Tag: সুশান্ত

  • সুশান্তের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য প্রকাশ

    ২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, মাদকযোগ— এমনকি খুনের অভিযোগও উঠেছিল রিয়ার বিরুদ্ধে। এক মাস সংশোধনাগারেও থাকতে হয়েছিল অভিনেত্রীকে। সেই সময়ে রিয়ার পরিবারের ওপর দিয়েও বয়ে গেছে ঝড়। কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল রিয়া ও তার স্বজনদের, তা নিয়ে কথা বলেছেন রিয়ার বান্ধবী নিধি হিরানন্দানি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নিধি দাবি করে বলেছেন, এ ঘটনায় রিয়াকে ‘বলির পাঁঠা’ করা হয়েছিল। রিয়ার পরিবার সুশান্তকে আসলে খুব ভালোবাসত। রিয়াদের পরিবারের একজন হয়ে উঠেছিলেন প্রয়াত অভিনেতা। তাই তার মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছিল রিয়ার পরিবার। 

    নিধি বলেন, আমি দেখেছিলাম, ওরা কীভাবে ভেঙে পড়েছিল। ওদের মানসিক স্বাস্থ্যও বিপর্যস্ত হয়ে পড়েছিল। রিয়া যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল, তা অকল্পনীয়। আমারই ওদের দেখে অসহায় লাগত।

    রিয়ার পরিবারের সবাই খুব ভদ্র। এ ঘটনায় তারা খুবই অস্বস্তিতে পড়েছিলেন বলে দাবি করেন নিধি। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ওদের বিরুদ্ধে সবাই ঘৃণা উগরে দিচ্ছিল। অন্যরা সেটি বেশ উপভোগও করছিল। কেউ-ই সত্যিটা জানতে আগ্রহী ছিল না। সবাই নিজেদের ঘৃণা উগরে দেওয়ার জন্য একজনকে খুঁজছিল। রিয়া ছিল সেই বলির পাঁঠা।

    নিধি বলেন, এ পরিস্থিতিতে রিয়ার মায়ের কথা বন্ধ হয়ে গিয়েছিল। গলা দিয়ে আওয়াজ বার হতো না। মন্দিরে গিয়ে হাতজোড় করে ঘণ্টার পর ঘণ্টা তিনি দাঁড়িয়ে থাকতেন। তিনি বলেন,  সেই সময়ে ওরা শুধুই নিজেদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতেন।

    রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীও সংশোধানাগারে ছিলেন বেশ কিছু দিন। সেই প্রসঙ্গেও নিধি বলেন, শৌভিকের বয়স সেই সময়ে মাত্র ২৩ বছর। ও খুব ভালো একটি কলেজে সুযোগ পেয়েছিল পরীক্ষা দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেই কলেজে আর ও যেতে পারেনি। রিয়ার কর্মজীবন এক মুহূর্তে নষ্ট হয়ে গিয়েছিল। ওদের সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। রাতারাতি রিয়া ও শৌভিক অনেকটা বড় হয়ে গেছে ওই ঘটনার পর।

    উল্লেখ্য, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মঘাতীই হয়েছিলেন। চূড়ান্ত রিপোর্টে জানিয়েছে সিবিআই। সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকেও। 

    বিনোদন ডেস্ক

  • দিশার ও সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেতার ভাইয়ের

    বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পাঁচ বছর কেটে গেছে, কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গেছে। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। অভিনেতার মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। তার ঠিক সাত দিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার আপ্তসহায়ক দিশা সালিয়ানের। দুই মৃত্যু নিয়েই এখনো রহস্য রয়ে গেছে। মেয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে নতুন করে তদন্ত চেয়ে মুম্বাই হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন দিশার বাবা। সুশান্তের তুতো ভাই নীরজ কুমার সিং বাবলুও নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন।

    নীরজের দাবি, নতুন করে সুশান্ত ও দিশার মৃত্যুর তদন্ত হোক। সংবাদমাধ্যমের কাছে সুশান্তের ভাই বলেছেন, ঠাকরে সরকার চেয়েছিল ঘটনা গোপন করতে। তাদের উদ্দেশ্যই ছিল তদন্ত বন্ধ করিয়ে দেওয়া। সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যুর যোগ রয়েছে। ১২ তলা থেকে একটা মানুষ পড়ে গেলে তার মৃতদেহের পাশে রক্ত থাকবে। কিন্তু দিশার দেহের পাশের রক্তের ছিঁটেফোটা ছিল না। এর অর্থ আগেই ওকে খুন করা হয়েছিল।

    সরকার পরিবর্তন হয়েছে। তাই নতুন করে তদন্তের দাবি করেছেন তারা। নীরজ বলেছেন, অনেক দিন ধরেই আমরা নতুন করে তদন্তের দাবি করে চলেছি। এবার সরকার বদলেছে। তাই এই তদন্ত নতুন করে শুরু করে সত্য আমাদের সামনে নিয়ে আসার আর্জি রাখছি। দিশা সালিয়ানের বাবাও এবার মুখ খুলেছেন। ওকে চাপ দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল।

    দিশার বাবা সতীশ সালিয়ানের অভিযোগের তীর আদিত্য ঠাকরের দিকে। তিনি এমনকি একতা কাপুর, দিনো মারিয়া ও আদিত্য পাঞ্চোলির ফোন রেকর্ডও খতিয়ে দেখার দাবি তুলেছেন।

    বিনোদন ডেস্ক

  • সুশান্তের কথা বলে কেঁদে ফেললেন অভিনেত্রী

    ‘কেদারনাথ পাহাড়ের এক ছোট মন্দিরে প্রার্থনা করছেন সুশান্ত, পাশে বসা সারা।’ সুশান্তের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি পোস্ট করেন অভিনেত্রী সারা আলি খান।

    এক সাক্ষাৎকারে সুশান্তের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী। সারা বলেন, সুশান্তের সঙ্গে মনে রাখার মতো একাধিক মুহূর্ত রয়েছে তার স্মৃতিতে।

    ‘কেদারনাথ’ সিনেমায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জীবনের প্রথম অভিনয় করতে গিয়ে নানা পরামর্শ পেয়েছিলেন সারা।  হিন্দি ভাষায় সাবলীল এ অভিনেত্রী, এর জন্যও সুশান্তকে কৃতিত্ব দেন।

    সারা বলেন, তাড়াহুড়োয় বুঝতে পারছিলেন না, কী বলছেন পরিচালক। তখন প্রয়াত অভিনেতা সুশান্তই দৃশ্যটি বুঝিয়ে দেন তার নবাগতা নায়িকাকে।

    ‘কেদারনাথ’ এ দর্শক নন্দিত হয়েছিলেন এ জুটি। দুজনের রসায়ন পছন্দ করেছিলেন দর্শকরা। পর্দার বাইরেও সুশান্তের সঙ্গে সারার বন্ধুত্ব গড়ে উঠেছিল। 

    আবেগে আপ্লুত অভিনেত্রী বলেন, আমি কেদারনাথ ছবির জন্য যে ভালোবাসা পেয়েছি, তার পুরোটাই সুশান্তের জন্য।

    এর আগেও একাধিক সাক্ষাতকারে সারা বলেছেন, কেদারনাথ সব সময় বিশেষ জায়গা নিয়ে থাকবে। 

    ‘কেদারনাথ’ ছবির পরিচালক ছিলেন অভিষেক কাপুর। 

    ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের লাশ। অভিনেতার মৃত্যুর ঘটনা অনেক দিন রহস্য ঘেরা ছিল। সুশান্তের মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয় তার পরিবারের কাছে।

    বিনোদন ডেস্ক

  • সুশান্তের নিথর দেহ দেখে যে অনুভূতি হয়েছিল অঙ্কিতার

    ২০০৯ সালে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুত। সেই থেকে তাদের সম্পর্কের শুরু। ৬ বছরের দীর্ঘ সম্পর্কে ছিলেন তারা। 

    ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বলিউড অভিনেতার ঝুলন্ত লাশ। সুশান্তের মৃত্যুতে শোকবিহ্বল হয়ে পড়েছিলেন তার অনুরাগীরা। সুশান্তের সাবেক প্রেমিকা ও টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে নায়কের মৃত্যুর পর অনেক কথাই বলেছিলেন। 

    সম্পর্ক ভাঙলেও সুশান্তের জন্য যে তার মনের কোণে জায়গা রয়ে গেছে, সে বিষয়টি বোঝা যেত অঙ্কিতার কথায়। এ মুহূর্তে ‘বিগ বস্ ১৭-এর প্রতিযোগী অঙ্কিতা। সেখানে অভিনেত্রীর অন্য এক রূপ দেখতে পাচ্ছেন অনুরাগীরা। বিগবসের বাড়িতেও নানা আলোচনার মধ্যে উঠে আসে সুশান্তের কথা। 

    প্রতিযোগীদের মধ্যে অনেকেই আগ্রহী নায়কের বিষয়ে জানতে। তাই অঙ্কিতাকে অনেক সময়ই নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়।

    তেমনই একদিন গল্প করতে করতে প্রতিযোগী মুন্নারা চোপড়া তাকে প্রশ্ন করেন, সুশান্ত সম্পর্কে কাউকে নেতিবাচক মন্তব্য করতে দেখলে তিনি কী করেন? 

    প্রশ্ন শুনে অঙ্কিতা উত্তর দিয়েছিলেন যে, কারও তরফ থেকে কোনো রকম নেতিবাচক মন্তব্য দেখতে পেলেই তিনি তাদের ব্লক করে দেন। তা শুনে মুন্নারা বলেন, “আমার ছবিতে কোনো নেতিবাচক মন্তব্য পড়লে আমি এড়িয়ে যাই।” 

    তখনই অঙ্কিতা বলেন, “সুশান্তের মৃত্যুর পর এত খারপ খারাপ কথা শুনতে হত আমায়, সেটা আমি নিতে পারতাম না। তাই বাধ্য হতাম।” 

    আরও পড়ুন: 

    তাদের কথোপকথনে উঠে আসে সুশান্তের মৃত্যুর দিনটির কথা। অঙ্কিতা বলেন, “যখন সুশান্তের নিথর দেহের ছবি দেখি, আমার হাত-পা কাঁপছিল। এক জায়গায় স্থির হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, মানুষটার মাথায় কত কী ছিল! ও যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু চলে গেল। এক মিনিটে মানুষটা সবার কাছে ‘বডি’ হয়ে গেল।” 

    বিনোদন ডেস্ক

  • সুশান্তের মৃত্যুর পর শেষকৃত্যে কেন দেখা যায়নি অঙ্কিতাকে?

    ‘পবিত্র রিশতা’ সিরিয়ালের সেটে আলাপ সুশান্ত সিংহ রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের। বন্ধুত্ব থেকে প্রেম। ছয় বছরের সম্পর্ক। তার পর একদিন হঠাৎ বিচ্ছেদ হয়ে যায় তাদের। 

    তাদের ছাড়াছাড়ি হওয়ার পর অনেক বছর কেটে গেছে। সুশান্ত পাড়ি দিয়েছেন চিরঘুমের দেশে। অন্যদিকে সংসার হয়েছে অঙ্কিতার। 

    সহ-অভিনেতা, বন্ধু, দীর্ঘদিনের সঙ্গী সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে কত কথাই না মনে পড়ে অঙ্কিতার! এ মুহূর্তে ‘বিগ বস্ ১৭’-এর প্রতিযোগী অঙ্কিতা। সেখানেই প্রায় সময়ই সুশান্তের বুলি আউড়ান অঙ্কিতা। তার সঙ্গে কাটানো মুহূর্ত থেকে তাদের বিচ্ছেদ, সব নিয়ে খোলামেলা আড্ডা দেন। তবে বারবার অঙ্কিতা জানিয়েছেন সুশান্তকে ভুলতে যথেষ্ট কষ্ট হয়েছে তার। 

    ২০২০ সালের জুন মাসে যখন আচমকা সুশান্তের মৃত্যুর খবর আসে, বিশ্বাস করতে পারেননি অঙ্কিতা। প্রায় বিধ্বস্ত অবস্থায় মাকে নিয়ে সুশান্তের ফ্ল্যাট পৌঁছান। ততক্ষণে সুশান্তের দেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। দেখা হয়নি তাদের। এমনকি সুশান্তের শেষকৃত্যে দেখা যায়নি অঙ্কিতাকে। কেন জাননি প্রাক্তনকে শেষবারের মতো চোখের দেখা দেখতে? খোলাসা করলেন অভিনেত্রী।

    অঙ্কিতার কথায়, ‘‘খুব ভালো মানুষ ছিল ও। আমি যখন বলি ‘ও ছিল’, বড্ড অদ্ভুত লাগে। যখন ভাবি ও আর নেই, মেনে নিতে পারি না। শেষকৃত্যে যেতে পারিনি। আমি ওভাবে ওকে দেখতেই পারতাম না। ভিকি আমাকে বলেছিল যেতে। আমি পারিনি। ওর মৃত্যু আমাকে নাড়িয়ে দিয়ে যায়। ভাল-খারাপ কিছু বলতেই পারিনি।’’

    আরও পড়ুন: 

    সুশান্তের সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর ভিকির সঙ্গে সংসার পাতেন তিনি। তবে ‘বিগ বস’-এর ঘরে আসার পর থেকেই তাদের নিত্যদিন অশান্তি দেখে অনেকে অবশ্য আশঙ্কা করছেন, অঙ্কিতার বিয়েটা না ভেঙে যায়!

    বিনোদন ডেস্ক

  • অবশেষে সুশান্তের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন অঙ্কিতা

    ‘পবিত্র রিশতা’ সিরিয়ালের সেটে প্রথম দেখা। সেখান থেকে প্রেম। তার পর টানা ৬ বছর একসঙ্গে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত ও অঙ্কিতা লোখাণ্ডে। এক রিয়েলিটি শোয়ে অঙ্কিতাকে বিয়ের জন্য প্রস্তাবও দিয়ে বসেন অভিনেতা। কিন্তু ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র সাফল্যের পর থেকেই আলগা হতে থাকে তাদের সম্পর্কের বাঁধন। 

    অবশেষে ২০১৬ সালে ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার প্রেম। সারাক্ষণই প্রায় একসঙ্গে থাকতেন তারা। যে কোনো বলিউড পার্টি কিংবা অ্যাওয়ার্ড শোতে জুটিতেই দেখা যেত তাদের। কেন ভাঙল তাদের সম্পর্ক? কার দোষ ছিল, সেসব নিয়ে কেউই মুখ খোলেননি। 

    তবে ‘বিগ বস্ ১৭’-এর ঘরে এসে বারবার যেন সুশান্তকেই মনে করছেন অঙ্কিতা। এবার সহপ্রতিযোগী মুনাওয়ারের কাছে জানালেন তাদের সম্পর্ক ভাঙার কারণ।

    অঙ্কিতা জানিয়েছেন, সুশান্তের সম্পর্ক থেকে বেরোতে প্রায় দুই বছর সময় লেগেছিল তার। এই সম্পর্ক ভাঙার পর অঙ্কিতা একা নন, ভেঙে পড়েন অভিনেত্রীর মা-বাবাও। যদিও ২০২০ সালে সুশান্তের আকস্মিক প্রয়াণের পর তার পরিবারের পাশে দাঁড়ান অঙ্কিতা। সাবেক প্রেমিকের মৃত্যুর জন্য ন্যায় বিচার চান অভিনেত্রী। তবে অবশেষে তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন। 

    অঙ্কিতার কথায়, আসলে আমাদের সম্পর্ক ভাঙার কোনো কারণই ছিল না। ও সাফল্য পেতে শুরু করল। চারপাশে লোক বাড়ল, অনেকেই ওকে ভুল বোঝাতে শুরু করে। একরাতের মধ্যে ও সম্পর্ক ভেঙে দেয়। সেই রাতে দেখলাম, ওর চোখে কিছুই নেই আমার জন্য। 

    অঙ্কিতার সঙ্গে সম্পর্ক ভাঙার পর রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত । যদিও অভিনেতার মৃত্যুর কারণ হিসেবে রিয়ার দিকে আঙুল ওঠে, হাজতবাসও হয় তার। তবে সেসব এখন অতীত। নতুনভাবে জীবন শুরু করেছেন তিনি। 

    আরও পড়ুন: 

    এদিকে শিল্পপতি ভিকি জৈনকে বিয়ে করে সংসার পেতেছেন অঙ্কিতা। যদিও ‘বিগ বস্’-এর ঘরে এসে টালমাটাল অঙ্কিতার বিবাহিত জীবনও।

    বিনোদন ডেস্ক

  • সুশান্তের সেই ফ্ল্যাট কিনলেন আদাহ শর্মা

    ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার সুবাদে রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়েছেন বলিউড অভিনেত্রী আদাহ শর্মা। দীর্ঘ সময় বলিউডে লড়াই করার পর, ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন তিনি। এর মাঝে এলো নতুন এক খবর। মুম্বাইয়ে নিজের থাকার পাকাপাকি বন্দোবস্ত করলেন অভিনেত্রী। ফ্ল্যাট কিনলেন তিনি।

    ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ। এর পর থেকে সেই ফ্ল্যাটটি ফাঁকাই পড়েছিল। সেটিই কিনলেন আদাহ শর্মা।

    হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টের যে ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন সুশান্ত সেটি কিনে নিয়েছেন আদাহ শর্মা।

    ২০১৯ সালে বান্দ্রার সমুদ্রের ধারের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। ৩৬০০ বর্গফুটের এ ফ্ল্যাটটির জন্য প্রতিমাসে প্রায় ৫ লাখ রুপি ভাড়া দিতেন সুশান্ত। বান্দ্রার জগার্স পার্ক এলাকার সেই বাড়ি থেকে দেখা যায় সমুদ্র। আর ঘরে বসে সমুদ্রদর্শনের জন্য সেই ফ্ল্যাটের ভাড়া চিরকালই বেশ ওপরের দিকেই থাকত।  

    করোনার সময় এই ফ্ল্যাটেই সুশান্তের সঙ্গে থাকতেন বলিউড অভিনেত্রী রিয়া। কিন্তু ২০২০ সালের ১৪ জুন সেখানে হঠাৎই উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত লাশ। সে ঘটনার পর থেকে ফাঁকাই ছিল ফ্ল্যাটটি। কোনো ভাড়াটিয়া পাওয়া যাচ্ছিল না।

    রিয়েল এস্টেট ব্রোকার রফিক মার্চেন্টকে ভাড়াটিয়া খোঁজার দায়িত্ব দিয়েছিলেন ফ্ল্যাটের প্রবাসী মালিক। 

    তবে ফ্ল্যাটের মালিক বর্তমানে ভাড়ার বদলে সেই ফ্ল্যাটটি বেঁচে দিয়েছেন আদা শর্মাকে। যদিও কত টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কিনে নিয়েছেন অভিনেত্রী, কিংবা কবে থেকে সেখানে থাকা শুরু করবেন তিনি- এ বিষয়ে এখনও মুখ খোলেননি আদাহ শর্মা।

    বিনোদন ডেস্ক

  • পর্দায় ফিরছেন রিয়া, ক্ষুব্ধ সুশান্ত ভক্তরা

    কাজে ফিরছেন সুশান্ত সিং রাজপুত হত্যার ঘটনায় অভিযুক্ত তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে নিজের ফেরার কথা জানিয়েছেন অভিনেত্রী।
    rn 

    rnrn

    চ্যালেঞ্জ জানিয়ে রিয়া চক্রবর্তী বলেন, ‘কী ভেবেছিলেন আমি ফিরব না, ভয় পেয়ে যাব?’

    rnrn

    সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জনরোষের শিকার হন রিয়া। অভিনেতার পরিবারের পক্ষ থেকে সুশান্তকে ‘আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ’ দায়ের হয় রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে। 

    rnrn

    পরবর্তীতে মাদক মামলায় নাম জড়ায় রিয়ার, এনসিবির হাতে গ্রেফতারও হতে হয়েছিল ‘জলেবি’ নায়িকাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর লম্বা সময় অন্তরালে ছিলেন রিয়া। তার চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে বিস্তর কাঁটাছেড়া, ‘গোল্ড ডিগার’ তকমা এঁটে দেওয়া হয়েছিল রিয়ার নামের পাশে। তবে সব বিতর্ককে পিছনে ফেলে নতুন পথে পা বাড়াচ্ছেন অভিনেত্রী।

    rnrn

    দীর্ঘদিন রিয়ার হাতে কোনো কাজ ছিল না। সুশান্তের মৃত্যুর পর এই প্রথম নতুন প্রজেক্টে অংশ নিলেন অভিনেত্রী, তবে বড় পর্দায় নয়! ছোটপর্দার মাধ্যমেই কাজে ফিরছেন রিয়া। 

    rnrn

    এমটিভি রোডিজ-এর আসন্ন সিজনের গ্যাং লিডার হিসাবে থাকছেন তিনি। সেই প্রোমো এবার সামনে এল। অ্যাকশন মুডে ধরা দিলেন রিয়া। কালো রঙা বিকিনি টপ আর জিনসে দড়ি ধরে ঝাঁপ, এরপরই ক্যামেরায় চোখ রেখে প্রশ্ন, ‘কী ভেবেছিলেন আমি আর ফিরব না, ভয় পেয়ে যাব? ভয় পাওয়ার সময় এবার অন্য কারুর…’। 

    rnrn

    গৌতম রোড়ে এবং প্রিন্স নরুলার সঙ্গে ‘রোডিজ.. কর্ম ইয়া কাণ্ড’-এর টিম লিডার হচ্ছেন রিয়া।

    rnrn

    যদিও রিয়ার এই প্রোমো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। সুশান্ত ভক্তরা খেপে গেছেন ‘রোডিজ’ নির্মাতাদের উপর। ইতিমধ্যেই শো বয়কটের ডাক উঠেছে। 

    rnrn

    সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, ‘শেষে এই নারীকে আনতে হল গ্যাং লিডার করে? রোডিজের এত খারাপ দিন এসে গেছে। বয়কট’। 

    rnrn

    অপর একজন লেখেন, ‘গ্যাং লিডার হওয়ার কোনও গুণ নেই। শুধু মাত্র ওর কন্ট্রোভার্সি থেকে টিআরপি পাবে বলেই ওকে শো’তে আনা হয়েছে। ধিক্কার'।

    বিনোদন ডেস্ক

  • রিয়ার কামব্যাকে ক্ষুব্ধ সুশান্ত ভক্তরা

    সুশান্ত বিতর্ক অতীত! কোমর বেঁধে কাজে ফিরছেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে নিজের কামব্যাকের কথাও ঘোষণা করলেন অভিনেত্রী। সঙ্গে তার খোলাখুলি চ্যালেঞ্জ, ‘কী ভেবেছিলেন আমি ফিরব না, ভয় পেয়ে যাব?’

    rnrn

    সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জনরোষের শিকার হন রিয়া। অভিনেতার পরিবারের পক্ষ থেকে সুশান্তকে ‘আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ’ দায়ের হয় রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে। পরবর্তীতে মাদক মামলায় নাম জড়ায় রিয়ার, এনসিবি-র হাতে গ্রেফতারও হতে হয়েছিল ‘জালেবি’ নায়িকাকে। 

    rnrn

    জেল থেকে ছাড়া পাওয়ার পর লম্বা সময় অন্তরালে ছিলেন রিয়া। তার চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে বিস্তর কাঁটাছেড়া, ‘গোল্ড ডিগার’ তকমা এঁটে দেওয়া হয়েছিল রিয়ার নামের পাশে। তবে সব বিতর্ককে পিছনে ফেলে নতুন পথে পা বাড়াচ্ছেন অভিনেত্রী।

    rnrn

    দীর্ঘদিন রিয়ার হাতে কোনও কাজ ছিল না। সুশান্তের মৃত্যুর পর এই প্রথম নতুন প্রোজেক্টের অংশ হলেন অভিনেত্রী, তবে বড় পর্দায় নয়, ছোটপর্দার মাধ্যমেই কাজে ফিরছেন রিয়া। 

    rnrn

    এমটিভি রোডিজ-এর আসন্ন সিজনের গ্যাং লিডার হিসেবে থাকছেন তিনি। সেই প্রোমো এদিন সামনে এল। মারকাটারি অ্যাকশন মুডে ধরা দিলেন রিয়া। কালো রঙা বিকিনি টপ আর জিনসে দড়ি ধরে ঝাঁপ, এরপরই ক্যামেরায় চোখ রেখে প্রশ্ন, ‘কী ভেবেছিলেন আমি আর ফিরব না, ভয় পেয়ে যাব? ভয় পাওয়ার সময় এবার অন্য কারুর…’। গৌতম রোড়ে এবং প্রিন্স নরুলার সঙ্গে ‘রোডিজ.. কর্ম ইয়া কাণ্ড’-এর টিম লিডার হচ্ছেন রিয়া।

    rnrn

    যদিও রিয়ার এই প্রোমো সামনে আসতেই নেটপাড়ায় নিন্দা। সুশান্ত ভক্তরা চটে লাল ‘রোডিজ’ নির্মাতাদের উপর। 

    rnrn

    ইতোমধ্যেই শো বয়কটের ডাক উঠেছে। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘শেষে এই মহিলাকে আনতে হল গ্যাং লিডার করে? রোডিজের এত খারাপ দিন এসে গেছে। বয়কট’। 

    rnrn

    অপর একজন লিখেছেন, ‘গ্যাং লিডার হওয়ার কোনও গুণ নেই। শুধু ওর কন্ট্রোভার্সি থেকে টিআরপি পাবে বলেই ওকে শো’তে আনা হয়েছে। ধিক্কার'। 

    rnrn

    শুধু পেশাদার জীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও নাকি ইতোমধ্যেই নতুন শুরু করে ফেলেছেন রিয়া। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বান্টি সাজদেহর সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়া। কর্নারস্টোন স্পোর্ট নামক সেলেব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হলেন এই বান্টি সাজদেহ। সম্পর্কে সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমার ভাই। সুশান্ত মামলায় নাম জড়িয়েছিল বান্টির কোম্পানিরও, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল বান্টিকেও।

    অনলাইন ডেস্ক

  • মধ্যরাতে প্রেমিকের বাড়ি থেকে বের হয়ে কটাক্ষের শিকার রিয়া

    সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর পর অভিযোগের আঙুল উঠেছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। এ ঘটনায় হাজতবাস পর্যন্ত করতে হয় রিয়াকে। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন তিনি। 

    rnrn

    শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। সীমা সাজদেহের ভাই বান্টি সাজদেহের প্রেমে পড়েছেন তিনি। আর তার বাড়ি থেকেই মধ্যরাতে বের হতে গিয়ে লেন্সবন্দি হন। এর পরই কটাক্ষ তাকে নিয়ে।

    rnrn

    সোহেল খানের সাবেক শ্যালক বান্টির বাড়ি থেকে মধ্যরাতের দিকে বেরোতে দেখা যায় রিয়াকে। একই গাড়িতে উঠছিলেন তারা। গোটা ঘটনা ক্যামেরা হয়। নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। 

    rnrn

    নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে ছাড়েননি রিয়াকে। কারও মতে ‘নতুন বলির পাঁঠা পেয়েছেন রিয়া।’ কেউ বলেছেন, ‘এই মেয়ে একেবারে নির্লজ্জ।’

    rnrn

    বিনোদন ও ক্রীড়া নিয়ে ব্যবস্থাপনার কাজ করেন বান্টি। আগে সোনাক্ষী সিনহার সঙ্গে নাম জড়িয়েছিল বান্টির। এখন সেই বান্টিতেই মজেছেন রিয়া।

    বিনোদন ডেস্ক