Tag: সারা আলি খান

  • চিনি, দুধ, কার্বোহাইড্রেট বাদ দিলেই কি সারা আলি খান হতে পারবেন?

    একে তারকা কন্যা, আবার গ্ল্যামার দুনিয়ার প্রতিনিধি। সুতরাং তার জীবন আর পাঁচজনের চেয়ে আলাদা হওয়াই স্বাভাবিক। অনেকেই মনে করেন, তারকাদের জীবন ভীষণ সুখের। তবে এমনই প্রশ্ন শুনে একটি সাক্ষাৎকারে সহাস্য অভিনেত্রী সারা আলি খান জানিয়েছিলেন, তার জীবন ভীষণ দুঃখের। কারণ, খাওয়ার তালিকায় দুধ, চিনি, কার্বোহাইড্রেট থাকেই না। উল্টো তার দিন শুরু হয় হলুদ এবং পালংশাক ভেজানো ঈষদুষ্ণ পানি দিয়ে।

    তবে সারার মতো ডায়েট মানলে তার মতো চেহারা পাওয়াও সম্ভব বলছেন খ্যাতনামা পুষ্টিবিদ সুমিত শর্মা। সমাজিক মাধ্যমে প্রভাবী সুমিত ওজন কমানোর কৌশল নিয়ে মাঝেমধ্যেই পরামর্শ দেন। তিনিই বলছেন, ‘কী খেতে হবে এবং কখন খেতে হবে, জানলেই মেদ ঝরানো সহজ হয়ে যায়।’ দু’মাসে নায়িকার মতো ছিপছিপে শরীর পেতে সকাল থেকে রাত, কোন সময় ডায়েট কেমন হওয়া উচিত বললেন তিনি।

    সকালের নাস্তা: সকালের খাবার খুবই গুরুত্বপূর্ণ বলেন পুষ্টিবিদেরা। সেই খাবারে ফাইবার, প্রোটিন থাকা ভীষণ জরুরি। সুমিতের পরামর্শ, সকালের খাবারে অঙ্কুরিত ছোলা, মটর, তার সঙ্গে বিভিন্ন রকম বাদাম, নারকেল, টাটকা সবজি এবং ফল রাখা উচিত।

    দুপুরের খাবার: দুপুরের খাবারে পরিমিত ভাতের সঙ্গে এক বাটি ডাল রাখতে বলছেন তিনি।

    রাতের খাবার: রাতের খাবারে মিলেটের রুটির সঙ্গে একেক দিন একেক রকম সবজি।

    একই সঙ্গে মনে করাচ্ছেন মধ্যাহ্ন বা নৈশ ভোজের আগে একবাটি স্যালাড খাওয়ার কথা। স্যালাড খাবার হজমে সহজ করে, কিছুটা পেট ভরিয়ে দেয়। ফলে কার্বোহাইড্রেট বেশি খাওয়ার প্রবণতা কমে যায়। স্যালাড ফাইবারেরও জোগান দেয়। ওজন কমানোর জন্য যা অত্যন্ত জরুরি।

    তবে সুমিত নিরামিষ ডায়েটের পরামর্শ দিলেও সারার দৈনন্দিন খাবার ডিম, মাংস থাকেই। সারা স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন। নিয়মিত শরীরচর্চা এবং প্রাণায়ামও করেন।

    বিনোদন ডেস্ক

  • সারাকে নাম বদলে রাখার পরামর্শ ভক্তদের

    বলিউড অভিনেত্রী সারা আলি খানকে মাঝে মধ্যেই নানা মন্দির ও তীর্থস্থানে দর্শনে যেতে দেখা যায়। এর আগেও বিভিন্ন মন্দিরে পূজা করতে গেছেন অভিনেত্রী। পরিবার সূত্রে দুই ধর্মের আচার কমবেশি পালন করেন সাইফকন্যা। 

    কিন্তু এবার কামাখ্যা দেবীর দর্শন করতে গুয়াহাটি গিয়েছিলেন সারা আলি খান। সেখান থেকে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বেশ কিছু ছবিও শেয়ার করে নেন অভিনেত্রী। সেখানে সাদা পোশাকে দেখা যায় অমৃতাকন্যাকে। এ ছাড়া তার পরনে ছিল সাদা চুড়িদার পোশাক। সঙ্গে সাদা ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন তিনি।

    দেবীর মন্দিরে পূজার সময় সারার কপালে ছিল লাল সিঁদুর। এ ছাড়া সারাকে এক নদীর তীরে মগ্ন হয়ে বসে থাকতে দেখা যায়। জানা গেছে, নবরাত্রি উপলক্ষ্যেই সারা আলি খান সেই দেবীর দর্শনে যান। অভিনেত্রীর এসব ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দেন তাকে। 

    তবে মিশ্র প্রতিক্রিয়া এসেছে ভক্তদের থেকে। কিছু নেটিজেন যেমন সারাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, তেমনি অনেকে দেবীর কৃপা প্রার্থনাও করেছেন। আবার অনেকেই অভিনেত্রীর নিজ ধর্মকে প্রশ্নবিদ্ধ করার প্রসঙ্গও তুলেছেন।

    যেমন এক নেটিজেন লিখেছেন—মুসলিম হওয়ার পরও এটা করা উচিত নয়। আমি সব ধর্মকে সম্মান করি। কিন্তু মুসলিমদের জন্য এটি পাপ। আল্লাহ এটি পছন্দ করেন না। আল্লাহকে খুশি করতে হবে, মানুষকে নয়। আরেক নেটিজেন লিখেছেন—তুমি কেন ইসলামিক উৎসবের কোনো ছবি শেয়ার কর না? অন্য আরেক নেটিজেন নিজের নাম বদলানোর পরামর্শ দিয়ে লিখেছেন— সারা নাম বদলে সীতা রাখো— এটাই ভালো হবে।

    বিনোদন ডেস্ক

  • সে রাতের কথা এখনো ভুলতে পারেন না সারা

    বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা এখনো ভুলতে পারছেন না তার মেয়ে সারা আলি খান।  ঘটনার পরপরই মধ্যরাতে হামলার খবর পান তিনি। হঠাৎ এমন খবরে প্রথমে তিনি বুঝে উঠতেই পারেনননি কী করা উচিত। একের পর এক কল আসতে থাকে তার কাছে। সারার জীবনে এমন রাত আগে কখনো আসেনি। 

    সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ভয়ানক রাতের অভিজ্ঞতা শেয়ার করেন সারা। জানান, ঘটনার পরদিনই তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতালে বাবাকে দেখতে। কয়েকটা দিন কেটেছে চরম অনিশ্চয়তার মধ্যে।

    সাক্ষাৎকারে সারা বলেন, ‘আমি একেবারে ভেঙে পড়েছিলাম। সত্যি বলতে অনেক কিছুই মনে নেই। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে একরকম পাথরের মতো নিথর হয়ে গিয়েছিলাম। যখন বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ১৫ থেকে ২০ মিনিট সময়টা যেন একটা গোটা জীবনের মতো লম্বা মনে হচ্ছিল। পরে যখন হাসপাতাল থেকে একটু একটু করে আপডেট পেতে শুরু করলাম, তখন একটু স্বস্তি পেলাম।’

    যেদিন বাবাকে হাসপাতাল থেকে হাসিমুখে বের হতে দেখেন, সেদিন কিছুটা শান্তি ফিরে পেয়েছিলেন সারা। 

    তিনি বলেন, ‘বাবা এমনই। ওনার স্বভাবটাই এমন। চার সন্তানের বাবা হিসেবে ওনাকে তো দেখাতেই হতো যে তিনি একেবারে ঠিক আছেন। বাবা সব সময়ই একজন যোদ্ধা। তিনি কখনও হাল ছাড়েন না। তাই বাবা হিসেবে তিনিই শেখান, কীভাবে শক্ত থাকতে হয়। আমিও এটা বাবার থেকেই শিখেছি।’

    চাপের মধ্যেও কীভাবে নিজেকে সামলাতে হয়, তা ভালোভাবেই জানেন সাইফ। সারার কথায়, ‘আতঙ্কের মুহূর্তে বাবা অন্যদের তুলনায় অনেক বেশি স্থির থাকতে পারেন। আর আমি? আমি তো সঙ্গে সঙ্গে আতঙ্কে কেঁদে ফেলি।’

    উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি মধ্যরাতে মুম্বইয়ের বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। সাইফ আলি খানের ওপর একের পর এক ছুরিকাঘাত করে সে। পরে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে আলিয়ার প্রতি ঈর্ষান্বিত ছিলেন সারা

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট নিজের প্রতিভা ও বহুমুখী অভিনয় ক্ষমতার জন্য ইন্ডাস্ট্রির অন্যতম প্রশংসিত তারকা। ২০২৩ সালের ১৭ অক্টোবর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’  সিনেমায় শক্তিশালী অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার অর্জন করেন। সম্প্রতি সারা আলি খান স্বীকার করেছেন, তিনি আলিয়ার এই অর্জনে ঈর্ষান্বিত হয়েছিলেন এবং মনে করেছিলেন, একটি পুরস্কার এবং একটি সন্তান—এই দুই থাকা মানেই আলিয়ার জীবন একেবারে গোছানো।

    এনডিটিভি যুবা-তে সাম্প্রতিক এক কথোপকথনে সারা আলি খান বলেন, ‘যখন আলিয়া জাতীয় পুরস্কার পেল, আমি ভাবলাম- উফ, সে পুরস্কার পেল; তার একটা বাচ্চাও আছে; তার জীবন তো পুরোই সেট।’

    তবে সারা পরে বুঝতে পারেন, আলিয়ার সেই কঠিন পরিশ্রম ও সংগ্রামগুলো উপেক্ষা করেছেন তিনি, যেগুলো তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।

    তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে তাকে অমানবিক করে ফেলেছিলাম।’ 

    সারা এই উপলব্ধি থেকে বোঝাতে চেষ্টা করেন, সাফল্যের পেছনে থাকা কষ্টগুলো উপলব্ধি করাটাও জরুরি। প্রতিটি অর্জনের পেছনেই লুকিয়ে থাকে একেকটা কঠিন গল্প, যা সবাই দেখতে পায় না।

    তিনি আরও বলেন, ‘ঈর্ষা অনেক সময়ই আসে অজ্ঞানতা থেকে। মানুষ কেবলমাত্র অন্যের সাফল্য দেখে, কিন্তু তার পেছনের লড়াইটা বোঝে না।’

    ২০২২ সাল ছিল আলিয়া ভাটের জন্য এক অসাধারণ বছর—পেশাগত ও ব্যক্তিগত দুই দিক থেকেই। সেই বছরের ফেব্রুয়ারিতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’  সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেন, এপ্রিল মাসে প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেন এবং নভেম্বর মাসে কন্যা সন্তান রাহার জন্ম দেন।

    সারা আলি খানকে সর্বশেষ দেখা গেছে ‘স্কাইফোর্স’ সিনেমায়, এতে তিনি অভিনয় করেছেন বীর পাহাড়িয়া এবং অক্ষয় কুমারের সঙ্গে। আগামীতে তাকে দেখা যাবে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’  সিনেমায়, যেখানে রয়েছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখ, কঙ্কনা সেনশর্মা এবং পঙ্কজ ত্রিপাঠির মতো তারকারা।

    অন্যদিকে, আলিয়া ভাট ব্যস্ত ‘আলফা ’ সিনেমার কাজ নিয়ে। সিনেমাটি চলতি বছরের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও, তাকে দেখা যাবে অ্যাকশনধর্মী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ।  এতে রণবীর কাপুর ও ভিকি কৌশলও মুখ্য ভূমিকায় রয়েছেন। এটি ২০২৬ সালের মার্চে মুক্তি পাবে। 

    বিনোদন ডেস্ক

  • সারা আলির গাড়ি বিলাস, সংগ্রহে রয়েছে চমকপ্রদ বৈচিত্র্যও

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান নিজের অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্বের জন্য বেশ পরিচিত। কিন্তু তার গাড়ির সংগ্রহেও রয়েছে চমকপ্রদ বৈচিত্র্য! বিলাসবহুল গাড়ির পাশাপাশি তিনি ব্যবহার করেন সাধারণ ও সাশ্রয়ী মূল্যের গাড়িও। চলুন দেখে নেওয়া যাক সারা আলি খানের গাড়ির সংগ্রহ।

    সাধারণের মধ্যেও স্বাচ্ছন্দ্য-মারুতি অল্টো ক১০

    সারা বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হলেও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। তার সংগ্রহে থাকা মারুতি অল্টো ক১০ সেটিই প্রমাণ করে। ২০২১ সালে নিবন্ধিত এ হ্যাচব্যাকটি তিনি শহরের ট্রাফিকে চলাচলের জন্য ব্যবহার করেন। মারুতি অল্টো এখন আর বাজারে নেই, তবে নতুন অল্টো ক১০ মডেলের দাম শুরু হয় প্রায় ৪.২০ লাখ টাকা থেকে।

    শক্তি আর স্টাইলের সংমিশ্রণ-জি ওয়াগন (এ৩৫০ফ)

    সাধারণ অল্টো থেকে সরাসরি লাফ দিয়ে আসা যাক মার্সিডিজ বেঞ্জ এ৩৫০ফ, যা জি ওয়াগন নামেই বেশি পরিচিত। ২০২০ সালে নিবন্ধিত এই গাড়িটির দাম ৩.০৭ কোটি থেকে ৪.৭৩ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এ বিলাসবহুল ঝটঠ মাত্র ৪.১ সেকেন্ডে ০-১০০ কিমি./ঘণ্টা গতি তুলতে পারে!

    দ্বিতীয় হাতে হলেও ভালোবাসার সিআর-ভি

    সংগ্রহে থাকা আরও একটি গাড়ি হলো হোন্ডা সিআর-ভি। তবে এটি তার প্রথম কেনা গাড়ি নয়, বরং তিনি এ গাড়ির দ্বিতীয় মালিক। ২০২০ সালে হোন্ডা সিআর-ভি ভারতে বন্ধ হয়ে যায়, তবে এটি এখনো গাড়িপ্রেমীদের মধ্যে জনপ্রিয়। এর ১.৬-লিটার ডিজেল ইঞ্জিন ১২০ বিএইচপি এবং ৩০০ এনএম টর্ক উৎপাদন করে।

    পরিবারের গাড়ি হলেও ব্যবহারে এগিয়ে-জিপ কম্পাস

    সারার সংগ্রহে থাকা শেষ গাড়িটি হলো জিপ কম্পাস। যদিও এটি তার মা অমৃতা সিংয়ের নামে নিবন্ধিত, তবে সারা আলি খানকেই এটি চালাতে বেশি দেখা যায়। কম্পাসের বর্তমান বাজারমূল্য ২৫.০৮ লাখ থেকে ৩৯.১২ লাখ টাকা পর্যন্ত।

    বিনোদন ডেস্ক

  • সাইফ আলির ছেলের মুখে ‘জয় শ্রীরাম’!

    নবাব পরিবারের সন্তানের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। সম্প্রতি ইব্রাহিম আলি খানকে কয়েকজন ভিক্ষুক ঘিরে ধরে টাকা চায়। সেখানেই ঘটে এক মজার কাণ্ড। পাপারাজ্জিদের দৌলতে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল।  খবর ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের।

    বোন সারা আলি খান সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী। তবে মন্দিরে গিয়ে বা পূজা করে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। তবে ভাই ইব্রাহিম আলি খান উৎসব-অনুষ্ঠান থেকে দূরেই থাকেন। লাইমলাইট তার পছন্দ না! এদিকে পতৌদি পরিবারের সন্তান হওয়ায় বরাবরই পাপারাজ্জিদের নজরদারি থাকে তার ওপর। সেই সুবাদেই একাধিকবার ইব্রাহিমের নানা কর্মকাণ্ড লেন্সবন্দি হয়ে ভাইরাল। সম্প্রতি সেরকমই এক ঘটনা ঘটে। কয়েকজন ভিক্ষুক তার গাড়ির পেছনে ছুটতে শুরু করেন। দেখে গাড়ি দাঁড় করান সাইফপুত্র। এর পরই টাকা চান তারা। ফিরিয়ে দেননি ইব্রাহিম। বরং চিৎকার করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে পাঁচ টাকা দেন। তার পরই সাইফপুত্রকে তারা বলেন, ‘৫ টাকায় কী হবে স্যর?’ ইব্রাহিমের উত্তর, জানি হবে না। তবে কিছু তো হওয়া উচিত। পাশ থেকেই একজন ফটোগ্রাফর বলেন, আপনার বাবা কিন্তু অনেক বড় মনের মানুষ। এরপরই ইব্রাহিম বলেন, ‘তাহলে আমার বাবাকে ফোন করে নিন।’ অভিনেতা পুত্র সৌজন্য দেখাতেও ভোলেননি। ভিক্ষারত এক নারীর সঙ্গে হাত মিলিয়ে বলেন, ‘অনেক ভালোবাসা ম্যাডাম।’ এই বলেই সেখান থেকে চলে যান ইব্রাহিম আলি খান।

    ‘রকি অউর রানি’ ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করেছেন। তার বলিউড অভিষেকের কথাও শোনা যাচ্ছে। তবে লাইমলাইট থেকে দূরে থাকাই পছন্দ ইব্রাহিমের। পারিবারিক গেট টুগেদার ছাড়া সাইফপুত্রের ছবি খুব একটা দেখা যায় না। এদিকে পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিমের প্রেমের জল্পনা তুঙ্গে। বিটাউনের অন্দরে গুঞ্জন, সম্প্রতি নাকি আংটি পরিয়ে পলককে প্রেমপ্রস্তাব দিয়েছেন সাইফপুত্র। এবার ফের একবার চর্চার শিরোনামে সাইফপুত্র।

    বিনোদন ডেস্ক

  • বীরের সঙ্গে সারার রোমান্টিক নৃত্য, জাহ্নবীর জা হতে চলছেন সাইফকন্যা?

    সাবেক প্রেমিকের সঙ্গে এবার একই ছবিতে অভিনয় করছেন সারা আলি খান। অভিনেত্রীর আসন্ন ছবির শুটিং চলছে ভারতের উত্তরাখণ্ডের মুসৌরিতে। অ্যাকশন এবং থ্রিলার ঘরানার এই ছবির নাম স্কাই ফোর্স। ছবিতে রয়েছেন অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া। 

    আসন্ন এই সিনেমার সেট থেকে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সাবেক প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে গানের তালে তালে নাচ করছেন সারা আলি খান। যার ফলে বলিউডপাড়ায় ফের গুঞ্জন উঠেছে, জাহ্নবী এবং সারা সম্পর্কে দুই জা হতে চলেছেন! কেননা, জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই অভিনেতা বীর পাহাড়িয়া। 

    ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সারা এবং বীর একটি বৌদ্ধ মন্দিরের সামনে নাচ করছেন। সারা পরনে একটি অফ হোয়াইট শাড়ি এবং বীরের পরনে রয়েছে সাদা প্যান্ট এবং কালো ব্লেজার। শুধু বীর এবং সারা নন, তারকার যুগলের পেছনে আরও কয়েকজনকে দেখা যাচ্ছে নাচ করতে।

    ভাইরাল হওয়া এই ভিডিওতে দুষ্টু মিষ্টি কমেন্টে ভরে গেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, আপনাদের সঙ্গে তো ব্রেকআপ হয়ে গিয়েছিল। আবার একজন লিখেছেন, ইনি কে? চিনতেই পারলাম না। তৃতীয় একজন লিখেছেন, বেশ ভালই নাচ করছেন আপনারা। চতুর্থজন লিখেছেন, জাহ্নবী ও সারা তাহলে দুই জা! একজন বড় জা অন্যজন ছোট জা হবেন!

    প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক ছিলেন সারা আলি খান। যদিও মাঝে তাদের ব্রেকআপের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখনো তারা সম্পর্কে রয়েছেন নাকি সত্যিই তাদের ব্রেকআপ হয়ে গেছে, সেই বিষয়টি যদিও স্পষ্ট নয়। তবে এই ভিডিও দেখে সামাজিক মাধ্যমে নতুন করে সারা ও বীরের প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • নতুন প্রেমে সারা! সঙ্গীকে নিয়ে ঘুরতে গেলেন কেদারনাথ

    বলিউডের উদীয়মান তারকা সারা আলি খান সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন, যা নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ছবিগুলো ভারতের উত্তরাখণ্ডের প্রসিদ্ধ পর্যটন এলাকা কেদারনাথ সফরের সময় তোলা হয়েছে। গুঞ্জন উঠেছে সারা তার নতুন কথিত প্রেমিক মডেল ও রাজনীতিবিদ অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে কেদারনাথে ঘুরতে গিয়েছেন।

    এই গুঞ্জন শুরু হয় একটি সূত্র ধরে। সেটি হলো- সারা যেদিন তার সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করেছেন। সেই একই দিনে অর্জুন প্রতাপ বাজওয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে কেদারনাথের ছবি শেয়ার করেছেন। এরপর থেকে সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন শুরু হয়েছে তারা একে ওপরকে ডেট করছেন এবং তারা একসঙ্গে কেদারনাথ ঘুরতে গিয়েছিলেন।

    ওই ছবিগুলো শেয়ার করে সারা ক্যাপশনে লিখেছেন, জয় শ্রী কেদার, মন্দাকানি কা বাহান, আরতি কি ভয়েস, একটি মিল্ক সাগর, মেঘের আড়ালে, পরবর্তী সময় পর্যন্ত। 

    এদিকে অর্জুন প্রতাপ বাজওয়ার দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে প্রথম ছবি কেদার ধামের। দ্বিতীয় ছবিতে কেদারনাথ দর্শন করতে দেখা যাচ্ছে অর্জুনকে।

    যদিও সারা বা অর্জুন কেউই একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেননি। তবে সব ছবি মিলিয়ে দেখে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম রেডিট ব্যবহারকারীরা। একজন লিখেছেন, এটা কি তবে সারার বয়ফ্রেন্ড… যা রেডিট বেশকিছুদিন ধরেই ভাবছিল যে তারা গোপনে ডেটিং করছেন।

    সারা আলি খান বলিউডের একজন উদীয়মান অভিনেত্রী। তিনি তার অভিনয় এবং মিষ্টি ব্যক্তিত্বের কারণে অনেকের মনে একটি বিশেষ স্থান দখল করেছেন। সারা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন এবং তার পরবর্তী প্রকল্পগুলি নিয়ে তিনি বেশ আশাবাদী। 

    অপরদিকে, অর্জুন প্রতাপ বাজওয়া একজন মডেল এবং রাজনীতিবিদ। তার ব্যক্তিত্ব এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি পরিচিত। অর্জুন সবসময় সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য কাজ করেন এবং তার ফ্যাশন সেন্সের জন্যও তিনি প্রশংসিত হন। সারা এবং অর্জুনের মধ্যে সম্পর্ক নিয়ে আগ্রহের মূল কারণ হল তাদের ব্যক্তিত্ব এবং চারিত্রিক বৈশিষ্ট্য।

    বিনোদন ডেস্ক

  • অভিনেতা নয়, এবার নেতার ছেলের সঙ্গে সাইফকন্যার প্রেম

    ২০১৮ সালে ‘কেদারনাথ’ন ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নবাব সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। তার জনপ্রিয়তা যেমন বাড়ছে, একই সঙ্গে ঘটছে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা। অভিনেত্রী ছোট থেকেই কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা নির্দ্বিধায় বাবার সামনে বসেই অকপটে তা বলতে পারেন। ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রাখঢাক নেই সাইফকন্যার।

    নিজের প্রথম ছবি মুক্তির আগেই জানিয়েছিলেন— অভিনেতা কার্তিক আরিয়ানকে তার পছন্দ। এর পর তার সঙ্গে ছবি করা থেকে শুরু করে প্রেম— সবটাই হয়েছে। যদিও শেষে গিয়ে টেকেনি তাদের সেই সম্পর্ক। এরপর শোনা যায়, আরেক প্রেমিক বীর পাহাড়িয়ার কাছেই নাকি ফিরে গেছেন সারা আলি খান। এবার নব্য নায়িকাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন চর্চা।

    আনন্দবাজার সূত্রে জানা গেছে, এবার কোনো অভিনেতা নয়, নেতার ছেলের সঙ্গে নাকি প্রেম করছেন সাইফকন্যা সারা আলি। সম্প্রতি তার কেদারনাথ দর্শনের ছবি নাকি সেই প্রমাণই দিচ্ছে। শুরু হয়েছে নতুন চর্চা। 

    প্রতি বছরই কেদারনাথ দর্শন করতে যান অভিনেত্রী। কখনো ভাইয়ের সঙ্গে যান, আবার কখনো জাহ্নবী কাপুরের সঙ্গে যান। কিন্তু এবার সারার কেদারনাথ যাত্রার সঙ্গী ছিলেন সেই নেতার ছেলে বলে জানা গেছে।

    কেদারনাথ দর্শনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সারা আলি খান। কিন্তু কার সঙ্গে গেছেন, তার আভাস তিনি দেননি। যদিও সামাজিকমাধ্যমে এখন অনেক কিছুই আড়াল করা কঠিন। তাতে একরকম ধরাই পড়ে গেলেন এ অভিনেত্রী। 

    সারাকে কেদারনাথে পূজা দিতে দেখা গেছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। আর তা নিয়েই সামাজিকমাধ্যমে নেটিজেনদের চর্চা শুরু হয়েছে সারা-অর্জুনের সম্পর্ক নিয়ে। 

    অর্জুন প্রতাপ সিং হচ্ছেন পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ার ছেলে। পাঞ্জাবে বিজেপির সহসভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। যদিও অর্জুন চলচ্চিত্র জগতের লোক। ভারতের অন্যতম নামি মডেলও। একাধিক ব্র্যান্ডের প্রচার দূত হিসেবেও কাজ করেছেন তিনি। বলিউড অভিনেত্রীদের সঙ্গেও তার ওঠবস।

    এদিকে রাজনৈতিক অঙ্গনের লোকদের সঙ্গে সারার প্রেম এই প্রথম নয়। এর আগেও সারা রাজনৈতিক প্রভাবশালী পরিবারের এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অর্জুন-সারা দুজনেই।

    বিনোদন ডেস্ক

  • স্কুলজীবনে সারাকে ভয় পেতেন অনন্যা পাণ্ডে!

    স্কুলজীবন থেকে পরিচয় সারা আলি খান ও অনন্যা পাণ্ডের। বলিউডে তাদের বন্ধুত্ব নিয়ে বেশ আলোচনা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গল্প বললেন অভিনেত্রী। বন্ধুত্ব থাকলেও অনন্যা নাকি সারাকে যমের মতো ভয় পেতেন। সারার নাম শুনলেই সতর্ক হয়ে থাকতেন তিনি।

    অনন্যার থেকে তিন বছরের বড় সারা। ছোট থেকেই বেশ ডাকাবুকো স্বভাবের ছিলেন অভিনেত্রী। মুখের উপর কথা বলতেন। অনন্যা বলেছেন, সারা খুবই ঠোঁটকাটা স্বভাবের ছিল। এখনও তাই রয়েছে। তবে স্কুলে আরও সাংঘাতিক ছিল। মুখে যা আসত, তাই বলে দিত। আমি ভয়ে ভয়ে থাকতাম। ভাবতাম এই বুঝি আমার সম্পর্কে কিছু বলল।

    স্কুলে এই কারণে সারাকে কিছুটা এড়িয়েই চলতেন অনন্যা। অভিনেত্রীর কথায়, আমি যদি দেখতাম, সারা কোনো একটা সিঁড়ি থেকে নেমে আসছে, ওই পথ দিয়ে আমি যেতাম না। 

    প্রথম দিকে অনন্যার নাম জানতেন না সারা। তাকে ‘এই’ বলে ডাকতেন সাইফ আলি খানের কন্যা।

    অনন্যা বলেছেন, আমার মনে আছে, একসঙ্গে স্কুলে একটা নাটক করেছিলাম। ও-ই মুখ্য চরিত্রে অভিনয় করছিল। আমি বোধহয় ওর মাথায় ছাতা ধরেছিলাম। পেছনে ছিলাম সারার।

    এ সময় সারা নাকি অনন্যাকে ‘এই এই’ বলে ডাকতেন এবং খুব রূঢ় ব্যবহার করতেন। যদিও এখন নাকি অনন্যার কাছে সেই কথা স্বীকার করেন না সারা। সারার দাবি, অনন্যার সঙ্গে তিনি নাকি খুব ভালই ব্যবহার করতেন।

    যুগান্তর প্রতিবেদন