Tag: সুখ

  • আল্লাহ সবাইকে ভালোবাসা, সুখ ও সমৃদ্ধি দান করুন: শাহরুখ

    বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রতি বছর ঈদে ভক্তদের সঙ্গে দেখা করেন এবং শুভেচ্ছা জানান। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। প্রতিবারের ন্যায় এবার ঈদেও মুম্বাইয়ে তার বাড়ির বাইরে জড়ো হওয়া ভক্ত-অনুরাগীদের সঙ্গে দেখা করেন এবং ঈদ শুভেচ্ছা জানান এই সুপারস্টার।

    ঈদের দিনটিতে শাহরুখকে দেখতে তার বাড়ির সামনে লাখো জনতার ঢল নামে। তবে দিন শেষে চমকে দিয়েছেন শাহরুখ খান। নিজের মান্নাতের সামনে হাত নাড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

    ঈদের দিন বিকালে বরাবরের মতো হাজির হন শাহরুখ। মান্নাতের বারান্দায় পেতে রাখা ছাদে হাজির হন শ্বেত শুভ্র পাঞ্জাবি গায়ে। ততক্ষণে মান্নাতের সামনে লাখো জনতার ঢল।

    বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই এক ভিডিও পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানান বলিউডের এই মেগাস্টার। যা সারা বিশ্বের শাহরুখ ভক্তদের মন কেড়ে নিয়েছে! 

    ভিডিওর ক্যপশনে শাহরুখ লিখেছেন- ‘সবাইকে ঈদ মোবারক…। আমার দিনটিকে এত বিশেষ করে তোলার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসা, সুখ ও সমৃদ্ধি দান করুন।’

    বিনোদন ডেস্ক

  • যেখানে সুখ, সেখানেই উষ্ঠা খাই: মাহি

    দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনে আলোচনায় আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। পরে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

    রোববার (৩ ডিসেম্বর) সেটিও বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এর পর তিনি সামাজিকমাধ্যমে দিয়েছেন রহস্যময় পোস্ট।

    নিজের আইডিতে দেওয়া সেই পোস্টে মাহি লিখেছেন, ‘যেখানে সুখ সেখানেই উষ্ঠা খাই আমি, দুঃখ কী আমি বুঝি না’। হঠাৎ করে কী কারণে এমন স্ট্যাটাস তিনি দিয়েছেন তা জানা যায়নি। 

    ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিষয়াদির প্রেক্ষাপটেই এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন মাহি।

    ‘ভালোবাসার রং’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে চিত্রনায়িকা মাহিয়া মাহির। ১১ বছরে চলচ্চিত্রের নানা অলিগলি পেরিয়ে মাহিকে দেখা গেছে রাজনীতির মাঠেও। বেশ কয়েক মাস ধরে রাজনীতিতে সক্রিয় হন তিনি। অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে। আভাস পাওয়া যাচ্ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন। শেষ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমাও দেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।

    বিনোদন ডেস্ক

  • সুখের সন্ধানে বার্সেলোনা ছাড়লেন শাকিরা

    বিশ্ববিখ্যাত পপ গানের শিল্পী ইসাবেল মেবারাক রিপোই শাকিরা। তিনি একজন কলম্বিয়ান গায়িকা, গীতিকার, সুরকার, সংগীত প্রযোজক ও নৃত্যশিল্পী।

    শাকিরা দীর্ঘদিন ধরে প্রিয় শহর স্পেনের বার্সেলোনায় বসবাস করে আসছিলেন। সেই শহর ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সবচেয়ে বড় শহর মিয়ামিতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    রোববার শাকিরা তার ইনস্টাগ্রামে এক পোস্টে সেই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, দুই ছেলে মিলান (১০) এবং সাশাকে (৮) নিয়ে স্থায়ীভাবে মিয়ামিতে বাস করবেন। 

    এক দশকেরও বেশি সময় ধরে শাকিরা বার্সেলোনায় বসবাস করছিলেন। সন্তানদের সুখের কথা চিন্তা করে তিনি প্রিয় শহর ছাড়ছেন।

    শাকিরা পোস্টে আরও উল্লেখ করেন, বার্সেলোনায় বসবাস করে কিছু মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছিল।

    প্রতিবেশীদের ভালোবাসায় আমি প্রতিনিয়ত সিক্ত হতাম। অনেক মিস করব আপনাদের। তিনি তার পোস্টের উপসংহারে লিখেছেন, ‘আমার স্প্যানিশ ভক্তদের ধন্যবাদ যারা সবসময় আমাকে তাদের ভালোবাসা এবং আনুগত্য দিয়ে ঘিরে রেখেছিলেন, আবার দেখা হবে।’

    উল্লেখ্য, শাকিরার সন্তানদের বাবা বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে ২০২২ সালে এই পপ গায়িকার বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের এক বছর পর শাকিরা বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন।

    বিনোদন ডেস্ক