Tag: সাবিলা

  • দীর্ঘদিন শুটিংয়ে নেই সাবিলা নূর

    বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। দেশের পরিস্থিতি অস্থিতিশীল থাকায় প্রায় আড়াই মাস ধরে কোন কাজ করছেন না এ অভিনেত্রী। সর্বশেষ গত ঈদুল আজহায় ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি নাটকের শুটিং করেছিলেন। তারপর আর কোনো শুটিংয়ে অংশ নেননি। 

    rnrn

    কবে কাজ শুরু করবেন বা কেনই বা এতদিন কাজ করেননি এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘এখনো আমি কাজ শুরু করিনি। গত ঈদে শেষ নাটকের কাজ করার পর থেকে এখনও বসে আছি। এই সময়ের মধ্যে খুব একটা ভালো চিত্রনাট্য হাতে আসেনি। দুটি চিত্রনাট্য পছন্দ হয়েছিল। সেগুলো নিয়ে কাজের প্রস্তুতি নিচ্ছিলাম। 

    rnrn

    কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে কাজ বন্ধ রেখেছি। কবে শুটিং শুরু করতে পারব, এখনই বলা যাচ্ছে না। আমিও অপেক্ষায় আছি ভালো গল্প দিয়ে কাজের ফেরার। এছাড়া কয়েক বছর ধরেই বেছে বেছে কাজ করছি।’ নাটকে কাজ করলেও সিনেমায় অভিষেকের অপেক্ষায় ছিলেন এ অভিনেত্রী। 

    rnrn

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা সিনেমার কাজের কথাবার্তা মোটামুটি চ‚ড়ান্ত হয়ে আছে। চলতি বছরের শেষে গিয়ে কাজ শুরুর কথা ছিল। কিন্তু সেটি মনে হয় হবে না। কয়েক মাস ধরে দেশের পরিস্থিতির কারণে পিছিয়ে যাওয়ার আশঙ্কাই বেশি।’

    বিনোদন ডেস্ক

  • কেমন আছেন ডেঙ্গু আক্রান্ত সাবিলা নূর

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। 

    বৃহস্পতিবার দুপুরে সাবিলা তার নিজের ফেসবুক আইডিতে হাতে ক্যানোলা লাগানো হাসপাতালের একটি ছবি প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে স্ট্যাটাসে লিখেছেন— ‘আমাকে কিছুক্ষণ তোমাদের হৃদয়ে রাখো।’ শেষে হ্যাশট্যাগে ‘ডেঙ্গু’ লিখেছেন।

    গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে সাবিলাকে হাসপাতালে নেওয়া হয়। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি। শুক্রবার দুপুর ১২টার দিকে বাসায় ফিরেছেন এই অভিনেত্রী। এমনটাই জানিয়েছেন তার মা মুশরাত জাহান করিম।

    তিনি বলেন, ‘আগের চেয়ে সাবিলার শারীরিক অবস্থা অনেক ভালো। এ কারণে চিকিৎসকরা হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যেতে বলেছেন। তবে তার একটু শারীরিক দুবর্লতা আছে। সাবিলা বাসায়ই ছিল। প্রথমে জ্বর হয়েছে। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছিল, সঙ্গে চিকিৎসাও নিচ্ছিল। কিন্তু মঙ্গলবার তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতালে ভর্তি করাই। সবার দোয়ায় সে সুস্থ হয়ে উঠেছে। আশা করছি, শিগগির সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। সবার দোয়া চাই।

    এদিকে হাসপাতালে সাবিলার পাশেই ছিলেন তার স্বামী নেহাল তাহের। বৃহস্পতিবার সন্ধ্যায় নেহাল জানান, পাঁচ দিন ধরে জ্বর সাবিলার। ৯ সেপ্টেম্বর বিকালে জ্বর আসে। রাতেই ১০৩ থেকে ১০৪ ডিগ্রির মধ্যে ছিল জ্বর। প্রথমে আমরা ভেবেছিলাম, জ্বরের সাধারণ ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। ওভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছিল তার। 
    কিন্তু টানা তিন দিন পুরোপুরি জ্বর যাচ্ছিল না। জ্বর ওঠানামার মধ্যেই ছিল। 

    পরে আমরা ওকে হাসপাতালে ভর্তি করাই। রক্ত পরীক্ষার পর ডেঙ্গু নেগেটিভ। কিন্তু রক্তের অন্যান্য পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ ছিল। প্রথমে তো প্লাটিলেট ১ লাখ ২০ হাজারে নেমে এসেছিল। প্রেসারও কমে গিয়েছিল। পুরো শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, এখনো অনেকটা ভালো।

    বিনোদন ডেস্ক

  • সাবিলার অন্যরকম অর্জন

    এ সময়ের প্রতিশ্রুতিশীল ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নিয়মিত একক নাটকে অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন। এখনও নিয়মিত কাজ করছেন তিনি। 

    rnrn

    সম্প্রতি এ অভিনেত্রীর ক্যারিয়ারে যোগ হয়েছে নতুন মাত্রা। অফিশিয়ালি গ্র্যাজুয়েট হয়েছেন তিনি। গত ১৯ মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর ২১তম সমাবর্তনে উপস্থিত হয়ে লিডারশিপ সম্মাননা প্রহণ করেন এ অভিনেত্রী। 

    rnrn

    এ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশন থেকে ইংরেজি সাহিত্যে ৩.৯৭ সিজিপিএ পেয়ে ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রি সম্পন্ন করেন সাবিলা। এ মেরিট রেজাল্টের জন্য তিনি সমাবর্তন অনুষ্ঠানে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভ‚ষিত হন। সেই  সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

    rnrn

    এ প্রসঙে সাবিলা নূর বলেন, আমি নিয়মিত কাজ করছি। কাজ করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে নেওয়া আমার জন্য অনেক কঠিন ছিল। তবুও আমি আমার সব কাজ ঠিকমতো করার চেষ্টা করেছি। অনেক তাচ্ছিল্যস্বরূপ কথা শুনতে হয়েছে এ নিয়ে। তারপরও আমি হাল ছাড়িনি। যার ফল হিসেবে এমন একটা রেজাল্ট করতে পেরেছি। এরজন্য আমার পরিবারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    rnrn

    সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে সভাপতিত্ব করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিকে সাবিলা নূরের হাতে বেশ কয়েকটি নাটকের কাজ আছে বলে জানা গেছে। আগামী ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য কয়েকটি নাটকের শুটিং শিগগিরই শুরু করবেন বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • সাবিলাকে হুমকি দিলেন অপূর্ব!

    রোমান্টিক ঘরানার নাটকে অভিনয় করে অনেক আগে থেকেই প্রশংসিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সে ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি রোমান্টিক গল্পের একক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘কদমবনে বৃষ্টি’। এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম। 

    rnrn

    নাটকের গল্পে দেখা যাবে, বই পড়ুয়া রবীন্দ্রসংগীতপ্রেমী গাঁয়ের মেয়ে পারুল। তার প্রেমে মগ্ন শফিক। দু’জনের পরিবার প্রথমে রাজি না হলেও পরে মেনে নেয়। বিয়ের পর দেখা যায় ভিন্ন চিত্র। শফিকের মা পারুলকে ভয় দেখায় শফিককে আরেকটি বিয়ে করাবে। তার কারণ পারুল কখনো মা হতে পারবে না। 

    rnrn

    শফিকও একদিন পারুলকে হুমকি দেয়, সে আরেকটি বিয়ে করবে। একপর্যায়ে পারুল রাজি হয়। 

    rnrn

    কিন্তু শফিক তখন বলে, মজা করেছে। বিয়ে করবে না। তার কথা সবাই যে বাবা-মা হবে বিষয়টি এমন নয়। সন্তান হওয়া যেমন প্রাকৃতিক, না হওয়া প্রাকৃতিক। এতে শফিকের চরিত্রে অপূর্ব ও পারুলের চরিত্রে সাবিলা নূরকে দেখা যাবে। 

    rnrn

    নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এ নাটকে অনেক মেসেজ রয়েছে। যেগুলো প্রায়ই আমাদের দেশে হয়ে থাকে। নাটকটি দর্শকের অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ এটি ‘ভালোবাসা দিবস’ উপলক্ষ্যে চ্যানেল আইয়ে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। 

    rnrn

    এদিকে বর্তমানে একাধিক একক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অপূর্ব। নতুন কয়েকটি ওটিটির প্রজেক্ট তার হাতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক