Tag: সামিরা খান মাহি

  • সম্পর্ক ভেঙে যাওয়ায় কাঁদলেন মাহি

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির সম্পর্ক ভেঙে গেছে। গত চার বছর ধরে চলা সম্পর্কে ইতি টানলেন মাহি ও নাবিল। এ প্রেমভাঙার বিষয়টি অভিনেত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন।

    বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করে সামিরা খান মাহি লিখেছেন— গত কয়েকটা দিন ভীষণ কষ্টের মধ্যে কেটেছে। ট্রল হওয়া থেকে শুরু করে আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া— সবকিছু মিলিয়ে আমি ভেঙে পড়েছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।

    যাদের কষ্ট দিয়েছেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করে মাহি বলেন, আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটিও আমি বহন করে গেছি। তিনি বলেন, আমি জানি— আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটি বলতে ভয় পাই না আমি।

     বছর দুয়েক আগে প্রকাশ্যে এনেছিলেন প্রেমিক সাদাত শাফি নাবিলের কথা। এবার সামনে আনলেন নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা। অবশ্য শুধু এই প্রণয় বিচ্ছেদের কথাই নয়, এখন শনিরদশায় রয়েছেন, সেসব কথাও জানালেন অভিনেত্রী। জানালেন একের পর এক খারাপ সময় পার করে এখন তিনি ক্লান্ত ও বিধ্বস্ত।  

    ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে মাহি লিখেছেন, আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলব— চোখের জলও শেয়ার করা যায়।

     জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই তিনি লিখেছেন— জীবন সবসময় পরিশ্রুত ও নিখুঁত হয় না এবং আজকে আমার কাছে এটিই সত্য। 

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে নাবিলের সঙ্গে মাহির পরিচয়। এক বছরের বন্ধুত্ব, তারপর প্রেমের সম্পর্কে গেছেন বলে জানান মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালো লাগা শুরু। এরপর প্রেম। চার বছর সম্পর্কের পর বিচ্ছেদের কথা জানালেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • সেই নাচের পোশাক নিয়ে মুখ খুললেন মাহি

    ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি হঠাৎ একটি নাচের ভিডিওর কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন।  ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে সেই নৃত্যটি পরিবেশন করেছিলেন তিনি। 

    মূলত এতে তার বডি ফিটিং পোশাকের কারণেই বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী। নাচের দৃশ্যের বেশকিছু ডিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতি ছড়িয়ে পড়ে, পাশাপাশি সমালোচনাও বাড়তে থাকে। এবার তাই বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন মাহি। 

    অভিনেত্রীর অভিযোগ, তাকে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করতেই এই নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। 

    এ বিষয়ে সামিরা খান মাহি বলেন, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত না।’

    অভিনেত্রী বলেন, ‘অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভেতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভেতরে আমি আরো দুইটা জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে। আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই। যে কারণে চাইলেও সবকিছু করতে পারি না। এছাড়া এই কস্টিউমটাও পেয়েছি পারফরম্যান্সের মাত্র একদিন আগে। যে কারণে পরিবর্তন করারও সময় ছিল না।’

    বিনোদন ডেস্ক

  • চিন্তায় আমার ঘুম হারাম: মাহি

    সামাজিকমাধ্যমে সবর থাকেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।দেশের চলমান পরিস্থিতি নিয়ে এবার সমালোচনা করেছেন তিনি। দেশে ক্রমবর্ধমান অপরাধ কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে সোশাল মিডিয়ায় তার ভেরিফায়েড পেইজ থেকে করা এক মন্তব্যে। 

    তিনি মন্তব্য করেছেন, চিন্তায় আমার ঘুম হারাম। আর কত? 

    তিনি আরও বলেন, ‘মানে এত দিন এই মুখোশ পরা মানুষগুলো কোথায় লুকিয়ে ছিল?’ আর এখনই বা কই থেকে বের হয়ে আসল?’

    এই পরিস্থিতিতে কি করা উচিৎ তা নিয়ে বিচলিত মাহি লিখেছেন, ‘আমরা কি কিছুই করতে পারব না, স্ট্যাটাস লেখা ছাড়া ?’

    বিনোদন ডেস্ক

  • শুভেচ্ছাদূত হলেন সামিরা খান মাহি

    নাটকের অভিনেত্রী সামিরা খান মাহি। বেশ কয়েকবছর ধরেই নাটকের সঙ্গে তার পথচলা। অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারের কাজেও দেখা যাচ্ছে।

    কিছুদিন আগেই সিলেটে একটি শো-রুম উদ্বোধন করে এলেন। বর্তমানে নাটক নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি শুভেচ্ছাদূত হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্যের প্রতিষ্ঠানের সঙ্গে। প্রতিষ্ঠানটি প্রথমবার বাংলাদেশে তাদের যাত্রা শুরু করছে।

    এ প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘দীর্ঘদিন ধরেই শোবিজে কাজ করছি দর্শকের ভালোবাসা নিয়ে। এখনো নিয়মিত কাজ করছি। আমার দর্শক-ভক্তদের বিশ্বাস নষ্ট হয় এমন কোনো কাজে কখনো যুক্ত হতে চাই না। জেনে বুঝেই এ প্রতিষ্ঠানের সঙ্গে পথচলা শুরু করেছি। আশা করি ভালো কিছুই হবে।’

    বর্তমান ব্যস্ততা নিয়ে মাহি বলেন, ‘সামনে ভালোবাসা দিবস। তাই বিশেষ কিছু নাটকের কাজ করছি। আগামীতে আরও কাজ আছে এগুলো করব। এর বাইরে আসলে এখন মুভ করা সম্ভব হচ্ছে না। পুরোটা সময় এখন নাটকের কাজ নিয়েই ব্যস্ততা।’

    বিনোদন ডেস্ক

  • থালা হাতে রাস্তায় কী ভিক্ষা করছেন মাহি?

    আজ আমাকে ভিক্ষা দে, মানবতা আর কিছু চাই না আমি, পেটের ক্ষুধা তৃষ্ণায় ভাত চাই না, আমাকে মানবতা ভিক্ষা দে— এমন একটি ক্যাপশন লিখে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। 

    সেই ছবিতে দেখা যায় একেবারে সাদা পুরনো শাড়ি গায়ে মাহির। এক হাতে ভিক্ষার থালা, আরেক হাতে ঝুলি। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। চোখে তার রাজ্যের ক্লান্তি। কিন্তু হঠাৎ কেন এমন রূপে মাহি। 

    খোঁজ নিয়ে জানা গেল, একটি নাটকের শুটিং করতে গিয়ে এমন রূপে হাজির হয়েছেন তিনি। নাটকের নাম ‘ফকির থেকে কোটিপতি’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত।

    নাটকটিতে মাহির বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের একটি দৃশ্যে ফকির সেজে ভিক্ষা করতে দেখা যাবে মাহিকে।

    এ বিষয়ে মাহি বলেন, এটা আসলে ঈদের একটি নাটক। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। নানা চরিত্র ও গেটআপ নিতেও আমার ভালো লাগে। একটা চ্যালেঞ্জ থাকে। এখানে আসলে গল্পের প্রয়োজনেই ভিক্ষুকের লুক নিয়েছি। তবে ছবিটি পোস্ট করার পর দেখলাম আমি এমন লুকে কেন, এটা জানার আগ্রহ সবার। আসলে এমন বেশ কিছু চরিত্রেই আমি এবারের ঈদে হাজির হচ্ছি।

    বিনোদন ডেস্ক

  • সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাহি

    মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন অভিনেত্রী সামিরা খান মাহি। এরপর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

    rnrn

    সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। মেকআপ ছাড়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ভক্তদের কটাক্ষের শিকার হচ্ছেন মাহি। 

    rnrn

    বিশেষ করে, অভিনেত্রীর গায়ের রং নিয়ে ট্রলে মেতেছেন নেটিজেনরা। নানা আপত্তিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে সেই ভিডিওকে কেন্দ্র করে। 

    rnrn

    ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কোনো একটি নাটকের শুটিংয়ের ফাঁকে মেকআপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলেন মাহি। যেটি মজার ছলে কেউ ধারণ ছড়িয়ে দেয় ফেসবুকে। এরপরই বর্ণবাদী আচরণের শিকার হন অভিনেত্রী। 

    rnrn

    গায়ের রঙ নিয়ে নিন্দুকদের জঘন্য এই আচরণে কষ্ট পেয়েছেন মাহি। ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে অভিনেত্রী বলেছেন, গায়ের রঙ নিয়ে বৈষম্যর কথা। 

    rnrn

    মাহি স্ট্যাটাসে লিখেছেন, মাঝেমধ্যেই অভিনেত্রীদের গায়ের রঙ নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টেই এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়ত আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়েই চলছি।

    rnrn

    ক্যারিয়ারের শুরু থেকে কাজকে গুরুত্ব দিয়েছেন জানিয়ে তিনি লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে। মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তারপরও মাঝে মাঝে রঙ নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটি কয়েক মানুষই কেবল এমনটা করে থাকে। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়।

    rnrn

    সামিরা খান মাহির ওই স্ট্যাটাসে তার শুভাকাঙ্ক্ষীরাও অভিনেত্রীর পক্ষ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। একইসঙ্গে যারা বর্ণবাদী আচরণ করছেন, তাদের কঠোর সমালোচনা করেছেন। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের পর বাসর বিড়ম্বনায় নিলয়-মাহি!

    ছোট্ট একটি রুম নিয়ে এই শহরে বসবাস নিলয়ের পরিবারের। যেখানে বাবা, মা, বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মাহি। ফলে কক্ষ সংকটে পড়েন নিলয়।
    rnএদিকে অনেক শখ আর স্বপ্ন নিয়ে বিয়ে করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। কিন্তু বউকে ঘরে এনে নিলয় পড়েন নিজেদের একান্ত সময় কাটানো নিয়ে নানা জটিলতায়।
    rnগল্পটা সিনেমার।
    rnএমনই এক মজার অথচ জটিল গল্পে ‘স্বপ্নের বাসর’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে নিলয়-মাহি ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

    rnrn

    নির্মাতা জানান, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। যাতে বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে।
    rnনিলয় আলমগীর বলেন, ‘গল্পটা বেশ ‌মজার। এবং এমন ঘটনার বাস্তবতা ব্যাপক। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে, তাদের জন্য এমন ঘটনা নিয়মিত। সেই অস্বস্তিকর-মজার গল্পগুলো এক করার চেষ্টা করেছি আমরা। আশা করছি নাটকটি দেখে দর্শকরা মজা পাবেন।’

    rnrn

    এতে নিলয় আলমগীরকে দেখা যাবে সিএনজিচালক সালাউদ্দিনের চরিত্রে। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে।
    rnপ্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ-সূচিতে ‘স্বপ্নের বাসর’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক