Tag: সুনেরাহ বিনতে কামাল

  • দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ

    বিনোদন জগতের অনেক তারকার মতো অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বর্তমানে তিনি নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে তার রয়েছে সরব উপস্থিতি। তবে নানা সময় সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এ নিয়ে যাচাই-বাছাইহীন লেখালেখি ও তার নেতিবাচক প্রবণতায় নিজের অবস্থান পরিষ্কার করলেন এ অভিনেত্রী । 

    সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এসব বিষয়ে সরব হন সুনেরাহ। সঙ্গে অনুসারীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনলাইন লেখকদের একটি অংশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    সেই পোস্টে সুনেরাহ লিখেছেন— সামাজিক মাধ্যমে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে, যা ইচ্ছা লিখে ফেলেন, যার বেশিরভাগই নেগেটিভ। তিনি বলেন, আমাদের জার্নালিস্ট ভাইবোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন—এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন।

    উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা বা মতামতের আড়ালে অপপ্রচার চালানোর প্রবণতার প্রশ্ন তোলে অভিনেত্রী বলেন, ‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো’ বলে কাউকে নিয়ে যা ইচ্ছা লেখাটা অযৌক্তিক— খুব সুবিধার না। এদের উদ্দেশ্যটা কী? হয়তো ‘এটেনশন’, ‘এন্টারটেইনমেন্ট’ অথবা ‘মনিটাইজেশন’। তিনি বলেন, দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না।

    বিনোদন ডেস্ক

  • আমি কোনো কিছু অন্য কাউকে কেড়ে নিতে দেব না: সুনেরাহ

    ঢালিউড অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন তিনি। সেই ধারাবাহিকতায় সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের মনের অবস্থা ও দীর্ঘ সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সুনেরাহ বিনতে কামাল।

    পোস্টে অভিনেত্রী লিখেছেন, আজ যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, নিজের চোখে এমন কিছু একটা দেখলাম, যা আমার ভালো লাগেনি। তিনি বলেন, এমন কিছু যা আমি নিজের মধ্যে দেখতে চাই না; তাকে বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক যা-ই বলুন না কেন।

    অনুভূতিটা খুবই অদ্ভুত ছিল উল্লেখ করে অভিনেত্রী বলেন, অনুভূতির কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না। কিন্তু তবু সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। আমি প্রতিদিন নিজের ওপর কাজ করেছি আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য, প্রাণশক্তিতে ভরপুর একটি আনন্দময় জীবন কাটানোর জন্য বলেও জানান সুনেরাহ।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নিজেকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে গড়ে তুলেছেন বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, তার জীবনের এমন কিছু সংগ্রামের পথচলা আছে, যা নিয়ে তিনি সচরাচর জনসম্মুখে কথা বলেন না। সেই পথটা ছিল একান্তই আমার। আমি একাই সবটুকু পথ পাড়ি দিয়েছি। আর আমি এই পরিশ্রম বৃথা যেতে দেব না।

    সুনেরাহ বলেন, ‘আমি ঠিক করেছি, আমি হাসব এবং খুশি থাকব। এই হাসিটাই আমার সাথে মানায়। আমি সুখ এবং এক উন্নত জীবন পছন্দ করি। আমি কোনো কিছু অন্য কাউকে আমার থেকে এসব কেড়ে নিতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি বলেও জানান সুনেরাহ বিনতে কামাল।

    বিনোদন ডেস্ক

  • গুঞ্জনের মাঝেই জন্মদিনে আরশকে ‘ভালোবাসা’ জানালেন সুনেরাহ

    ছোটপর্দার দর্শকপ্রিয় দুই অভিনয় শিল্পী আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। একসঙ্গে বেশকিছু নাটকে জুটি হিসেবে দেখা গেছে তাদের। আরশ-সুনেরাহকে নিয়ে নাটকপাড়ায় অনেকদিন ধরেই গুঞ্জন, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। এবার সেই গুঞ্জনের পালেই যেন জোর হাওয়া দিলেন সুনেরাহ। 

    সোমবার (২ ফেব্রুয়ারি) আরশ খানের জন্মদিন উপলক্ষ্যে দুজনের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন এ অভিনেত্রী। 

    বিশেষ এই দিনে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে সুনেরাহ লেখেন, ‘শুভ জন্মদিন, স্বপ্নবাজ। তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয়। এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, যিনি ভালোবাসতে জানেন, যত্ন নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন। ভালোবাসা ও আশীর্বাদ রইল। সামনে আসন্ন বছরটি তোমার জন্য সুন্দর ও সফল হোক।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রেম করছেন। তবে এ প্রসঙ্গে তারা সবসময় নিজেদের ‘সহকর্মী ও ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করে এসেছেন। বিষয়টি নিয়ে গুঞ্জনের মাঝেই আবার একসঙ্গে ছবি দিয়ে আলোচনায় এই অভিনেত্রী। 

    এদিকে, ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’ শিরোনামের একটি নাটকে সবশেষ একসঙ্গে আরশ ও সুনেরাহকে অভিনয়ে দেখা গেছে। এছাড়া গত ১৪ জানুয়ারি প্রকাশিত ‘আঁতকা’ নামের একটি ওয়েব কনটেন্টের কেন্দ্রীয় চরিত্রেও তারা অভিনয় করেছেন। 

    বিনোদন ডেস্ক

  • নেপালের স্বপ্নের শহর জমসমে কী করছেন সুনেরাহ

    সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত এক স্বপ্নের শহর নেপালের মুস্তাং জেলার অন্তর্গত জমসম। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ দুর্গম এলাকা। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ আর নিস্তব্ধ প্রকৃতির অপূর্ব মেলবন্ধন সেখানে। তাই জমসম বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং লোকেশন। বিখ্যাত অনেক বলিউড সিনেমার শুটিং হয়েছে এখানে।

    ছবির মতো সুন্দর কিন্তু প্রাকৃতিক বিচারে কঠিন এই জমসমেই দেখা যাচ্ছে ঢাকাই শোবিজের জনপ্রিয় মুখ—সুনেরাহ বিনতে কামালকে। সঙ্গে আছেন আরেক মডেল ফররুখ আহমেদ রেহান। তাও আবার রোম্যান্টিক আবহে! হাতে আসা কিছু স্থিরচিত্রে এটুকু স্পষ্ট, দারুণ সময় কাটছে তাদের। 

    খোঁজ নিয়ে জানা গেলো, ব্যক্তিগত নয়; শুটিং সফরে আছেন তারা। যেখানে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শুটিং করলেন ‘ও জান’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মের।

    আসিফ ইকবালের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছে কোনাল ও নিলয়। যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। মিউজিক্যাল ফিল্মটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান। নির্মাণে তানিম রহমান অংশু।

    নেপাল থেকে শুটিং শেষে দেশে ফিরে অভিজ্ঞতার কথা জানালেন সুনেরাহ বিনতে কামাল। তিনি বলেন, ‘হিমালয়কন্যা নেপাল এমনিতেই অসাধারণ সুন্দর। তার মধ্যে জমসম শহরটি যেন আরও অদ্ভুত এক সৌন্দর্যের নাম। প্রতিটি দৃশ্য মনে হয় কোনও শিল্পীর হাতে আঁকা। তবে এই সৌন্দর্যের মাঝেই ছিল কঠিন বাস্তবতা। মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং মোটেও সহজ নয়। তবুও এমন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। আমার বিশ্বাস, গানটি দেখলে দর্শক শুধু গান নয়, জায়গাটির প্রেমেও পড়ে যাবেন। মনে হবে কোনো বলিউড সিনেমার বিশাল ক্যানভাসের গান দেখছি।’

    বিনোদন ডেস্ক

  • মাইনাস ৮ ডিগ্রিতে রেহান-সুনেরাহ

    নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত দেশটির মুস্তাং জেলার অন্তর্গত জমসম শহর।  এ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত।  মূলত প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের কারণে জনপ্রিয় এই এলাকায় এর আগে ভারতের বেশকিছু সিনেমার শুটিং হয়েছে। 

    এবার বাংলাদেশের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’-এরও এই একই এলাকায় শুটিং হল। মিউজিক্যাল ফিল্মটিতে প্রথমবারের মতো জুটি বেধেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান।  জানা গেছে, সেখানে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদের শুটিং হয়। 

    এটি মূলত আলোচিত গান ‘ময়না’র টিমের দ্বিতীয় প্রজেক্ট। ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত ‘ময়না’ গানটি দর্শক-শ্রোতাদের মাঝে বেশ আলোচনায় আসে। সেই গানে কণ্ঠ দিয়েছিলেন কোনাল ও নিলয়, কথা লিখেছিলেন আসিফ ইকবাল এবং ভিডিও নির্মাণ করেছিলেন তানিম রহমান অংশু। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘ও জান’-এও একই সংগীতশিল্পীরাই কণ্ঠ দিয়েছেন। এতে গীতিকার হিসেবে আছেন আসিফ ইকবাল। তবে এবার সুরে যুক্ত হয়েছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। 

    উল্লেখ্য, মিউজিক্যাল ফিল্মটি নতুন বছর উপলক্ষ্যে প্রকাশের প্রাথমিক পরিকল্পনা থাকলেও নানা কারণে সেটা পিছিয়ে যায়। আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হবে। 

    বিনোদন ডেস্ক

  • গোপনে শেষ হলো বাঁধন সুনেরাহ ও শিমুদের শুটিং

    আগামী ১৩ ডিসেম্বর শুরু হচ্ছে ফ্রান্সের লেজ আকস ফিল্ম ফেস্টিভ্যাল। সেই উৎসবে ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। 

    পাঁচ দেশের অনুদানে নির্মাণ করা হচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সেই অর্থ দিয়ে শেষ হয়েছে শুটিং। এখন চলছে শুটিং-পরবর্তী কাজ। সিনেমার পুরো কাজ শেষ না হলেও থেমে নেই প্রচারের পরিকল্পনা বলে জানিয়েছেন পরিচালক। 

    ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল, রিকিতা নন্দিনী শিমু। এর আগে তিনজনই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবারই প্রথম তিন অভিনেত্রীকে দেখা যাবে একসঙ্গে। তারা গোপনেই সিনেমার শুটিং করেছেন। 

    এ ছাড়া আরও অভিনয় করেছেন সাবেরী আলম, দামির খান, মোহাম্মদ বারী প্রমুখ। 

    ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন ফ্রান্সে চলছে সিনেমাটির সম্পাদনার কাজ। সম্পাদনা শেষে বাকি কাজ হবে পর্তুগালের লিসবনে। সেখানে সিনেমায় বড় অঙ্কের খরচ হবে শুটিং–পরবর্তী কাজে। কারণ ভিডিও ইফেক্টের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আর এসবই হচ্ছে অনুদানের অর্থে বলে জানান পরিচালক।

    সিনেমাটি এর আগে জার্মান ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগালের ফিল্ম ইনস্টিটিউট, ইউইমেজেসসহ বেশ কিছু জায়গা থেকে আর্থিক সহায়তা পায়। পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে।

    সিনেমার একটি সূত্র জানায়, আন্তর্জাতিক এ সিনেমার বাজেট অনেক বেশি। বাজেট নিয়ে অবশ্য নির্মাতা কথা বলতে চান না। সিনেমাটি দেখতে দেশের দর্শকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। সিনেমার সব কাজ শেষ হতে এখনো বেশ সময় লাগবে। এরপর সিনেমাটি যাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শুক্রবার (৫ ডিসেম্বর) সিনেমাটির খবর প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিও। সেখানে রুবাইয়াত জানিয়েছেন, তিনি ২১ বছর ধরে এ সিনেমা নির্মাণের জন্য অপেক্ষা করেছেন। ২০০৬ সালে এই গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানানোর চেষ্টা করেছিলেন। পরে সেটি স্থগিত করেন। তারপর এই গল্পকে দুই দশক ধরে আবার লিখেছেন।

    বিয়ে, মেকআপ ও একটি বিউটি পারলারের গল্প নিয়েই সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর মধ্যে তুলে ধরা হয়েছে সচেতনতার বার্তা। এ সিনেমাটি সামাজিক হলেও এর সঙ্গে যোগ হয়েছে হরর। এর আগে ‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমাগুলো বানালেও এবারই প্রথম হরর বেছে নিয়েছেন পরিচালক। 

    এ নির্মাতা বলেন, এর মধ্যে সমাজের সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলেছি। সিনেমায় তুলে ধরেছি নারীদের কথা। 

    সব সময়ই মনে হয়েছে, নারী হয়ে আমার দায়বদ্ধতা রয়েছে নারীর গল্প বলা। রুবাইয়াত হোসেন বলেন, আর আমি চারপাশে যা দেখি, সেগুলোই গল্প আকারে জায়গা পায়। এটাও ব্যতিক্রম নয়। যে কারণে আমার গল্প সব সময় হয়ে থাকে নারীপ্রধান বা নারীদের নিয়ে গল্প।

    সিনেমায় অভিনয় প্রসঙ্গে এখন কোনো কথা বলতে চাননি অভিনেত্রী বাঁধন। পরিচালক কিংবা টিমের সঙ্গে কথা বলতে পারেন বলে জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে পরিচালক অনুমতি দিলেই কথা বলতে পারবেন বলে জানিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ সিনেমার পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, চলতি বছরের মাঝামাঝি সময় সিনেমার শুটিং করেছেন। ঠিকঠাক শুটিং করতেই আগে কাউকে জানাননি। তিনি বলেন, ‘বাঁধন, সুনেরাহ ও শিমু—তিনজনই খুব মেধাবী অভিনেত্রী। তাদের একসঙ্গে সিনেমায় পাওয়ায় অনেক ভালো লেগেছে। অন্যরাও মেধাবী। কাজটিও অনেক সুন্দর হয়েছে। আরও ভালো লেগেছে তাদের সঙ্গে গল্প নিয়ে কথা বলার সময় কেউ জানতে চাননি, নিজের বা কার চরিত্র কত বড়; বরং চরিত্র নিয়েই তারা বেশি ভেবেছেন।

    নির্মাতা বলেন, সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে জাইনীন করিমকে। এর আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করা জাইনীনের এবারই সিনেমায় অভিষেক হচ্ছে। তিনি বলেন, তাকে প্রধান চরিত্রে নেওয়া আমার জন্য বড় এক সাহসের কাজ ছিল। 

    অভিনয়ের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি পুরোপুরি সেই চরিত্রে জীবন্ত হয়ে উঠেছেন।

    ফ্রান্সের লেজ আকস ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অংশ নেওয়া প্রসঙ্গে রুবাইয়াত হোসেন বলেন, এখানে আন্তর্জাতিক সিনেমার বড় বড় বিপণন এজেন্টরা অংশ নেন। যাদের সিনেমা সম্পর্কে ধারণা দিতে হয়। তারা যুক্ত হলে সিনেমা বিশ্বব্যাপী প্রদর্শন করে। 

    এ ছাড়া এখানে গুরুত্বপূর্ণ প্রযোজকদের বড় একটি সমাবেশ হয়। এখানে আমরাই একমাত্র এশিয়া থেকে অংশ নিচ্ছি। কেমন সাড়া পাই, সেটিও অভিজ্ঞতার ঝুলিতে জমা হবে। আমরা বাংলা ভাষার সিনেমাটিকে আরও দূরে নিয়ে যেতে চাই বলে জানান পরিচালক।

    বিনোদন ডেস্ক

  • সুইমিংপুলে সূর্যের উষ্ণতা উপভোগ করছেন সুনেরাহ

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকেন। অভিনয়ের বাইরে নিয়মিত মডেলিংয়েও সক্রিয় থেকেছেন এ অভিনেত্রী। তবে দিনে দিনে বাড়ছেও তার স্টারডম। 

    চলতি বছর সিনেমা নিয়ে খানিক ব্যস্ত সময় কেটেছে সুনেরাহর। ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ ও ‘উৎসব’ সিনেমা থেকে আলোচনায় আসা; বিশেষ করে তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে নিজেকে জানান দিয়েছেন অভিনেত্রী। সেই সিনেমায় স্বল্প সময়ের উপস্থিতিতেই নজর কাড়েন তিনি। 

    তবে অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব থাকেন সুনেরাহ। প্রতিদিনের দিনযাপন থেকে শুরু করে দেশ-বিদেশে ঘোরাঘুরি—সব কিছু সামাজিকমাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। তবে এবার ভক্ত–অনুসারীদের মাঝে শেয়ার করে নিলেন সুইমিংপুলের লাইফস্টাইল।

    সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আর তা নিয়েই নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। সুইমিংপুলে খোলামেলা ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর সেই ছবিগুলো দেখে মুগ্ধতার সঙ্গে চমকেও গেছেন অনেকেই। ছবির ক্যাপশনে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন সুনেরাহ। অভিনেত্রী লিখেছেন— সূর্যের উষ্ণতা উপভোগ করছি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সুইমিংপুলে সাহসী লুকে হাজির হওয়া সুনেরাহর জন্য নতুন কিছু নয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গোলাপি বিকিনিতে নেমেছিলেন সুইমিংপুলে; ক্যামেরার সামনে কয়েকটি পোজেই যেন আগুন ধরিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের মনে। ছবির মন্তব্যের ঘরে আগুনের ইমোজিতে ভরে গেছে। এক নেটিজেন লিখেছেন— এখন তো দেখছি সুইমিংপুলেও আগুন লেগেছে।

    এর আগে নিজের এলোমেলা চুলের ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল। সেই স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছিলেন, শুটিং শেষ করে আজ রাতে বাড়ি ফিরে আয়নায় তাকাতেই চমকে গেলাম।  চুলগুলো এমন খসখসে আর কোঁকড়ানো হয়ে গেছে। নিজের এই নতুন লুকটা চোখে লেগে রইল। 

    তিনি বলেন, ভাবলাম—কখনো চুল মসৃণ, সোজা, রেশমি হয়; আবার কখনো এমন কোঁকড়ানো। প্রতিটা হেয়ারস্টাইলেই আমি একেবারে আলাদা দেখাই।

    সুনেরাহ বলেন, কখনো রোদে পোড়া গায়ের রঙে ট্যান লেগে চকচক করে, আবার কখনো সমান টোনের হালকা বাদামি ত্বক। অবাক হয়ে যাই, প্রতিবার পর্দায় নতুন চরিত্রে অভিনয় করার সময় আমার চেহারাটা কতভাবে বদলে যায়। আর যেমনটা পর্দায় হয়, ঠিক তেমনই জীবনের প্রতিটা রূপও আমি সমান ভালোবাসি। সত্যি, এটা যেন এক অন্যরকম জাদু।

    অভিনেত্রী বলেন, কেউ আমার এক রূপ পছন্দ করবে, কেউ অন্যটা। কেউ হয়তো কোনোটাই করবে না। কিন্তু তাতে কিছু যায় আসে না। জীবন এত বড়— করার মতো কাজও অনেক। নিজের উন্নতি, নতুন কিছু শেখা আর সৃষ্টির আনন্দে ব্যস্ত থাকলে অন্যের খুঁত ধরার সময়ই থাকে না বলে জানান সুনেরাহ বিনতে কামাল।

    বিনোদন ডেস্ক

  • আমি ছাড়া কে আছে আমার: অভিনেত্রী সুনেরাহ

    বিনোদন জগতের মডেল-অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। আর অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও সক্রিয় থাকেন। সম্প্রতি অভিনেত্রী একটি স্ট্যাটাস দিয়েছেন। এতেই নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। নিজের একাকীত্ব ও আত্মপ্রেমের এক গভীর বার্তা তুলে ধরেছেন অভিনেত্রী।

    সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, জানা-অজানার মাঝে এক অদ্ভুত পাওয়া। কিছুটা সুখ, কিছুটা ব্যথা। 

    অভিনেত্রীর এ কথাগুলো যেন জীবনের চড়াই-উতরাই এবং এর মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার একটি ইঙ্গিত দিয়েছেন বলে নেটিজেনরা ধারণা করছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী আরও লিখেছেন— সব ভুলে না ভুলে দিনশেষে ভেবে যাই শুধু নিজেরই কথা। আমি ছাড়া কে আছে আমার? থাকবেই বা কে? তাই ভালোবেসে যাই আমি আমারই আমাকে।

    সুনেরাহ বিনতে কামালের এই দুঃসাহসী ও আত্ম-সচেতনতামূলক বার্তার প্রশংসা করেছেন নেটিজেনরা। তার এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে অনুরাগীরা জানিয়েছেন তাদের মনের কথা। এক নেটিজেন লিখেছেন— এভাবে ক্যাপশন দিলে তো কবি হয়ে যাবেন। আরেক নেটিজেন লিখেছেন—কথাটা একবারে মনের মতো বলেছেন। 

    বিনোদন ডেস্ক

  • আমি এতটা আশাই করিনি, বেশিই প্রশংসা পাচ্ছি: সুনেরাহ

    প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়েই শ্রেষ্ঠ অভিনেত্রী শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সুনেরাহ বিনতে কামাল। তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ না দিয়ে, আবারও সেটির প্রমাণ দিলেন ‘দাগি’ সিনেমা দিয়ে। 

    ঈদের এ সিনেমায় একঝাঁক তারকার মধ্যে স্বল্প উপস্থিতির চরিত্রে অভিনয় করে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। অভিনয়ের সুযোগ থাকলেও যথাযথ ব্যবহার করতে পারলে, চরিত্র কত বড় আর তার ব্যাপ্তি কতটা সেটা খুব গুরুত্বপূর্ণ নয়, এমনটাই বলতে চাইছেন এ অভিনেত্রী। 

    সুনেরাহ বলেন, ‘আমাকে যখন পুরো সিনেমার গল্পটি শুনিয়ে চরিত্রটি করার কথা বলা হয়, তখন আমি একবারের জন্যও দেখিনি যে আমার চরিত্র কতটুকু, সহশিল্পী কে, প্রধান চরিত্র নাকি পার্শ্ব চরিত্র? কারণ আমি আমার জায়গায় পরিষ্কার। ‘ন ডরাই’তে যেমন আমাকে কেন্দ্র করেই পুরো সিনেমার গল্প, তেমনি ‘দাগি’তে আমি ছোট্ট চরিত্রে কাজ করেছি। 

    তিনি বলছেন, হলিউডের বড় বড় আর্টিস্টের দিকে খেয়াল করলেও দেখবেন, তারা চরিত্রের দৈর্ঘ্য কতখানি সেটি দেখেন না। চরিত্রটির গুরুত্ব কতটা, আর চরিত্রটি কতট এক্সাইটেড করছে তাকে, সেটাই তাদের কাছে মুখ্য। আমিও এভাবেই চিন্তা করি।” 

    তিনি আরও বলেন, ‘ভালো কাজ হলে দিনশেষে দর্শকের চোখে তা পড়বেই। এজন্যই তো শেষ কয়েকদিন দর্শকের অসম্ভব ভালোবাসা পাচ্ছি। আমি এতেই তৃপ্ত। ভাবতেই পারিনি এত ছোট্ট একটি চরিত্রের জন্য এভাবে দর্শক আমাকে নোটিশ করবে, আমার অভিনয় নিয়ে এত দারুণ দারুণ কথা বলবে। যা হচ্ছে পুরোটাই প্রত্যাশার বাইরে! আমি এতটা আশাই করিনি। বেশিই প্রশংসা পাচ্ছি।’

    বিনোদন ডেস্ক

  • মিউজিক ভিডিওতে কাজ করলেন সুনেরাহ

    বেশ কিছুদিন নতুন কোনো সিনেমার খবরে ছিলেন না সুনেরাহ বিনতে কামাল। তাই নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছিলেন এই অভিনেত্রী। সুযোগ পেলেই মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন। 

    সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসলো। ‘দাগি’ নামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। 

    এদিকে সম্প্রতি সুনেরাহ আলোচনায় এসেছেন একটি মিউজিক ভিডিওতে অভিনয় করে। কিছুদিন আগেই ইউটিউবকেন্দ্রিক অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেধে কাজ করেছেন একটি নাটকে। এবার তার সঙ্গেই মিউজিক ভিডিওতে কাজ করলেন। 

    ইতোমধ্যেই ‘আয় গোছাই’ শিরোনামে রোমান্টিক ঘরানার এ গানের ভিডিও শুটিং সম্পন্ন হয়েছে। এ গানে কণ্ঠ দিয়েছেন আবদুল কাইয়ূম। মিউজিক ভিডিও তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী। 

    এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘এ গানটির গল্প আলাদা। কক্সবাজারে শুটিং হয়েছে। পরিচালক ও টিম ছিল গোছানো। সিনেমার মতোই আমরা সময় নিয়ে গানটির শুটিং করেছি। অভিনয়ের জায়গা ছিল। বাজেটে কোনো ছাড় দেওয়া হয়নি। এসব কারণে মনে হয়েছে, কাজটির সঙ্গে আমার থাকা উচিত।’ 

    শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।

    আনন্দনগর প্রতিবেদক