Tag: সিয়াম

  • ‘বুবলী-দীঘি সবাই খুব সততার সঙ্গে অভিনয় করেছে’

    এবারের ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের একটি। আর এটি হচ্ছে—’জংলি’ সিনেমা। আর এ সিনেমাটি সিনেপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আর এবারের ঈদে মুক্তি পাওয়া অন্যতম সাড়া জাগানো সিনেমা ‘জংলি’। এ সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকদের চোখে কান্না ঝরিয়েছে।

    সিনেমাটি মুক্তির পর থেকেই বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। সাধারণ দর্শক থেকে শুরু করে এই সিনেমা মনে ধরেছে অভিনয়শিল্পী, নির্মাতা ও পরিচালকদেরও। তেমনি ‘জংলি’ সিনেমা দেখে নিজের দীর্ঘ অভিব্যক্তি প্রকাশ করলেন নির্মাতা দীপংকর দীপন। 

    গতকাল বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ নির্মাতা লিখেছেন—‘জংলি’ দেখলাম আজ। অনেক দিন পর বাংলা সিনেমা দেখে ইমোশনাল হলাম। সিয়ামকে জংলি ক্যারেক্টারাইজেশনে অসাধারণ লেগেছে। সিয়াম ক্যারেক্টারটা খুব ভালো ক্যারি করেছে— সিয়ামকে ক্যারেক্টারটাতে খুব ভালো লেগেছেও। 

    তিনি বলেন, পাখি চরিত্রটি যে করেছে, তাকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিলাম— কর্তৃপক্ষও দেবে নিশ্চয়ই। বুবলী, দীঘি— সবাই খুব সততার সঙ্গে অভিনয় করেছে।

    দীপংকর দীপন আরও বলেন, পোস্টার ও প্রমোশনের অ্যাপ্রোচ দেখে আমার ধারণা ছিল— সাউথের মতো ভায়োলেন্ট কোনো সিনেমা হবে ‘জংলি’। আমি খুবই খুশি যে আমাকে ভুল প্রমাণ করে একটি খুব মানবিক-আবেগপ্রবণ ও সমাজের জন্য প্রয়োজনীয় একটি সিনেমা বানিয়েছে পুরো টিম। 

    তিনি বলেন, আরও যে কঠিন কাজটি করেছে, তা হলো— মানবিক সিনেমাটিকে এন্টারটেইনিং করে তুলেছে। যেটা খুব কঠিন একটা কাজ। সেই কাজটা খুব ভালোভাবে করেছে ‘জংলি’।

    এ নির্মাতা বলেন, জংলি বাণিজ্যিক সফলতার দিকেই এগোচ্ছে। আজকেও অফিস ডেতেও উত্তরা সেন্টার পয়েন্টে বেলা ১১টার শো— প্রায় হাউসফুল ছিল। প্রচুর মানুষের সঙ্গে বসে সিনেমা দেখেছি। 

    তিনি বলেন, সিনেমাটি দেখতে দেখতে নিজের অজান্তেই নির্মাতা থেকে দর্শক হয়ে গেছি— ভেজা চোখে সিনেমা হল থেকে বেরিয়েছি। আমাদের দর্শক এই তো চায়।

    দীপংক দীপন বলেন, ‘রাহিম, মুখতার, মুন—  সবার ডেডিকেশন লেভেল যে কী চূড়ান্ত, তা নিয়ে আমার ব্যক্তিগত লেভেলে ধারণা আছে। সেই ডেডিকেশনের রিটার্ন আছে এ সিনেমাটিতে। জংলি দর্শক মাথায় বহন করবে শেষ হওয়ার পরও। 

    তিনি বলেন, অভি, আজাদ ভাইকে ধন্যবাদ এ রকম একটি সিনেমার পাশে দাঁড়ানোর জন্য। ঈদের বাকি সিনেমাগুলো নিয়েও কথা হবে শিগগিরই। ঈদের এতদিন পর এসেও পছন্দসই সময়ে পছন্দসই ভেন্যুকে সিনেমার টিকিট না পাওয়ার বিড়ম্বনা আমাকে আনন্দিত করে তোলে— আশাবাদী করে তোলে। বাংলা সিনেমার এই সাফল্যের মুকুটে জংলির মতো একটি সিনেমার পালক যোগ করার জন্য পুরো জংলি টিমকে অভিবাদন বলে জানান এ নির্মাতা।

    দীপংকর দীপন বলেন, সিয়াম, ‘যতটা সিনেমায় পারিস দাড়িটা রেখে দিস, অ্যাংরি লুকটাও তোকে খুব মানিয়েছে। একটা অন্য লেভেলের অ্যাক্টিং দিয়েছিস তুই- কিপ ইট আপ ব্রো।’

    বিনোদন ডেস্ক

  • আল্লাহ তুমি জান্নাতের দরজা খুলে দাও, এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়: সিয়াম

    গাজার মানুষের জন্য হৃদয় কাঁদছে সারা বিশ্বের মুসলিমসহ সাধারণ মানুষের। এ নিয়ে বিশ্বব্যাপী চলছে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ। গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করে ডাকা হয়েছে বিশ্বব্যাপী ধর্মঘট। বাংলাদেশের সাধারণ মানুষও রাস্তায় রাস্তায় ফিলিস্তিনের পক্ষে নেমেছেন। তবু থামছে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা। রেহাই দিচ্ছে না নারী-শিশু থেকে শুরু করে চিকিৎসক, সাংবাদিক ও উদ্ধার কর্মীদেরও। এরই মধ্যে গত ২০ দিনেই কমপক্ষে ৫০০ শিশু হত্যা করেছে ইসরাইল।

    ইসরাইলি এ তাণ্ডবলীলায় চুপ থাকেননি বিনোদন জগতের তারকারাও। তারাও সামাজিক মাধ্যমে ইসরাইলের এই বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন। তাই তো গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করলেন ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। 

    গতকাল রোববার বিকালে নিজের ফ্রি প্যালেস্টাইন স্যুটের একটি ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন, আমি যখন এই পোস্ট লিখছি, ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব? 

    সিয়াম আরও বলেন, ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। যখন ‘জংলি’র গল্প লেখা হচ্ছিল, তখনো পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারব না? 

    তিনি বলেন, যখন যুদ্ধবিরতি চলছিল তখনো আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো— এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে? এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে এলো, তার দায় কি এই পৃথিবী নেবে না? 

    হতাশা প্রকাশ করে সিয়াম বলেন, এই বিশ্ব লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারণ মানুষ— আমরা কেউ কি এড়াতে পারব এর দায়? আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না।

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ কেন লুঙ্গি পরলেন বুবলী?

    ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘জংলি’। এতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়ক সিয়াম। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। 

    এম রাহিম পরিচালিত এই সিনেমাটির জোর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রচলিত মিডিয়াগুলোতেও। এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবলী নিজেও। মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের সিনেমার প্রচারণা করলেন এই নায়িকা।

    ফেসবুকে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’

    বুবলীর এই প্রচারণা দারুণ উপভোগ করেছেন ভক্তরা। অনেকে বলছেন, সিনেমায় হয়তো তাকে সাহসী কোনো চরিত্রে দেখা যাবে, যেখানে তার পোশাকের ধরনও এমন হতে পারে।

    এর আগে ‘টান’ ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা গেছে সিয়াম-বুবলীকে। এবার প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন ঢালিউডের জনপ্রিয় এই দুই তারকা।

    এই সিনেমা নিয়ে বুবলী বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গেও এটি আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমার গল্প ও প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।

    সিনেমাটিতে সিয়ামের চেহারা, লুক ও অ্যাকশন ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার চরিত্রের জন্য তিনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন। সিয়াম বলেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার জন্য সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি, এক বছর ধরে চরিত্রটিকে লালন করেছি। চরিত্রটিকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। বাকিটা দর্শকদের হাতে।

    সিয়াম-বুবলীর পাশাপাশি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এতদিন নির্মাতা বুবলীকে একপ্রকার লুকিয়ে রেখেছিলেন। তবে টিজারে প্রথমবারের মতো তার ঝলক দেখা গেছে।

    সিনেপ্রেমীরা ইতোমধ্যেই ঈদের সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহী। ‘জংলি’ও তার ব্যতিক্রম নয়। পোস্টার ও টিজারের অ্যাকশন দৃশ্য, সম্পাদনা ও আবহসংগীত দর্শকদের নজর কেড়েছে।

    সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, ‘জংলি’ হতে যাচ্ছে একটি সফল সিনেমা, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। এবার অপেক্ষা ঈদের মুক্তির জন্য!

    বিনোদন ডেস্ক

  • শাকিব-সিয়ামের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ!

    ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা গেল ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবি মুক্তির আগেই প্রকাশ্যে আসে তুফানের একটি পোস্টার। যেখানে এলোমেলো চুলে সিগারেট হাতে দেখা যায় শাকিব খানকে। ভক্তমহলেও নায়কের এমন বিধ্বংসী লুক বেশ প্রশংসিত হয়। 

    rnrn

    এরপর মুক্তির অপেক্ষায় থাকা নায়ক সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমার পোস্টার প্রকাশ পায়। যেখানেও এই নায়ককে সিগারেট হাতে দেখা যায়। 
    rnপরপর দুটি সিনেমার পোস্টারে শাকিব ও সিয়ামের এমন ধূমপান উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে ধূমপানবিরোধী একটি সংস্থা। তারা মনে করছে এসব তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে।

    rnrn

    সম্প্রতি স্টপ টোব্যাকো বাংলাদেশ নামের সংস্থাটি শাকিব খান ও সিয়ামের ধুমপানের পোস্টার প্রকাশ করে লিখেছে, বাংলাদেশের আইনে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শনে বিধিনিষেধ থাকলেও, তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় অযাচিতভাবে ধূমপানের দৃশ্য ও নায়কের হাতে সিগারেট প্রদর্শন এবং কিশোর-তরুণদের ধূমপানসহ নেশার দিকে ধাবিত করতে অনলাইন মাধ্যমে সেগুলোর ব্যাপক প্রচার করা হচ্ছে।
    rnসিয়াম ও শাকিবের মতো তারকারা ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করছে বলে মনে করে সংস্থাটি। 

    rnrn

    তাদের ভাষ্য, ‘আইন লঙ্ঘনে জড়িতরা সমাজ ও রাষ্ট্রের শত্রু। যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করছে, তাদের বর্জন করুন। একই সঙ্গে আইন লঙ্ঘন করে নির্মিত এসব সিনেমা নিষিদ্ধ এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলুন।’

    rnrn

    দর্শকের কাছে সিনেমাকে আকর্ষণীয় করতে বড় ভূমিকা রাখে পোস্টার। তবে সিনেমার এসব পোস্টার তৈরিতে মেনে চলতে হয় কিছু বিধিনিষেধ। অথচ সেসব নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাতা-প্রযোজকরা দেদার ব্যবহার করছেন ধূমপানের দৃশ্য। 

    rnrn

    সাম্প্রতিক সময়ের বেশিরভাগ সিনেমার ক্ষেত্রেই এমনটা দেখা গেছে। ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টে পরতে পরতে ধূমপানের দৃশ্য। ওটিটি প্ল্যাটফর্মেও সিগারেটের ব্যাপক প্রচারণা চলছে বলে মনে করে স্টপ টোব্যাকো বাংলাদেশ। 

    rnrn

    তাদের ভাষ্য, তরুণদের কাছে ‘ওটিটি’ অনেক জনপ্রিয়। ধূর্ত তামাক কোম্পানিগুলো ওটিটির মাধ্যমে কিশোর-তরুণদের ধূমপানে উসকানি দিচ্ছে। কিছু নির্মাতা-শিল্পী নিজ স্বার্থ সিদ্ধির জন্য সুকৌশলে ধূমপানের দৃশ্য দেখিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রা থামাতে তরুণদের নেশাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ধূর্ত তামাক কোম্পানি ও তাদের দোসরদের রুখতে হবে।

    rnrn

    সবাইকে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে সংস্থাটি বলছে, ‘প্রাণঘাতী তামাকের নেশা থেকে আমাদের সন্তান, ভাই-বন্ধু ও পরিবারের সদস্যদের বাঁচাতে ওটিটির কনটেন্টে ধূমপান ও মাদক সেবনের দৃশ্যায়ন বন্ধ করুন। নাটক, সিনেমা, ওয়েব সিরিজে ধূমপানের দৃশ্য বন্ধে সমস্বরে জোরালো আওয়াজ তুলুন।’

    rnrn

    ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে স্পষ্টভাবে বলা আছে, বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করবেন না বা করাবেন না। 

    rnrn

    তবে শর্ত থাকে যে, কোনো সিনেমার কাহিনির প্রয়োজনে অত্যাবশ্যক হলে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য রয়েছে এমন কোনো সিনেমা প্রদর্শনকালে তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে লিখিত সতর্কবাণী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, পর্দায় প্রদর্শন-পূর্বক তা প্রদর্শন করা যাবে। 

    বিনোদন ডেস্ক

  • বন্যার্তদের জন্য দুই মাসের আয়ের টাকা দিলেন সিয়াম

    ভারতের উজান থেকে নেমে আসা ঢলের সঙ্গে ভারী বর্ষণের প্রভাবে দেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, খাগড়াছড়িতে দুর্ভোগে পড়েছেন মানুষ। বন্যার তোড়ে মুহূর্তেই সর্বস্বান্ত হয়েছেন অনেকে। সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সব শ্রেণিপেশার মানুষ।

    শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে এক ভিডিও বার্তায় বন্যার্তদের জন্য নিজের দুই মাসের আয় দেওয়ার ঘোষণা দিয়েছেন বিনোদন অঙ্গনের তারকা সিয়াম আহমেদ। একইসঙ্গে সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী তার এক মাসের আয়ের টাকা বন্যার্তদের দিচ্ছেন।

    ভিডিও বার্তায় সিয়াম বলেন, ‘গতকাল একটি ছোট বাচ্চা তার জমানো ১৪৫০০ টাকা পুরোটাই বন্যার্তদের জন্য ডোনেট করে দিচ্ছে। এইটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য। আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি তাহলে সবই সম্ভব। সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের ইনকাম ডোনেট করতে যাচ্ছি। কিছুটা টাকা আমি দিয়েছি। বাকিটা এখন দিতে চাচ্ছি।’

    সিয়াম আরও বলেন, ‘দানের বিষয়টি এভাবে বলা উচিৎ নয় তবে আমি মনে করি এই সময় এটা বলা দরকার। কারণ এটাতে অনেকে উৎসাহিত হবেন।’

    বিনোদন ডেস্ক

  • ভাইরাল সেই ছবি নিয়ে যা বললেন সিয়াম

    তিন বছর আগে স্ত্রী অবন্তীকে নিয়ে তোলা একটি ছবি নিয়েই বিদ্রূপের মুখে পড়েছিলেন সিয়াম। আবার আলোচনায় এলেন ঢালিউডের চিত্রনায়ক সিয়াম আহমেদ।

    rnrn

    সম্প্রতি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন’ শীর্ষক একটি সাইনবোর্ডের ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছবি নিয়ে বিব্রত অভিনেতা নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন। যেখানে তিনি নিজের বক্তব্য তুলে ধরেছেন।

    rnrn

    সাজেকের লুসাই গ্রামে গিয়ে সেখানকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে ছবি তোলেন এই দম্পতি। সেই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেন তারা। হঠাৎই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পোশাক পরা সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

    rnrn

    সাইনবোর্ডে চাকমা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, গারো, খাসিয়া, মারমা, খুমি, লুসাই, রাখাইন, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর নারী-পুরুষের ছবি আছে। ভুলবশত ‘পাংখোয়া’ ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে সিয়াম ও তার স্ত্রী অবন্তীর ছবিটিও দেওয়া হয়েছে। এ ছবি নিয়েই ট্রলের মুখে সিয়াম। 

    rnrn

    পুরো বিষয়টি নিজের ফেসবুকে তুলে ধরে সিয়াম লিখেছেন- লুসাই জনগোষ্ঠীর সম্মানিত রাজার আমন্ত্রণে বছর তিনেক আগে সাজেকে ঘুরতে গিয়েছিলাম অবন্তীকে নিয়ে। তাদের সংস্কৃতি, কৃষ্টি, পরিবেশ ঘুরে দেখেছিলাম। তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছি, সবার আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলাম সেবার। 

    rnrn

    সিয়াম লিখেছেন- নিউজফিডে বেশ কয়েক জায়গায় দেখলাম, আমার আর অবন্তীর এ ছবিটি একটি সাইনবোর্ডে ব্যবহৃত হচ্ছে। সেখানে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে পাংখোয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে। আমরা এতে বিব্রত হয়েছি। 

    rnrn

    সামাজিক মাধ্যমে ট্রলের বিষয়ে তিনি লেখেন- ঘুরতে গিয়েছিলাম পরিবার নিয়ে। সেই ছবিটি নিয়ে অনেক জায়গায় দেখলাম নানা রকমের ট্রল হচ্ছে। ভেবেছিলাম অন্য আরও অনেকবারের মতো এবারো এড়িয়ে যাব; কিন্তু ভাবলাম কিছু বলা উচিত। ট্রল আমরা অবশ্যই করব, মিম আমরা অবশ্যই বানাব- কিন্তু কিসে কাউকে অসম্মান করা হচ্ছে, একটি সম্প্রদায়কে ছোট করা হচ্ছে, সেই বোধ থাকাটাও জরুরি। যে তারুণ্যকে আমি প্রতিনিধিত্ব করি, সেই তারুণ্যের কাছে এ সেনসিবিলিটি তো প্রত্যাশা করতেই পারি।

    rnrn

    এছাড়া সাইনবোর্ড থেকে তাদের ছবি সরিয়ে নিতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের আহ্বান জানান সিয়াম।

    বিনোদন ডেস্ক

  • ঈদে আসছে না সিয়াম-বুবলির জংলি

    গেল রোজার ঈদেই পোস্টার প্রকাশ করে ‘জংলি’ সিনেমা মুক্তির আগাম বার্তা দিয়ে রাখেন অভিনেতা সিয়াম আহমেদ। এরপর নির্মাতা এম রাহিম জানান, ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। কিন্তু হঠাৎ করেই ঈদে মুক্তির মিছিল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে জংলি।

    rnrn

    নির্মাতা এম রাহিম কারণ হিসেবে বললেন, টানা শুটিং করেছি আমরা। একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়। প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অর্জন করা সম্ভব হবে না। সেই কারণে এই পিছিয়ে যাওয়া।

    rnrn

    'শান' সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল এম রাহিমের। প্রথম ছবি মুক্তির দুই বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছিলেন তিনি। মুক্তির জন্য ঈদের মতো বড় উৎসবকেই বেছে নিয়েছিলেন।

    rnrn

    জংলি সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

    বিনোদন প্রতিবেদন

  • নতুন রেকর্ড পরীমনি-সিয়ামের

    ঢালিউডের জনপ্রিয় দুই তারকা পরীমনি ও সিয়াম আহমেদ ‘বিশ্বসুন্দরী’তে প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তির পর ‘রাতের সব তারা আছে দিনের গভীরে/ বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে/ তুই কি আমার হবি রে’গানটি বেশ জনপ্রিয়তা পায়। 

    এবার এ গানটি গড়ল এক নতুন রেকর্ড। জনপ্রিয় গানটি ১০০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে! তা-ও শুধু ইউটিউবেই!

    আরও পড়ুন: 

    প্রযোজনা সংস্থা জানায়, ২০১৯ সালের ৫ ডিসেম্বর এই গানটি মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। চয়নিকা চৌধুরী পরিচালিত, সিয়াম আহমেদ-পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২০ সালের ১১ ডিসেম্বর। 

    রুম্মান রশীদ খান-এর লেখা চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২০ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারসহ মোট ৮টি পুরস্কার পায়। যার মধ্যে সংগীত বিভাগে একচেটিয়া রাজত্ব করে ‘তুই কি আমার হবি রে’ গানটি।

    এই গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল, শ্রেষ্ঠ সুরকার ও শ্রেষ্ঠ গায়ক ইমরান মাহমুদুল, শ্রেষ্ঠ গায়িকা দিলশাদ নাহার কনা এবং শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার পান প্রয়াত সুমন রহমান। গানটির চিত্রগ্রহণে ছিলেন খায়ের খন্দকার। গান মুক্তির ১৬০৮ দিনের মাথায় ১০০ মিলিয়ন ভিউয়ের অনন্য অর্জনকে বিশেষভাবে দেখছে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার টিম।

     

    বিনোদন ডেস্ক

  • সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের রহস্য ফাঁস

    সামাজিকমাধ্যমে মেহজাবীন চৌধুরী ও সিয়াম আহমেদ একজন আরেকজনের নাম উল্লেখ করে পোস্ট দেন। দুই তারকার এই পাল্টাপাল্টি স্ট্যাটাসে নড়েচড়ে বসলেও ধাতস্ত হতে বেশি সময় নেননি নেটিজেনরা। অনেকে ধারণা করেছিলেন বিষয়টি প্রচারণামূলক কিছু হবে হয়তো। অবশেষে নেটাগরিকদের অনুমানই সত্য হলো। 

    বুধবার নিজের ফেসবুক থেকে মেহজাবীন সেই পোস্টের রহস্য ফাঁস করলেন। তিনি জানালেন, এটি একটি ক্যাম্পেইনের প্রচারণা ছিল। 

    মেহজাবীন লিখেছেন, ‘সিয়াম আর আমার পাল্টাপাল্টি পোস্ট নিয়ে তো অনেক কথাই হচ্ছে। কিন্তু, আসলে সিয়াম আর আমার বন্ধুত্ব সবসময়ই বেশ ভালো। তবে, বন্ধুত্ব যত ভালোই হোক না কেন, সব সম্পর্কেই কিছু মান-অভিমান, কিছু ছোট অভিযোগ-অনুযোগ থাকে। আনন্দের আর অভিমানের মুহূর্ত মিলেই তো একটা সম্পর্ক সুন্দর হয়।’

    এরপর লেখেন,‘অভিমানের মুহূর্তগুলোতেই কিন্তু আমরা প্রিয়জনদের সবথেকে বেশি মিস করি আর উপলব্ধি করি তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতেই আমাদের মধ্যে একটু-আকটু খুনসুটি হয়ে থাকে।’

    মেহজাবীন জানান, একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ এটি। সাধারণ মানুষকেও আহ্বান জানানো হয়েছে এতে অংশ নিতে। প্রিয়জনের সঙ্গে এমন অম্ল-মধুর মুহূর্তের স্মৃতি শেয়ার করতে বলা হয়েছে। সেখান থেকে ১০ জন বিজয়ী নির্ধারণ করা হবে। যারা নৈশভোজের সুযোগ পাবেন সিয়াম-মেহজাবীনের সঙ্গে।

    সিয়াম এই মুহূর্তে ব্যস্ত আছেন ‘জংলি’সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন আম রাহিম। অন্যদিকে মেহজাবীন করছেন ‘প্রিয় মালতী’নামের একটি ছবির কাজ। এটির নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। 

    এর আগে মেহজাবীন লেখেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। অন্যদিকে সিয়াম লেখেন, মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই।

    বিনোদন ডেস্ক

  • সিয়াম-মেহজাবীন পরস্পরের ছায়া দেখতে চাচ্ছেন না, হঠাৎ কী হলো তাদের?

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এবার ঈদে একসঙ্গে দেখা গেছে। ‘ইত্যাদি’তে দেখা গেছে এই দুই তারকাকে। দর্শকপ্রিয় জনপ্রিয় অনুষ্ঠানটিতে একটি নৃত্যে পারফর্ম করেছেন সিয়াম-মেহজাবীন।

    সংগীতশিল্পী পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণের কণ্ঠে গানটির নৃত্যে সিয়াম-মেহজাবীনের সঙ্গে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরাও ছিলেন। এতে সিয়াম-মেহজাবীনের পারফর্ম বেশ প্রশংসিত হয় দর্শকমহলে।

    এবার এই জুটির মধ্যেই বিভেদ দেখা গেল! সোমবার সামাজিকমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে বিকাল ৪টা ২৫ মিনিটে এক স্ট্যাটাসে অভিনেত্রী মেহজাবীন লেখেন, ‘সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না।’

    আরও পড়ুন: 

    অভিনেত্রীর এমন স্ট্যাটাসের ঠিক কিছুক্ষণ পরই পাল্টা একটি স্ট্যাটাস দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এ অভিনেতা বিকাল ৪টা ৪১ মিনিটে লেখেন, ‘মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নাই।’

    এদিকে মেহজাবীন কিংবা সিয়াম হঠাৎ কেন এমন স্ট্যাটাস দিলেন―সেটি স্পষ্ট নয়। তবে নেটিজেনরা ধারণা করছেন, এটি কোনো নাটকের প্রচারণা হবে হয়তো। আবার কেউ কেউ ধারণা করছেন, কোনো বিজ্ঞাপনের প্রচারণা করছেন তারা।

    বিনোদন ডেস্ক