই আছি আমি সুস্মিতা।'

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে সুস্মিতা জানান তিনি এবং রোহমান তাদের তিন বছরের সম্পর্ক শেষ করে দিয়েছেন। তারা আলাদা হয়েছেন। ২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের আলাপ হয়। বিচ্ছেদের ঘোষণা করার সময় অভিনেত্রী তাদের দুজনের একটি ছবি পোস্ট করে লেখেন, 'আমরা বন্ধু হিসেবে আমাদের সম্পর্ক শুরু করেছিলাম, আমরা বন্ধুই থাকব। এই সম্পর্ক শেষ হলো, কিন্তু ভালোবাসা ছিল, আছে এবং থাকবে।' রোহমান সেই পোস্টে লিখেছিলেন, 'সবসময়'।

    বিনোদন ডেস্ক