Tag: সাবেক

  • জনের সঙ্গে বিপাশার প্রেম, সাবেক প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন ডিনো

    বলিউডে জন ও ডিনোর মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বলে শোনা যেত। তারা দুজনই মডেলিং জগতের আইকন। ‘রাজ়’ ছবিতে ডিনো মোরিয়া ও বিপাশা বসুর রসায়ন নিয়ে একসময়ে বিস্তর আলোচনা হয়েছিল। পর্দার পেছনেও সেই সময়ে সম্পর্কে ছিলেন তারা। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ডিনোর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা। তার পরেই বলিউডে শোনা যায়, জন ও ডিনোর মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। 

    সত্যিই তাদের মধ্যে কি ছিল? তা নিয়েই সম্প্রতি মুখ খুললেন ডিনো। জানান, এক বন্ধুর মাধ্যমে বিপাশার সঙ্গে প্রথম আলাপ তার। তার পর প্রেম। কাজের দুনিয়াতেও পরস্পরকে সাহায্য করেছিলেন তারা। প্রথমে লিসা রায়ের অভিনয় করার কথা ছিল ‘রাজ়’ ছবিতে। 

    কিন্তু প্রথম দিন শুটিং এর পরে জানা যায়, তিনি আর ছবিতে অভিনয় করছেন না। এর মধ্যেই একদিন ছবির সেটে তৎকালীন প্রেমিকা বিপাশাকে নিয়ে আসেন ডিনো। তার কিছু দিনের মধ্যেই ‘রাজ়’ ছবির জন্য ডাক পান বিপাশা। এর পরে ‘গুনাহ’, ‘ইশক হ্যায় তুমসে’ ছবিতেও অভিনয় করেছেন বিপাশা-ডিনো জুটি। 

    পর্দায় জুটি ভালো সাড়া পেলেও সম্পর্কে চিড় ধরে। তার পরেই জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। তার পর থেকেই কি ডিনো-জনের মধ্যে শুরু হয় রেষারেষি? ডিনো যদিও এমনটা একেবারেই মনে করেন না। তিনি বলেন, ‘কখনো কোনো রেষারেষি ছিল না। আমরা একসঙ্গে মডেলিং করতাম, কথা বলতাম। মজার সময়ও কেটেছে। আমার সঙ্গে বিচ্ছেদের পর জনের সঙ্গে সম্পর্কে জড়ায় বিপাশা। তখন থেকেই মানুষ ভাবতে শুরু করে, আমাদের মধ্যে হয়তো কোনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কিন্তু তা একেবারেই নয়। আমরা যে যার মতো কাজ করছিলাম। গতকালই ওর সঙ্গে কথা হচ্ছিল। জিজ্ঞাসা করলাম, একসঙ্গে কবে বাইক রাইডে যাব আর কফি খাব?’ 

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • অনুপমের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন সাবেক স্ত্রী পিয়া

    টালিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালের নভেম্বরে। এর পর পিয়া কলকাতার হার্টথ্রব পরমব্রতের সঙ্গে ঘর বাঁধেন। এবার অনুপম রায়ের সঙ্গে গায়িকা প্রস্মিতা পালের বিয়ের খবর সামনে এলো। এ বিষয়ে এবার মুখ খুললেন অনুপমের সাবেক স্ত্রী পিয়া ও তার বর্তমান স্বামী পরম।

    পরমব্রতের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ের পর অসম্ভব ট্রলের শিকার হয়েছিলেন পরম ও পিয়া। ঘরে-বাইরে এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু।

    সাত বছর সংসারের পর ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় অনুপম-পিয়ার। গত বছরের নভেম্বরে পিয়া বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। পিয়ার বিয়ের পর অবশ্য অনুপম কোনো মন্তব্য করেননি। কিন্তু পিয়া কথা বললেন একটি সংবাদমাধ্যমের সঙ্গে।

    সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন পিয়া। অনুপমের বিয়ে নিয়ে তিনি বলেন, অনুপমের জন্য শুভকামনা রইল। তিনি প্রত্যাশা করেন অনুপম আর প্রস্মিতার আগামী জীবন সুখের হবে।

    অনুপমের নতুন সম্পর্কের কথা নিয়ে পিয়া বলেন, সবটাই আগে থেকে জানা ছিল তার। বিয়ের কথা জানার পর নিজে থেকেই শুভেচ্ছা জানান অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতেন তিনি।

    অনুপমের হবু স্ত্রী প্রস্মিতা পালের সঙ্গেও পরিচয় আছে পিয়ার। আগে থেকেই জানেন তাদের কথা।

    ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে পরম বলেন, ‘দুজন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সব সময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম ও প্রস্মিতাকে।’

    এর আগে প্রস্মিতা পাল বলেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তার পর মনে হলো যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তার পরেই বিয়ের সিদ্ধান্ত নিই।’

    উল্লেখ্য, ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দুজনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ৬ বছর পেরিয়ে গেলে বিচ্ছেদের ঘোষণা দেন পিয়া ও অনুপম। গত বছরের নভেম্বরে আচমকাই টালিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের সাবেক স্ত্রী পিয়ার বিয়ের খবর শোনা যায়।

    বিনোদন ডেস্ক

  • ফের বিয়ে করলেন নোবেল, যা বললেন সাবেক স্ত্রী

    ফেসবুকে গায়ক মইনুল আহসান নোবেল তার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করেছেন। সেখানে জানিয়েছেন তিনি ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

    সোমবার নোবেলের ফের বিয়ের সংবাদের পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি জানিয়েছেন, আরশি নামের ওই তরুণীকে তুলে এনেছেন নোবেল। 

    সালসাবিল বলেন, আসলে আমি যতটুকু শুনেছি সে বিয়ে করেনি। মেয়েটিকে উঠিয়ে এনে তার কাছে রেখেছে। মেয়েটির পরিবারের সদস্যরাও গিয়ে আরশিকে আনতে পারেনি। তাদের দুজনকে একসঙ্গে নেশা করতেও দেখা গেছে। 

    তিনি বলেন, আমার সঙ্গে নোবেলের ডিভোর্স এখনো সম্পন্ন হয়নি। আমি ডিভোর্সের চিঠি পাঠিয়েছিলাম। তখন ডিবি কার্যালয়ে নোবেলকে ডাকা হয়েছিল। সেখানেই সে মুচলেকা দিয়েছিল, নেশা করবে না; অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াবে না। এখন দেখছি তার নতুন কাহিনি। অবশ্য আমি তার সঙ্গে সম্পর্ক রাখতেও চাই না।

    সালসাবিল বলেন, ওর নোংরামি কমেনি। কিন্তু ওর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। এটা থেকে একেবারে বেরিয়ে আসতে চাই।

    আরশি খুলনার ফুড ভ্লগার নাদিমের স্ত্রী ছিলেন। তিনিও ভ্লগিংয়ের সঙ্গে জড়িত। চলতি বছরের জুলাইতে নোবেলের টানে নাদিমের ঘর ছাড়েন তিনি। 

    জানা গেছে, আরশি বাড়ি ও বেড়ে ওঠা খুলনায়। নোবেলের সঙ্গে পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পর নড়াইলের অরুণিমা রিসোর্টে কয়েকবার দেখা করেন তারা। পরে খুলনায়ও সাক্ষাৎ হয় তাদের। 

    বিষয়টি নিয়ে ক্ষুব্ধ আরশির সাবেক স্বামী নাদিম। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ নিয়ে খুলনার তরুণদের মধ্যে হচ্ছে সমালোচনা। নেটমাধ্যমে তারা সবাই কথা বলছেন নাদিমের পক্ষে। 

    সম্ভবত নাদিম আগেই বুঝতে পেরেছিলেন নোবেলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক। এর আগে নোবেল যখন অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার হয়েছিলেন তখন নাদিম লিখেছিলেন, এর জন্য মানুষ নাকি এখন পাগল হয়! আগে ভালো থাকা ঠিক ছিল, আর এখন! এখন যে নেশাখোর সে-ই একমাত্র এর জন্য পাগল হবে। 

    আগেও একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নোবেল। কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। সবশেষ ২০১৯ সালে তিনি বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। কিন্তু মাদক ত্যাগ না করায় মাস ছয়েক আগে তাকে ডিভোর্স দেন সালসাবিল।

    বিনোদন ডেস্ক

  • আমি তোমার ওই সব সাবেক প্রেমিকাদের মতো নই: পরীমনি

    কাগজ-কলমে ডিভোর্স না হলেও আলাদা থাকছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শরিফুল রাজ ও পরীমনি। তিনি আর রাজের স্ত্রী নন বলেও দাবি করেছেন পরীমনি। 

    শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পরীমনি তার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

    তিনি লেখেন, এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে…। যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি।

    অভিনেত্রী আরও লিখেছেন, হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব সাবেক প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়। 

    পরীমনির স্বামী অভিনেতা শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। তিন অভিনেত্রী হলেন— সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশার সঙ্গে রাজ। এ ঘটনার পর তারা এখন আলাদা থাকছেন। এক মাত্র সন্তান রাজ্যকে নিয়ে আছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • দেবকে যে প্রশ্ন করতে চান সাবেক প্রেমিকা শুভশ্রী 

    টলিউড সুপারস্টার দীপক অধিকারী, যিনি দেব নামে পরিচিত। বয়স চল্লিশেও ব্যাচেলর খেতাব নিয়ে দিব্যি চলছেন। তবে তার বিয়ে নিয়ে মাথা ব্যথার শেষ নেই অনুরাগীদের।

    rnrn

    অন্যদিকে দেব কবে বিয়ে করছেন? তা জানতে আগ্রহী সাবেক প্রেমিকা শুভশ্রীও। এটি কোনো রূপকথার গল্প নয়, একদম সত্যি। দেবের সঙ্গে দেখা হলে এই প্রশ্ন করতে আগ্রহ প্রকাশ করেছেন রাজ ঘরণী।

    rnrn

    জি বাংলার টক শো অপুর সংসারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিণীতার নায়িকা। বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখের সংসার করছেন শুভশ্রী। তবে দেবের সঙ্গে শুভশ্রীর প্রায় সাত বছর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এই সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি তারা। তবে প্রেম ভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল।

    rnrn

    টক শোতে অনুষ্ঠানের সঞ্চালক শাশ্বত শুভশ্রীর কাছে জানতে চেয়েছিলেন, পেজ থ্রি রিপোর্টার হলে দেবকে কী প্রশ্ন করবেন তিনি। নায়িকার তড়িঘড়ি জবাব ছিল- ‘বয়সটা কত হলো দেব? বিয়েটা কবে করছ?’ এমন কথা শুনে তো অপুদারও মুখ বন্ধ। এরপর হাসিমুখে দেবের কাছে আরও একটা প্রশ্ন রাখেন শুভশ্রী। ‘ধূমকেতুটা কি রিলিজ করছ?’

    rnrn

    ‘চ্যালেঞ্জ’ দিয়ে দেব-শুভশ্রী জুটির যাত্রা শুরু হয়। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’ দিয়ে একসঙ্গে পর্দা কাঁপিয়েছেন তারা। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও দেব তার প্রযোজিত প্রথম ছবির নায়িকা করেছিলেন শুভশ্রীকে। তাদের সেই ছবি (ধূমকেতু) আজও আলোর মুখ দেখেনি। নেপথ্যে সহ-প্রযোজক রানা সরকারের সঙ্গে মতের অমিল। দেব-শুভশ্রী ভক্তদের একান্ত চাওয়া ছবিটি মুক্তি পাক।

    rnrn

    দেবের বিয়ে নিয়ে শুভশ্রী উৎসুক হলেও ‘প্রজাপতি’ অভিনেতা আছেন একেবারে বিন্দাস মুডে। মুক্ত বিহঙ্গের মতো উড়তে চান আরও কিছুদিন। দেবের কথায়- ‘এখন তো বিয়ে হওয়ার চেয়ে ভাঙছে বেশি! এ সময় ভালো থাকা, সুস্থ সম্পর্কে থাকাই আসল।'

    বিনোদন ডেস্ক