Tag: ‘সিংহাম এগেইন

  • নিজের ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে দীপিকা কেন নেই?

    কিছুদিন আগে মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে মা হওয়ার মাত্র এক মাসের মধ্যে দীপিকা জনসমক্ষে আসতে চলেছেন।

    রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম এগেইন’ ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মুম্বাইয়ে। সেখানে থাকার কথা ছিল দীপিকারও। কিন্তু সেখানে ছিলেন না অভিনেত্রী। কিন্তু কেন? জেনে নেওয়া যাক মিডডে অবলম্বনে।

    মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আয়োজন করা হয় ট্রেলার মুক্তি অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে বড় আয়োজন করা হয়।

    এতে উপস্থিত ছিলেন রণবীর সিং, অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, টাইগার শ্রফসহ অনেকেই। তবে সবাই মুখিয়ে ছিলেন, মা হওয়ার পর কেমন লাগছে দীপিকাকে দেখতে। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে আসেননি অভিনেত্রী।

    দীপিকা কেন আসেননি, সেটার ব্যাখ্যা দেন রণবীর সিং। তিনি বলেন, ‘দীপিকা মেয়েকে নিয়ে ব্যস্ত, আমার ডিউটি রাতে ওকে দেখাশোনা করা, তাই আমি আসতে পেরেছি।’

    স্ত্রীকে ছাড়া এলেও অনুষ্ঠানস্থলে এসে রণবীর হাসিমুখে পোজ দেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই ছবির শুটিং করছিলেন দীপিকা।

    সেই কথা জানান অভিনেতা। এই ছবির ট্রেলারের জন্যও বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন দর্শকেরা। আগামী ১ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

    বিনোদন ডেস্ক

  • ‘সিংহাম এগেইন’র শুটিংয়ে আহত অজয়

    ‘সিংহাম’ সিনেমার তৃতীয় কিস্তি ‘সিংহাম এগেইন’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছে বলিউড অভিনেতা অজয় দেবগন। এ সিনেমায় আবারও ভরপুর অ্যাকশনে দেখা যাবে এ অভিনেতাকে। সেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই মারাÍক আহত হলেন অজয়।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনোর পরিচালক রোহিত শেট্টি ও তার দল ভিলে পার্লেতে শুটিং করছিলেন। তখনই একটি মারামারির দৃশ্যের শুটিং করার সময় মুখে আঘাত লাগে অজয়ের। এমনকি চোখেও আঘাত লেগেছে তার। কিন্তু আঘাতের কারণে শুটিং বন্ধ করেননি এ অভিনেতা।

    rnrn

    আচমকা ব্যথা পাওয়ায় শুটিংয়ের মাঝে শুধু কয়েক ঘণ্টার জন্য বিরতি নিয়েছিলেন তিনি। শুটিং সেটেই ডাক্তার এসে চিকিৎসা করেন। শুটিং শেষে হোটেলে ফিরে অজয় বুঝতে পারেন আঘাতটা মারাÍক। কিন্তু কাজের ধারাবাহিকতা নষ্ট হবে বলে সেটি প্রকাশ করেননি।

    rnrn

    প্রসঙ্গত সিংহামের তৃতীয় কিস্তিতে অজয়ের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাড়–কোন।  আরও দেখা যাবে রণবীর সিং ও অক্ষয় কুমারকে।

    বিনোদন ডেস্ক