Tag: সারা আলী খান

  • সেই ১৫ মিনিট কাটতেই চায়নি সারার

    মুম্বাইয়ের বান্দ্রার বাসায় যখন সাইফ আলী খান আক্রমণের শিকার হন, তখন বাসায় ছিলেন না সারা আলী খান। খবরও পেয়েছিলেন অনেক পরে। কিন্তু যখন খবর শুনেছিলেন তখন ঠিক থাকতে পারেননি। বলিউডের অভিনেতা বাবার করুণ অবস্থার কথা শুনে হতভম্ব হয়ে পড়েছিলেন বলি নায়িকা সারা।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, যখন প্রথম খবরটি শোনেন তখন ১৫-২০ মিনিট স্তব্ধ হয়ে পড়েছিলেন। সেটি কাটে যখন তার বাবা সাইফ ঘরে ফেরেন, তখন।

    ভারতের গণমাধ্যম টাইমস নাউ’কে সারা বলেছেন, ‘আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মনে করতে পারছি না—ফ্রিজ হয়ে গিয়েছিলাম। আমি জানতাম না কি হতে যাচ্ছে। তবে আমরা ভাগ্যবান যে বাজে কিছু ঘটেনি। হাসপাতাল থেকে আপডেট আসছিল, সেই ১৫-২০ মিনিট সময় আমার কাছে লাইফটাইমন মনে হচ্ছিল।’

    সারা জানিয়েছেন, ১৬ তারিখ দুর্বৃত্ত্বের ছুড়িকাঘাতে যখন আহত হন সাইফ, তার পর থেকেই ঠিক ছিলেন না। যখন সাইফ হাসপাতাল থেকে বের হন, তখন ধাতস্ত হন সারা, ‘এটাই তিনি। দুর্দান্ত একজন পিতা। সে চার সন্তানের বাবা, তাকে ঠিক আছে দেখাতেই হতো। সে সব সময় একজন ফাইটার। আমি কখনও তাকে হাল ছাড়তে দেখিনি।’ 

    বলিউড অভিনেতা সাইফ আলি খান গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। সেখানে সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়। পাঁচ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফেরেন অভিনেতা।

    যুগান্তর ডেস্ক

  • সারার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন বিজেপি নেতার ছেলে

    বলিউড অভিনেত্রী সারা আলী খানকে নিয়ে আবারও নতুন গুঞ্জন ছড়িয়েছে। মডেল-অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে ইন্টারনেটে চলছে আলোচনা। 

    এই গুঞ্জন শুরু হয় গত বছর, যখন কেদারনাথে তাদের তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়। 

    জানা গেছে, সারা ঘন ঘন কেদারনাথ দর্শনে যান, আর সেই জায়গায় তাদের একসঙ্গে দেখা যাওয়া এই জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়।

    পরবর্তীতে রাজস্থানের একই লোকেশন থেকে তারা আলাদা আলাদা ছবি শেয়ার করেন। তখন এই গুঞ্জন আরও জোরালো হয়।

    সম্প্রতি মডেল-অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়া এক সাক্ষাৎকারে এই সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেন। টিম বরিন্দর চাওলার সঙ্গে কথোপকথনে তিনি বলেন, ‘যে যা লিখতে চায়, লিখবেই। এটা তাদের কাজ। আমি কেবল নিজের কাজের দিকে মনোযোগ দেই, আর এসব আমাকে তেমন বিরক্ত করে না।’

    অর্জুন একজন মডেল, অভিনেতা ও ফিটনেস অনুরাগী। তার বাবা ফতেহ সিং বাজওয়া একজন রাজনীতিক এবং পাঞ্জাব বিজেপির জ্যেষ্ঠ সদস্য। অর্জুন ব্যান্ড অব মহারাজাস সিনেমার জন্য পরিচিত এবং ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি একজন প্রশিক্ষিত এমএমএ ফাইটার। 

    তবে সারা আলী খান এই গুঞ্জন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

    কাজের ক্ষেত্রে সারা সম্প্রতি স্কাই ফোর্স সিনেমায় বীর পাহাড়িয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এই বীর আবার সারার সাবেক প্রেমিক হিসেবে পরিচিত। এই সিনেমার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করছেন। 

    সিনেমার প্রচারণার সময় বীর বলেন, ‘সারা আমাকে অনেক সাহায্য করেছেন এবং তার অভিজ্ঞতা আমাকে এগিয়ে যেতে সহায়ক হয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ।’

    বিনোদন ডেস্ক

  • রুটির সঙ্গে সোনা খেয়েছেন অতিথিরা, জানালেন সারা আলি

    অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে নাকি অতিথিদের রুটির সঙ্গে সোনা খেতে দেওয়া হয়েছিল, অতিথিরা সবাই সেটা খেয়েও ফেলেছেন! এমনই জানিয়েছেন সারা আলি খান।

    rnrn

    সারা আলি খান জামনগরে মুকেশ আম্বানী-নীতা আম্বানীর ছেলে অনন্ত আম্বানীর প্রাকবিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। সাইফ আলি খান, কারিনা কাপুর খান, ইব্রাহিম, জেহ এবং তৈমুরের সঙ্গে সারা উপস্থিত হয়েছিলেন ওই অনুষ্ঠানে। তবে শুধু চিত্রতারকা হিসেবেই নয়; সারা আসলে অনন্ত-রাধিকার সঙ্গেই বড় হয়েছেন। একই স্কুলে পড়তেন তারা, ফলে অন্য একটা সম্পর্কও রয়েছে।

    rnrn

    সম্প্রতি এক সাক্ষৎকারে সারা মুখ খুলেছেন অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠান নিয়ে। চলতি বছর মার্চ মাসে অনন্ত আম্বানী ও তার দীর্ঘ দিনের বন্ধু রাধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বলিউডের তারকারা, ছিলেন সারা বিশ্বের অনেক নামিদামি মানুষ। বিলাসবহুল সেই অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ কম নয়।

    rnrn

    সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় ফের একবার সারাকে জিজ্ঞাসা করা হয়, কেমন লেগেছিল তার ওই অনুষ্ঠানে গিয়ে। এর উত্তরেই সবাইকে চমকে দিয়ে সারা বলেন, অতিথিদের রুটির সঙ্গে সোনা খেতে দেওয়া হয়েছিল। অতিথিরা তা খেয়েও ফেলেছেন। এদিক-ওদিকে ছড়িয়েছিল হীরে।

    rnrn

    সারার অভিব্যক্তি দেখে অবশ্য বোঝা যাচ্ছিল, তিনি মজা করছেন। পরে তিনি বলেন, খুব ভালো লেগেছিল, খুবই উষ্ণ ও আন্তরিক আপ্যায়ন করেছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • বিমানবন্দরে কেন লজ্জায় পড়তে হলো সারাকে?

    সাইফকন্যা সারা আলী খান নানা কারণে আলোচিত। প্রায়ই তাকে ট্রলের শিকার হতে হয়। বনেদি পরিবারের সন্তান, সেই সঙ্গে নিজেও সেলিব্রেটি। এ কারণেই হয়তো সমালোচকদের দৃষ্টি তার দিকে।

    rnrn

    এবার বিমানবন্দরে সরাসরি হেনস্তার শিকার হয়েছেন সারা। ভারতীয় এক মধ্যবয়সী লোক তাকে প্রকাশ্যেই কটাক্ষ করেছেন। 

    rnrn

    সোমবার বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন সারা আলী খান। ভিডিওতে দেখা যায়, সারাকে বিমানবন্দরে দেখে কয়েকজন খুদে ভক্ত ছুটে আসেন ছবি তোলার জন্য। তাদের নিরাশ করেননি সারা। 

    rnrn

    হাসিমুখে তাদের নিয়ে ছবি তোলেন। এর মধ্যেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই সময়ই সারার গা ঘেঁষে এক মধ্যবয়সী পুরুষ যাচ্ছিলেন।

    rnrn

    সারাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির তির্যক মন্তব্য, ‘কেন ফালতু কাজে এদের পেছনে নিজেদের সময় নষ্ট করো?’ একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাছে এমন মন্তব্য শুনে প্রথমে কিছুটা বিচলিত হন সারা। তবে এমন অপ্রীতিকর মন্তব্য শুনে থেমে যাননি তিনি। কোনো প্রতিবাদও করেননি। বরং একেবারে অগ্রাহ্য করেই বাচ্চাদের সঙ্গে ছবি তোলেন। অটোগ্রাফ দেন।

    rnrn

    এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল, যা দেখে সারার ভক্তরাও বিরক্ত। কেউ কেউ ওই ব্যক্তির আচরণের সমালোচনা করে বলছেন, ‘এমন ব্যবহার মোটেই শোভন নয়।’ কেউ কেউ লিখেছেন, ‘আসলে বয়স বাড়লেই যে সম্মান দিতে শেখেন কেউ, এমনটা নয়। নিজের ব্যবহারে সম্মান আদায় করে নিতে হয়।’
    rn 

    বিনোদন ডেস্ক

  • ভুল থেকে শিখেছেন সারা

    বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। মা-বাবার মতো মেয়েও কাজ করছেন রুপালি পর্দায়। ২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে অভিষেক সারার। এরপর অভিনয় করেছেন ‘সিম্বার’ মতো সুপারহিট সিনেমায়।

    rnrn

    শোবিজ-যাত্রাটা যেন স্বপ্নের মতোই হয়েছিল তার। তবে মুদ্রার ওপিঠ দেখতে বেশি সময় লাগেনি সারার। একের পর এক ফ্লপের কারণে তার ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে পড়তে থাকে। 

    rnrn

    ভাগ্য ফেরাতে কাজ করেছেন নামি পরিচালকদের সঙ্গে। ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ বা আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ভাগ্য ফেরাতে পারেনি তার।

    rnrn

    তবে ব্যর্থতার কারণে থেমে থাকেননি সারা। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে নতুন চমক নিয়ে আসার জন্য কাজ করছেন সারা আলী খান। তিনি বলেন, প্রত্যাশার চাপ থেকে মানুষ কখনো ভালো কাজ করে, কখনো খারাপ। কখনো খ্যাতি আসে, কখনো হয় সমালোচিত। আর এসব আদতে আপনাকে ভেতর থেকে শক্তি জোগায়। কিন্তু যা-ই হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত চেষ্টা করছি কিনা, কিছু করে দেখাতে চাইছি কিনা সেটাই মুখ্য বিষয়। জানি আমি ভুল করেছি; কিন্তু আমি তা থেকে শিখেছি।

    rnrn

    বর্তমানে সারা আলী খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে একটি হলো ‘গ্যাসলাইট’। এতে তার সঙ্গে আছেন বিক্রান্ত মাসে। ৩১ মার্চ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

    অনলাইন ডেস্ক