Tag: সিআইডি

  • ভক্তদের তোপে ‘মৃত্যুর মুখ’ থেকে ফিরলেন সিআইডির এসিপি প্রদ্যুমান

    তিনি ‘মৃত্যুবরণ’ করেছিলেন। তবে সিআইডির জনপ্রিয় চরিত্র এসিপি প্রদ্যুমানের এমন প্রস্থান মেনে মিতে পারেননি ভক্তরা। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন গণদাবি শুনেছে সিআইডি কর্তৃপক্ষ। দীর্ঘ দুই দশক ধরে এসিপির চরিত্রে অভিনয় করা শিবাজী সাতমকে ফিরিয়ে এনেছে তার জায়গায়।

    সম্প্রতি এক পর্বে একটি বোমা বিস্ফোরণে এসিপি প্রদ্যুমানের মৃত্যু দেখানো হয়। যা সিরিজের ভক্তদের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সিআইডির একটি মিশনে শত্রু চরিত্র বার্বোজাকে (অভিনয়ে তিগমাংশু ধুলিয়া) ধরতে গিয়েই ঘটে বিস্ফোরণ। 

    সেই পর্বের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। দর্শকরা ক্ষোভ প্রকাশ করেন, তাদের প্রিয় চরিত্রকে এভাবে সরিয়ে দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেন অনেকে। 

    সনি টিভি প্রদ্যুমানের ‘মৃত্যুতে’ একটি ট্রিবিউট গ্রাফিকও প্রকাশ করে। সেখানে লেখা ছিল ‘একটি যুগের পরিসমাপ্তি। এসিপি প্রদ্যুমান (১৯৯৮-২০২৫)’, যা দর্শকদের মন আরও ভারাক্রান্ত করে তোলে। তাতে তাদের প্রতিক্রিয়া বেড়েছে বৈ কমেনি একটুও।

    এই ঘটনার ঠিক পরই দেখা যায়, ধারাবাহিকে নতুন মুখ হিসেবে পার্থ সামথান যোগ দিয়েছেন, এসিপি আয়ুষ্মান চরিত্রে। যদিও তিনি এই চরিত্রে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ‘সিআইডি’তে অভিনয় করাকে ‘স্বপ্নপূরণ’ হিসেবে আখ্যা দেন। যদিও তা দর্শকদের মন গলাতে পারেনি।

    অবশেষে নির্মাতারা শুনেছেন ভক্তদের কথা। শিবাজী সাতমকে ফেরানো হয় সিরিজটিতে। এরপরই নতুন এসিপি পার্থ সামথান ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিহাইন্ড-দ্য-সিন ভিডিও শেয়ার করেন, যেখানে সাতমকে শুটিং সেটে দেখা যায়। তিনি লেখেন, ‘তার সঙ্গে কাজ করাটা রোমাঞ্চকর অভিজ্ঞতা।’

    অন্যদিকে শিবাজী সাতম নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই ঐতিহাসিক সংলাপ: ‘কুছ তো গড়বড় হ্যায়!’—যা দেখে অনেকেই বুঝে ফেলেন, তিনি ফিরছেন এবং সিআইডি-এর রহস্য সমাধানে আবারও নেতৃত্ব দেবেন।

    এখন দর্শকদের চোখ আগামীর পর্বগুলোর দিকে। এসিপি প্রদ্যুমানের প্রত্যাবর্তনে একদিকে যেমন পুরনো স্মৃতি ফিরছে, অন্যদিকে নতুন এসিপি আয়ুষ্মানের উপস্থিতিতে সিরিজ পাচ্ছে নতুন গতিও। দুই এসিপিএ একসঙ্গে কেমন কাজ করেন, সেটাই দেখার বিষয়।

    বিনোদন ডেস্ক

  • মৃত্যুর মাধ্যমে সিআইডি থেকে বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমান!

    দীর্ঘ সময় ধরে চলা ভারতের জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’র প্রিয় মুখ এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না।‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন তিনি। 

    ভারতীয় গণমাধ্যমসূত্রে খবর, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো-এ খুব শিগগিরই একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন; আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সত্যম ।

    ‘সিআইডি’তে তাকে দেখা না যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকের।

    শনিবার রাতে সনি টিভি এক পোস্টে উল্লেখ করেছে, এসিপি প্রদ্যুমান আর জীবিত নেই! ওই পোস্টে একটি ছবি শেয়ার করে লিখেছে – ‘একটি যুগের অবসান। এসিপি প্রদ্যুমানের (১৯৯৮-২০২৫)। এসিপি প্রদ্যুমানের স্মৃতিতে… একটি অপূরণীয় ক্ষতি।’ 

    সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’

    পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের। অনেকে ধরে নিয়েছেন- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না তারা।

    এসিপি প্রদ্যুমন চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে।

    শিবাজীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শোক আর ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। অভিনেতা নিজে বিরতি চাইলেও ভক্তরা এটা মানতে নারাজ। 

    সনি টিভির সেই পোস্টে এক ভক্ত লিখেছেন, এটা শুধু এসিপি প্রদ্যুমানের মৃত্যু নয়, এটা সিআইডি নাটক এবং সনি টিভির মৃত্যু। আপনারা একটা চরিত্র নয়, একটা ইতিহাসকে শেষ করে দিলেন।’  

    বিনোদন ডেস্ক

  • ফিরছে সিআইডি, জানা গেল শুটিং শুরুর দিনক্ষণ

    টানা ২০ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর ২০১৮ সালে শেষ হয়েছিল ভারতের দীর্ঘতম টিভি শো ‘সিআইডি’। ছয় বছর পর দ্বিতীয় মৌসুম নিয়ে টিভিতে ফিরছে সনি এন্টারটেইনমেন্ট টিভিতে প্রচারিত এই শো।

    সম্প্রতি সামাজিকমাধ্যমে সিআইডির একটি নতুন টিজার শেয়ার করেছেন, যেখানে বলা হচ্ছে আগের মতই এই নতুন শো-তেও থাকছেন এসিপি প্রচুমন চরিত্রে অভিনয় করা শিবাজী সত্যম, ইন্সপেক্টর দয়া চরিত্রে দয়ানন্দ শেট্টি এবং ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে আদিত্য শ্রীবাস্তব।

    ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা শো-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরে নাগাদ এর শুটিং শুরু হতে যাচ্ছে। বড়দিন বা নতুন বছরকে সামনে রেখে ছোটপর্দায় ফিরবে সিআইডি ২।

    শো-র কলাকুশলীদের শেয়ার করা টিজারে দেখা গেছে, এসিপি প্রদুমনের ভূমিকায় আগের মতোই অভিনয় করছেন শিবাজী সত্যম যাকে একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যায়। ভারী বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় কালো ওভারকোট পরে গাড়ি থেকে নামেন এসিপি।

    মনে করা হচ্ছে কোনো এলাকায় বোমা বিস্ফোরণ হতে চলেছে আর সেই জায়গার সন্ধানেই এসেছেন তিনি। হাতে শক্ত করে ধরে রেখেছেন সেই ছাতা। আবহে সেই ক্লাসিক থিম মিউজিক শোনা যায়, আর এই প্রোমো দেখেই ভক্তদের মনে নস্টালজিয়া উসকে ওঠে। আর এসিপির সঙ্গে সঙ্গে ক্যামেরা কাট করে বিগ ক্লোজ আপে অভিজিৎ ওরফে আদিত্য শ্রীবাস্তবের দুটি চোখ দেখা যায় যা প্রোমোর উত্তেজনা আরও দ্বিগুণ করে দেয়।

    প্রোমোর শেষে একটা গুলির শব্দ শোনা যায়। বোঝাই যায় আরো অ্যাকশনে ভরপুর থাকবে এই টেলিভিশন শো।

    টানটান রোমাঞ্চে ঠাঁসা এই শো-র ফেরার খবরে সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গেছে। অনেকেই নিজেদের প্রিয় চরিত্রদের আবার ছোটপর্দায় দেখতে মুখিয়ে থাকার কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি।

    প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২১ জানুয়ারি শুরু হওয়া সিআইডি’র ১৫৪৭টি পর্ব প্রচারিত হয়। তুমুল জনপ্রিয়তা অর্জন করে শো-র জনপ্রিয় চরিত্রগুলো। তবে ২০১৮ সালের অক্টোবরে অনেকটা হঠাৎ করেই জনপ্রিয় এই অনুষ্ঠানের ইতি টানার সিদ্ধান্ত নেন প্রযোজকরা।

    তথ্যসূত্র: পিংকভিলা

    বিনোদন ডেস্ক

  • নতুন লুকে শিরিন শিলা

    নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘গবেট’ নামের এই সিনেমায় তার সঙ্গে এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এটি পরিচালনা করবেন দেবাশীষ সরকার। সিনেমাটির জন্য সোমবার চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান নায়ক।

    rnrn

    এই ছবিতে সিআইডি অফিসার চরিত্রে দেখা যাবে শিলাকে। চরিত্র ফুটিয়ে তুলতে পরিচিত সিআইডি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এই ঢালিউড নায়িকা। আগস্টের প্রথম সপ্তাহে ঢাকা, গাজীপুর ও কক্সবাজারে শুরু হচ্ছে শিলাদের নতুন সিনেমা ‘গবেট’-এর শুটিং।

    rnrn

    এ ছবিতে সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করতে প্রস্তুতি নিতে হচ্ছে শিলাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন এ ছবিতে আমার চরিত্রটি সিআইডি অফিসারের। বেশ কয়েক দিন আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি। সিআইডির বড় ভাইদের সঙ্গে কথা বলছি আমার ক্যারেক্টার নিয়ে। তারাও আমাকে খুটিনাটি টিপস দিচ্ছেন, যাতে দর্শকদের সামনে নিখুঁতভাবে সিআইডি হয়ে উঠতে পারি। আশা করছি দর্শকেরা ভিন্ন কিছু পাবেন।’ 

    rnrn

    ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘ছবিটার গল্প ডিফ্রেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। পড়ে সেটাই মনে হয়েছে। তাই কাজটা করতে রাজি হয়েছি। আর সঙ্গে আছেন একঝাঁক গুণী অভিনয়শিল্পী। এই ছবিতে কাজ করতে আর ভাবতে হয়?’

    rnrn

    সিনেমাটিতে আরজু-শিলা ছাড়া আরও অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আহমেদ শরীফ, বড়দা মিঠু প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • চলে গেলেন সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘ফ্রেডি’

    মারা গেছেন ভারতীয় অভিনেতা দীনেশ ফাডনিশ। তিনি সিআইডির ‘ইন্সপেক্টর ফ্রেডি’ নামে ভক্তদের কাছে জনপ্রিয় ছিলেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে এ অভিনেতার মৃত্যু হয়। 

    দীনেশের মৃত্যুর খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডি ধারাবাহিকের অভিনেতা দয়ানন্দ শেঠি।

    দীনেশের মৃত্যুর খবর নিশ্চিত করে দয়ানন্দ বলেন, ‘রাত ১২টা ৮ মিনিটে দীনেশের মৃত্যু হয়। ওর একাধিক কমপ্লিকেশন দেখা দিয়েছিল। ভেন্টিলেটর থেকেও বের করে আনা হয় ওকে। এর পরই একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় মারা যান দীনেশ।’ 

    মঙ্গলবারই দীনেশের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

    কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন দীনেশ ফাডনিশ। প্রাথমিকভাবে জানা যায় হার্ট অ্যাটাক হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে দয়ানন্দ জানান, যে খবর রটেছে সেটা ভুল। আসলে দীনেশ দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন।

    প্রসঙ্গত, ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান দীনেশ। সিআইডি ছাড়াও দীনেশকে হিট টিভি শো ‘তারাক মেহতা কা উল্টা চশমা’য় একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে। এ ছাড়া দীনেশকে আমির খানের ‘সারফারোশ’ এবং ‘সুপার ৩০ ’-এ হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

    বিনোদন ডেস্ক

  • যৌন নির্যাতনের অভিযোগে ‘সিআইডি’র অভিনেতা গ্রেফতার

    লিভ ইন পার্টনারকে ঘরে বন্দি রেখে মারধর ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালিউড অভিনেতা অতীশ ভট্টাচার্য। তার বিরুদ্ধে ভারতের হরিদেবপুর থানায় অভিযোগ করেন তার লিভ ইন পার্টনার। 

    মঙ্গলবার রাতেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় অতীশকে। খবর হিন্দুস্তান টাইমসের।

    বাংলা সিরিয়াল ‘সিআইডি’র বাংলা সংস্করণের পরিচিত মুখ অতীশ। তার সঙ্গীও উঠতি মডেল। 

    পুলিশসূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি নেতাজিনগরের বাড়িতে জোর করে সঙ্গীকে আটকে রেখেছিল অতীশ। শুধু তাই নয়, অতীশের বিরুদ্ধে মারধর-যৌন নির্যাতনের অভিযোগও এনেছে মডেল। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় অতীশকে। 

    দীর্ঘ ছয় মাস ধরে অতীশের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন ওই মডেল। তিনি জানান, ভালোবেসেই অতীশের সঙ্গে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নেন তিনি। তবে নির্যাতিতার অভিযোগ এ দীর্ঘ ছয় মাসে নানাভাবে অতীশ তার ওপর অত্যাচার চালিয়েছেন। চড় থেকে শুরু করে লাথি, ঘুষি— এমনকি অতীশ তাকে কামড়ে দিতেন। 

    পুলিশের কাছে অভিযোগ করলে ফল ভালো হবে না, এমন হুমকিও দিতেন ওই অভিনেতা। অনেকবার জোর করে সঙ্গীকে ঘরবন্দি করে রাখতেন— এমন অভিযোগও করেছেন ওই মডেল।

    অতীশের অত্যাচারে প্রাথমিকভাবে অসুস্থ ওই মডেলকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

    হাসপাতাল সূত্রে জানা যায়, নির্যাতিত মডেলেন শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মুখের একাধিক জায়গায় কালশিটে দাগ রয়েছে, শরীরে বহু দাঁতের গভীর ক্ষত রয়েছে। সঙ্গীকে মারধরের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে অতীশকে। বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হবে।

    বাংলা সিআইডি সিরিয়ালে সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অতীশ। এ ছাড়া হিন্দিতে কালার্স চ্যানেলের ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘জানে ক্যায়া হোগা রামা রে’র মতো সিরিয়ালে কাজ করেছেন অতীশ।

    বিনোদন ডেস্ক