Tag: সাহসী

  • যিশুর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সাহসী বার্তা নীলাঞ্জনার

    চলছে টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে স্ত্রী নীলাঞ্জনার বিবাহবিচ্ছেদের টানাপোড়েন। বেশ কিছু দিন ধরেই শোনা গেছে এ গুঞ্জন। যদিও বরাবরই এ দম্পতি বিনোদন জগতে ‘আদর্শ কাপল’ হিসেবে পছন্দ ছিল দর্শকদের। কিন্তু সেই সুখের সংসারে নাকি তৃতীয় ব্যক্তির আগমন, তা থেকেই দূরত্ব।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নীলাঞ্জনা। সেখানে দেখা গেছে, তার পরনে স্লিটেড ড্রেস ও লাল জ্যাকেট। আর গলা ও কানে মানানসই গহনা। যদিও সচরাচর এই বেশে দেখা যায় না নীলাঞ্জনাকে। এ যেন এক অন্য অবতার! ছবির নিচে শেয়ার করে তিনি লিখেছেন— শক্তিশালী, সুন্দরী ও দায়িত্বশীল। মাধুর্য ও শক্তির সঙ্গে পৃথিবীর ভার সে বহন করতে পারে। নিজের উদ্দেশ্যেই কি কথাগুলো লিখেছেন নীলাঞ্জনা? প্রশ্ন নেটিজেনদের।

    আবার এই ছবির নিচে মন্তব্য করেছেন যিশুকন্যা সারা। মায়ের সৌন্দর্যের প্রশংসায় তিনি লিখেছেন—হে ঈশ্বর! তোমাকে কী ভালো দেখতে লাগছে! সেখানে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও পার্ণো মিত্রও নীলাঞ্জনার ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন।

    এর আগে গত ১৬ জুলাই শেষ নিজের ছবি পোস্ট করেছিলেন নীলাঞ্জনা। বিবাহে দূরত্বের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেই ছবির সঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন, যিশু সেনগুপ্তের সঙ্গে তার দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে। এমনকি মুছে দিয়েছিলেন যিশুর সঙ্গে সব ছবি। ত্যাগ করেছিলেন ‘সেনগুপ্ত’ পদবি। অবশেষে সেই কঠিন সময় অতিক্রম করে নিজেকে প্রকাশ করেছেন নীলাঞ্জনা। সেটাই ভেবেছেন নেটিজেনরা।

    আজ নীলাঞ্জনার জীবনে অবলম্বন বলতে দুই মেয়ে সারা সেনগুপ্ত, জারা সেনগুপ্ত ও বোন চন্দনা। নীলাঞ্জনা সেনগুপ্তের এই পোস্ট দেখে মন ভেঙেছিল বহু অনুরাগীর। বরাবরই তার ও যিশুর জুটি পছন্দ ছিল দর্শকদের। 

    গত দুই মাস ধরে নীলাঞ্জনা সামাজিকমাধ্যম জুড়ে ছিল দুই মেয়েকে নিয়ে পোস্ট। কখনো বড় মেয়ে সারার ফ্যাশন শোর মুহূর্ত, কখনোবা জারার শৈশবের ছবি। কখনো বোন চন্দনার জন্মদিনের মুহূর্ত, আবার কখনোবা মা অঞ্জনা ভৌমিকের স্মৃতিচারণ। কিন্তু এতদিন নিজের কোনো ছবি পোস্ট করেননি নীলাঞ্জনা। অবশেষে ‘শক্তিশালী, সুন্দরী ও দায়িত্বশীল’ রূপে ধরা দিলেন নিজেকে।

    বিনোদন ডেস্ক

  • দশম অবতারে সাহসী দৃশ্য নিয়ে আলোচনায় জয়া আহসান

    দীর্ঘ সময় পর কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই পরিচালকের নির্মিত ‘দশম অবতার’-এ  জয়ার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, অনির্বাণ, অনুপম রায়, যিশু সেনগুপ্তর মতো তারকারা।

    rnrn

    ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে বেশ আলোচিত হয়েছে জয়া ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মুহূর্তের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই দুই তারকা। 

    rnrn

    চুমুর দৃশ্য নিয়ে প্রশ্ন করতেই জয়া বলেন, এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমরা তো আগেও চুমু খেয়েছি। ইনফ্যাক্ট আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর। এ সময় পাশ থেকে অনির্বাণ বলেন, ‘ঈগলের চোখ’ সিনেমায় প্রথম শটই ছিল চুমু খাওয়ার।

    rnrn

    অনির্বাণের মন্তব্যের পরেই জয়া যোগ করেন, আমি বসে আছি (ঈগলের চোখ-এর শুটিংয়ে)। হঠাৎ একটা নতুন ছেলে (সেটা ছিল অনির্বাণের প্রথম সিনেমা) এসে চুমু খেয়ে গেল।

    rnrn

    সঞ্চালক এরপর প্রশ্ন করেন, এবারের দৃশ্যটি ধারণ করতে কয়টা টেক নিতে হয়েছে? জয়া ও অনির্বাণ দুজনেই আঙুল তুলে বলেন, ‘একটা’। উপস্থাপন তখন ফোড়ন কাটেন, ‘পারফেকশন এতটা, তার মানে।’ কথা শুনে হেসে ওঠেন জয়া।

    rnrn

    ‘ঈগলের চোখ’ ছাড়াও জয়া আহসান ও অনির্বাণকে এর আগে ‘এক যে ছিল রাজা’ সিনেমায় দেখা গেছে। যদিও সেটা মাত্র একটি দৃশ্যে। এরপর ‘পাঁচফোড়ন’-এ কাজ করেছেন এই জুটি। 

    অনলাইন ডেস্ক