Tag: সাবিলা নূর

  • শাকিবের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী সাবিলা নূর

    ঢালিউড অভিনেতা শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছে। এ টিজারটি কিং খান নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে পোস্ট দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় টিজারটি শেয়ার করে সামাজিক মাধ্যমে একটি পোস্টে শাকিব খান লিখেছেন— একটা ঝড় অনেক দিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।

    মুক্তি পাওয়া টিজার দেখে ধারণা করা হচ্ছে— ‘রকস্টার’ সিনেমাটি একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার। যেখানে রকস্টারের জীবন, সংগ্রাম আর সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। গান, অ্যাকশন আর বিনোদনের মিশেলে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন সিনেমাপ্রেমী দর্শকরা।

    যদিও সেখানে দেখা গেছে— ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন।’ এতেই বোঝা যাচ্ছে— সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান।

    ‘রকস্টার’ সিনেমার নির্মাতারা একে ‘জ্যামিং সেশন’ হিসেবে উল্লেখ করেছেন, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আরও ব্যাপক আগ্রহ। প্রায় ১ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে। কনসার্টের উন্মাদনা, পারফরম্যান্স আর অ্যাকশন— সব মিলিয়ে টিজারে নিজের মেগাস্টার ইমেজের জানান দিয়েছেন শাকিব খান।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    টিজার মুক্তির পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে উন্মাদনা। এর মাঝে আলাদাভাবে নজর কেড়েছে সিনেমাটির নায়িকা সাবিলা নূরের আবেগঘন একটি বার্তা।

    ‘রকস্টার’ সিনেমাটির টিজারের কোলাজ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের লুক ও কাজের প্রশংসা করে তিনি বলেন, এত বিশাল এবং স্মরণীয় একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

    ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাবিলা বলেন, শাকিব খান মানুষ হিসেবে আপনি অনন্য। আপনার কাজের প্রতি একাগ্রতা এবং আপনার তৈরি করা ইতিহাস নিজের পরিচয় নিজেই দেয়। বিশেষ কিছু একটার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞ।

    বিনোদন ডেস্ক

  • এ অভিজ্ঞতা আমার ক্যারিয়ারে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে: সাবিলা নূর

    ঈদে মুক্তিপ্রাপ্ত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ সিনেমার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মুক্তির পর থেকেই তিনি ‘চিত্রা’ চরিত্রের মাধ্যমে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন।

    এ সিনেমার নির্মাণ এবং মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ তারকাবহুল শিল্পীদের সমৃদ্ধ অভিনয়ের সমন্বয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দীর্ঘ সময় ধরে দর্শকপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন সিনেমাবোদ্ধারা।

    ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার মধ্যে সাবিলা নূরের অভিনয়েরও আলাদা করে প্রশংসা করছেন তারা। ‘বনলতা এক্সপ্রেস’-এ ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। সাবিলা নূর বলেন, এই অভিজ্ঞতা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। চরিত্রটির গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। দর্শকরা ভীষণ খুশি।

    ‘বনলতা এক্সপ্রেস’ ইতোমধ্যে দর্শকদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। সিনেপ্লেক্সে ঈদের অন্য চার সিনেমা ছাড়িয়ে এটি সর্বাধিক শো নিয়ে হাউসফুল দিচ্ছে। সেই সঙ্গে ৩ এপ্রিল থেকে কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডেও রিলিজ হচ্ছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, চিত্রা আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তা সত্যিই অভিভূত করার মতো। এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।

    দর্শকদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, তিনি আগামীতেও ভিন্নধর্মী ও মানসম্মত কাজের মাধ্যমে নিজেকে আরও প্রমাণ করতে চান। সাবিলা নূর বলেন, নেহাল আমার স্বামী এবং বেস্ট ফ্রেন্ড। আমার কাজ দেখে সে ক্রিটিসাইজ করতে পছন্দ করে। সেটি আমিও এনজয় করি। তবে আমার মনে হচ্ছে— ‘বনলতা এক্সপ্রেস’ দেখে সে অন্তত এবার পুরো সিনেমা এনজয় করেছে। সেই সঙ্গে আমার একেবারে কাছের মানুষরাও পছন্দ করেছেন।

    নির্মাতা তানিম নূর, সহশিল্পী মোশাররফ ভাইয়া, শরিফুল রাজ থেকে শুরু থেকে সিনেমার প্রতিটি টিমের আন্তরিক সহযোগিতা এবং নিজের সেরাটা দিয়ে কাজ করতে পেরেছেন বলেও জানান সাবিলা নূর।

    বিনোদন ডেস্ক

  • সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিনয়ের পাশাপাশি সুনামের সঙ্গে ভালোভাবেই সংসার চালিয়ে যাচ্ছেন তিনি। তবে অভিনেত্রী তার শাশুড়িকে নিয়ে গণমাধ্যমে খুব একটা কথা না বললেও পুত্রবধূর কাজ সম্পর্কে অনেক কথাই বলেছেন তার শাশুড়ি। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সাবিলার অভিনয়, হলে গিয়ে সিনেমা দেখা এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

    সাবিলার অভিনয়ের একজন নিয়মিত দর্শক তার শাশুড়ি। ঈদে সম্প্রচার করা তার কোনো কাজই তিনি মিস করেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘ঈদের সময়গুলো আমি সব চ্যানেলে ওর সাক্ষাৎকার দেখি, ছবি দেখি, নাটক দেখি— কোনোটিই মিস করি না। ওর কোনো নাটক হলে আমি তাকে ডেকে বলি— ‘সাবিলা আসো, তোমার নাটক দেখছি’।

    সাবিলা পুত্রবধূ হিসেবে অনেক ভালো বলে জানিয়েছেন তার শাশুড়ি। তিনি বলেন, আমি শুধু বলার জন্য বলছি না, সে সত্যিই অনেক ভালো। এবার তার সিনেমা বড়পর্দায় আমি প্রথম দেখলাম।

    অভিনয়ের প্রশংসা করে সাবিলার শাশুড়ি বলেন, যে কোনো জিনিসের সঙ্গেই সে অ্যাডজাস্ট করতে পারে। সেটি বাইরেও হতে পারে, আবার আমার বাসাতেও। হ্যাঁ, যে কোনো জায়গায় সে মিলেমিশে চলতে পারে এবং বাস্তব লাইফেও একই রকম— খুব সুন্দর ব্যালেন্স করতে পারে বলে জানিয়েছেন তিনি।

    সাবিলার শাশুড়ি বলেন, শাশুড়িকে খাওয়াতে হবে— এমন কোনো কথা আছে? না, আমি এগুলো পছন্দ করি না, আর আমি তাকে বলিও না। সে আমার মেয়ের মতোই। তিনি বলেন, বউ রান্না করে খাওয়াবে— এটি আমি কখনো আশা করি না। আমি তো নিজেও একজন চাকরিজীবী।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের নতুন সিনেমায় সাবিলা নূর

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী সাবিলা নূর। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ‘রকস্টার’ শিরোনামের এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

    সব কিছু ঠিক থাকলে ছবিটি আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  এর প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    যদিও এর আগে গুঞ্জন উঠেছিল, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে পাকিস্তানের কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে। তবে পরিচালক আগেই জানিয়ে দিয়েছেন, এটি দেশি গল্পের সিনেমা, তাই নায়িকাও দেশি হবেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। শেষ মুহূর্তে গত বুধবার সাবিলাকেই চূড়ান্ত করা হয়।

    জানা গেছে, সিনেমাটি হবে সম্পূর্ণ রোমান্টিক মিউজিক্যাল ঘরানার। অ্যাকশন থাকবে না বললেই চলে। শুটিং শুরু হবে আগামী ২২ মার্চ মালয়েশিয়ায়, চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং অনুষ্ঠিত হবে।

    ছবিটি পরিচালনা করবেন আজমান রুশো। উল্লেখ্য, এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছিলেন সাবিলা। সেবার তাদের জুটি ভালো দর্শকপ্রিয়তা পেয়েছিল। এবার ‘রকস্টার’-এ দ্বিতীয়বার জুটি হচ্ছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • বিব্রত সাবিলা নূর, ভক্তদের উদ্দেশে স্পষ্ট বার্তা

    ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে সম্প্রতি একটি ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পেড়েছে। সেখানে একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করে অভিনেত্রীর একটি বক্তব্যও প্রকাশ করা হয়েছে। বিষয়টি পরিস্কার করে সাবিলা জানিয়েছেন, তিনি এমন কোনো বক্তব্য দেননি। 

    এ বিষয়ে নিজের সামাজিক মাধ্যমে সবাইকে সতর্ক করে অভিনেত্রী লেখেন, ‘আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনও আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দিই, তা কেবলমাত্র মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাম্প্রতিক ভুয়া ছবি ও ভিডিওর কারণে শোবিজের অনেক তারকাকেই বিব্রত পরিস্থিতির মুখে পড়তে হয় উল্লেখ করে সাবিলা বলেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়- যা একেবারেই কাম্য নয়। হয়তো অনেকে ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করে থাকেন। তবে সেগুলো সামগ্রিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়। 

    আমার দর্শকরা সবসময়ই সচেতন ছিলেন। আশা করছি, ভবিষ্যতেও তারা এ বিষয়ে অবগত থাকবেন। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থেকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’ 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আসরে ‘লিচুর বাগানে’ গাইলেন জেফার– প্রীতম, নাচলেন সাবিলা

    দীর্ঘদিনের নীরবতার অবসান ঘটিয়ে ধুমধাম করে বিয়ে করেছেন সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।

    বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব।

    বিয়ের আসরে জনপ্রিয় গান ‘লিচুর বাগানে’ পরিবেশন করেন জেফার রহমান। মঞ্চে তার সঙ্গে ছিলেন বর রাফসান সাবাব। এ সময় গানটির সঙ্গে মঞ্চে নাচতে দেখা যায় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী সাবিলা নূরকে।

    গানটির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন নির্মাতা আদনান আল রাজীব। ক্যাপশনে তিনি লেখেন, ‘হোয়াট আ শো’। ভিডিওটি ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। 

    গত বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় গানটি গেয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। সিনেমাটিতে গানটিতে ঠোঁট মেলান শাকিব খান ও সাবিলা নূর।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিয়ের আসরের আরও একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন মেহজাবীন চৌধুরী। এক ঘণ্টার ব্যবধানে ভিডিওটি প্রায় ৮ লাখ বার দেখা হয় এবং ৪৬ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে।

    জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের আসরে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিন, নির্মাতা শিহাব শাহীনসহ শোবিজের আরও অনেক তারকা।

    নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে পরিচালক আদনান আল রাজীব লিখেছেন, ‘আগামীর জীবন সুন্দর হোক। দুজনের জন্যই রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।’

    শঙ্খ দাশগুপ্ত লিখেছেন, ‘দুজনের জন্য খুবই খুশি। জীবন হোক ভালোবাসা আর স্বপ্ন ভরা। অভিনন্দন!’ 

    পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ‘অভিনন্দন, প্রিয় জেফার ও রাফসান।’

    বিনোদন ডেস্ক

  • পারফিউম একজনের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়: সাবিলা নূর

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ছোটপর্দা, ওটিটি সিরিজে  সফলতার পর এবার বড়পর্দাতেও নিজের অবস্থান শক্ত করে চলেছেন। যদিও এ মুহূর্তে কাজের তেমন কোনো ব্যস্ততা নেই। তবে বিভিন্ন ব্র্যান্ড ইভেন্ট ও অনুষ্ঠানে তিনি নিয়মিতই কাজ করে চলেছেন। সম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাবিলা নূর। সেখানে নিজের পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী।

     এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও, যিনি একই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। ফারিণও পারফিউম নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এ আয়োজনে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পারফিউমের প্রতি ভালোবাসা প্রকাশ করে সাবিলা নূর বলেন, আমি পারফিউম খুবই পছন্দ করি। আমার পছন্দের ফ্রেগরেন্স সাধারণত ফ্রেশ ধরনের। যেমন— ওশান বা গাছ-পাতার ঘ্রাণ। এ ধরনের সুগন্ধি আমার ভীষণ ভালো লাগে। তিনি বলেন, আমি মনে করি, লেয়ারিং পারফিউম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে। 

    পারফিউম উপহার হিসেবে পেতেও ভালোবাসেন অভিনেত্রী। তিনি বলেন, আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি। আমার বন্ধুরা কিংবা যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা প্রায়ই আমাকে পারফিউম উপহার দিয়ে থাকেন।

    সাবিলা নূর বলেন, পারফিউম কেবল সুগন্ধি নয়, বরং এটি একজনের ব্যক্তিত্বের প্রতিফলনও ঘটায়। আই থিঙ্ক একটি পারফিউম যে দিচ্ছে, তার পার্সোনালিটি এবং সেই সঙ্গে যে পারফিউমটা রিসিভ করছে, তার পার্সোনালিটির একটি রিফ্লেকশনও পাওয়া যায় বলে জানান অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • অগ্নিপরীক্ষায় সাবিলা নূর

    নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সিনেমায় কাজ করবেন,
    দীর্ঘদিন ধরেই তিনি এমনটাই বলে আসছিলেন। শুরুটা ভালো কিছু দিয়েই করতে চেয়েছেন। অবশেষে
    সেটা মিলেও গেল। নাম লেখালেন ‘তান্ডব’ নামে একটি সিনেমায়। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায়
    শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা।

    জানা গেছে, অ্যাকশন ঘরানার এ সিনেমাটি কুরবানির ঈদে মুক্তির
    লক্ষ্যে নির্মিত হচ্ছে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে শাকিবকে নিয়েই। সেখানেই একজন গ্রামীণ
    তরুণীর ভূমিকায় দেখা মিলবে সাবিলার। যদিও সাবিলা এখনো এ বিষয়ে কোনো কথা বলেননি।

    সম্প্রতি শুটিংয়ের কিছু ভিডিও ও স্থিরচিত্র সামাজিক মাধ্যমে
    ছড়িয়ে পড়লে সেখানে শাকিব-সাবিলাকে একসঙ্গেও দেখা যায়। এদিকে সাবিলা চেয়েছিলেন ভালো
    কিছু দিয়েই শুরু করতে। সিনেমা শুরু করলেন ঠিকই, কিন্তু কতটা ভালো হয়েছে তার এ সিদ্ধান্ত
    এটি জানতে আরও অপেক্ষা করতে হবে।

    কারণ, শাকিব খান বর্তমানে একজন ঈদকেন্দ্রিক নায়ক।
    গত কয়েক বছরে ধরেই তার সিনেমাগুলো নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাই বেশি হচ্ছে। এছাড়াও
    উঠছে নকলের অভিযোগ। এখন কথা হচ্ছে, ‘তান্ডব’ কেমন সিনেমা হতে যাচ্ছে সেটি এখনই বোঝা
    যাচ্ছে না। আপাতত টিজার ট্রেলার পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে। শাকিবের অন্যান্য
    সিনেমার মতো এটিও যদি সমালোচনার মধ্যে পড়ে তাহলে সাবিলার সিনেমার ক্যারিয়ারের জন্য
    এটা নিশ্চয়ই সুখকর হবে না। কারণ, অভিনেত্রীর এটিই অভিষেক সিনেমা। তাই প্রথম সিনেমাতেই
    হোঁচট খেলে বা সমালোচিত হলে, তার সিনেমার ক্যারিয়ার যে হুমকির মুখে পড়বে এটা বলার
    অপেক্ষা রাখে না। বলা যায়, এটি নিয়ে অগ্নিপরীক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। ঠিকঠাক উতরে
    গেলে তার সিনেমার ক্যারিয়ার যেমন উজ্জ্বল হবে, তেমনি নিভে যাওয়ার আশঙ্কাও বিদ্যমান।

    এদিকে এ অভিনেত্রী নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও নিয়মিত
    কাজ করছেন। বলা যায়, নাটক থেকে এখন ওটিটিতেই তিনি বেশি ব্যস্ত। বেশ ভালো একটা অবস্থানও
    তৈরি করেছেন এ্যাটফর্মে। সেদিক থেকে তার অভিনয়
    দক্ষতা ও জনপ্রিয়তা বেশ ভালোই রয়েছে। কিন্তু বড় পর্দায় তার এ জনপ্রিয়তা ও দক্ষতা এ
    অভিনেত্রীকে কতটা সাপোর্ট দিবে সেটিও দেখার বিষয়।

     

    আনন্দনগর প্রতিবেদক

  • সাবিলাকে নিয়েই শাকিব খানের ‘তাণ্ডব’

    ‘বরবাদ’-এর রেশ এখনো কাটেনি। তার আগেই শাকিব খানের কুরবানির ঈদের সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আসন্ন ঈদের জন্য ‘তাণ্ডব’ নামে একটি সিনেমার শুটিং করছেন তিনি। এই সিনেমায় তার নায়িকা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। অবশেষে জানা গেল, ‘তাণ্ডব’-এ শাকিবের বিপরীতে কাজ দেখা যাবে ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূরকে।

    ‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করছেন ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রিয়তমা, তুফান, বরবাদের পর ‘তাণ্ডব’ দিয়েও বাজিমাত করবেন শাকিব খান।

    তাণ্ডবে সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার (২৮ এপ্রিল) দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে! জানা যায়, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।

    ‘তাণ্ডব’ নিয়ে নির্মাতা রাফী বলেছেন, ‘নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।’

    আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে।

    বিনোদন ডেস্ক

  • গুঞ্জন নয় সত্যি, শাকিবের নায়িকা সাবিলা

    অবশেষে গুঞ্জন সত্যি প্রমাণিত হলো। ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান তারকা শাকিব খানের সঙ্গে জুটি বেধে ছবিতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। 

    ঈদুল আজহায় ‍‘তাণ্ডব’ নিয়ে আসছেন রায়হান রাফী। ইতোমধ্যে সেই সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। আগামী ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

    তাণ্ডব সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সবকিছু ঠিক থাকলে শাকিব খানের বিপরীতে এটি হচ্ছে সাবিলার প্রথম সিনেমা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

    কিছুদিন আগে শাকিব খানের বিপরীতে কাজ করা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাবিলা নূর বলেছিলেন, ‘কথা হচ্ছে, তবে বিস্তারিত কিছু এখনই বলতে চাই না। একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার। অনেক সময় দেখা যায়, সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়, তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায়। তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না।’

    সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে  আরও জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।

    আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি।

    বিনোদন ডেস্ক