Tag: সুকেশ

  • ভালোবাসা দিবসে জেল থেকে জ্যাকুলিনকে আবেগঘন চিঠি সুকেশের

    ভালোবাসা দিবসে ফের বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে জেল থেকে একটি চিঠি লিখেছেন তার আলোচিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। চিঠিতে, সুকেশ জ্যাকলিনকে ‘বেবি’ বলে সম্বোধন করেছেন। এবং তার প্রতি ভালোবাসার কথাও জানিয়েছেন।

    চিঠিতে সুকেশ লিখেছেন- ‘প্রথমেই, তোমাকে ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। এই বছরটি আমাদের জন্য অনেক পজিটিভিটি নিয়ে এসেছে এবং এই ভালোবাসা দিবসও আমাদের জন্য খুবই বিশেষ। কারণ, এটি আমাদের জীবনের বাকি ভালোবাসার দিনগুলোকে একসঙ্গে কাটানোর একটি পদক্ষেপ বলা চলে।’

    সুকেশ লেখেন, ‘প্রিয়তমা, কিছু বলার আগে আমি একটু সময় নিয়ে বলতে চাই। জ্যাকি, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তুমি পৃথিবীর সেরা ভ্যালেন্টাইন। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি।’ 

    এখানেই থামেননি সুকেশ। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দিচ্ছেন বলেও জানিয়েছেন। তার কথায়, অভিনেত্রীর নামের প্রথম অক্ষরগুলো জেটের গায়ে লেখা আছে। এমনকি, জেটের নম্বরটিও জ্যাকলিনের জন্ম তারিখ।

    সব সময় কাজের জন্য শুটিংয়ের জন্য সারা বিশ্বে ঘুরতে হয় জ্যাকলিনকে। তাই এবার জেটে চড়ে যাতে পছন্দের জায়গায় যেতে পারেন, তাই এই উপহার সুকেশের। ভালোবাসা দিবসে সুকেশ তার জন্ম-জন্মান্তরের সঙ্গী হিসেবে জ্যাকলিনকে পেতে চেয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ যদি কেউ থাকেন, তবে তার চোখে জ্যাকলিন। কোনো কিছুর বিনিময়ে তাকে হারাতে চান না সুকেশ। 

    প্রসঙ্গত, প্রায় ২০০ কোটি টাকার জালিয়াতির মামলায় দীর্ঘদিন জেল হেফাজতে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তবে তার সঙ্গে প্রেম অস্বীকার করলেও, প্রায়ই বিশেষ কোনো অনুষ্ঠানে, জেল থেকে জ্যাকলিনের জন্য প্রেমপত্র পাঠান সুকেশ।

    বিনোদন ডেস্ক

  • সুকেশকে নিয়ে ফের আলোচনায় জ্যাকুলিন

    বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে জল কম ঘোলা হয়নি। এবার অভিনেত্রীর আইনজীবী দিল্লি হাইকোর্টে নতুন দাবি তুলেছেন। তিনি আদালতকে বলেছেন, জ্যাকুলিন যে উপহারগুলো পেয়েছিলেন সেগুলোর অবৈধ উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তিনি জানতেন না— এই উপহারগুলো ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলার অংশ, যেখানে অভিযুক্ত ব্যক্তি সুকেশ চন্দ্রশেখর নামে একজন প্রতারক।

    বুধবার (১৩ নভেম্বর) দিল্লি হাইকোর্টে এই মানি লন্ডারিং মামলা সংক্রান্ত একটি অংশ শোনানো হয়, যেখানে জ্যাকুলিন ফার্নান্দেজ তার বিরুদ্ধে দায়ের করা চার্জশিট চ্যালেঞ্জ করেছেন। তার আইনজীবী সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল, প্রশান্ত পাটিল ও শক্তি পান্ডে জানিয়েছেন— জ্যাকুলিন জানতেন না যে, এই উপহারগুলো অপরাধমূলক অর্থ থেকে এসেছে।

    এদিন শুনানির সময় বিচারক অনীশ দয়াল প্রশ্ন তুলেছিলেন, যেকোনো প্রাপ্তবয়স্ক মানুষের কী উপহার পাওয়ার উৎস জানার কোনো দায়িত্ব আছে? এ নিয়ে আইনজীবী আগরওয়াল বলেন, জ্যাকুলিন জানতেন না যে, সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে পাওয়া উপহারগুলো একটি অপরাধমূলক কার্যকলাপের টাকা থেকে এসেছে। তিনি দাবি করেন, অবৈধ কিছু ঘটেনি এবং এটা আইনত গ্রহণযোগ্য নয়।

    জ্যাকুলিনের আইনজীবীরা আরও বলেন, যখন তিনি ফেব্রুয়ারি ২০১৯ সালে সংবাদপত্রে সুকেশ চন্দ্রশেখরের সম্পর্কে একটি প্রতিবেদন পড়েছিলেন, তখনই তিনি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তবে তিনি জানতেন না যে, সুকেশের কাছ থেকে পাওয়া উপহারগুলো অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ ছিল।

    এদিকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দাবি করেছে যে, জ্যাকুলিন ফার্নান্দেজ সংবাদপত্রের প্রতিবেদনটি যাচাই করেননি এবং সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে উপহার গ্রহণ করেছিলেন। তবে তার আইনজীবীরা বলেছেন— তিনি বিভ্রান্ত হয়েছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে সুকেশ চন্দ্রশেখর রাজনৈতিক শক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তা— এমনকি তিনি গৃহীত কলগুলো মন্ত্রিপরিষদের অফিস থেকে পেতেন।

    এ ছাড়া এটি নিশ্চিত করা হয়েছে যে, সংবাদপত্রের প্রতিবেদনটি কেবল একটি জনসাধারণের তথ্য ছিল, যা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। জ্যাকুলিনের পক্ষ থেকে বলা হয় যে, তিনি এসব উপহার পাওয়ার পরও আইনত কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না।

    ইডি দাবি করেন যে, জ্যাকুলিন ফার্নান্দেজের অপরাধের সঙ্গে কোনো সম্পর্ক থাকলেও তিনি সত্যিই জানতেন না যে, এসব উপহার অবৈধ উৎস থেকে এসেছে। এবং যদিও তদন্তকারী সংস্থাগুলো তাদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে, তবে এই মামলার শুনানি আগামী ২৬ নভেম্বরের মধ্যে চলতে থাকবে।

    এই মানিলন্ডারিং কেসের পটভূমি ২০২১ সালে শুরু হয়, যখন সুকেশ চন্দ্রশেখর এবং তার সঙ্গী পিঙ্কি ইরানি গ্রেফতার হন। তাদের বিরুদ্ধে অভিযোগ— তারা প্রতারণা করে বেশ কিছু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়েছে। জানা গেছে, এই অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগৃহীত টাকা থেকেই তারা শখের জিনিসপত্র, গাড়ি এবং গহনা কিনেছিলেন।

    এ মামলার সামনে একাধিক আইনি চ্যালেঞ্জ রয়েছে এবং আইনজীবীরা আশা করছেন, এই শুনানি শেষে আরও পরিষ্কার হওয়া যাবে জ্যাকুলিন ফার্নান্দেজের ভূমিকা কী ছিল। এটি নিশ্চিত করা হয়েছে যে, এ মামলার পরিপ্রেক্ষিতে আরও শুনানি হবে এবং ২৬ নভেম্বরের মধ্যে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • জেল থেকেই ‘বেবি গার্লকে’ জন্মদিনের চমক দেন সুকেশ

    দিল্লির জেল থেকেই ‘বেবি গার্লের’ ৩৯তম জন্মদিনে চমক দিলেন সুকেশ। গ্রেফতার হওয়ার আগে জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।

    ২০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে। আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে সম্পর্ক থাকায় আবার ইডির সমন পেয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। বুধবার এ খবর শিরোনামে উঠে আসে।  

    এর মধ্যে জ্যাকলিনের উদ্দেশে নতুন একটি চিঠি লিখেছেন তিনি। সেখানেই অভিনেত্রীর জন্মদিন নিয়ে কথা বলেছেন সুকেশ।

    গত ১১ আগস্ট জ্যাকলিনের ৩৯তম জন্মদিন ছিল। এদিন অভিনেত্রীর অনুরাগীদের জন্য বড় চমকের পরিকল্পনা করেছেন সুকেশ। জ্যাকলিনের ১০০ জন অনুরাগীকে আইফোন ১৫ প্রো উপহার দেবেন বলে ঘোষণা করেছেন আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সুকেশ। 

    সুকেশ তার চিঠিতে জ্যাকলিনকে ‘বেবি গার্ল’ সম্বোধন করে লিখেছেন- ‘যারা ‘ইমি ইমি’ (জ্যাকলিনের মিউজিক ভিডিও) গানটি পছন্দ করেছেন, ৩০ দিনের মধ্যে তাদের ১০০ জনের নাম ঘোষণা করা হবে। বেবি জ্যাকির জন্মদিনে তাদের আইফোন ১৫ প্রো উপহার দেওয়া হবে।

    জ্যাকলিনের এই মিউজিক ভিডিও যাতে মানুষ আরও বেশি করে শোনেন, সেই অনুরোধও তিনি করেছেন। 

    চিঠিতে তিনি লেখেন- ‘বেবি গার্ল আর মাত্র ৩০ দিন বাকি তোমার জন্মদিনের। আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না। বছরের এই দিনটা আমার সবচেয়ে পছন্দের। তোমার জন্মদিনের উদযাপনে তোমার মুখে হাসি দেখতে আমার খুব ভালো লাগে। এই একটি বিষয়ই আমার হৃদয় স্পর্শ করে যায়।’

    ২০২১ থেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন বলি অভিনেত্রী। আদতে শ্রীলংকার নাগরিক হলেও দীর্ঘদিন বলিউডের সঙ্গে যুক্ত তিনি। অভিযোগ- সুকেশ চন্দ্র শেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন। এই ব্যক্তির সঙ্গে সম্পর্কে থাকার ঘটনায় নাম জড়িয়েছে জ্যাকলিনেরও।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে জ্যাকুলিনের কাছ থেকে যে উপহার পেলেন সুকেশ!

    আবারও ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ালো বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ়ের। কারাগারে থেকেও জ্যাকুলিনকে ভুলতে পারেননি সুকেশ। 

    rnrn

    জেলে বসেই ‘সাবেক’ প্রেমিকাকে লিখেছেন একের পর এক প্রেমপত্র। কখনো তার জন্য নবরাত্রির ব্রত পালন করতে উপোস রেখেছেন কনম্যান, কখনো আবার নায়িকার সঙ্গে সুরাপান করার জন্য উতলা হয়েছেন তিনি। আগামী ২৫ মার্চ সুকেশের জন্মদিন। সূত্রের খবর, তার আগে জ্যাকুলিনের উদ্দেশে আবার বিশেষ চিঠি লিখেছেন সুকেশ। 

    rnrn

    সম্প্রতি জ্যাকুলিনের একটি নতুন মিউজ়িক ভিডিও প্রকাশিত হয়েছে। ‘ইম্মি ইম্মি’ নামের এই গানটির জন্য জ্যাকুলিনকে ধন্যবাদ জানিয়েছেন সুকেশ। আর জ্যাকুলিনের সম্পর্কের ওপরে ভিত্তি করেই নাকি এই গানটি তৈরি হয়েছে, দাবি সুকেশের।

    rnrn

    ওই চিঠিতে জ্যাকুলিনের উদ্দেশে সুকেশ লেখেন, ‘জন্মদিনের আগে তোমার বিশেষ উপহার পেয়ে ভালো লাগছে। সোনা, এটা আমার জন্মদিনের সেরা উপহার।’ 

    rnrn

    এরই সঙ্গে গানটি প্রসঙ্গে সুকেশ লেখেন, ‘গানটা শুনে চমকে গিয়েছি। প্রত্যেকটা শব্দ যেন আমাদের কথা ভেবে লেখা হয়েছে। আমি নিশ্চিত, যারা গানটি শুনেছেন, তারাও আমার মতো সমর্থন করবেন।’ 

    rnrn

    একই সঙ্গে ওই চিঠিতে জ্যাকুলিনের অনুরাগীদের কাছে গানটিকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন সুকেশ।

    rnrn

    চিঠির শেষে সুকেশ লেখেন, ‘জ্যাকুলিনের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে।’

    rnrn

    একই সঙ্গে অভিনেত্রীকে দোলের আগাম শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন সুকেশ। তিনি লিখেছেন, ‘প্রত্যেকবার তুমি আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য কর।’ 

    rnrn

    আর্থিক তছরুপ মামলায় জ্যাকুলিন অনেক আগেই জামিন পেয়েছেন। তবে সুকেশের সঙ্গে তার সম্পর্কের কথা শুরু থেকেই অস্বীকার করেছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ফের জেল থেকে চিঠি, জ্যাকুলিনকে যা বললেন সুকেশ

    দুর্নীতিকাণ্ডে জেল হওয়ার পর থেকেই ঠগ সুকেশ চন্দ্রশেখরকে পাত্তা দেন না জ্যাকুলিন ফার্নান্দেজ। তার সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না অভিনেত্রী। অন্যদিকে, জ্যাকুলিনকে কিন্তু কিছুতেই ভুলতে পারছেন না সুকেশ। জেলে বসেই প্রেমিকার উদ্দেশ্যে ফের চিঠি লিখলেন সুকেশ। 

    নতুন প্রেমপত্রে সুকেশ লিখলেন- জ্যাকুলিন আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি এবং তুমি আমার হৃদস্পন্দনের কারণ… জ্যাকুলিন বেবি আমি তোমাকে খুব মিস করেছি, ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করে, প্রতি সেকেন্ডে শুধু তোমার কথাই মনে পড়েছে। এটি আমাদের দ্বিতীয় ভ্যালেন্টাইন, কিন্তু আমরা একে অপরের থেকে অনেক দূরে। কিন্তু বেশিদিন আর এরকম থাকবে না। 

    তিনি আরও লিখেন- এই বিশেষ দিনে, আমি স্বীকার করতে চাই, জীবনে তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবান। তবে তুমি চিন্তা করো না। যে গোল্ড ডিগাররা আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছে, তাদের আমি ছাড়ব না। তুমিই সবচেয়ে সুন্দর জিনিস, যা আমাদের জীবনে ঘটেছে। বাবু, তুমি ভিতরে ভিতরে অনেক সুন্দর। 

    সুকেশের সমস্ত দুর্নীতিই নাকি জ্যাকুলিন জানতেন আগে থেকে। এমনকি, জেনে বুঝেই কালো টাকা নিয়ে ফূর্তি করেছেন জ্যাকুলিন! সম্প্রতি আদালতের কাছে এমনই দাবি তুলল ইডি।

    ইডির দাবি, জেরার সময় সত্যতা গোপন করেছেন জ্যাকুলিন। অভিনেত্রী বার বার জানিয়ে ছিলেন ঠগ সুকেশ চন্দ্রশেখর নাকি তাকে ফাঁসিয়েছে। তবে সেই নিয়ে কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি। ইডির তদন্তে আসা তথ্য অনুযায়ী, জ্যাকুলিন জেনে বুঝেই সুকেশের অপরাধের টাকা ব্যবহার করেছেন। এমনকি, সুকেশ গ্রেফতার হওয়ার পর জ্যাকুলিন নিজের ফোন থেকে সমস্ত তথ্য মুছে ফেলেছিলেন।

    ইডির আদালতে পেশ করা হলফনামায় জানিয়েছে, অভিনেত্রী সুকেশের থেকে ৫ কোটি ৭১ লাখ ১১ হাজার ৯৪২ রুপি শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, যা তার ভাই ও বোনের, সেখানেও ১,৭, ২৯১৩ মার্কিন ডলার ২৬, ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিল।

    প্রসঙ্গত, ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকুলিনকে। যদিও এর আগে আদালতে সুকেশ দাবি করে, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকুলিন কোনোভাবেই জড়িত নন। এবারও হোয়াটসঅ্যাপে ঠগের আশ্বাস, জ্যাকুলিনকে কোনো ‘সমস্যায়’ পড়তে দেবে না সে।

    বিনোদন ডেস্ক

  • হুমকির পরই ফাঁস হলো জ্যাকুলিন-সুকেশের চ্যাট!

    ফের খবরের শিরোনামে বলিউড জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখর। কিছু দিন আগেই সুকেশ হুমকি দিয়েছিলেন যে, তিনি জ্যাকুলিনের বিরুদ্ধে একাধিক তথ্য প্রকাশ্যে নিয়ে আসবেন। তার পর কয়েক দিন কাটতে না কাটতেই সত্যি তার এবং জ্যাকুলিনের হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি প্রকাশ্যে এলো। 

    যদিও দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং এবং তিহার জেলে একটি অভিযোগ করা হয়েছে, সুকেশের এভাবে বেআইনি পদ্ধতিতে ফোন ব্যবহার নিয়ে।

    সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের জুন মাসে সুকেশ ও জ্যাকুলিনের মধ্যে কী কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, সেটির ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে যে, সুকেশ অভিনেত্রীকে কোর্টে একটি কালো পোশাক পরে আসতে বলেছেন। এ ছাড়া বেশ কিছু ভয়েস মেসেজ রয়েছে তাদের চ্যাটে, যেখানে সুকেশ তার মনে থাকা অভিনেত্রীর জন্য ভালোবাসার কথা ব্যক্ত করেছেন।

    সূত্রের তরফে আরও জানানো হয়, অভিনেত্রী যখন তার মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দেন, তখন তিনি তাকে ওয়েবএক্সের চ্যাট রুমে মেসেজ পাঠাতেন কেস চলাকালীন। অভিনেত্রী তার নির্দেশ ফলো না করলে যারপরনাই ক্ষেপে যেতেন এই ২০০ কোটি টাকা তছরুপের কেসের মূল অভিযুক্ত।

    গত সপ্তাহেই সুকেশ জানিয়েছিলেন তার কাছে এমন কিছু প্রমাণ আছে জ্যাকুলিনের বিরুদ্ধে, যা এখনো কেউ দেখেননি। তিনি সেগুলো প্রকাশ্যে আনবেন বলেও হুমকি দেন। সুকেশ এই কথা প্রকাশ্যে আসার পরই দিল্লি পাতিয়ালায় দ্বারস্থ হন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখানে গিয়ে তিনি ম্যান্ডলি জেলার সুপার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স শাখায় গিয়ে আবেদন জানান যে, তারা যেন সুকেশকে আর কোনো চিঠি প্রকাশ করতে বা স্টেটমেন্ট দিতে না দেন। 

    আরও পড়ুন: 

    তার মতে, সুকেশের গত ১৫ অক্টোবর লেখা চিঠির বয়ান অত্যন্ত আপত্তিকর। তার পরই ঘটল এ ঘটনা।

    বিনোদন ডেস্ক

  • নিজের অজান্তেই সুকেশের উপহার নিয়েছিলেন জ্যাকুলিন

    ২০০ কোটি টাকা তছরুপের মামলায় অভিযুক্ত হয়ে জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর। তবে তার পরও জেলে থেকেই জ্যাকুলিনকে একের পর এক প্রেমপত্র লিখে পাঠিয়েছেন কনম্যান।

    সম্পর্ক থাকাকালে নাকি সুকেশের কাছ থেকে একাধিক দামি উপহারও পেয়েছেন তিনি। তবে তিনি নাকি একা নন, অন্য অনেককেই নাকি দামি উপহার দিয়েছিলেন সুকেশ, সম্প্রতি এ তথ্যই জানালেন জ্যাকুলিন।

    বলিউড নায়িকা আরও দাবি করেন, নিজের অজান্তেই নাকি ওই সব উপহার গ্রহণ করেছিলেন তিনি।

    সুকেশের সঙ্গে নাম জড়ানোর জেরে প্রতারণাকাণ্ডে তদন্তের কারণে গত এক বছরে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিনকে। শুধু তাই-ই নয়, অভিনেত্রীর বিদেশযাত্রাতেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। চলতি বছরে শিথিল হয়েছে সেই কড়াকড়ি। তবে এখনো সেই মামলা থেকে পুরোপুরি রেহাই পাননি জ্যাকুলিন।

    সম্প্রতি সুকেশের থেকে দূরত্ব বজায় রাখতে এবং নিরাপত্তা চেয়ে দিল্লি আদালতে আবেদন জানান জ্যাকুলিন। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নিজের আর্জির মাধ্যমে জ্যাকুলিন জানান, সুকেশ নাকি তাকে বারবার চিঠি পাঠিয়ে বিরক্ত করছেন। 

    তার দাবি, সুকেশের মতো কনম্যান বারবার চিঠি পাঠিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সে কারণেই আদালতের কাছে নিরাপত্তা চেয়ে আর্জি জানিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, আর্থিক তছরুপের মামলা থেকেও রেহাই চেয়ে আদালতের কাছে আবেদন জমা দিয়েছেন জ্যাকুলিন।

    জ্যাকুলিনের প্রশ্ন, আর্থিক তছরুপে অন্যদের নাম উঠে এলেও কেন শুধু তাকেই বিশেষভাবে নিশানা করা হচ্ছে। 

    আরও পড়ুন: 

    নায়িকার আইনজীবী জানান, জ্যাকুলিন নেহাতই সুকেশের চক্রান্তের শিকার।

    বিনোদন ডেস্ক

  • আমি সুকেশের ষড়যন্ত্রের শিকার, আমাকে ফাঁসানে হয়েছে: জ্যাকুলিন

    এবার আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণায় নাম জড়ানোর পর থেকে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি ওই ফৌজদারি মামলা বাতিলের আবেদন জানিয়ে দিল্লির উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন নায়িকা।

    rnrn

    জ্যাকুলিনের দাবি- ইডি যে সমস্ত নথি দাখিল করেছে তাতেই প্রমাণিত তিনি সুকেশের ষড়যন্ত্রের শিকার, তাকে ঠকানো হয়েছে, ফাঁসানো হয়েছে।

    rnrn

    বছর দুয়েক আগে ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণায় নাম জড়ায় জ্যাকুলিনের। এ ঘটনার মূল চক্রী সুকেশ চন্দ্রশেখর, যার সঙ্গে অভিনেত্রীর প্রেমের সম্পর্ক থাকায় জ্যাকুলিনের নামে ফৌজদারি মামলা করে ইডি। 

    rnrn

    তার নামে এ মামলা হওয়ার পর থেকে যেন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে নায়িকার। দেশের অন্দরে হোক কিংবা বিদেশে, কোথাও গেলেই আদালতের অনুমতি নিতে হয়। ঘনঘন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। ইডির করা এই ২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় সহ-অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জ্যাকুলিনের। এছাড়া দিল্লি পুলিশের তরফে করা একটি তোলাবাজির মামলায় প্রধান সাক্ষী তিনি।

    rnrn

    যদিও এক সময় এই সুকেশের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল জ্যাকুলিনের। এক সময় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। প্রেমিকাকে দামি দামি উপহারও দিয়েছেন সুকেশ। তারপরই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় নাম জড়ায় অভিনেত্রীর। 

    rnrn

    এ মামলায় নাম জড়ানোর পর থেকেই সুকেশের অস্তিত্ব অস্বীকার করেছেন নিজের জীবনে। এবার সুকেশের বিরুদ্ধে হওয়া মামলায় যেভাবে তার নাম জড়ানো হয়েছে তা বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • মুক্ত আকাশে ফিরে জ্যাকুলিনকে কী চমক দেবেন, জানালেন সুকেশ

    বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর গত দুবছর ধরে জেলবন্দি। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপে অভিযুক্ত কনম্যান সুকেশ। জ্যাকুলিনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। পরিপ্রেক্ষিতে অনেক কাঠগোড় পোহাতে হয় অভিনেত্রীকে। 

    rnrn

    প্রতারণাকাণ্ডে তদন্তের জেরে গত এক বছরে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজ়কে। এ মুহূর্তে দিল্লির মাণ্ডোলি জেলে বন্দি সুকেশ। কিন্তু মনে পড়ে রয়েছে প্রেয়সীর কাছে। মাঝেমধ্যেই জেলে বসে জ্যাকুলিনকে চিঠি লেখেন সুকেশ। 

    rnrn

    এদিকে ডিসেম্বর পড়তেই ফের জ্যাকুলিনকে মনে পড়ছে সুকেশের। প্রেমিকার সঙ্গে বসে মদ্যপান বড্ড মনে পড়ছে সুকেশের। জেল থেকে বেরোতেই কী চমক দেবেন জ্যাকুলিনকে, জানালেন সুকেশ।

    rnrn

    সুকেশ জ্যাকুলিনের সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক ছবি থেকে তার কর্মজীবনের বর্তমান পরিস্থিতি—সব কিছুর খবর রাখেন। সম্প্রতি একটি পুরস্কার পান অভিনেত্রী। 

    rnrn

    তার পর সুকেশ চিঠিতে লেখেন— তুমি জানো না আমি কতটা খুশি তোমার জন্য। ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী তুমি। জ্যাকুলিনের প্রশংসা করেই ক্ষান্ত হননি তিনি। 

    rnrn

    জানিয়েছেন, জেল থেকে ছাড়া পেলেই হাঁটু মুড়ে বসে অভিনেত্রীকে বিয়ের জন্য প্রস্তাব দেবেন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • জেলে বসেই জ্যাকুলিনের জন্য ৯ দিন উপোস রাখবেন সুকেশ

    ২০০ কোটি রুপির আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলেই দিন কাটছে ধনকুবের কনম্যান সুকেশ চন্দ্রশেখরের। তবে জ্যাকুলিনকে যেন তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না। জেলে থেকেই বিভিন্ন সময় জ্যাকুলিনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এবার জ্যাকুলিনের জন্য উপোস করবেন সুকেশ।

    rnrn

    আগামীকাল থেকেই শুরু নবরাত্রি। এবার জেলে বসেই নবরাত্রির পূজা করবেন, উপোস রাখবেন সুকেশ। তিনি বলেন, ‘জীবনে প্রথমবার উপোস করছি। আমি তোমার জন্য আগামী ৯ দিন নবরাত্রির উপোস রাখব। যাতে কোনো অশুভ শক্তি তোমাকে ছুঁতে না পারে।’ 

    rnrn

    সম্প্রতি বরুণ ধাওয়ান, শাহিদ কাপুর, কিয়ারা আদভানির সঙ্গে দোহাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান জ্যাকুলিন। সেখানে তার প্রেমিকাকে ঠিক কতটা সুন্দর লেগেছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন সুকেশ।

    rnrn

    যদিও সুকেশের কারণে একাধিকবার ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সেই সময় জ্যাকুলিন অকপটে স্বীকার করেন, সুকেশ তার জীবন নরকে পরিণত করেছে। প্রায় দেড় বছর হলো জেলবন্দি সুকেশ। জ্যাকুলিন যতই হাত সরিয়ে নিন, নিজের প্রেম জাহির করতে কার্পণ্য করছেন না সুকেশ।

    বিনোদন ডেস্ক