Tag: সানিয়া মির্জা

  • সানিয়ার ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে জল্পনা তুঙ্গে!

    ভারতের সাবেক জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা। তাকে নিয়ে দেশটির বিনোদন জগতে জোর গুঞ্জন উঠেছে, শিগগিরই ওটিটি-র দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। 

    বিভিন্ন সূত্রের দাবি, নতুন রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাদা’-তে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে সানিয়াকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউডের খ্যাতনামা পরিচালক ও নৃত্যশিল্পী ফরাহ খান এবং অভিনেতা রিতেশ দেশমুখ। 

    সানিয়া ও ফারাহর বন্ধুত্ব দীর্ঘদিনের। ব্যক্তিগত জীবনেও তারা অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই কারণেই ফারাহর নতুন শোয়ে সানিয়ার অংশগ্রহণ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। তবে এখনো পর্যন্ত নির্মাতাদের বা সানিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

    অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে আরও একটি বড় রিয়্যালিটি শো ‘অ্যালিয়েন্স’ নিয়ে শুরু হয়েছে চর্চা। এই শোয়ের মাধ্যমে প্রথমবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা কুণাল খেমুকে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একাংশের মতে, ওটিটি প্ল্যাটফর্মে রিয়্যালিটি শোয়ের বাজারে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণ দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। সেই কারণেই সানিয়ার সম্ভাব্য ওটিটি অভিষেক নিয়ে এখন থেকেই বেশ উন্মাদনা তৈরি হয়েছে। 

    তবে আপাতত সাবেক এই টেনিস তারকার অনুরাগীদের অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। সত্যিই যদি সানিয়া ‘লক আপ’-এর প্রতিযোগী হন, তাহলে এর মাধ্যমে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে যাত্রা শুরু হবে সানিয়ার। 

    বিনোদন ডেস্ক

  • দুবাইয়ে ঐশ্বর্য-সালমান-সানিয়া-শাহরুখদের বিলাসবহুল আবাসন, দাম কত?

    দুবাইয়ের সমুদ্রতীরে ভিলা, আকাশছোঁয়া টাওয়ারের বিলাসঘর ও ঝলমলে স্কাইলাইন দীর্ঘদিন ধরেই ভারতীয় চলচ্চিত্র তারকাদের আকর্ষণের কেন্দ্র। এরই ধারাবাহিকতায় বলিউডের বহু তারকা সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ করেছেন কোটি টাকার সম্পত্তিতে। তালিকায় রয়েছেন শাহরুখ খান থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই পর্যন্ত বহু তারকা।

    দেখে নেয়া যাক কোন কোন বলিউড তারকারা এই তালিকায় আছে—

    শাহরুখ খান

    বলিউড সুপারস্টার শাহরুখ খানের রয়েছে দুবাইয়ের পাম জুমেইরায় ‘জান্নাত’ নামে ১৮ হাজার বর্গফুটের এক দৃষ্টিনন্দন প্রাসাদ। ব্যক্তিগত সমুদ্রসৈকত, জিম ও সুইমিং পুলসমৃদ্ধ এই বিলাসবহুল ভিলার অভ্যন্তরীন নকশা করেছেন গৌরী খান। সম্পত্তিটির মূল্য প্রায় এক হাজার কোটি রুপি। 

    সালমান খান

    সালমান খান দুবাইয়ের ডাউনটাউন এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক। বুর্জ খলিফার কাছাকাছি অবস্থিত এই বাসায় তিনি দুবাই সফরে নিয়মিত অবস্থান করেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনিল কাপুর

    অভিনেতা অনিল কপুরের রয়েছে দুবাইয়ের অভিজাত আল ফুরজান এলাকায় একটি আধুনিক দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট। সম্পত্তিটির সম্ভাব্য মূল্য প্রায় ৩ কোটি রুপি।

    শিল্পা শেঠি

    অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রারও রয়েছে দুবাইয়ে বিলাসবহুল আবাসন। বিবাহবার্ষিকীর উপহার হিসেবে রাজ কুন্দ্রা তাকে বুর্জ খলিফার ১৯তম তলায় প্রায় ৫ কোটি রুপির একটি অ্যাপার্টমেন্ট উপহার দেন। পরে তারা এটি বিক্রি করে পাম জুমেইরায় নতুন একটি ভিলা ক্রয় করেন।

    ঐশ্বরিয়া রাই

    ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনও দুবাইয়ের বিলাসবহুল সম্পত্তির মালিক। ২০১৬ সালে তারা জুমেইরাহ গলফ এস্টেটে প্রায় ১৬ কোটি রুপিতে একটি ভিলা কেনেন। সুইমিং পুল, সবুজ বাগান ও গলফ কোর্স-সংলগ্ন এই বাড়িটি তাদের দুবাইয়ে অন্যতম আকর্ষণীয় ঠিকানা।

    সানিয়া মির্জা

    টেনিস তারকা সানিয়া মির্জা বর্তমানে তার ছেলে ইজহানের সঙ্গে পাম জুমেইরায় বসবাস করছেন। শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর তিনি প্রায় ১৩ কোটি রুপিতে একটি দুইতলা বাড়ি ক্রয় করেন। বাড়িটিতে রয়েছে সুইমিং পুল, প্রার্থনাকক্ষ ও একটি বৃহৎ ওয়াক-ইন ক্লোজেট।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর যা ঘটেছিল সানিয়া মির্জার ওপর, জানালেন ফারাহ খান

    ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। বিবাহবিচ্ছেদের কয়েক দিনের মধ্যে তৃতীয় বিয়ে করেন শোয়েব মালিক। অন্যদিকে সানিয়া মির্জা ছেলেকে নিয়ে পাকাপাকিভাবে দুবাইয়ে থাকা শুরু করেন। কারণ শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একা মানুষ করার দায়িত্ব পড়ে সানিয়ার কাঁধে। আবার কাজের সূত্রে মুম্বাইয়ে যাতায়াত করেন তিনি। 

    বিচ্ছেদের পর বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন এ টেনিস তারকা। বান্ধবীর এই অসময়ে পাশে ছিলেন কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান। 

    সম্প্রতি সানিয়ার বাড়িতে আড্ডা দিতে যান ফারাহ খান, তার ইউটিউবের চ্যানেলের জন্য। যদিও সানিয়ার জীবনের এই সফরের সবটাই জানেন এ কোরিওগ্রাফার। 

    তবু তিনি প্রশ্ন করেন— একা মায়ের লড়াই কতটা? উত্তরে সানিয়া মির্জা বলেন, নিজের কাজ, নিজের পড়াশোনা, সন্তানের দায়িত্ব, মাতৃত্ব— সবটা মিলিয়ে মাঝেমধ্যে আবেগতাড়িত হয়ে যান। 

    সানিয়া জানান, তার জীবনের একবারে স্পর্শকাতর একটা সময়ে তিনি ফারাহকে পাশে পেয়েছেন। ফারাহ খান বলেন, তুমি থরথর করে কাঁপছিলে। আমি এর আগে তোমার ‘প্যানিক অ্যাটাক’ হতে দেখিনি। তাই যখন ডাকলে, আমার শুটিং ছেড়ে বাড়িতে পরার পাজামা ও হাওয়াই চটি পরে ছুটেছিলাম।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ফারাহর কথায় সম্মতি জানিয়ে সানিয়া বলেন, ‘সেদিন তুমি না থাকলে শুটিং করতে পারতাম না।

    উল্লেখ্য, সানিয়া মির্জা একজন বিখ্যাত ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড়, যিনি তার শক্তিশালী ফোরহ্যান্ড গ্রাউন্ডস্ট্রোকের জন্য পরিচিত। তিনি ২০০৩ থেকে শুরু করে ২০১৪ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত ভারতের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ছিলেন।  তার কর্মজীবনের উল্লেখযোগ্য অর্জন হলো— তিনি ডাবলস ও মিক্সড ডাবলস উভয় বিভাগেই ছয়টি প্রধান গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন। ২০১৫ সালের এপ্রিলে তিনি ডাবলসে বিশ্বের ১ নম্বরে র‌্যাংকিং অর্জনকারী প্রথম ভারতীয় নারী খেলোয়াড় হন। তিনি ফেডারেশন কাপে (বর্তমানে বিলি জিন কিং কাপ) ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এবং দেশের হয়ে সর্বোচ্চসংখ্যক ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন। 

    সানিয়া মির্জা ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। খেলাধুলা থেকে অবসর নেওয়ার পর তিনি ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ এবং সামাজিক কাজে জড়িত আছেন। 

    বিনোদন ডেস্ক

  • ছেলের জন্মদিন উদযাপন করে কটাক্ষের শিকার শোয়েব মালিক

    ছেলে ইজানের জন্মদিন উদযাপন করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। দুবাইয়ে ছেলের জন্মদিন উদযাপনের সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শোয়েব। আর এতেই তাকে হতে হচ্ছে কটাক্ষের শিকার।

    শোয়েবের এই কটাক্ষের শিকার হওয়ার কারণ, ভারতের কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জাকে ডির্ভোস দিয়ে অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করা। তাছাড়া মালিক ছেলের জন্মদিন উদযাপনের যেই ছবি শেয়ার করেছেন সেখানে ইজানকে দেখা গেছে বিষণ্ণ মেজাজে। যা ভক্তদের শোয়েবের প্রতি ক্ষোভ বাড়িয়ে দিয়েছে আরও।

    এর আগে প্রথমে ছেলের জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেন সানিয়া মির্জা। যেখানে তাদের দুজনকে বেশ হাসিখুশি দেখিয়েছে। তবে পরবর্তীতে শোয়েব ছেলের জন্মদিন উদযাপনের পোস্ট দিলে শুরু হয় আলোচনা। মালিককে নেতিবাচক মন্তব্য করা শুরু করেন নেটিজেনরা।

    শোয়েবের পোস্টে সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জন্য তাকে দায়ী করা হয়। সেই সঙ্গে সানা জাভেদকেও নিন্দা করতে ছাড়েননি সানিয়া ভক্তরা। শোয়েবের পোস্টে কমেন্ট করাদের বেশিরভাগই সানিয়ার পক্ষে কথা বলেছেন। সানিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার দায় শোয়েবকে দিয়েছেন।

    উল্লেখ্য, ২০১০ সালে সানিয়া মির্জাকে বিয়ে করেন শোয়েব মালিক। দুই দেশের এই দুই তারকার যুগলবন্দী তখন ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তাদের সংসারে ইজানের জন্ম হয় ২০১৮ সালে। তবে এরপর শুরু হয় জটিলতা। ২০২৩ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। পরে চলতি বছরের শুরুর দিকে সানাকে বিয়ে করেন শোয়েব।

    বিনোদন ডেস্ক

  • রাজনীতিতে সানিয়া? প্রতিদ্বন্দ্বিতা করবেন ওয়াইসির সঙ্গে

    ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ৫৪৩টি সংসদীয় আসনের নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে, যা ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ জুন শেষ হবে। 

    rnrn

    এই নির্বাচনে হায়দরাবাদ থেকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে বিখ্যাত টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে প্রার্থী করার কথা ভাবছে কংগ্রেস।

    rnrn

    নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রকে উদ্ধৃত করে মানিকন্ট্রোল এই তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

    rnrn

    বুধবার গোয়া, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং দমন ও দিউ— এই চার রাজ্যের প্রার্থীদের নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) ১৮ জনের নাম অনুমোদন করেছে।

    rnrn

    রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কংগ্রেস সানিয়া মির্জার জনপ্রিয়তা ও তার সেলিব্রিটি স্ট্যাটাসের দিকে নজর রেখে এ সিদ্ধান্ত নিচ্ছে। কংগ্রেস সর্বশেষ ১৯৮০ সালে হায়দরাবাদে জিতেছিল এবং কেএস নারায়ণ সাংসদ হয়েছিলেন।

    rnrn

    সূত্রের খবর, মির্জার নাম প্রস্তাব করেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন। ২০১৯ সালে সানিয়া মির্জার বোন আনাম মির্জার সঙ্গে বিয়ে হয় ক্রিকেটারের ছেলে মহম্মদ আসাদুদ্দিনের।

    rnrn

    আজহারউদ্দিন সম্প্রতি অনুষ্ঠিত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে তিনি জুবিলি হিলস আসন থেকে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) মাগন্তি গোপীনাথের কাছে ১৬,০০০ ভোটে হেরে গিয়েছিলেন।

    rnrn

    হায়দরাবাদ একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্যময় জনসংখ্যাতত্ত্ব রয়েছে। এআইএমআইএমের একটি শক্ত ঘাঁটি। এই অঞ্চলে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ‘গ্র্যান্ড ওল্ড পার্টির’ (কংগ্রেস) সাম্প্রতিক পুনরুত্থান এআইএমআইএমের আধিপত্যের কাছে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করেছে, যা একটি তীব্র কঠিন লড়াইয়ের পরিস্থিতি তৈরি করেছে।

    rnrn

    ১৯৮৪ সালে সুলতান সালাহউদ্দিন ওয়াইসি হায়দরাবাদ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং পরে ১৯৮৯ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এআইএমআইএম প্রার্থী হিসাবে জিতেছিলেন। তার পর আসাদ্দুদ্দিন ওয়াইসি ২০০৪ সাল থেকে এই আসনটি ধরে রেখে উত্তরাধিকার বহন করছেন। ২০১৯ সালে ওয়াইসির বিরুদ্ধে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি তার আধিপত্য বজায় রেখে মোট ভোটের ৫৮.৯৪% পেয়ে আসনটি জিতেছিলেন।

    rnrn

    এই লোকসভা নির্বাচনের জন্য হায়দরাবাদে বিজেপি মাধবী লতাকে প্রার্থী করেছে এবং বিআরএস গদ্দাম শ্রীনিবাস যাদবকে প্রার্থী করেছে।

    rnrn

    ৫৪৩টি সংসদীয় আসনের প্রথম দফার ভোট ১৯ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল, তৃতীয় দফার ভোট ৭ মে, চতুর্থ দফার ভোট ১৩ মে, পঞ্চম দফার ভোট ২০ মে, ষষ্ঠ দফার ভোট ২৫ মে এবং শেষ ও সপ্তম দফার ভোট হবে ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। তেলেঙ্গানায় ভোট হবে ১৩ মে।

    বিনোদন ডেস্ক

  • পরিণীতির বিয়েতে থাকছেন সানিয়া মির্জা

    রাজস্থানের উদয়পুরে বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল লীলা প্যালেসে বসছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার বিয়ের আসর। দেশের তাবৎ সব রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন তাদের বিয়েতে।

    rnrn

    মোট ২০০ জন অতিথি আসার কথা রয়েছে। এর মধ্যে ৫০ জন ভিভিআইপি। যে তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ রয়েছেন।

    rnrn

    ইতোমধ্যেই এ দম্পতির বিয়েতে আসা শুরু করেছেন অতিথিরা। এরইমধ্যে উদয়পুরে হাজির হতে দেখা গেছে, প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া ও রাজনীতিক সঞ্জয় সিং কে। ভারতের কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জাও আসবেন বিয়েতে। খবর পিঙ্ক ভিলার।

    rnrn

    পরিণীতি ও সানিয়া মির্জার বন্ধুত্ব পুরোনো। ২০১৯ সালে এক সঙ্গে শো করেছেন তারা। কয়েক বছর আগে দুবাইয়ে গিয়ে সানিয়া মির্জার ছেলের সঙ্গে ছবি তুলে ক্যাপশনে পরিণীতি লিখেছেন, আমি এখন খালা হয়েছি। 

    rnrn

    তবে পরিণীতির বিয়েতে আসতে পারছেন না বোন প্রিয়াংকা চোপড়া। অবশ্য প্রিয়াংকার স্বামী নিক জোনাস আগেই জানিয়েছিলেন, তিনি আসতে পারছেন না শ্যালিকার বিয়েতে।

    rnrn

    জানা গেছে, ১০০ জন নিরাপত্তারক্ষী থাকবেন এ বিয়ের আসরে। হ্রদের মাঝে চার থেকে পাঁচটি নৌকায় থাকবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ভোল বদলে ঢেলে সাজানো হচ্ছে হোটেলের নিরাপত্তাব্যবস্থা। 

    rnrn

    গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন পরিণীতি। এ বার সাত পাক ঘোরার পালা। প্রিয়াংকার মতো মরুশহর রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী।

    অনলাইন ডেস্ক