Tag: সিমলা

  • আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট: সিমলা

    ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৭ উড্ডয়নের পর ম্যাডাম ফুলিখ্যাত অভিনেত্রী সিমলার স্বামী পলাশ আহমেদ বোমাসদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন। পরে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। 

    বিমানের ‘ইমার্জেন্সি ডোর’ দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের দ্রুত বের করা হয়। সেই সময় বিমান ছিনতাইকারী পলাশ ঢালিউড অভিনেত্রী সিমলার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বলে কমান্ডো অভিযানে থাকা বিমানবাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছিলেন। পরে আট মিনিটের এক কমান্ডো অভিযানে পলাশ আহমেদ নিহত হন। সেই সময় বিমান থেকে একটি খেলনা পিস্তল ও কিছু বিস্ফোরকসদৃশ বস্তু আলামত হিসেবে উদ্ধার করা হয়।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে আবার কথা বলতে দেখা যায় ম্যাডাম ফুলিখ্যাত এ অভিনেত্রীকে। সেই ঘটনা নিয়ে কিছুটা আক্ষেপই শোনা যায় সিমলার কণ্ঠে। অভিনেত্রী বলেন,  পৃথিবীতে ভালোবাসার জন্য এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা বলতে পারি না, তবে আমি বিষয়টি নিয়ে গর্ব করছি না। কারণ এটি আমার জন্য কষ্টের।

    সিমলা বলেন, আমি চাই না কখনো আমার জন্য কেউ এসব করুক। বেঁচে থাকতে আর কখনো এমন ঘটনার মুখোমুখি হতে চাই না। আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট।

    বয়স চল্লিশের গণ্ডি পেরোলেও এখনো সিনেমায় ফিরতে চান সিমলা। জানালেন যে কোনো চরিত্র পেলেই অভিনয় করবেন তিনি। সেটি নায়িকা হোক কিংবা পার্শ্বচরিত্র— আপত্তি নেই তার।

    পুলিশের তদন্ত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চ সিমলার সঙ্গে পলাশের বিয়ে হয়। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের ৬ নভেম্বর সিমলা তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পরেই ‘হতাশা’ থেকে বিমান ‘ছিনতাইয়ের’ চেষ্টা করেন পলাশ। 

    এ ঘটনায় অভিনেত্রী সিমলাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা  হলে অভিনেত্রী জানান, বিয়ের পর মনে হয়েছিল পলাশের মানসিক সমস্যা আছে। তাই ডিভোর্স দিই। তবে কেন বিমান ছিনতাইয়ের চেষ্টা করতে গেছেন, সেটি বলতে পারছি না। 

    সে সময়ে বিমান ছিনতাইয়ের ঘটনা টক অব দ্যা টাউনে পরিণত হয়েছিল। উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইচেষ্টা মামলার চূড়ান্ত প্রতিবেদন তদন্ত শেষে আদালতে জমা দেয় পুলিশ।  তদন্তে ৭৯ জনের সাক্ষ্য ও বিভিন্ন আলামত পরীক্ষার পর জানা গেছে, সাবেক স্ত্রী চিত্রনায়িকা শামসুন নাহার সিমলা ডিভোর্স দেওয়ার পরই হতাশা থেকে বিমান ‘ছিনতাইয়ের’ নাটক করেন পলাশ। 

    বিনোদন ডেস্ক

  • বিমান ছিনতাইয়ে গিয়ে স্বামী নিহত, দীর্ঘদিন পর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন সিমলা

    ভালোবেসে প্রেমিক-প্রেমিকার অবাক করার মতো বহু ঘটনা সংবাদের শিরোনাম হলেও প্রেমিকাকে পেতে প্রেমিকের বিমান ছিনতাইয়ের চেষ্টা এবং জীবনের মায়াত্যাগ করে এমন ঘটনা ঘটিয়েছিলেন নায়িকা চিত্রনায়িকা শামসুন নাহার সিমলার স্বামী পলাশ আহমেদ। ঘটনাটি ঘটেছিল ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’তে। 

    এদিন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৭ উড্ডয়নের পর ‘ম্যাডাম ফুলি’-খ্যাত নায়িকা সিমলার স্বামী বোমাসদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ‘ছিনতাইয়ের’ চেষ্টা করেন। উড়োজাহাজ ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত হন তিনি। 

    এরপর পুলিশের তদন্তে জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চ সিমলার সঙ্গে পলাশের বিয়ে হয়। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের ৬ নভেম্বর সিমলা তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পরেই ‘হতাশা’ থেকে বিমান ‘ছিনতাইয়ের’ চেষ্টা করেন পলাশ। 

    তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে আবারও কথা বলতে দেখা গেল অভিনেত্রীকে। সেই ঘটনা নিয়ে কিছুটা আক্ষেপই শোনা যায় সিমলার কণ্ঠে। তিনি বলেন, ‘পৃথিবীতে ভালোবাসার জন্য এই ধরণের কোনো ঘটনা ঘটেছে কিনা বলতে পারি না, তবে আমি বিষয়টি নিয়ে গর্ব করছি না। কারণ এটা আমার জন্য কষ্টের।’

    সিমলা বলেন, ‘আমি চাই না কখনো আমার জন্য কেউ এসব করুক। বেঁচে থাকতে আর কখনো এমন ঘটনার মুখোমুখি হতে চাই না। আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট।’

    বয়স চল্লিশের গণ্ডি পেরুলেও এখনো সিনেমায় ফিরতে চান সিমলা। জানালেন, যে কোনো চরিত্র পেলেই অভিনয় করবেন। সেটা নায়িকা হোক কিংবা পার্শ্বচরিত্র, আপত্তি নেই।

    এর আগে এ ঘটনা নিয়ে সিমলাকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করা হয়। যেখানে অভিনেত্রী জানান, বিয়ের পর মনে হয়েছিল পলাশের মানসিক সমস্যা আছে। তাই ডিভোর্স দিই। তবে কেন বিমান ছিনতাইয়ের চেষ্টা করতে গেছেন, সেটা বলতে পারছি না। 

    বিমান ছিনতাইয়ের সেই ঘটনা টক অব দ্যা টাউনে পরিণত হয়েছিল সে সময়ে। উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইচেষ্টা মামলার চূড়ান্ত প্রতিবেদন তদন্ত শেষে আদালতে জমা দেয় পুলিশ। তদন্তে মোট ৭৯ জনের সাক্ষ্য ও বিভিন্ন আলামত পরীক্ষার পর জানা গেছে, সাবেক স্ত্রী চিত্রনায়িকা শামসুন নাহার সিমলা ডিভোর্স দেওয়ার পরই হতাশা থেকে বিমান ‘ছিনতাইয়ের’ নাটক করেন পলাশ।

    বিনোদন ডেস্ক

  • আমি স্বপ্নে দেখেছি প্রধানমন্ত্রী আমাকে কিছু একটা দিচ্ছেন: সিমলা

    হঠাৎ করে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনাকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সিমলা। 

    rnrn

    এ প্রসঙ্গে তিনি জানান, তিনি স্বপ্নে দেখেছেন প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। সিমলা ঝিনাদহ-১ আসন থেকে নির্বাচন করতে চান সিমলা। 

    rnrn

    সিমলা বলেন, আমি জানি যদিও জানি কথাটা হাস্যকর হবে। তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। কিছুদিন আগের কথা আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।

    rnrn

    ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ম্যাডাম ফুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এ নায়িকা। এ সিনেমায় সিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম অভিনেত্রী যিনি তার প্রথম সিনেমায় শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন ‘ম্যাডাম ফুলি’ সিমলা

    ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সিমলা। প্রথম ছবির এই সাফল্যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 

    rnrn

    এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। কিন্তু এরপর থেকেই পর্দায় অনিয়মিত হয়ে পড়েন সিমলা। এরই মধ্যে ভারতে পাড়ি জমান এই অভিনেত্রী। সেখানে কয়েকটি সিনেমায় কাজ করেন। 

    rnrn

    ২০১৯ সালে চাঞ্চল্যকর এক ঘটনায় ফের আলোচনায় আসেন সিমলা। সে সময় জানা যাায়, গোপনে ২০১৮ সালে পলাশ আহমেদ নামের একজনকে বিয়ে করেন সিমলা। পরের বছর একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার সময় কমান্ডো অভিযানে নিহত হন পলাশ। 

    rnrn

    পরবর্তী সময় ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন সিমলা। পলাশ তার সাবেক স্বামী স্বীকার করে ওই বিমান ছিনতাইচেষ্টায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।

    rnrn

    পাশাপাশি এ ঘটনায় তদন্তের প্রয়োজনে বাংলাদেশ পুলিশকে যে কোনো ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছিলেন তিনি।

    rnrn

    স্বামী পলাশের মৃত্যুর পর আর বিয়ে করেননি সিমলা। তবে ফের বিয়ের জন্য নতুন পাত্রের খোঁজে রয়েছেন তিনি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সে কথা। 

    rnrn

    সিমলা বলেন, বারবার তো ভুল করা যাবে না। এখন একটু চিন্তাভাবনা করেই বিয়েটা করতে হবে। তবে এখন আমার একটু পরিণত স্বামী দরকার। সেই সন্ধানেই আছে পরিবার।

    rnrn

    জানা গেছে, সিমলা মাকে সঙ্গে নিয়ে রাজধানীতে তার নিজের ফ্ল্যাটেই থাকেন। মাঝেমধ্যে মাকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যান। গ্রামে ভাই-বোনের সঙ্গে সময় কাটান। 

    rnrn

    সিমলা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘দক্ষিণ দুয়ার’ নামের নতুন একটি সিনেমা। সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমায় কাজ করেন তিনি। এতে সিমলার সহশিল্পী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

    rnrn

    এ সিনেমায় তার চরিত্রের নাম রাজিয়া। অধরা অভিনয় করছেন খেয়া চরিত্রে। গল্পে সিমলাকে দেখা যাবে অধরার ভাবির চরিত্রে। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • অধরা খানের ভাবি সিমলা!

    মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে চলছে সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত নতুন সিনেমা ‘দখিন দুয়ার’র শুটিং। এ সিনেমায় শুরু থেকেই কাজ করছেন চিত্রনায়িকা অধরা খান। এবার তার সঙ্গে যোগ দিলেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী সিমলা। 

    rnrn

    এ সিনেমায় তার চরিত্রের নাম রাজিয়া। অধরা অভিনয় করছেন খেয়া চরিত্রে। গল্পে সিমলাকে দেখা যাবে অধরার ভাবির চরিত্রে। 

    rnrn

    সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ। সিমলার সঙ্গে প্রথমবার অভিনয় করা প্রসঙ্গে অধরা খান বলেন, “এর আগে আমার সৌভাগ্য হয়েছিল প্রিয়দর্শিনী মৌসুমী আপুর সঙ্গে অভিনয় করার। ‘নায়ক’ নামে একটি সিনেমায় মৌসুমী আপু আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছিলেন। তার সঙ্গে অভিনয় করে আমি নিজেকে সমৃদ্ধ করেছি। এরপর সুযোগ পেলাম সিমলা আপুর সঙ্গে অভিনয় করার। তিনিও ভীষণ সহযোগিতা পরায়ণ। সত্যি কথা বলতে বড় শিল্পীদের মন-মানসিকতা, তাদের সহযোগিতা করার মানসিকতাটিই আসলে অন্যরকম। 

    rnrn

    এ দুজনের সঙ্গে কাজ না করলে সেটা বুঝতাম না। আর অবশ্যই ডায়মন্ড স্যারের প্রতিও কৃতজ্ঞতা। কারণ তিনি এ সিনেমায় আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। খেয়া এক কথায় একটি অসাধারণ চরিত্র। আমি চেষ্টা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’ এদিকে সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ২ জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত অধরা অভিনীত ‘সুলতানপুর’। 

    rnrn

    এ সিনেমায় তাকে দেখা যাবে সীমান্ত এলাকার একজন নেত্রীর ভূমিকায়। হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ। এগুলোরও নিয়মিত শুটিং করছেন তিনি। অন্যদিকে সিমলাও অভিনয়ে নিয়মিত হয়েছেন। নাটক ও সিনেমা-দুমাধ্যমেই কাজ করছেন তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক