Tag: সুযোগ

  • রাজকে ফের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন পরীমনি

    বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সেখানে ‘ফেলু বক্সী’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মূলত এই সিনেমার মাধ্যমে টালিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ হতে যাচ্ছে এ নায়িকার।

    আনন্দবাজারের সঙ্গে এ সময় চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্যজীবনের কলহ ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন তিনি।

    মঙ্গলবার (২ এপ্রিল) প্রকাশ হওয়া প্রতিবেদনে দেখা যায়, পরীমনির কাছে প্রশ্ন করা হয় ছেলে রাজ্যের জন্য শরিফুল রাজকে আরও একটি সুযোগ দেওয়া সম্ভব কিনা? জবাবে এ নায়িকা বলেন, ওই নাম মুখেই আনতে চাই না। ওর প্রতি এত ঘৃণা। কোনোদিন যদি মরেও যায়, তাহলে দেখতে যাব না।

    এর পরই এ নায়িকা বলেন, এখন যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ। যে আমার কাছে ছিল, সে আরও অনেক আগেই মরে গিয়েছে। সেই মরদেহটা দেখেছি। আসলে মানুষটা আমার কাছে এখন মরদেহ।

    প্রসঙ্গত, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান শরিফুল রাজ-পরীমণি। সম্পর্কের সাতদিনের মাথায় ১৭ অক্টোবরে, ২০২১ সালে বিয়ে করেন তারা। এরপর ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠান এবং পরদিন ২২ জানুয়ারি জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্ন হয় এই তারকাজুটির।

    দাম্পত্যজীবনে এক পুত্রসন্তান আসে তাদের সংসারে। কিন্তু সেই ছেলের প্রথম জন্মবার্ষিকীর কিছুদিন পরই বিচ্ছেদ হয় তাদের। নানা কলহ ও অভিযোগের পর গত বছরের ১৮ সেপ্টেম্বর অভিনেতাকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি। সেখানে বিচ্ছেদের কারণ হিসেবে মনের মিল না হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না রাখা ও মানসিক অশান্তিরক থা উল্লেখ করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘বাবার জনপ্রিয়তার সুযোগ কখনো নেইনি’

    বাবা হারুন কিসিঞ্জার জনপ্রিয় কৌতুক অভিনেতা। বাবার পথে হাঁটেননি ছেলে রুবেল খন্দকার। নিজের প্রচেষ্টায় হয়ে উঠেছেন সময়ের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। বাবার জনপ্রিয়তা আড়াল করে নিজের একটি জায়গা গড়ে নিয়েছেন বাংলা গানের ভূবনে।

    rnrn

    রুবেলের প্রথম গান ‘অল্প গল্প’ মুক্তি পায় ২০১৯ সালে। বেশ সাড়া পেয়েছিলেন। ইতোমধ্যে তার ‘আমি চাই না বাড়ি গাড়ি আর’ শিরোনামে একটি গান কোটি ভিউয়ের কোটা ছুঁয়েছে। 

    rnrn

    সম্প্রতি মুক্তি পেয়েছে তার ক্যারিয়ারের ১৯তম একক গান। রুবেলের লেখা ও সুরে ‘দয়ার পাত্র’ শিরোনামে গানটির মিউজিক আয়োজন করেছেন ওয়াহেদ শাহিন। মোহাম্মদ ইকবাল হোসেনের প্রযোজনায় গানটি সিক্স সিজন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে।

    rnrn

    নতুন গান নিয়ে রুবেল বলেন, ‘দয়ার পাত্র’ আমার ১৯তম গান। বিরহের গান হলেও সবাই উপভোগ করবেন। খুব অল্পসময়ে মানুষ আমার গান গ্রহণ করেছেন, এটা অনেক বড় পাওয়া। আমি বাবার জনপ্রিয়তার সুযোগ কখনোই  নিইনি। নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হতে চেয়েছি।

    rnrn

    গান নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে রুবেল বলেন, ছোটবেলায় আমার গানের প্রতি ঝোঁক ছিল। পরে ভাবলাম এই প্রতিভাটা কাজে লাগানো যায় কি না। সেই জায়গা থেকেই ক্যারিয়ার হিসাবে গান বেছে নিয়েছি। আমার ভাবনাজুড়ে এখন শুধুই গান।

    শামীম হোসেন