Tag: সিমরিন লুবাবা

  • ‘আমি লুবাবা— আমার মতো করেই চলব’

    সময়ের আলোচিত কিশোরী শিল্পী সিমরিন লুবাবা গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই দর্শক-হৃদয়ে স্থান করে নিয়েছে। গান-মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছে। এমনকি সিনেমাতেও অভিনয় করেছে এই কিশোরী। যদিও এখন তাকে আর সেভাবে দেখা না গেলেও লুবাবা আছে ধর্মের পথে, আছে নেটিজেনদের আলোচনায়। ধর্মীয় নিয়ম অনুসারেই মিডিয়ায় থেকে কাজ করে যাবে বলে জানায় অভিনেত্রী।

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা প্রয়াত আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজের বিষয়ে অনুরাগীদের সব কিছুই জানাতে পছন্দ করে সে। তবে প্রায়ই বিভিন্ন পোস্টের কারণে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এই শিশুশিল্পীকে ঘিরে সমালোচনা করে নেটিজেনরা। এবার সেসব সমালোচকদের জবাব দিল লুবাবা।

    সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে লুবাবা। সেখানে সে তার নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে—আমি লুবাবা, আমি আমার মতো করেই চলব।

    সে লিখেছে— রিলস আর টিকটকের মধ্যে ডিফারেন্স আপনারাই বলুন? আমি যেখানে একদম চুপচাপ, সেখানে আমাকে নিয়ে বারবার খোঁচা মেরে কথা, অকথ্য ভাষায় যা তা বলা। কিন্তু কেন? ইসলামিক পথচলায় এত বাধা কেন বলেও নেটিজেনদের প্রশ্ন রেখেছে অভিনেত্রী।

    লুবাবা বলেছে, আপনি টিকটক করলে আমি বলতে পারব না? আর আমি একবারও বলিনি টিকটক খারাপ। ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন। আমি রিলস করে নাচগান কখনই করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করি। তাই আমি ফুড-ইসলামিক রিলেটেড কন্টেন্ট বানাই।

    অভিনেত্রী আরও বলেছে, আমি বারবার বলি— আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যত ছোট করেই কথা বলুক না কেন, আমি লুবাবা— আমি আমার মতো করেই চলব। যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি।

    লুবাবা বলেন, এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ। হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিগগির আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন। আমিন। 

    বিনোদন ডেস্ক

  • ‘এই পরিবর্তন শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য’ জানালেন লুবাবা

    বহুল আলোচিত-সমালোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। শোবিজ জগতের চাকচিক্য জীবন ছেড়ে এবার হাঁটছেন শান্তির পথে। বহুদিন ধরেই নিজেকে এনেছেন ইসলামের ছায়াতলে। সম্প্রতি (রোববার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের সেই পরিবর্তনের কথাই জানালেন লুবাবা। 

    পোস্টে লুবাবা লিখেছেন, আমার এই পরিবর্তন এক বছরের মতো। আমি অনেক ভিডিওতে বলেছি, ‘দিস চেইঞ্জ জাস্ট ফর আল্লাহ’, লোক দেখানো না। আমি যেই ব্রান্ডগুলোর সঙ্গে কাজ করি তারা জানেন, যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয়, আমি আগে নামাজ শেষ করি, তারপর কাজ করি। 

    তার কথায়, যেই ব্রান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয়, আমি জাস্ট ওইসব ব্রান্ডের হয়েই কাজ করছি। আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করবো। যদি এটা নাও পারি, আমি এই মিডিয়া থেকেও একদিন লিফট নেব। আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নিক।

    অভিযোগ তুলে ১৪ বছরের এই তারকা আরও লিখেছেন, ‘আমি অনেক ছোট্ট একটি মেয়ে। এই আলো ঝলমলে লাইফ থেকে আজ আমি নিজেকে অনেক চেইঞ্জ করেছি। কিন্তু গুটি কয়েক মানুষ আমার পেছনে লেগেই আছে। যখন যা মন চায় আমাকে নিয়ে মিথ্যা বলে বেড়ায়। আমি সবসময় ইগনোর করে যাই। মাঝে মধ্যে বাধ্য হই কিছু লিখতে।’ 

    বিনয়ী লুবাবার ভাষায়, তাও আমার ভুল হলে আমাকে মাফ করবেন। আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন। আলহামদুলিল্লাহ, আমি আমার লাইফ নিয়ে ভালো আছি।

    পোস্টের শেষদিকে বলেন, ‘ভুলে যাবেন না, এই দুনিয়া অস্থায়ী। একদিন আপনাকেও, আমাকেও, আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন।’

    সিমরিন লুবাবা মূলত প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সেই শোবিজে পা রাখে ছোট্ট লুবাবা। সেই থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি। নিয়মিতই কাজ করে যাচ্ছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। 

    বিনোদন ডেস্ক

  • মানুষকে ইসলামি শিক্ষা দিতে ভালো লাগে: লুবাবা

    প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে।

    সর্বশেষ তাকে ট্রল হতে দেখা গেছে ‘হাউন আঙ্কেল’ নিয়ে! ডিবি কর্মকর্তা হারুনের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সবাই তাকে ‘হাউন আঙ্কেল’ নামেই ডাকছে। কারণ সিমরিন লুবাবা একবার সাইবার সমস্যা নিয়ে হারুনের কাছে গিয়ে দ্রুত সমাধান পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা গণমাধ্যমকে প্রকাশ করতে গিয়ে অতি উত্তেজনাবশত লুবাবা হারুনকে ‘হাউন’ বলে ফেলেছিলেন।

    যদিও মাঝেমধ্যে তার কথার কারণে সমালোচনায় পড়তে হয়, তবু লুবাবা নিজ মনে এগিয়ে চলছে, নিজের পথে।

    এখন লুবাবাকে ধর্মীয় পোশাকে আবৃত থাকতে দেখা যায়।

    নিজেও জানিয়েছে ইসলামি নিয়ম অনুসারে পথ চলছে সে। সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছে লুবাবা। সেই খবর জানিয়ে সামাজিক মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছে লুবাবা। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।’

    সিমরিন লুবাবা অনেক দিন ধরেই ইসলামী রীতিতে চলছে। সামাজিক মাধ্যমে বোরকায় ঢেকে হাজির হয়, ছবি ও ভিডিও পোস্ট করে সেভাবেই। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ।

    এক সময় কটাক্ষের শিকার হলেও জীবন আচার বদলানোয় আজকাল বেশ প্রশংসা পাচ্ছে সে। বর্তমানে নিয়মিত ভ্লগিং করছে লুবাবা। এ ছাড়া ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে। সামাজিক মাধ্যমে ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করতে দেখা যায় তাকে।

    সংস্কৃতিমনা পরিবারে জন্ম লুবাবার। দাদার অনুপ্রেরণায় এসেছিলেন অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন অনেক নাটকে। বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। সিনেমাতেও মিষ্টি সব চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন।

    তবে হুট করেই যেন নিজেকে বদলে ফেলেছেন তিনি। আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এজন্য নেটিজেনদের কাছে এখন খুব পছন্দের নাম লুবাবা।

    যুগান্তর ডেস্ক

  • ইসলামি পোশাক পরে পরকালের কথা বললেন সিমরিন লুবাবা

    শোবিজের ঝলমলে দুনিয়া ছেড়ে ধর্মের ছায়াতলে ফিরে আসতে দেখা যায় অনেক তারকাকে। সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা।

    একসময় নানা কারণে সংবাদ শিরোনামে ছিলেন লুবাবা। নেটিজেনদের কাছে তিনি কখনো হাসির খোরাক হয়েছেন, কখনো সমালোচনার শিকার। তবে বয়সের বিষয়টি বিবেচনায় এনে শেষ পর্যন্ত অনেকেই তাকে নিয়ে সমালোচনা থেকে সরে আসেন।

    তবে এবার নতুন এক কারণে আলোচনায় লুবাবা। অনেক দিন ধরেই তিনি নিজেকে ইসলামের পথে পরিচালিত করছেন। তবে শোবিজ থেকে পুরোপুরি সরে যাননি। এখন নিয়মিত ভ্লগিং করছেন—ফুড ব্লগিং, ট্যুর ব্লগিংয়ের পাশাপাশি ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিতি পাচ্ছেন। নেটিজেনদের কাছেও তার এই পরিবর্তন প্রশংসিত হচ্ছে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে লুবাবা তার জীবনের এই পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে, তিনি পরকালের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ইসলামের পথ অনুসরণ করার আহ্বান জানান।

    লুবাবার ভাষায়, ‘আশেপাশের মডার্ন-দের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য- পরকাল, সেটা আমরা ভুলে যাই। যেমন আমরা মিডিয়াতে কাজ করি। কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়ে-টা বা উদ্দেশ্যটা আছে, সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন’।

    এই পরিবর্তনকে ঘিরে ইতোমধ্যেই অনেকে লুবাবাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার নতুন পথচলার জন্য শুভকামনা জানাচ্ছেন।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানি আলিয়া ভাট বলায় আনন্দে আটখানা হানিয়া

    কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নিজের তুলনা করে আলোচনায় আসেন বাংলাদেশের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা।  তিনি জানান, অনেকেই তাকে হানিয়ার সঙ্গে তুলনা করে। এবার লুবাবার সেই পছন্দের অভিনেত্রী জানালেন, নিজ দেশে তাকে ভক্তরা পাকিস্তানি আলিয়া ভাট বলে ডাকে। আর এই নামে বেশ খুশি তিনি।

    দেখতে অনেকটা একই রকম হওয়ায় বলিউড অভেনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তুলনা করা হয় হানিয়া আমিরের। আর এই বিষয়টি বেশ উপভোগ করেন বলে জানিয়েছেন হানিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়ার চিত্তাকর্ষক প্রতিভার প্রশংসা করেছেন হানিয়া।

    হানিয়া স্বীকার করেছেন, আলিয়া ভাটের মতো দেখতে হওয়ায় বিনোদন জগতে কিছুটা বাড়তি সুবিধা পান তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি অনেক প্রজেক্ট পেয়েছি কারণ আমি আলিয়া ভাটের মতো।’ হানিয়া উদাহরণ টেনে বলেন, যখন ভারতের ব্র্যান্ডগুলি আলিয়া ভাটের সাথে চুক্তিতে স্বাক্ষর করে, তখন তারা প্রায়ই পাকিস্তানে সহযোগিতার জন্য তার সঙ্গে যোগাযোগ করে।

    হানিয়া আলিয়া ভাটের প্রশংসা করে বলেন, ‘তিনি খুবই প্রতিভাবান এবং আশ্চর্যজনক অভিনেত্রী।’ হানিয়া  দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরসহ অন্যান্য বলিউড তারকাদের প্রতিও তার অনুরাগের কথাও জানান।

    বিনোদন ডেস্ক

  • রাজধানীর নাম ভুল বলে ফের আলোচনায় লুবাবা

    অভিনয় ও মডেলিং দিয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। তবে বিভিন্ন সময় নানা মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল থাকেন তিনি। তবে এবার বাংলাদেশের রাজধানীর নাম ভুল করে সোশ্যাল মিডিয়ায় আবারও সমালোচনার মুখে পড়েছেন ছোট্ট এই তারকা। এর আগেও লুবাবা ‘কেন্দে দিয়েছি’ বলায় ব্যাপকভাবে ট্রলের শিকার হয়েছিলেন।

    সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের মুখোমুখি হয় লুবাবা। এসময় তাকে একটি খেলায় অংশ নেন তিনি। খেলাটি এমন- লুবাবা যদি পাঁচটা প্রশ্নের উত্তর ভুল দেয়, তাহলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এতে রাজি হয়ে যায় লুবাবা। এরপর তাকে প্রশ্ন করতে শুরু করেন ওই কনটেন্ট ক্রিয়েটর। প্রথম প্রশ্নটিই করা হয়, বাংলাদেশের রাজধানীর নাম কী?

    প্রশ্ন শুনেই একটু ভেবেচিন্তে উত্তরে লুবাবা বলে, বাংলাদেশের রাজধানীর নাম পাবনা। দ্বিতীয় প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী? উত্তরে প্রথমে লুবাবা জানি না বললেও পরে সে বলে, বাংলাদেশের জাতীয় ফুল ‘গাছপাতা’।

    ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে ভিডিওটি নিয়ে মজা করলেও কেউ কেউ বলেছেন, ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভুল উত্তর দিয়েছে লুবাবা। অনেকেই আবার পুরো বিষয়টা অন্যদের বুঝিয়েছেন।

    শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় লুবাবা। নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও। কাজের পাশাপাশি পড়াশোনা নিয়েও ব্যস্ত এই শিশুশিল্পী।

    বিনোদন ডেস্ক