Tag: সিকান্দার

  • সালমানকে নিয়ে বদনাম, জবাব দিলেন রাশমিকা

    বলিউডে এখন চর্চার কেন্দ্রে সালমান খান। ঈদ উপলক্ষে রোববার মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’। সেখানে তার সঙ্গে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা।

    সম্প্রতি তার বিরুদ্ধে শোনা যায় তিনি নাকি সেটে দেরি করে আসেন, কাজকে হাল্কাভাবে নেন ও রগচটা ইত্যাদি। এসব দুর্নাম নিয়ে এবার মুখ খুলেছেন তিনি।

    সিকান্দার ছবির প্রচারণার সময় সালমান বলেছেন, ‘আমি সেটে দেরিতে পৌঁছাই, আমি কাজকে হাল্কাভাবে নিই—আমার নামে এ রকম অনেক কাহিনি শোনা যায়। আমি যদি সময়ের ব্যাপারে শৃঙ্খল না হতাম বা সময়কে ঘিরে উদাসীন থাকতাম, তাহলে আমি ১০০টির বেশি ছবি কী করে করতাম?’

    সালমান সারা দিন কী করেন, সে হিসাবও দিয়েছেন। দিনচর্চা ভাগ করে নিয়েছেন। কারণ, যাতে মানুষ বুঝতে পারেন সময়কে ঘিরে তিনি কতখানি শৃঙ্খলপরায়ণ। সালমানের ভাষ্যে, ‘অনেকে সকাল ছয়টায় কাজ শুরু করে দেন; কিন্তু আমি সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সেটে পৌঁছে যাই। এর কারণ আমার আরও অনেক দায়িত্ব আছে। কাগজপত্রে স্বাক্ষর করা, ফোন করা, জিমে গিয়ে ওয়ার্ক আউট করা, সকালে এসব কাজ থাকে। এরপর বাড়িতে ফিরে একটু জিরিয়ে নিই। এরপর কফি খাই। তারপর ছবির দৃশ্যগুলো বোঝার চেষ্টা করি।’

    সেটে আসার পর পুরোপুরি কাজে ডুবে যান তিনি। ভ্যানিটি ভ্যানের চেয়ে সেটে বেশি সময় কাটান এ নায়ক। তিনি বলেন, ‘আমার কাজের পদ্ধতি আলাদা হতে পারে। তবে এর মধ্যে অনেক পরিশ্রম লুকিয়ে আছে, যা মানুষ বাইরে থেকে দেখতে পায় না।’ অভিনেতা জানিয়েছেন, একজন লেখকের ছেলে হওয়ার দরুন দৃশ্য এবং ছবির ভাবনাকে গভীরভাবে অনুধাবন করেন তিনি, যাতে তার অভিনয়ে প্রাণ আসে। সালমান বলেছেন, ‘রগচটা বলেও আমার দুর্নাম আছে; কিন্তু আমি রগচটা হলে একেকজন পরিচালকের সঙ্গে চার-পাঁচটা ছবি কীভাবে করতাম।’

    এবার সালমানের শৃঙ্খলা আর পরিশ্রম নিয়ে মুখ খুলেছেন রাশমিকা। তিনি বলেন, ‘সালমানের সঙ্গে কাজ শুরু করার আগে ওনার ব্যাপারে অনেক গুজব শুনেছিলাম; কিন্তু আমি গুজবে নয়, অভিজ্ঞতায় বিশ্বাসী। তিনি প্রতিদিন সেটে সময়মতো হাজির থাকতেন। ওনার বিষয়ে যেসব কথা শুনেছিলাম, তা সত্যের চেয়ে কয়েক শ মাইল দূরে।’

    বিনোদন ডেস্ক

  • রাশমিকা আমাকে যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল: সালমান

    ঈদ উপলক্ষে আগামী ৩০ মার্চ মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’।  এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।  এই জুটিকে নিয়ে ভারতে ব্যাপক চর্চা শুরু হয়েছে।  সিনেমায় ২৮ বছরের রাশমিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ৫৯ বছরের সালমানকে। নায়ক-নায়িকার বয়সের এই বিশাল পার্থক্য নিয়েই মূলত তুমুল চর্চা হচ্ছে। 

    এরই মাঝে সম্প্রতি সালমান খান, আমির খান এবং ‘সিকান্দার’ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোসের একটি ভিডিও সামনে এসেছে।  এতে সিনেমাটি নিয়ে তাদের আলোচনা করতে দেখা যায়।  এসময় সালমান রাশমিকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।  আমিরের সামনেই রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় ভাইজানকে। আমিরকে সালমান জানান, রাশমিকা তাকে তার যৌবনের দিনগুলির কথা স্মরণ করিয়ে দেন। 

    সালমান বলেন, ‘সে একজন ভীষণ পরিশ্রমী মেয়ে।  আমরা হায়দ্রাবাদে ছিলাম। আমরা সন্ধ্যা ৭টার দিকে শুটিং শুরু করেছিলাম এবং সকাল ৬টা পর্যন্ত সেটা চলেছিল। সে সময় রাশমিকা ‘পুষ্পা ২’র শুটিংও করছিল।  সে তখন ‘পুষ্পা’র শুটিং করত, তারপর ফিরে এসে আমাদের সঙ্গেও শুটিং করত। অর্থাৎ, সে বিশ্রামের জন্য যতটুকু সময় পেত, ততটুকু সময়ও এক লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়ার জন্য ব্যয় করত। সেটা দেখে আমার যৌবনের দিনগুলোর কথা, বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল।’ 

    এরপর সালমান আমিরের দিকে ঘুরে গিয়ে বলেন, ‘আমরা সবাই আসলে একসময় এমনটা করেছি। ডাবল শিফটে কাজ করেছি।’

    প্রসঙ্গত, সম্প্রতি ‘সিকান্দার’-এর ট্রেলার লঞ্চের সময় সালমানের কাছে তার ও রাশমিকার বয়সের পার্থক্য ও লোকজনের করা ট্রোলিং নিয়ে প্রশ্ন করা হয়।  

    তখন কিছুটা বিরক্ত হয়ে অভিনেতা বলেন, ‘লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছর বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত।  এখানে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন রাশমিকার বিয়ে হবে এবং তার মেয়ে হবে, তখন আমি তার সঙ্গেও কাজ করব। তার স্বামীর অনুমতি তো পেয়েই যাব।’

    বিনোদন ডেস্ক

  • সিকান্দার সিনেমার গানের টিজারেই ঝড় সালমান-রাশ্মিকার

    ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় সাজিদ নাদিয়াদওয়ালার এ.আর. মুরুগাদোস পরিচালিত সিনেমা ‘সিকান্দার’। যেখানে জুটি বেঁধেছেন বলিউডের দুই তারকা সালমান খান ও রাশ্মিকা মান্দানা। সিনেমাটি মুক্তির আগে শেষ মুহূর্তে আরও একটি গানের টিজার প্রকাশ করা হয়েছে। যা এরই মধ্যে ঝড় তুলেছে।

    ‘হাম আপকে বিন’ গানটির মাধ্যমে ছবির রোমান্টিক সারাংশ উপস্থাপন করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, শনিবার বিকেল ৪টায় পুরো গানটি প্রকাশ করা হবে।

    রোমান্টিক ঘরানার এই গানে সালমান খান এবং রাশ্মিকা মান্দানার মধ্যে মনোমুগ্ধকর রসায়ন দেখা গেছে। তাছাড়া গানটির সুরও হৃদয় ছুঁয়ে গেছে নেটিজেনদের। টিজারের পরই তাই এই গানটি দেখার অপেক্ষায় দর্শকরা। সেই সঙ্গে অপেক্ষা করে আছেন ৩০ মার্চ সিনেমাটি মুক্তির জন্য।

    গানের টিজার শেয়ার করে নির্মাতারা তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- ‘অবিরাম ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন! #HumAapkeBina গানটি আজ বিকেল ৪টায় মুক্তি পাবে!’

    হাম আপকে বিনা গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী, এবং কথা লিখেছেন সমীর।

    এই গানটি মুক্তির আগে জোহরা জাবীন, বাম বাম ভোলে এবং সিকান্দর নাচে নামে গান প্রকাশ করা হয়। সেগুলোও ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। সেই ধারাবাহিকতায় এবার নতুন আরেকটি গান প্রকাশ পেতে যাচ্ছে। সিনেমাটিতে সালমান-রাশ্মিকা ছাড়াও অভিনয় করেছেন সত্যরাজ, প্রতীক পাতিল বাব্বর, শারমন জোশী এবং কাজল আগরওয়াল।

    বিনোদন ডেস্ক

  • অগ্রিম বুকিংয়েই ঝড় তুলল ‘সিকান্দর’

    এখনও চারদিনের মতো বাকি। আগামী ৩০ মার্চ বড়পর্দায় আসছে সিকেন্দার। তার আগে ভবিষৎদ্বানী করে বসেছেন অনেকে, ‘ব্লকবাস্টার হতে যাচ্ছে সালমান খানের মুভি।’ সেই পথে অনেকটা হেঁটেও ফেলেছে সিকান্দার। ব্ক্স অফিসে ঝড় তোলার আগে বুকিংয়ে ঝড় তুলেছে ভাইজানের ছবি। অগ্রিম বুকিং হচ্ছে দেদারছে।

    গতকাল শুরু হয় ‘সিকেন্দার’ এর অ্যাডভান্স বুকিং। ঘণ্টাখানেকের মধ্যেই ৪০ হাজার টিকিট শেষ। শুধুমাত্র হিন্দি ভাষার ২ডি ভার্সনের টিকিটই যা বিক্রি হয়েছে। তাতে ১.১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ব্লক বুকিংয়ের হিসেবে বলিউডের সংবাদ মাধ্যম বলছে, অগ্রিম বুকিংয়েই ‘সিকন্দর’ ৫ কোটি টাকার বেশি আয় করেছে। 

    পিংকভিলা এক প্রতিবেদনে বলেছে, যেভাবে অগ্রিম টিকিট বুকিং হচ্ছে তাতে দুদিন আগেই টিকিট প্রায় পুরোটা বিক্রি হয়ে যেতে পারে। ধারণা করা হচ্ছে, শুক্রবারের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যাবে।

    সিনেবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুসারে, সবথেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। ২১.৮৪ লক্ষ টিকিট বেচা হয়েছে অল্প সময়ের ব্যবধানে। দ্বিতীয়স্থানে ২০.৩৯ লক্ষ টিকিট বিক্রি করে মহারাষ্ট্র।

    ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে ‘সিকান্দর’। সেন্সর বোর্ডের মুভিটি খুব একটা কাটছাট হয়নি! বেশ কয়েকটি দৃশ্য ঝাপসা করে দেওয়ার পাশাপাশি খান কয়েক শব্দ ‘মিউট’ করে দেওয়া হয়েছে মাত্র। 

    সিকান্দার পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এটি প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস ও নাজিওয়াদওয়ালা অ্যান্ড সন্স। সিনেমাটিতে সালমান খানের নায়িকা হিসাবে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। একদিন আগেই প্রকাশিত হয়েছে মুভির ট্রেলার। এবার কয়েকদিনের অপেক্ষা। 

    বিনোদন ডেস্ক

  • সালমান কী পারবেন নিজেকে ছাড়িয়ে যেতে?

    পর্দায় আসছেন সালমান খান। সিনেমার নাম ‘সিকান্দার’। ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। কিন্তু সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে এরইমধ্যে বিতর্কের জন্ম হয়েছে। নির্মাতারা দুটি টিজার প্রকাশ করেছেন, যার মধ্যে একটি বলিউডের ইতিহাসে সর্বাধিক দেখা। তবে তারা এখনও এআর মুরুগাদোসের পরিচালনায় নির্মিত এ সিনেমার আনুষ্ঠানিক মুক্তির তারিখ নিশ্চিত করতে পারেননি। 

    যদিও প্রাথমিক মুক্তির তারিখ ৩০  মার্চ আন্তর্জাতিকভাবে অগ্রিম বুকিং শুরু হয়েছে। অর্থাৎ ঈদে আসছেন সালমান। বরাবরই এ সময়টা সিনেমা মুক্তির জন্য বেছে নেন বলিউডের এ অভিনেতা। প্রশ্ন হচ্ছে সালমান কী সিকান্দার দিয়ে নিজেকে ছাড়িয়ে যেতে পারবেন? কারণ, বলিউডে বিগ কাস্টিংয়ের সিনেমার ওপেনিং নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এর  আগে সালমানের ‘টাইগার-৩’ ঈদেই মুক্তি পেয়েছিল। কিন্তু ওপেনিংয়ে আশানুরূপ সাফল্য পায়নি। এটি সপ্তাহান্তে দর্শকদের আকর্ষণ করতে পারেনি। এর কারণ হিসাবে সমালোচকরা বলেছিলেন দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার জন্য বিষয়বস্তু যথেষ্ট শক্তিশালী ছিল না। 

    ২০২৩ সালের এই অ্যাকশন থ্রিলারটি ৪৪.৫০ কোটি আয়ের ওপেনিং দিয়েছিল। স্বভাবতই আরও একটি ঈদে সালমানের দিকেই তাকিয়ে ভক্তরা, ইন্ডাস্ট্রিও। এটি সালমান খান বনাম সালমান খান হতে চলেছে। কারণ তার প্রথম লক্ষ্য হবে, ‘টাইগার ৩’র প্রথম দিনের কালেকশনকে ছাড়িয়ে যাওয়া। এটি ছিল কোভিড-পরবর্তী যুগে বলিউডের পঞ্চম সর্বোচ্চ ওপেনার। এখন ‘সিকান্দার’ শীর্ষ ৫’র অন্যান্য বিগ-হিটদের ছাড়িয়ে যেতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

    কোভিড মহামারী-পরবর্তী যুগে সর্বোচ্চ বলিউড ওপেনারদের এক নাম্বারে অবস্থান করছেন শাহরুখ। তার অভিনীত ‘জওয়ান’র ওপেনিং আয় ছিল ৭৫ কোটি ভারতীয় রুপি। ‘পাঠান’ (৫৭ কোটি রুপি) নিয়ে দ্বিতীয় অবস্থানেও রয়েছেন শাহরুখ। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ‘স্ত্রী-২’ (৬৪.৮০ কোটি রুপি), চতুর্থ রণবীরের ‘অ্যানিম্যাল’ (৬৩.৮০ কোটি রুপি), পঞ্চম স্থানে রয়েছে সালমানের ‘টাইগার-৩’ (৪৪.৫০ কোটি), ষষ্ঠ অজয়ের ‘সিংহাম এগেইন’ (৪৩.৭০ কোটি), সপ্তম সানি দেওলের ‘গদর-২’ (৪০.১০ কোটি), অষ্টম ‘আদিপুরুষ (হিন্দি ভার্সন ৩৭.২৫ রুপি), নবম ‘ব্রহ্মাস্ত্র’ (৩৭ কোটি), দশম স্থানে রয়েছে ‘ভুল ভুলাইয়া-৩’ (৩৬.৬০ কোটি)। 

    ভারতে রবিবার সাপ্তাহিক ছুটি। এটিই সাধারণত উদ্বোধনী সপ্তাহের সবচেয়ে বড় দিন। বিশ্লেষকদের ধারনা, যদি এ দিনেই ‘সিকান্দার’ মুক্তি পায়, তাহলে এটি ৪৫ কোটিরও বেশি আয় করবে এবং ‘টাইগার ৩’-কে শীর্ষ ৫-এর তালিকা থেকে মুক্তি দেবে। তবে, সিনেমার ট্রেলারটি কেমন সাড়া পাবে তা কেবল সময়ই বলে দেবে। 

    ‘টাইগার’-এর তিনি কিস্তিতে ক্যাটরিনাকে সঙ্গে নিলেও এবার সালমান কাছে টেনেছেন রাশমিকা মান্দানাকে। দর্শকও অবশ্য আগ্রহ দেখিয়েছেন এ জুটির প্রতি। বাকিটা সময়ের অপেক্ষা।

    বিনোদন ডেস্ক

  • সালমানের বিরুদ্ধে জ্যাকুলিনকে নকল করার অভিযোগ

    বলিউড ভাইজান সালমান খানের সিনেমা মানেই ভক্ত-অনুরাগীদের দারুণ উন্মাদনা।  ২০২৪ সালে এ অভিনেতা প্রধান চরিত্র হয়ে পর্দায় হাজির হননি।  শুধু ‘সিংগাম এগেইন’ ও ‘বেবি জন’ সিনেমা দুটোতে তার ক্যামিও উপস্থিতি ছিল। 

    তাই সালমানভক্তরা দীর্ঘদিন ধরে তার সিনেমা দেখার জন্য মুখিয়ে ছিলেন। 

    অবশেষ মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’।  ছবির প্রথম ঝলকও ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছ। তবে এরই মাঝে অভিযোগ উঠেছে, অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে নাকি নকল করেছেন সালমান খান!

    সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিকান্দার’ এর প্রথম পোস্টার। আর সেই ছবির পোস্টারেই নাকি জ্যাকুলিনের সঙ্গে মিল পাওয়া গেছে সালমানের। ২০২০ সালে মুক্তি পেয়েছিল জ্যাকুলিনের সিনেমা ‘মিসেস সিরিয়াল কিলার’। 

    সমালোচকদের দাবি, সেই সিনেমার পোস্টারই হুবহু নকল করা হয়েছে সালমানের এই ‘সিকান্দার’ সিনেমার পোস্টারে। 

    নেট দুনিয়ায় পাশাপাশি সেই দুই সিনেমার পোস্টার ভাইরাল হয়েছে। 

    সিকান্দার নিয়ে এটিই প্রথম নয়, এর আগেও একদফা বিতর্ক হয়ে গেছে। গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সিনেমার প্রথম ঝলক। সেখানে সালমানের সংলাপকে কেন্দ্র করেই তখন বিতর্ক শুরু হয়। 

    সংলাপে সালমান খান বলেছিলেন, শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পেছন ফেরার অপেক্ষা। অনেকে মনে করেন, সংলাপটি ছিল সালমানকে হুমকি দেওয়া সেই বিষ্ণোই গ্যাংদের উদ্দেশ করেই। কারণ, সেই ট্রেলারে দেখা যায়, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এ বিষয়টিও প্রতীকী মনে করেছেন অনেকে।

    উল্লেখ্য, আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিকান্দার’।  এতে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও কাজল আগরওয়ালকে। 

    যুগান্তর ডেস্ক

  • ঠিকমতো দাঁড়াতেই পারছেন না রাশমিকা

    শুটিং তো বন্ধ আছেই। রাশমিকা মান্দানা
    বাতিল করেছেন সিনেমার প্রচার, স্থগিত হয়েছে একাধিক অনুষ্ঠান। পায়ের চোট বড্ড ভোগাচ্ছে
    দক্ষিণী এই অভিনেত্রীকে। অবস্থার উন্নতিও হয়নি। রাশমিকা জানিয়েছেন, পায়ের ব্যথায় ঠিকমতো
    দাঁড়াতেই পারছেন না।

    তবে অসুস্থতা সত্ত্বেও বসে নেই রাশমিকা।
    অভিনয় করতে না পারলেও সিনেমার প্রচারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। মুম্বাইয়ে একটি
    সিনেমার ট্রেলার মুক্তির দিনে অভিনেত্রী কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। সেখানে
    দাবি করেন, একদমই ভালো নেই তিনি।

    ভিডিওতে দেখা যাচ্ছে, রাশমিকা হুইলচেয়ারে
    বসেই তৈরি হচ্ছিলেন। পরে তার সহ-অভিনেতা ভিকি কৌশল তাকে মঞ্চে উঠতে সাহায্য করেন। সেসব
    ছবিই পরে ইনস্টাগ্রামে দিয়েছেন রাশমিকা।

    ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমায় খুব সুন্দর করে সাজিয়েছেন
    সবাই। কিন্তু, একেবারেই বাহ্যিক। পায়ের ভেতরে তিনটি ফ্র্যাকচার। যার জন্য যন্ত্রণায়
    পেশি ছিঁড়ে যাচ্ছে। আমি দুই সপ্তাহ পা নামাতে পারিনি। সত্যিই সোজা হয়ে নিজের পায়ে
    দাঁড়ানোটা খুব মিস করি।’

    কদিন ধরে পায়ের যন্ত্রণায় অস্থির রাশমিকা
    ভক্ত-সমর্থকের উদ্দেশ্যে একটি মেসেজও দিয়েছেন, ‘দয়া
    করে আপনারা নিজেদের শরীরের যত্ন নিন। শরীরকে অবহেলা করবেন না।’

    ২০২৪-এর জুন মাসে শুরু হয়েছিল রাশমিকা-সালমানের
    ‘সিকান্দার’ সিনেমার শুটিং।
    শুটিং চলার কিছু দিন পরে সালমান পাঁজরে চোট পাওয়ার কারণে বন্ধ ছিল কাজ। সালমানের বাড়িতে
    গুলি চলার কারণেও শুটিং বন্ধ ছিল। এবার রাশমিকার পায়ের আঘাতে ফের স্থগিত শুটিং।

    আগামী বছর ঈদে মুক্তি পাওয়ার কথা এআর
    মুরুগাদস পরিচালিত এই ছবি। নির্মাতারা জানিয়েছেন, এই ছবিতে সালমান একেবারে নতুন রূপে
    ধরা দেবেন। বাজেট নিয়ে কোনো কার্পণ্য করছে না প্রযোজনা সংস্থা। তবে রাশ্মিকার পায়ের
    চোট বাড়াচ্ছে দেরি।

    বিনোদন ডেস্ক

  • সালমানের পর চোট পেলেন রাশমিকা

    সিকান্দর সিনেমার শ্যুটিংয়ে একের পর
    এক বাগড়া। শুরুতে সালমান খান পাঁজরে চোট পেলেন। এরপর তাকে দেওয়া হল হত্যার হুমকি। বলিউড
    ভাইজানের চারস্তরের নিরাপত্তার পর শ্যুট শুরু হলেও আবার বড় বাধা। এবার চোটে পড়েছেন
    নায়িকা রাশমিকা মান্দানা। দক্ষিণী অভিনেত্রীর চোট একটু বেশিই। পায়ে এতটা ব্যথা পেয়েছেন
    যে প্লাস্টার করার প্রয়োজন পড়েছে।

    রাশমিকা চোট পেয়েছেন পায়ে। বিষয়টি সামাজিক
    যোগাযোগমাধ্যমে তিনিই নিশ্চিত করেছেন। লম্বা পোস্টে নিজের অবস্থা, সেরে ওঠার চেষ্টার
    পাশাপাশি রাশমিকা ক্ষমা চেয়েছেন পরিচালকদের কাছ থেকে। ‘সিকান্দার’ ছাড়াও তার জন্য শ্যুট বিলম্ব হচ্ছে আরও
    দুই মুভির।

    আল্লু অর্জুনের ‘পুষ্পা’র নায়িকা চোট পাওয়া
    সেই ছবি প্রকাশ করেছেন। অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাঁ..
    আমার জন্য মনে হচ্ছে এটাই নতুন বছর। জিম করতে গিয়ে নিজেকে নিজে আহত করে ফেলেছি। এবার
    খালি সুস্থ হওয়ার আশা করছি। জানি না কয়েকটা সপ্তাহ লাগবে নাকি কয়েকটা মাস লাগবে। জানি
    না কবে আমার ‘থামা’, ‘সিকান্দার’ আর ‘কুবেরা’র শুটিং ফ্লোরে ফিরতে
    পারব। এই অনর্থক দেরিটা হওয়ার জন্য আমার সব পরিচালকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার
    পা টা একটু ঠিক হয়ে গেলেই, অন্তত একটু চলার মতো হলেই আবার শুটিং ফ্লোরে ফিরব কথা দিচ্ছি।’

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,
    পায়ে গুরুতর চোট পেয়েছেন রাশমিকা। প্লাস্টার করতে হয়েছে তাকে। তবে কবে নাগাদ সেরে উঠতে
    পারেন অভিনেত্রী, তা জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • কাজল নাকি রাশমিকা, কে হচ্ছেন সালমানের নায়িকা?

    নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ২০২৫ সালে ঈদে আসছে ‘সিকান্দার’। যদিও আনুষ্ঠানিকভাবে সিকান্দার মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আর এ সিনেমাতেই থাকছে চমক। 

    এবার সিকান্দার নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। ইতোমধ্যে এ সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে দেখা যাবে বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। সেই সঙ্গে আছেন কাজল আগারওয়াল।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টে কাজল আগারওয়াল তার সূর্যমুখী ফুলের তোড়ার ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি তার ভিআইপি আইডি কার্ড রেখেছিলেন। সেই ছবির সঙ্গে ট্যাগ করা হয়েছে ‘সিকান্দার দিন ১’। ছবিতে তিনি প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং তার সহ-অভিনেত্রী রাশমিকাকেও ট্যাগ করেছেন।

    কাজলের শেয়ার করা ছবিটি সিকান্দারে অভিনয়ের বিষয়টিকে পরিষ্কার করেছেন তার ভক্ত-অনুরাগীদের কাছে, যা দ্রুত ভাইরাল হয়েছে। কাজল ও সালমান এর আগে কখনো স্ক্রিন শেয়ার করেননি। তাই ভক্তরা উচ্ছ্বসিত, তা হলো— এই জুটির মধ্যে নতুন রসায়ন দেখার অপেক্ষায়।

    উল্লেখ্য, সিকান্দার সিনেমা দিয়ে দীর্ঘ সময় পর পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন সালমান খান। তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল টাইগার ৩। অন্যদিকে অভিনেত্রী কাজলের জন্য আগামী বছর যে তিনটি বড় সিনেমা রিলিজ পেতে চলেছে, তার মধ্যে সিকান্দার হলো একটি। কমল হাসান অভিনীত ইন্ডিয়ান থ্রি এবং বিষ্ণু মাঞ্চুর পৌরাণিক কান্নাপ্পা, যার মধ্যে কাজল একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। 

    বিনোদন ডেস্ক