Tag: সুজান

  • নতুন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধছেন হৃতিকের সাবেক স্ত্রী সুজান

    বলিউড অভিনেতা হৃতিকের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর এবার নতুন প্রেমিকের সঙ্গে থাকছেন সুজানা খান। 

    সংসার ভাঙনের পর সুজানা নতুন করে খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষকে। বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনিকে মন দিয়েছেন তিনি। 

    হৃতিক ও সুজান দুজনেই মেনে নিয়েছেন তাদের নতুন সম্পর্ক। প্রেমিক-প্রেমিকাকে সঙ্গে নিয়ে একে অন্যের সঙ্গে বিভিন্ন পার্টিতেও দেখা করছেন। 

    তবে নতুন খবর হচ্ছে, আর্সালানের সঙ্গে নাকি এবার ঘর বাঁধতে তৈরি সুজান। আর সে কারণেই পুরোনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাট ভাড়া নিলেন তিনি। 

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সুজানের নতুন এই ফ্ল্য়াটের ভাড়া মাসপ্রতি ২ লাখ ৩৭ হাজার টাকা। প্রেমিকের সঙ্গে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

    বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের। এমনকী সুজান ও আর্সলানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে বিভিন্ন পার্টিতেও। 

    প্রথম ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’ সাফল্যের পর প্রেমিকা সুজান খানের সঙ্গে বিয়েটা সেরে ফেলেন হৃতিক রোশন। তারপর দীর্ঘ ১৪ বছর টিকেছিল তাদের সম্পর্ক। দুই পুত্রসন্তান রয়েছে তাদের সংসারে। কিন্তু আচমকাই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হয় রোশন পরিবারের পক্ষ থেকে। 

    যেই বিবৃতিতে অনেকেই চমকে গিয়েছিলেন। তবে বিচ্ছেদের পরও দু’জনের সম্পর্কের মধ্যে একটা অজানা টান রয়েই গেছে। যা সবসময় বন্ধুত্ব হিসেবেই দেখিয়েছেন হৃতিক-সুজান। 

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে হৃতিক ও দুই ছেলের সামনেই প্রেমিকের ঠোঁটে চুমু সুজানের

    সাবেক স্বামী বলিউড অভিনেতা হৃতিক রোশন এবং তাদের দুই ছেলের সামনেই প্রেমিকের ঠোঁটে চুমু খান সুজান। এ সময় হাততালি দিলেন হৃতিক, সাক্ষী তার বর্তমান প্রেমিকা সাবা আজাদও। 

    হৃতিক-সুজানের বিয়ের মেয়াদ ছিল ১৪ বছর। ১০ বছর আগে আলাদা হন এ তারকা দম্পতি। তবে বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করেছেন এ সাবেক দম্পতি। এই মর্ডান ডে ফ্রেন্ডশিপ থেকে অবশ্য অনেকেই হিঁচকি তোলেন। সাবেক বউ আর বর্তমান প্রেমিকাকে নিয়ে একসঙ্গে পার্টি করেন হৃতিক। এতটাই ‘কুল’  সম্পর্ক হৃতিক-সুজানের। 

    গতকাল শনিবার (২৬ অক্টোবর) ছিল সুজান খানের ৪৯তম জন্মদিন। আর সেই জন্মদিনের পার্টিতে একফ্রেমে পাওয়া গেল সুজানের প্রেমিক আরসালান গোনি ও হৃতিক রোশনকে। সাবেক স্ত্রীর প্রেমিকের সঙ্গেও দারুণ সখ্যতা বলিউড নায়কের। পরস্পরকে ‘ইয়ারা’ বলে সম্বোধন করেন তারা।

    শনিবার বার্থ ডে গার্লের দেখা মিলল কালো রঙা শর্ট পার্টি ড্রেসে। দুই ছেলে রিহান, রিদান, সাবেক স্বামী হৃতিক ও তার প্রেমিকা সাবা আজাদ এবং বয়ফ্রেন্ড আরসালানকে নিয়েই জন্মদিনের কেক কাটলেন সুজান। এ সময় পার্টিতে হাজির ছিলেন তার ভাই জায়েদ খান, দিদি ফারহা, জেঠুর ছেলে ফারদিন খানসহ বলিউডের বহু পরিচিত মুখ। 

    সোশ্যাল মিডিয়ায় সুজানের জন্মদিনের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে কেক কেটেই আরসালানের ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা গেল সুজানকে। পেছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন হৃতিক ও দুই ছেলে— এমন দৃশ্য দেখে হতবাক অনেকেই।

    এর আগে ভালোবেসে ২০০০ সালে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান। এই দম্পতি ডিসেম্বর ২০১৩-তে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং নভেম্বর ২০১৪-তে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। 

    ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আরসালানের প্রেমে পড়েন সুজান। হৃতিক সিঙ্গল। অন্যদিকে প্রেম নিয়ে কোনো দিনই লুকোচাপা করেননি সুজান-আরসালান। 

    এদিকে চলতি মাসের শুরুতেই হৃতিক-সাবার সম্পর্কের তৃতীয় বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান সুজান। এতটাই মধুর দুই সাবেকের সম্পর্ক। আরসালান পেশায় অভিনেতা তথা আলি গোনির দাদা। বয়সে সুজানের চেয়ে অনেকটাই ছোট তিনি। জানা যায়, ১৯৮৬ সালে জন্ম আরসালানের। ওদিকে সুজান জন্মেছেন ১৯৭৫ সালের ২৬ অক্টোবর। সেই সূত্রে প্রেমিকার চেয়ে ৯ বছরের ছোট আরসালান। তবে বয়সের পার্থক্য কোনো দিনই বাধা হয়নি তার প্রেমে। 

    সুজান আর আরসালান কি সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন, বিয়ে নিয়ে কী প্ল্যানিং তাদের? সুজানের মা, জারিন খান মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে বলেন, তারা দুজনেই ‘ক্যারিয়ারে ফোকাসড’। তিনি বলেন, আজ যদি আপনি কারও সঙ্গে সুখ খুঁজে পান, তাহলে আপনি ভাগ্যবান। ভবিষ্যতে কী অপেক্ষা করছে তা কেউ জানে না। সুখী ও স্থায়ী হতে হলে বিয়ে করতে হবে, পুরোনো এ ধারণা এখন আর ঠিক নয়। নারীরা স্বাধীনচেতা, কর্মজীবনে প্রতিষ্ঠিত, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়। আর বিয়ে এমন একটি বন্ধন, যা সবসময় আপনাকে সারাজীবনের বন্ধনে আবদ্ধ রাখে না। তাই আরসালান ও সুজান একসঙ্গে সুখে আছেন এবং ক্যারিয়ারে মনোনিবেশ করেছেন দেখে আমি খুশি।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পরও হৃতিককে নিয়ে যা বললেন সুজানের মা

    বলিউডের আলোচিত জুটি হৃতিক রোশন ও সুজান খানের বিয়েবিচ্ছেদ ঘটেছে ২০১৪ সালে। এ দম্পতি অনেক আগেই দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন। এখন তারা দুজন অন্য দুজনার। এ দম্পতির দুই সন্তান রয়েছেন। বিচ্ছেদ হলেও তাদের সন্তানদের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তারা। তাই একে অপরের সঙ্গীদের নিয়ে হইহুল্লোড় করেন হৃতিক-সুজান। 

    হৃতিক বিয়ে ভাঙার পর বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান। অন্যদিকে সুজান খান বেশ কয়েক বছর ধরেই আর্সলান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। এই কয়েক বছরে হৃতিক-আর্সলান বন্ধুত্বে রূপ নিয়েছে, তাদের একসঙ্গে মাতামাতি করতে দেখা যায়। এ নিয়ে সুজানের মা সামাজিকমাধ্যমে জানালেন এক অভিন্ন কথা— ‘সুজানের সঙ্গে সম্পর্ক না থাকলেও হৃতিকই জামাই থাকবেন বলে জানান সুজানের মা। 

    বিয়েবিচ্ছেদের পর নিজের জীবন নিয়ে দ্রুতই এগিয়েছেন সুজান খান। আর্সলান গোনির সঙ্গে বন্ধুত্ব করেছেন, সম্পর্কে জড়িয়েছেন; নতুন ভালোবাসা খুঁজে পেয়েছেন। এতেও সুজানের মা খুব খুশি হয়েছেন। কিন্তু জামাই হিসেবে হৃতিকের তুলনা নেই— এমন কথাও স্বীকার করে নিলেন সুজানের মা। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃতিকের সাবেক শাশুড়ি বলেন, ‘আজ হয়তো ওদের সম্পর্ক নেই। তবে হৃতিক সারাজীবন আমার ছেলে হয়ে থাকবে, আমার স্নেহ পাবে। ও অসম্ভব ভালো মানুষ। ওরা দুজন স্বামী-স্ত্রী না থাকলেও ওদের বন্ধুত্ব আগের মতোই অটুট। ওরা দুজন সন্তানদের মধ্যে ভালো গুণগুলো সঞ্চারিত করতে পেরেছে। আমি খুশি, ওরা দুজন পারস্পরিক সম্মান বজায় রেখে এগিয়ে যাচ্ছে।

    সুজানের মা আরও বলেন, আর্সলান-সুজানকেও আমার শুভেচ্ছা। তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা। তারা আগামী দিনে যাতে সুখী হন, সে কামনাই করি।

    তথ্যসূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ করলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী

    হৃতিক প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে। অন্যদিকে, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের জীবনের নতুন পুরুষ আরসালান। ১৪ বছরের দাম্পত্যে ইতি টেনে আলাদাভাবে দিব্যি রয়েছেন হৃতিক ও সুজান। আর সেই ভালো থাকার প্রমাণ দিলেন সম্প্রতি সোশাল মিডিয়ায়। 

    rnrn

    ১৯ ডিসেম্বর প্রেমিক আরসালানের জন্মদিনে, প্রেমিকের সঙ্গে সারাদিন কাটিয়েছেন সুজান। প্রেমিকের ঠোঁটে ঠোঁট রেখে সুজান ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেন হৃতিকের প্রাক্তন স্ত্রী। আর ওই ছবি চোখে পড়েছে হৃতিকের। প্রাক্তন স্ত্রীর এমন ছবি দেখে চুপ থাকেননি হৃতিক। ছবির নিচে মন্তব্য করে লিখেছেন, হ্যাপি বার্থডে ব্রো, হ্যাপি বার্থডে আরসালান। বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের।

    rnrn

    এমনকি, সুজান ও আরসালানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে। তবে সেভাবে আরসালানের প্রতি প্রেম প্রকাশ্যে আনেননি সুজান। এই প্রথম চুম্বনের ছবি শেয়ার করলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী।

    অনলাইন ডেস্ক