Tag: সিডনি সুইনি

  • সিডনির প্রেমে মত্ত বেন অ্যাফ্লেক

    ব্যক্তিগত জীবনে বেশ রোমান্টিক হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক। প্রেমিকা কিংবা স্ত্রী হিসাবে নায়িকা, গায়িকারাই তার প্রথম পছন্দ। যদিও অভিনেত্রী জেনিফার গার্নার এবং গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে তার দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। বরং এই অশান্ত দাম্পত্য জীবনের জন্যও তিনি সুপরিচিত। 

    গার্নারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, ব্যাটম্যান অভিনেতা খুব বেশিদিন একা থাকেননি। তার জীবনে জুড়ে যান পপ গায়িকা জেনিফার লোপেজ। কিন্তু একসঙ্গে জীবন পার করার কথা থাকলেও সেটা আর হয়নি। তবে, লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর, অ্যাফ্লেক এখন নতুন জীবনসঙ্গী খুঁজতে ব্যস্ত। হয়তো পেয়েও গেছেন। তার ঘনিষ্টজন মার্কিন গণমাধ্যমকে সেটাই বলেছেন। 

    জানা গেছে, বর্তমানে ‘ইউফোরিয়া’খ্যাত অভিনেত্রী সিডনি সুইনির প্রতি আকৃষ্ট বেন। কারণ, সিডনিও আপাতত একা। কিছুদিন আগেও বাগদত্তা জোনাথন ডেভিনোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কে ছিলেন সিডনি। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে দেন, বাগদানের ইতি টানেন। 

    এক সাক্ষাতকারে অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র প্রকাশ করেছেন যে, তিনি সিডনির সৌন্দর্যে সম্পূর্ণরূপে মুগ্ধ এবং শিগগিরই তার সঙ্গে দেখা করতে চান। সূত্রটি সিডনি সুইনির প্রতি বেন অ্যাফ্লেকের অনুভূতি সম্পর্কে বলেছেন, ‘অভিনেতা কিছুদিন ধরে সিডনির উপর বেশ ক্রাশ খাচ্ছেন।’ আরও বলেন, ‘পৃথিবীর প্রায় প্রতিটি পুরুষের মতো, বেনও মনে করেন তিনি দারুন আকর্ষণীয়, এবং তিনি সিডনিকে কাছে পাবার সুযোগ পেতে চান।’

    এদিকে জোনাথন ডেভিনোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর, সিডনি সুইনি তার ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিয়েছেন। আর ঠিক এ বিষয়টিই বেনকে বেশ ‘কৌতূহলী’ করেছে। কিন্তু সিডনি কী আদৌ বেনের দূর্বলতার কথা জানেন? কিংবা জানলেও তার ডাকে সাড়া দিয়েছেন? গণমাধ্যমে প্রকাশিত অন্য একটি রিপোর্ট বলছে ভিন্ন কথা। 

    সিডনি সুইনি সম্ভবত তার ‘অ্যানিনি বাট ইউ’ সহ-অভিনেতা গ্লেন পাওয়েলের প্রতিই দূর্বল। প্রস্তাবও নাকি দিয়েছেন এবং উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শুধু তাই নয়, গ্লেনও সিডনির সঙ্গ পাওয়ার চেষ্টা করছিলেন। 

    যদি এ  ঘটনা সত্যি হয় তাহলে বেনের কী হবে? তিনি কী সিডনির জন্য ততদিন অপেক্ষা করবেন, যতদিন না গ্লেনের সঙ্গে তার (সিডনির) সম্পর্ক ভেঙে যায়! বেন ভক্তরা চাইছেন সিডনির সঙ্গে তাদের প্রিয় অভিনেতার জুটি হোক। যদিও দু’জনার বয়সের ব্যবধান বিশাল, ২৫ বছর। 

    এতোসব জল্পনার মাঝে, সম্প্রতি সিডনি সুইনিকে প্রাক্তন বাগদত্তা জোনাথন ডেভিনোর কুকুরছানাটিকে আলিঙ্গন করতে দেখা গেছে, যেখানে উপস্থিত ছিলেন খোদ জোনাথন! তাহলে, সমীকরণটি কী হলো? সিডনি ফিরছেন পুরনো ঘরে! এদিকে কাজের ক্ষেত্রে, সিডনি বর্তমানে ‘ইউফোরিয়া : সিজন ৩’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

    শাহনাজ হেনা

  • যে কারণে বিয়ে স্থগিত করলেন অভিনেত্রী সিডনি

    হলিউড অভিনেত্রী সিডনি সুইনি এবং তার বাগদত্তা জনাথন ডাভিনো তাদের বিয়ের পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন। চলতি বছরের মে মাসে বিয়ের পরিকল্পনা করা হলেও, সুইনি ও ডাভিনো তাদের ব্যস্ত ক্যারিয়ারের কারণে তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। 

    টিএমজেড এবং অন্যান্য মিডিয়া সূত্রে জানা গেছে, কাজের চাপই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন দুজনেই।

    ২৭ বছরের সুইনি ও ৪১ বছরের ডাভিনো গত তিন বছর ধরে এনগেজড ছিলেন। কিন্তু তাদের ব্যস্ত শিডিউলের কারণে বিয়ের আয়োজন চূড়ান্ত করা কঠিন হয়ে পড়ছিল। 

    ‘ইউফোরিয়া’ তারকা সুইনি একবার এন্টারটেইনমেন্ট টুনাইট-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কাজে খুব খুব ব্যস্ত! আমি একেবারেই একজন কাজপাগল। আর এটা আমি ভালোবাসি, সত্যিই ভালোবাসি’।

    বর্তমানে সুইনির অভিনীত একাধিক সিনেমা প্রযোজনা ও শুটিং পর্যায়ে রয়েছে। যা তাকে বিয়ের পরিকল্পনা থেকে দূরে রাখছে।

    সম্পর্ক ও গুঞ্জন

    এই জুটি প্রথমবার আলোচনায় আসে ২০১৮ সালে। তবে সেই সময় সম্পর্ক নিয়ে কোনো কথা না বললেও ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা স্বীকার করেন। সুইনিকে ওই সময়েই প্রথমবার একটি হীরার আংটি পরা অবস্থায় দেখা যায়। যা নিয়ে পরে পিপল ম্যাগাজিন নিশ্চিত করে যে, তারা এনগেজড।

    সম্প্রতি সুইনি তার ‘Anyone But You’ সহ-অভিনেতা গ্লেন পাওয়েলের সঙ্গে রসায়ন নিয়ে অনেক গুঞ্জন তৈরি হয়েছে। তবে সুইনি ও ডাভিনো তাদের সম্পর্ক নিয়ে সবসময়ই দৃঢ় থেকেছেন।

    বিয়ের ভবিষ্যৎ পরিকল্পনা

    যদিও তারা এখনো নতুন তারিখ ঘোষণা করেননি। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সুইনির ব্যস্ত শিডিউলই মূল বাধা।

    সুইনি এক সাক্ষাৎকারে বলেন, ‘কোনো মেয়েই তার বিয়ের জন্য Pinterest বোর্ড তৈরি করে না? – যা ইঙ্গিত দেয় যে, তিনি অচিরেই বিয়ের পরিকল্পনায় আগ্রহী।

    ব্যক্তিগত জীবন সম্পর্কে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে ইচ্ছুক এই অভিনেত্রী সম্প্রতি কসমোপলিটান-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ব্যক্তিগত জীবন শেয়ার করতে চাই। কিন্তু সোশ্যাল মিডিয়া আমার জন্য মূলত অপেশাদার প্ল্যাটফর্ম’।

    বিয়ের পরিকল্পনা আপাতত স্থগিত থাকলেও, তাদের সম্পর্ক এখনো শক্তিশালী রয়েছে এবং উভয়ই নিজেদের ক্যারিয়ারে মনোযোগী থাকছেন বলেই মনে করছেন তাদের ভক্ত-সমর্থকরা।

    বিনোদন ডেস্ক