Tag: সিরিজ

  • শেষ হলো হানিয়া-আব্বাসের আলোচিত সিরিজ ‘মেরি জিন্দেগি হ্যায় তু’

    পাকিস্তানের বর্তমান সময়ের জনপ্রিয় তারকা জুটি হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের বহুল আলোচিত সিরিজ ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর যাত্রা শেষ হলো। ২০২৫ সালের শেষ দিকে শুরু হওয়া এ নাটক দীর্ঘ চার মাসের সফল প্রচারের পর গত ২২ মার্চ মুক্তি পায় এর শেষ পর্ব। ৩৪ পর্বের এ মেগা হিট সিরিজটি বিদায়বেলায় দর্শকহৃদয়ে বড় এক শূন্যতা রেখে গেছে।

    জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এ নাটকটিতে ‘ডা. আয়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন। এ নাটকে হানিয়ার বিপরীতে ‘কামইয়ার’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন বিলাল আব্বাস খান।

    কাজ শেষ করার পর নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন হানিয়া আমির। শুটিং সেটের পর্দার পেছনের কিছু অদেখা মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লিখেছেন—‘সফর কঠিন ছিল, কিন্তু গন্তব্য প্রিয়। বিদায়, প্রিয়রা।’

    সামাজিক মাধ্যমে তার এমন বিদায়ী বার্তায় ভক্ত-অনুরাগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। মন্তব্য ঘরে আবেগ ধরে রাখতে পারেননি তারা, জানিয়েছেন ভালোবাসার কথা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রাদান শাহের দুর্দান্ত চিত্রনাট্য ও মুসাদ্দিক মালেকের সুনিপুণ পরিচালনায় নাটকটি শুধু পাকিস্তানেই নয়, আন্তর্জাতিকভাবেও ব্যাপক সমাদৃত হয়েছে। হানিয়া আমির ও বিলাল আব্বাস ছাড়াও এ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আলি রেহমান খান, আলী খান, জাভেরিয়া আব্বাসি, ওয়ার্দা আজিজ প্রমুখ। বর্তমানে নাটকের সবকটি পর্ব ইউটিউব প্ল্যাটফর্মে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

    নাটকটির সফলতায় বড় ভূমিকা রেখেছে এর টাইটেল ট্র্যাক বা ওএসটি। অসীম আজহার ও সাবরি সিস্টার্সের কণ্ঠে গাওয়া গানটি মাসজুড়েই ছিল মিউজিক চার্টের শীর্ষে।

    বিনোদন ডেস্ক

  • ওটিটিতে যা দেখবেন

    জিওহটস্টারে মুক্তি পেয়েছে সিরিজ ‘দ্য লাস্ট অব আস-২’। এটি সাত পর্বের সিরিজ। এরইমধ্যে ২ পর্ব প্রচার হয়েছে। বাকি পাঁচ পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ২৫ মে পর্যন্ত। পরিচালনা করেছেন নেইল ড্রাকম্যান। এতে অভিনয় করেছেন পেড্রো পাসক্যাল, বেলা রামসি, কাটলিন ডেভার, ইসাবেলা মার্কেড প্রমুখ।

    হইচইতে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। ভাই-ভাইকে খুনের মামলা নিয়ে এর গল্প। বিচারপতির মাথায় যখন মামলার বিষয়টি ঘুরছে, তখন তার বাসায় আসা অতিথিরা ঘটনাচক্রে এর সঙ্গে জড়িয়ে যায়। শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এতে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র প্রমুখ।

    বঙ্গতে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘ফাতিমা’। এটি তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা। ইরানের ফজর চলচ্চিত্র উৎসব ও লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় সিনেমাটি। পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই প্রমুখ।

    টিভিতে আজ

    এনটিভিতে আজ দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরী, শহিদুজ্জামান, মিশা সওদাগর প্রমুখ।

    আরটিভিতে আজ রাত ৮টায়  প্রচার হবে নির্বাচিত নাটক ‘এখানে সাইজ করা হয়’। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, মিহি আহসান প্রমুখ।

    দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলায় ডাবকৃত তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’। হাসপাতালে একজন ডাক্তারের সঙ্গে ঘটে যাওয়া নানা কাহিনী নিয়ে সিরিজটি নির্মিত হয়েছে। 

    মাছরাঙা টেলিভিশনে আজ রাত ৯টায় প্রচার হবে বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘বড় ভাই’। তুর্কি ভাষায় এর নাম ‘কারদেসলারিম’। আন্তর্জাতিকভাবে এটি প্রচার হচ্ছে ‘মাই ফ্যামিলি’ এবং ‘মাই সিবলিংস’ নামে। সিরিজটি মূলত চার ভাইবোন কাদির, ওমর, আসিয়ে এবং এমেল-এর সংগ্রামময় জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। একটা সুখী ও সাধারণ জীবন ছিল তাদের; কিন্তু একটি আকস্মিক দুর্ঘটনায় তারা বাবা-মাকে হারায়। এরপর তাদের জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এক নিদারুণ কষ্ট ও সংগ্রামের দিনগুলো উঠে আসে গল্পে। 

    মঞ্চে প্রদর্শনী

    এক্সপেরিমেন্টাল থিয়েটার: রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক ‘ক্রীতদাস কথা’। বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের প্রযোজনা এটি। প্রাচীন দাস ব্যবস্থার দাস ও সমসাময়িক পুঁজিবাদী ব্যবস্থার শ্রমিকের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ নাটকের কাহিনী। চীনা নাট্যকার লু স্যুনের বিখ্যাত গল্প ‘দ্য ওয়াইজ ম্যান, দ্য ফুল অ্যান্ড দ্য স্ল্যাভ’ অবলম্বনে অমল রায়ের অনুবাদ ও নাট্যরূপে নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহীন রহমান।

    নাটকের কাহিনী প্রসঙ্গে নির্দেশক জানান, প্রাচীন দাসব্যবস্থা ও সমসাময়িক পুঁজিবাদী অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকা আধুনিক প্রতিষ্ঠানসমূহের শ্রম শোষণকে তুলে ধরা হয়েছে নাটকে। দাস সমাজে মালিক যেমন দাসদের দিয়ে অমানবিক পরিশ্রম করাত, বর্তমানেও পুঁজিবাদী অর্থনীতি একইরকম শোষণ ও নিপীড়নমূলক ব্যবস্থা টিকিয়ে রেখেছে। আপাত দৃষ্টিতে এ সময়ের শ্রমিকদের মুক্ত এবং স্বাধীন মনে হলেও আদতে তারা পুঁজির দাসত্বের বেড়াজালে বন্দি। অন্যপ্রান্তে গুটিকয়েক পুঁজিপতি টাকার পাহাড় গড়ে তুলেছে। এ ব্যবস্থার বিরুদ্ধে শ্রমিকরা মাঝে মধ্যে প্রতিবাদী হয়। কিন্তু থেমে থাকে না, আবার ঘুরে দাঁড়ায়। ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়েই মানুষের মুক্তির দিশা মিলে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মফিজুর রহমান লাল্টু, মাহফুজ হাসান, সোহাগ প্রামাণিক, আফিয়া আনজুম, এস এম শুআইব ত্বাসীন, বর্ণিল সপ্তর্ষি, গাজী আলাউদ্দীন, মারজিয়া প্রভা, বনি আমিন মুন্না, আমিরুন নুজহাত মনীষা, রাউফুর রহমান তানিয়াহ মাহমুদা তিন্নি প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • মহানগর-৩ না এলে রাজুতে অনশন, যা বললেন নির্মাতা

    ২০২৩ সালের ২০ এপ্রিলে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় সিরিজ ‘মহানগর-২’। এর পর কেটে গেছে প্রায় দুই বছর। অথচ ‘মহানগর-৩’ আসবে কী আসবে না, তা নিয়ে এখনো স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু দর্শকরা ‘মহানগর-৩’ নিয়ে অধীর আগ্রহে রয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। 

    সিরিজটির পুরো রহস্য জানতে এখনো মুখিয়ে আছেন দর্শকরা। তাই সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের শোরগোল কম নয়। তবে ‘মহানগর ৩’ আসবে কিনা নির্মাতা এ বিষয়ে এখনো স্পষ্ট বক্তব্য দেন।

    এর আগে নির্মাতা আশফাক নিপুনের পরিচালনায় আসে ‘মহানগর’। সেই সিরিজটি দর্শকদের মাঝে বেশ ঝড় ওঠে। তারই ধারাবাহিকতায় দুই বছর পর নির্মিত হয় ‘মহানগর-২’। আশফাক নিপুনের নির্মিত এই ওয়েব সিরিজটির প্রথম পর্বেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। তারপরই পরিচালক দর্শকদের আগ্রহের কারণে ‘মহানগর-’ নিয়ে আসেন। আর তাতে যেন আরও ব্যাপক সাড়া মেলে দর্শকদের মাঝে। দ্বিতীয় পর্বে দুর্দান্ত সাসপেন্স রেখেছিলেন নির্মাতা। এর প্রেক্ষিতে মহানগর সিরিজের তৃতীয় কিস্তি যে আসবে, গল্পের শেষটা এমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন বলে মনে করছেন দর্শকরা।

    তবে মহানগর ৩ আসবে কী আসবে না, সে বিষয়ে এখনো সরাসরি কিছু বলেননি নির্মাতা আশফাক নিপুণ। বলে রাখা ভালো— ‘মহানগর-২’ অমীমাংসিত থেকে যায়। সিরিজের মুখ্য চরিত্র ওসি হারুনকে হত্যা! যে চরিত্রে উপযুক্ত মুখ হয়ে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা মোশাররফ করিম। 

     সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ্য চরিত্র ওসি হারুনখ্যাত মোশাররফ করিম ‘মহানগর-৩’ প্রসঙ্গে বলেন, ‘মহানগর-৩ এর বিষয়টি নিপুণই ভালো বলতে পারবে। কিন্তু আমি শুনছি যে এটা হবে।’ 

    যেহেতু গল্পে ওসি হারুনকে হত্যার বিষয়টি চলে আসে, সে প্রসঙ্গে দর্শকদের মনে ধোঁয়াশা তৈরি হয়, পরের গল্পে মোশাররফ করিম তথা ওসি হারুন থাকছেন কিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে (‘মহানগর-৩’) আমি থাকব কী থাকব না, সেটি জানি না।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক নেটিজেন একটি পোস্ট করে লিখেছেন— ‘আশফাক নিপুন যদি দ্রুত সময়ের মধ্যে মহানগর-৩ রিলিজ না করে, তাহলে রাজুতে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি’।

    যদিও সেই নেটিজেন পোস্টটি মজার ছলে লিখেছেন বলে ধরে নেওয়া যায়। বিষয়টি আবার নিজের টাইমলাইনে শেয়ার করে নেন পরিচালক আশফাক নিপুন। নির্মাতার সেই মন্তব্যের ঘরে পোস্টটি নিয়ে ভক্তদের সঙ্গে মজাও করেন তিনি। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন— যদি ‘মহানগর-৩’ আসেও, তাহলে দেশের পটপরিবর্তনের প্রেক্ষাপটে আরও চমৎকার কিছু থাকতে পারে সিরিজটিতে; বের হতে পারে অজানা আরও অনেক রহস্য।

    বিনোদন ডেস্ক

  • ‘সিটাডেল: ডিয়ানা’ সিরিজে প্রিয়াংকার পর মাতিলদা, অপেক্ষায় সামান্থা

    হলিউড অ্যাকশন সিনেমায় নতুনত্ব নিয়ে এসেছেন রুশো ভ্রাতৃদ্বয় — জো ও অ্যান্থনি। তারা নির্মাণ ছাড়াও একের পর এক প্রকল্পে প্রযোজক বা নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। যার সর্বশেষ উদাহরণ ‘সিটাডেল: ডিয়ানা’।

    গত বৃহস্পতিবার অ্যামাজন প্রাইম ভিডিওয়ে সিরিজটি মুক্তি পেয়েছে। এ সিরিজেরই ধারাবাহিকতায় ইউনিভার্সের ভারতীয় সংস্করণ ‘সিটাডেল: হানিবানি’ নিয়ে আসছেন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। 

    তিন বছর আগে রুশো ভ্রাতৃদ্বয় বিভিন্ন ভাষায় এ ইউনিভার্সের সিরিজ নির্মাণের ঘোষণা দেন। যার প্রথম কিস্তি ‘সিটাডেল’ মুক্তি পায় গত বছরের এপ্রিলে। যেখানে অন্যতম প্রধান চরিত্রে ছিলেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এবার এসেছে এই ইউনিভার্সের ইতালীয় সংস্করণ ‘সিটাডেল: ডিয়ানা’। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন রুশো ভ্রাতৃদ্বয়— জো ও অ্যান্থনি।

    প্রতিটি সিরিজের গল্প আলাদা। তবে মূল সুর একই। সিটাডেল এক কাল্পনিক গুপ্তচর সংস্থা। এই সংস্থার এজেন্টের বিভিন্ন অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজগুলো। এবারের ‘ডিয়ানা’ কেমন হলো, তাই জানিয়েছেন সমালোচকরা।

    প্রিয়াংকার ‘সিটাডেল’ সমালোচকদের সেভাবে মন ভরাতে পারেনি। সারা দুনিয়ায় গুপ্তচরভিত্তিক এন্তার সিরিজ-সিনেমা হয়েছে। সেগুলোর মধ্যে আলাদা নজর কাড়তে পারেনি প্রিয়াংকার সিটাডেল। 

    কিন্তু গত বৃহস্পতিবার ‘সিটাডেল: ডিয়ানা’ সিরিজটি মুক্তির পর মাঝারি মানের বলে রায় দিয়েছেন সমালোচকরা। তবে ডিয়ানা চরিত্রে নজর কেড়েছেন ইতালীয় অভিনেত্রী মাতিলদা দি অ্যাঞ্জেলেস। অ্যাকশন ও আবেগের দৃশ্যগুলোতে তার অভিনয় আলাদা করে প্রশংসা পেয়েছে।

    সিরিজটি ইতালীয় এক কিশোরী ডিয়ানার গল্প। আল্পসে এক বিমান দুর্ঘটনায় তার বাবার মৃত্যু হয়। পরে সে জানতে পারে, সেটি দুর্ঘটনা ছিল না! কিন্তু এই হত্যার প্রতিশোধ সে কীভাবে নেবে?

    ডিয়ানা প্রতিশোধের নেশায় পেয়ে দলে ভেড়ায় সিটাডেল, সে হয়ে ওঠে সংস্থার অন্যতম শীর্ষ এজেন্ট। কিন্তু যে স্বপ্ন নিয়ে ডিয়ানা সিটাডেলে যোগ দেয়, তা পূরণ হয় না। মওকা পেয়ে ঠিক করে ‘স্বাভাবিক’ জীবনে ফিরে যাবে। কিন্তু কাজ তো সহজ নয়।

    এদিকে সমালোচকরা বলছেন, অ্যাকশন ও আবেগ আর বাস্তবঘেঁষা চিত্রনাট্য মিলিয়ে সিরিজটি মন্দ নয়, তবে বড্ড চেনা গল্প। তবে এটা যে প্রিয়াংকা চোপড়া অভিনীত প্রথম সিরিজটির চেয়ে ভালো, সেটি প্রায় সব সমালোচকই একবাক্যে বলেছেন।

    ডিয়ানা চরিত্রে অভিনয় করা মাতিলদাকে ইতালির অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে মনে করা হয়। অভিনয়ের পাশাপাশি তিনি গানও ভালো করেন। ২৯ বছর বয়সী অভিনেত্রী এখন পর্যন্ত ‘ইতালিয়ান রেস’, ‘রোজ আইল্যান্ড’, ‘দ্য ল অ্যাকর্ডিং টু লিন্ডা পোয়েট’, ‘দ্য আনডুয়িং’–এর মতো সিনেমা-সিরিজ করেছেন। এই ডিয়ানাকে দেখা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি পাওয়ার মঞ্চ হিসেবে। 

    এ প্রসঙ্গে অনলাইন গণমাধ্যম কোলাইডারকে মাতিলদা বলেন, আমি শুটিংয়ের আগে চার মাস নিবিড় অনুশীলন করেছি, যাতে পর্দায় নিজের ছাপ রাখতে পারি। তিনি বলেন, বেশিরভাগ অ্যাকশন দৃশ্যের স্টান্ট তিনি নিজেই করেছেন। বারবার চিত্রনাট্য পড়ে চরিত্রটির মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করেছেন।

    মাতিলদা বলেন, এই সিরিজ আমার জন্য বড় সুযোগ। সেটাকে কাজে লাগানোর জন্য সম্ভাব্য সবকিছু করেছি। মুক্তির আগে বারবার প্রিয়াংকার সঙ্গে তার তুলনা হয়েছে। তবে মাতিলদা মনে করেন, প্রিয়াংকার মতো বৈশ্বিক তারকার সঙ্গে তার তুলনাই চলে না।

    এদিকে কেবল প্রিয়াংকা চোপড়া আর মাতিলদা নন, ‘সিটাডেল’–এ আলোচনায় ঢুকে পড়েছেন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও। এই ইউনিভার্সের ভারতীয় সংস্করণ ‘সিটাডেল: হানিবানি’ মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর। রাজ ও ডিকের সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সামান্থাকে। আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে সিরিজটির ট্রেলার।

    বিনোদন ডেস্ক