Tag: সামান্থা

  • সাবেক পুত্রবধূ সামান্থার সাফল্যে গর্বিত শাশুড়ি অমলা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ভালোবেসে ঘর বেঁধেছিলেন অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে। ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ তারকা জুটি। ২০২১ সালের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। এরপর দুজন দুদিকে। আর নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের মূল কারণই ছিল শোভিতা ধূলিপালার সঙ্গে ঘনিষ্ঠতা। এরপর নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে সংসারী হন।

    এদিকে সাবেক শাশুড়ি মায়ের সঙ্গে ফের মুখোমুখি হলেন অভিনেত্রী সামান্থা। সাবেক বউমায়ের সাফল্যে গর্বিত নাগার্জুনপত্নী অমলা। নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম কোনো অনুষ্ঠানে একসঙ্গে এলেন অমলা-সামান্থা। তাদের কোনো বাক্যবিনিময় হয়েছে কিনা, সেটি অবশ্য জানা যায়নি।

    অভিনেতা নার্গাজুনের দ্বিতীয় স্ত্রী নাগা চৈতন্যের সৎমা। তবু শাশুড়ি হিসেবে প্রথম থেকে অমলাকেই পেয়েছিলেন সামান্থা। সম্প্রতি দক্ষিণী সিনেমায় ১৫ বছর পূর্ণ করলেন সামান্থা। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন অভিনেত্রী। হাজির ছিলেন নাগার্জুনপত্নী অমলাও। সাফল্যের সঙ্গে দক্ষিণী সিনেমায় ১৫ বছর পার করতে পেরে আনন্দিত ও গর্বিত বলে জানান সামান্থা। সেসব কথা বলতে বলতেই চোখ ভিজে আসছিল অভিনেত্রীর। সামান্থার সাফল্যে তখন দর্শকাসনে বসে করতালির মাধ্যমে অভিবাদন জানাছিলেন শাশুড়ি মা অমলা। ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। তাতেই দুই নারীকে শুভকামনা জানিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর নতুন প্রেমের গুঞ্জন সামান্থার, কে সেই স্বপ্নের পুরুষ

    ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু ভালোবেসে ঘর বেঁধেছিলেন। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একাধিক রীতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তারা। তার একটি ছিল খ্রিষ্টান রীতি। এ রীতিতে বিয়ে করতে গিয়ে সাদা রঙের গাউন পরেছিলেন সামান্থা রুথ প্রভু। 

    ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এ তারকা যুগল। এরপর দুজনার দুটি পথ গেছে বেঁকে। এর মধ্যে অভিনেতা নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে সংসারী হয়েছেন। 

    সংসার ভাঙার পর বিয়ের সেই গাউন কেটে নতুন পোশাক তৈরি করেছিলেন অভিনেত্রী সামান্থা। আর সেই পোশাক পরে একটি অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন তিনি। সেই সময় অভিনেত্রী বলেন, আজ আমি যে পোশাকটি পরেছি, এটি আমার প্রিয় একটি গাউন ছিল। সেই গাউন দিয়ে নতুন একটি পোশাক তৈরি করেছি। তিনি বলেন, আমার অভ্যাস পরিবর্তনের জন্য যে কটি পদক্ষেপ নিয়েছি, তার মধ্যে একটি হলো— পুরোনো কাপড় পুনরায় ব্যবহার করা।

    অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য ছিল সামান্থা রুথ প্রভুর। তার আগে একটা লম্বা সময় জুড়ে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। নাগাকে যে তিনি বেশি ভালোবাসেন সে কথা বিবাহিত থাকাকালীন বেশ কয়েকবার জানিয়েছিলেন অভিনেত্রী। নাগার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর তাকে সমাজের কাছে ছোট হতে হয়েছে বিনাদোষে, সে কথাও বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী। 

    বিয়েবিচ্ছেদের দীর্ঘদিন নিজের মনের দরজায় খিল দিয়ে রেখেছিলেন সামান্থা। অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন সে কথা। কাজ ও আত্মপ্রেমে ডুবে আছেন তিনি। সেই সময় পাশে পান পরিবারকে। এবার নিজের জন্য নতুন সঙ্গীও খুঁজে নিলেন সামান্থা।

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন— সামান্থা রুথ প্রভুও নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন। এক পরিচালকের প্রেমে পড়েছেন অভিনেত্রী। সামাজিকমাধ্যমের পোস্টই বারবার সেই জল্পনা উসকে দিয়েছেন তিনি। আর যে দক্ষিণী পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন, এবার তার কাঁধে মাথা রেখেই যেন সেই জল্পনাকে নতুন করে ঘি ঢেলে দিলেন সামান্থা।

    গতকাল বুধবার (১৪ মে) অভিনেত্রী তার নতুন সিনেমা ‘শুভম’-এর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যে সিনেমা আবার তারই প্রযোজিত। আর সেই ফটো অ্যালবামের মাঝেই দেখা গেল পরিচালকের সঙ্গে সামান্থাকে। কে তিনি?

    দক্ষিণী ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক রাজ নিদিমারু। দেখা গেল পরিচালকের কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। রাজের সঙ্গে নাকি সামান্থা গত এক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গত মাসে একসঙ্গে তিরুমালা মন্দিরে পূজাও দিতে গিয়েছিলেন তারা। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও বেড়েছে। 

    এদিকে সামান্থার সঙ্গে রাজ নিদিমারুর ছবি দেখে খুশি ভক্ত-অনুরাগীরাও। তাদের মন্তব্য— এবার সামান্থার উচিত নাগাকে ভুলে নতুন করে সংসার শুরু করা।

    এর আগেও সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ব্যক্তিগত ছবি পোস্ট করেছিলেন সামান্থা। সেখানেই দেখা গিয়েছিল পরিচালক রাজ নিদিমারুকে। সেই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন—পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু। সেই পোস্ট ঘিরেই আপাতত শোরগোল অনুরাগীদের মধ্যে। এ সিনেমার মাধ্যমেই সামান্থা প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন বলেই মনে করছেন নেটিজেনরা। তবে শোনা গেছে, সামান্থা নাকি জানিয়েছেন— এই নতুন শুরুর অর্থ প্রযোজক হিসেবে কাজ করা। আপাতত তিনি প্রেমে নেই বলে দাবি অভিনেত্রীর।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর নতুন প্রেমের জল্পনায় সিলমোহর সামান্থার

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর পুরো দেশজুড়ে ছড়িয়ে আছে তার ভক্ত-অনুরাগী। কিছুদিন আগে তার ও অভিনেতা নাগা চৈতন্যের ডিভোর্স হয়েছে। এরপর নাগা চৈতন্য বিয়ে করলেও সামান্থা এখনো একা রয়েছেন। সম্প্রতি কানাঘুষোয় চলছে পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। আর এই জল্পনার মধ্যে রাজ নিদিমরুর সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তা উসকে দিলেন অভিনেত্রী।

    এদিন সামান্থা বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে। দ্রুতই মুক্তি পাচ্ছে তার প্রযোজিত প্রথম সিনেমা ‘শুভম’। এটি আগামীকাল শুক্রবার (৯ মে) বড়পর্দায় আসছে। আর তার আগে তিনি এদিন বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। আর সেই ছবিগুলোতে তার সঙ্গে ছিলেন সিটাডেল হানিবানির পরিচালক রাজ নিদিমরু। ছবির ক্যাপশনে সামান্থা লিখেছেন—পথটা দারুণ লম্বা ছিল। কিন্তু আজ আমরা এখানে। নতুন শুরু। 

    এই ক্যাপশন দেখেই অনেকে মনে করছেন— ইঙ্গিতে কি তবে অভিনেত্রী নিজেদের সম্পর্কের জল্পনায় সিলমোহর দিলেন? খোলসা করে না বলেও ইঙ্গিত দিলেন সামান্থা। আসলে বিষয়টি তেমন নয়, অভিনেত্রী এদিন প্রযোজক হিসেবে ‘নতুন শুরু’কে ইঙ্গিত করেছেন। 

    কিন্তু তাতে কী! নেটিজেনদের মতে, এই পোস্টে নাকি একই সঙ্গে দুই বিষয়ে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। আর তেমনটা অনুমান করতেই পছন্দের অভিনেত্রীকে অনেকেই সাবধান করেছেন। কেউ কেউ বুদ্ধি দিয়েছেন তাকে আবার নতুন করে প্রেমে না পড়ার জন্য। আরেক নেটিজেন লিখেছেন— তার মানে জল্পনাই ঠিক। অন্য আরেক নেটিজেন লিখেছেন—আমিও কি যেটা ভাবছি সেটাই ঠিক? আরেক এক নেটিজেন লিখেছেন— স্যাম আর কারও প্রেমে পড়ো না। সবাই ফেক। একা থেকে জীবন উপভোগ কর।

    উল্লেখ্য, সামান্থা রুথ প্রভুর প্রযোজনা সংস্থার নাম ট্রালালা মুভিং পিকচার্স। এই প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘শুভম’। একটি বিষয়ে জানিয়ে রাখা ভালো— ২০১৭ সালে সামান্থা সাতপাকে বাঁধা পড়েন নাগা চৈতন্যের সঙ্গে। কিন্তু ২০২১ সালে তারা সেই সম্পর্কে ইতি টানেন। ২০২৪ সালে নাগা ফের বিয়ে করেন। অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে তিনি সংসার পাতলেও সামান্থা বর্তমানে সিঙ্গেল রয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • উর্বশীর পথে হাঁটলেন সামান্থা

    বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলার নামে মন্দির, তাও আবার বদ্রীনাথে— এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, তিনি আরও দাবি বলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছে তার মন্দির। সেখানে তাকে ‘দমদমি মাই’ বলে ডাকা হয়। এ নিয়ে বিতর্ক গড়ায় অনেক দূর। অভিনেত্রীর নামে দায়ের হয় লিখিত অভিযোগও। 

    এবার দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও কি হাঁটলেন উর্বশীর দেখানো পথে? অন্ধ্রপ্রদেশে তৈরি হলো ‘সামান্থা’ মন্দির। সেখানেই বসল মূর্তি, পূজা হবে। আরাধ্যা হিসেবে পূজা পাবেন তিনি। আসলে কি সত্যি? 

    গত সোমবার (২৮ এপ্রিল) জীবনের আরও একটি বসন্ত পার করলেন অভিনেত্রী। তার জন্মদিনের উপহারস্বরূপই বাপতলা জেলার আলাপাডু গ্রামের সন্দীপ নামে এক অনুরাগী বানালেন সামান্থার নামে মন্দির। সোনালি রঙের মূর্তি নির্মাণ করা হয়েছে। সামান্থার জন্মদিন উপলক্ষে শুধু মন্দির নির্মাণই নয়, দুস্থ শিশুদের নরনারায়ণ রূপে সেবা করেন ওই যুবক।

    সামান্থার কাজে ওই অনুরাগী এতটাই অনুপ্রাণিত যে, আস্ত মন্দির নির্মাণ করে ফেলেছেন তিনি। তবে দক্ষিণ ভারতে প্রিয় তারকাদের জন্য মন্দির নির্মাণের চল নতুন কোনো ঘটনা নয়। অনুরাগীরা প্রিয় তারকাকে সম্মান জানাতে এমনটি করেই থাকেন। দক্ষিণী বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত থেকে নিধি আগরওয়াল— একাধিক তারকার নামাঙ্কিত মন্দির রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • হৃতিক ‌নন, যাকে ‘সুপুরুষ’ মনে করেন সামান্থা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বলি ‘গ্রিকগড’ অভিনেতা হৃতিক রোশনকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন। অথচ অভিনেতার সৌন্দর্য হলিউড তারকাদেরও টেক্কা দিয়েছে। সেরা সুপুরুষের তালিকায় অনেক হলিউড স্টারকে টপকে গেছেন হৃতিক রোশন। কিন্তু অভিনেত্রী যে মন্তব্য করেছেন, তা অস্বীকার করার মানুষের সংখ্যা খুবই কম। কী এমন কথা বললেন সামান্থা, যা নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন ওঠে।

    ‘গ্রিকগড’ অভিনেতা হৃতিক রোশনকে পছন্দ করেন না— এমন কিছু কম সংখ্যক মানুষের তালিকায় যাদের নাম আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন— দক্ষিণী অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু। তার নজরে হৃতিক ততটা ‘সুপুরুষ’ নন। 

    বলিউডের ‘হ্যান্ডসম হাঙ্ক’কে ১০-এ নম্বরও দিয়েছেন সামান্থা। এক সাক্ষাৎকারে সামান্থাকে জিজ্ঞেস করা হয়েছিল— হৃতিককে ১০-এ কত নম্বর দিতে চান তিনি।  হাসতে হাসতে অভিনেত্রী তাকে ৭ নম্বর দিয়েছিলেন। 

    এর পর সামান্থা বলেছিলেন, ‘এই কথা শুনে অনেকেই হয়তো আমার ওপর রেগে যাবেন। তবে আমি এটাই বলব যে, হৃতিককে আমার ততটাও সুন্দর পুরুষ বলে মনে হয় না। তাকে ১০-এর মধ্যে ৭-এর চেয়ে বেশি নম্বর দিতে পারব না।

    তা হলে ১০-এ ১০ কাকে দিতে চান? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, দক্ষিণী তারকা মহেশবাবুকে তার দেখতে বেশ ভালোই লাগে। তাকেই ১০-এ ১০ দিলাম। তিনিই তার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ বলে জানান সামান্থা রুথ প্রভু।

    উল্লেখ্য, সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন বরাবরই চর্চায় থাকে। ২০২১ সালে তার ডিভোর্স হয় আরেক দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে। নাগাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। পরে তাদের ডিভোর্স হয়।

    বিনোদন ডেস্ক

  • ডেটিংয়ের গুঞ্জন উসকে পরিচালক রাজের সঙ্গে তিরুপতিতে সামান্থা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু শুভমের সঙ্গে মিলে এবার প্রযোজকের ভূমিকায় পা রেখেছেন। তাদের প্রযোজিত সিনেমাটি আগামী মে মাসের ৯ তারিখে মুক্তি পেতে চলেছে। 

    এদিকে সিনেমা মুক্তির আগেই গতকাল শনিবার (১৯ এপ্রিল) অভিনেত্রী তিরুপতি বালাজি মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। সামান্থার সঙ্গে ছিলেন পরিচালক রাজ নিদিমোরু, যা তাদের ডেটিংয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

    তিরুপতিতে যাওয়ার সময় হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজ বেছে নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। তার চুল ছিল খোলা। মন্দির প্রাঙ্গণের বাইরে তোলা পাপারাজ্জির ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীকে সেখানে উপস্থিত অন্যান্য ভক্ত-অনুরাগীর মধ্যে মন্দিরের চ্যানেলটি পায়ে হেঁটে অতিক্রম করতে। এদিন সামান্থা ও রাজ দুজনেই একসঙ্গে মূল মন্দিরের দিকে হেঁটে পৌঁছান। সেখানে অন্যান্য নিরাপত্তারক্ষীও উপস্থিত ছিলেন। 

    আরেক ভিডিওতে সেখানে উপস্থিত একজন পুরোহিতের সাহায্যে তাকে পূজা দিতে দেখা গেছে। রাজ ও ডিকের স্পাই অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘সিটাডেল: হানিবানি’-এর সহপরিচালক ছিলেন রাজ নিদিমোরু, যেখানে সামান্থা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সিটাডেলের দ্বিতীয় সিজন কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে। সামান্থার সঙ্গে ডেটিংয়ের গুঞ্জন শোনা গেলেও পরিচালক রাজ নিদিমোরু বর্তমানে শ্যামলী দের সঙ্গে বিবাহিত।

    উল্লেখ্য, ২০১৭ সালের ৬ অক্টোবর ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুসারে গোয়ায় এবং ৭ অক্টোবর খ্রিস্টান রীতিনীতি অনুসারে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের অক্টোবরে অফিসিয়ালি বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এ দম্পতি। পরের বছরই তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ইতোমধ্যে অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেন নাগা।

    এদিকে ২০২৩ সালের ডিসেম্বরে অভিনেত্রী সামান্থা তার প্রযোজনা প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্স চালু করেন। এবং প্রত্যেকের জন্য পারিশ্রমিকে সমতা বজায় রাখার ঘোষণা দেন। সম্প্রতি বিআইএফএফইএসে সিনেমায় লিঙ্গবৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে নন্দিনী রেড্ডি জানান, সামান্থা তাকে বলেছিলেন যে, তিনি তার প্রথম প্রযোজনায় কাজ করা প্রত্যেকের জন্য পারিশ্রমিকে সমতা বজায় রেখেছেন। তিনিই প্রথম ভারতীয় তারকা, যিনি তার সিনেমার অভিনেতাদের মধ্যে পারিশ্রমিকের সমতা নিশ্চিত করেছেন।

    কর্মক্ষেত্রে সামান্থা বর্তমানে তার আসন্ন ধারাবাহিক ‘রক্ত ব্রহ্মান্ড: দ্য ব্লাডি কিংডম’-এর শুটিং করছেন। রাজ ও ডিকে পরিচালিত এ সিরিজটি ‘রক্তাক্ত অ্যাকশন এবং দর্শনীয় দৃশ্যসহ একটি কাল্পনিক রাজ্যের পটভূমিতে তৈরি একটি আকর্ষণীয়, তীক্ষ্ণ আখ্যান’ হিসাবে বর্ণনা করা হয়েছে। 

    এ ছাড়া সামান্থার পাইপলাইনে রয়েছে দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩ রয়েছে, যেখানে মনোজ বাজপেয়ী, জয়দীপ আহলাওয়াত, প্রিয়মনি, এবং শরীব হাশমি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

    বিনোদন ডেস্ক

  • নাগার প্রেমে প্রতারিত হয়ে দীর্ঘদিন পর যে আক্ষেপ জানালেন সামান্থা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য অনেক দিন প্রেমে জড়িত ছিলেন। এর পর এ তারকা জুটি বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে স্থায়ী হয়নি। 

    জানা গেছে, বৈবাহিক অবস্থায় পরকীয়ায় জড়িয়ে পড়েন অভিনেতা নাগা চৈতন্য। অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকায় বিচ্ছেদ হয়েছিল তাদের। স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন কিনা— এ বিষয়ে কখনো জানার চেষ্টা করেননি সামান্থা? নাগার চলাফেরায় কখনো নজরদারি করেননি তিনি? 

    সম্প্রতি একটি গণমাধ্যমে এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, একজনের ওপরে নজর রাখা উচিত ছিল।

    এদিকে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। কিন্তু বাস্তবে আড়িপাতা বা কারও ওপর নজরদারি— এসব কিছুই করেননি অভিনেত্রী। 

    তবে এক পুরোনো সাক্ষাৎকারে আক্ষেপ করে সামান্থা জানিয়েছিলেন— একজনের ওপরে তার নজরদারি চালানো উচিত ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। প্রশ্ন উঠেছিল— সামান্থা কি নাগা চৈতন্যের কথা বলছেন?

    সেই সাক্ষাৎকারে সামান্থা আরও বলেছিলেন—গুপ্তচরের কোনো গুণাগুণ আমার মধ্যে নেই। তবে থাকলে ভালো হতো। একজনের ওপরে আমি নজরদারি করতাম। হাসতে হাসতেই এমন মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এ মন্তব্য ছড়িয়ে পড়তেই সামান্থার এক অনুরাগী লিখেছিলেন— আমি নিশ্চিত, সামান্থা সম্পর্কে প্রতারিত হয়েছেন। তবে সেই কথা তিনি প্রকাশ্যে বলবেন না।

    উল্লেখ্য, ২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। গত বছর শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন দক্ষিণী তারকা। দক্ষিণের আচার মেনেই তারা চার হাত এক করেছিলেন। তবে সামান্থা এখনো একাকী। শেষ তাকে দেখা গেছে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজেই।

    বিনোদন ডেস্ক

  • প্রেম-বিয়ে ও দাম্পত্য নিয়ে মুখ খুললেন তারকা দম্পতি

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী সোবিতা ধুলিপালা। গত বছরের ডিসেম্বরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বিয়ে করেন দুজনে। সম্প্রতি তাদের ভালোবাসার গল্প, সম্পর্ক এবং বৈবাহিক জীবনের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন, শেয়ার করেছেন ভক্ত-সমর্থকদের সঙ্গে।

    ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা দম্পতি জানান, ব্যস্ত শুটিং শিডিউলের মাঝেও তারা একত্রে সময় কাটানোর জন্য ‘ছোট ছোট মুহূর্তগুলো খুঁজে নেওয়ার’ চেষ্টা করছেন।

    কীভাবে প্রেমে পড়লেন সোবিতা?

    সোবিতা বলেন, ‘নাগা খুবই স্পষ্টবাদী, স্থির মনের মানুষ এবং সবসময় আশাবাদী। আমিও তখন এমন একটা জায়গায় ছিলাম, যেখানে আমি ভালোবাসা পেতে ও দিতে প্রস্তুত ছিলাম’।

    নাগা চৈতন্য বলেন, ‘আমরা একে অপরের কাজের প্রতিশ্রুতিগুলো মাথায় রেখে আগামী ৪-৫ মাসের পরিকল্পনা করেছি। তবে আমরা চেষ্টা করছি, একসঙ্গে ছুটি কাটানোর বা উপভোগ করার কিছু সময় বের করার’।

    নাগা সোবিতার কীসে বেশি আকৃষ্ট?

    নাগা হাসতে হাসতে জানান, ‘তার (সোবিতা) তেলুগু ভাষায়! মুম্বাইয়ে সে পুরোপুরি শহুরে, আধুনিক এবং স্টাইলিশ। তবে বিশাখাপত্তনমে গেলে সে খুবই সংস্কৃতিমনা ও শিকড়ের সঙ্গে সংযুক্ত। এটা আমার খুবই ভালো লাগে’।

    সোবিতা কি কখনো ভাবতে পেরেছিলেন যে, তিনি ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করবেন? অভিনেত্রী বলেন, ‘একদমই না! আমি কখনো ভাবিনি। কিন্তু সময়টা একদম নিখুঁত ছিল’।

    তিনি আরও যোগ করেন, ‘আমি যখন নাগাকে চিনতাম না, তখনো ভাবিনি যে, সে-ই হবে আমার জীবনসঙ্গী। কিন্তু সে এমন একজন মানুষ, যে কিনা দুই ঘণ্টা ধরে বাইক পরিষ্কার করতেও দারুণ আনন্দ পায়। সে যা ভালোবাসে, তাতে পুরোপুরি নিবেদিত থাকে’।

    কবে বিয়ে করেছিলেন নাগা-সোবিতা?

    কয়েক বছর ডুবে ডুবে জল খাবার পর ২০২৪ সালের ডিসেম্বরে হায়দরাবাদে বিয়ের পিঁড়িতে বসেন ৩৮ বছর বয়সি নাগা ও ৩২ বছর বয়সি সোবিতা।এই দম্পতি এখন ব্যস্ত তাদের কাজ এবং ব্যক্তিগত জীবনের সুন্দর ভারসাম্য খুঁজে পাওয়ার চেষ্টায়।

    উল্লেখ্য, নাগা এর আগে ২০১৭ সালে আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেন। তবে ২০২১ সালে এই তারকা দম্পতির স্বেচ্ছায় বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • নীরব সময় কাটাতে চান সামান্থা

    জীবনে ভালো খারাপ সময় মানুষের থাকে। তবে কঠিন সময়েও মাথা উঁচু করে বেঁচে থাকতে পছন্দ করেন অভিনেত্রী সামান্থা। তবে খারাপ সময়ে নীরবে নিজের সঙ্গে সময় কাটাতে চান তিনি। এমনকি ফোন ছাড়াই থাকতে চান সামান্থা। 

    ইনস্টাগ্রাম স্টোরিতে ‘নীরবতার সাধনা’ লেখা একটি কার্ডের ছবি পোস্ট করেছেন সামান্তা। সঙ্গে লিখেছেন, ‘তিন দিনের নীরবতা। না কোনো ফোন। না কারো সঙ্গে যোগাযোগ। কেবল নিজের সঙ্গে সময় কাটানো’। 

    এতে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে যদি তিনি নীরবই থাকবেন, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে কেন জানালেন?

    অন্য একটি পোস্টে সামান্থা লিখেছেন, ‘নিজের সঙ্গে একা থাকাটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলোর মধ্যে একটি। আমি কি এটা করতে পারব? মনে হয় লাখ লাখ বার করব’। 

    সামান্থা ভক্তদের জন্য একটি ভোটিং পোলও তৈরি করেছিলেন। যেখানে প্রায় ৮৮ শতাংশ মানুষ বলেছেন, তারাও এই চেষ্টা করতে চান। গত মাসে তিনি জানিয়েছিলেন, ধ্যান তার দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে।

    ইনস্টাগ্রামে ধ্যানের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে জুড়েছেন, ‘ধ্যান। যদি কোনো একটা জিনিস আমি মন থেকে চাই সেটা হলো ধ্যান। আমি চাই তোমরাও এই চেষ্টা করো। প্রতিদিন মাত্র ১৫ মিনিট ধ্যান। যেভাবেই হোক না কেন নীরবে বসে থাকো। তোমার শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দাও। অথবা ইউটিউব দেখে ধ্যান করো। এর কোনো ঠিক বা ভুল নেই। শুধু মন দিয়ে ধ্যান করাটা খুব দরকার’।

    সামাজিক মাধ্যমে এত পোস্টই বলে দেয় সামান্থা ধ্যানে শান্তি পেয়েছেন। কেননা তিনি লিখেছেন, ‘পৃথিবীতে যতই বিশৃঙ্খলা তৈরি হোক না কেন, আমি জানি আমার ভেতরে একটা শান্ত জায়গা রয়েছে এবং সেটি একই রয়েছে। যখন তুমি নিজের বাড়ির পথ খুঁজে বের করতে শিখে যাবে, তখন বাইরের শব্দ তার নিয়ন্ত্রণ হারাবে। সেটাই চেষ্টা করে দেখুন’।

    যুগান্তর প্রতিবেদন

  • কোনো আক্ষেপ নেই, আমি ভেবেচিন্তে কাজ করি: সামান্থা

    ২০১০ সালে একটি ছবির সেট থেকে আলাপ ও প্রেম দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। দীর্ঘ দিন প্রেমসম্পর্কে থাকার পর ২০১৭ সালে গোয়ায় বিয়ে সেরেছিলেন সাবেক এ দম্পতি। ২০২১ সালে তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। বিচ্ছেদের পর প্রতিদিনের কাজও কঠিন হয়ে উঠেছিল সামান্থার জীবনে।

    সম্প্রতি নিজের জীবনের আক্ষেপ নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন সামান্থা। অভিনেত্রী জানিয়েছেন, মাঝে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। খুব বেশি কাজ করেননি। 

    তবে আগামী বছরে তিনি আরও বেশি করে কাজে মনোনিবেশ করবেন বলে জানান তিনি। সামান্থা বলেন, দীর্ঘ বিরতি আমাকে সাহায্য করেছিল। তারপর শুটিংয়ে ফিরে নিজেকে নতুন করে আবিষ্কার করি।

    বছর শেষ হতে চলেছে। এই বছরে সামান্থার জীবনে কি কোনো আক্ষেপ রয়েছে?— এমন প্রশ্নের উত্তর অন্যভাবে দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, কোনো আক্ষেপ নেই। আমার যথেষ্ট বয়স হয়েছে। ভেবেচিন্তে কথা বলি এবং কাজ করি।

    প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর চার হাত এক হয়েছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সাবেক স্বামী দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধূলিপালার। সাবেকের নতুন জীবনের শুরু নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ‘সিটাডেল: হানি বানি’খ্যাত অভিনেত্রী। তবে নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠান চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার ইঙ্গিতপূর্ণ পোস্ট ছিল চর্চায়।

    বিনোদন ডেস্ক