Tag: সানা খান

  • বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

    রূপটানে ব্যস্ত ভোজপুরি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সম্ভাবনা শেঠ। পরনে তার কুর্তি ও পাজামা। সানা খান পরেছেন বোরকা। বান্ধবীর গায়ে ওড়না নেই দেখেই চটে গেলেন সানা।

    সম্প্রতি তাদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি সাজঘরের। বান্ধবীর গায়ে ওড়না নেই দেখে চটে সানা বলেন, একটা ভালো সালোয়ার-কামিজ নেই, গায়ে ওড়না চাপা দাও। পারলে ওর জন্য বোরকা আনো। এর উত্তরে সম্ভাবনা জানিয়েছিলেন, তার ওজন বেড়ে যাওয়ায় কোনো পোশাকই গায়ে হচ্ছে না। তবে বিতর্কের সূত্রপাত সানার মন্তব্য ঘিরে।

    প্রশ্ন উঠছে— কেন সম্ভাবনাকে বোরকা পরতে বলা হবে? এই প্রসঙ্গে সম্ভাবনা জানিয়েছেন, সানার সঙ্গে সেই ভিডিও একেবারেই মজার ছলে করা হয়েছে। তিনি একজন ‘গর্বিত হিন্দু’। সামাজিক মাধ্যমে সম্ভাবনা লিখেছেন—সানা ও আমার মধ্যে একেবারেই রসিকতা চলছিল। আমরা বহু বছর ধরে বন্ধু ছিলাম। রমজান উপলক্ষে ওর একটা পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি কীভাবে এত ওজন বাড়িয়ে ফেললাম এ নিয়ে কথা হচ্ছিল। তখনই ও মজা করে আমার জন্য একটা ওড়না আনতে বলে।

    সম্ভাবনা আরও বলেন, আমার নিজস্ব মতামত রয়েছে। কেউ জোর করে আমাকে বোরকা পরাতে পারে না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। কিন্তু আমি একজন গর্বিত হিন্দু, আমি বোরকা পরব না।

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রী বান্ধবীকে পর্দা করার পরামর্শ সানার

    ধর্মের দিকে ধাবিত হয়ে ‘গ্ল্যামার দুনিয়া’ থেকে বিদায় নিয়েছেন বলিউডের এক সময়কার জনপ্রিয় মুখ সানা খান। ‘বিল্লো রানি’র মতো আইটেম গানে অভিনয় করা সানা এখন আপাদমস্তক একজন ধার্মিক নারী। ধর্মীয় বিধি-নিষেধ, পর্দা, হিজাব নিয়ে এখন মাঝে মধ্যেই কথা বলতে শোনা যায় সানা খানকে।

    সম্প্রতি অভিনেত্রী সম্ভাবনা শেঠের সঙ্গে একটি ভিডিওতে দেখা যায় সানা খানকে। সেখানেই তিনি সম্ভাবনাকে বোরকা পরার পরামর্শ দেন। 

    জানা যায়, একটি ভিডিও সামনে এসেছে সাজঘরের। সেখানে রূপটানে ব্যস্ত সম্ভাবনা। পরনে তার কুর্তি ও লেগিন্স। সানা পরছেন বোরকা। বান্ধবীর গায়ে ওড়না নেই দেখে সানা বলেন, ‘একটা ভালো সালোয়ার-কামিজ নেই, গায়ে ওড়না চাপা দাও। পারলে ওর জন্য বোরকা আনো।’ 

    এসব শুনে সম্ভাবনা বলেন, ‘আমার ওজন প্রায় ১৫ কেজি বেড়েছে যার ফলে কিছুই গায়ে ধরছে না। আর ওজন কমানোর চেষ্টাও করছি না। মানুষ আমাদের কথা শুনতে চায়, কী পরে আছি সেটা গুরুত্বপূর্ণ নয়।’ 

    দুই তারকার এই আলোচনার ভিডিও নেটদুনিয়াতেও ছড়িয়ে পড়েছে। যেখানে অনেকেই সানার সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ পোশাককে নিজের ব্যক্তিগত স্বাধীনতা বলে মন্তব্য করেছেন।

    বিনোদন ডেস্ক

  • ৫-১০টা সন্তান চান সানা খান!

    বলিউডের সাবেক জনপ্রিয় অভিনেত্রী সানা খান এবং তার স্বামী আনাস সৈয়দ সম্প্রতি তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন। প্রথম সন্তানের জন্মের বছর না ঘুরতেই দ্বিতীয় সন্তান আসার খবর শেয়ার করেছেন সানা। দুবারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এরই মধ্যে, এক সাক্ষাৎকারে আরও সন্তান নেওয়ার কথাও জানিয়েছে এই অভিনেত্রী।

    গত ৫ জানুয়ারি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন সানা। আর ২০২৩ সালের জুলাই মাসে এই দম্পতি তাদের প্রথম সন্তান তারিক জামিলকে স্বাগত জানান। বর্তমানে তার ছোট ছেলের বয়স মাত্র ২০ দিন। 

    আর সেই উপলক্ষ্যে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তাদের নবজাতক পুত্রের নাম ঘোষণা করলেন সানা খান। জানালেন সৈয়দ হাসান জামিল রাখা হয়েছে সন্তানের নাম। 

    এদিকে মাসের শুরুতে সানা খান এবং তার স্বামী আনাস সৈয়দ তাদের দ্বিতীয় সন্তান আসার খবর শেয়ার করেছেন। আর এবার নাম সামনে আনলেও, এখনও ছোট ছেলের মুখ দেখাননি তারা। 

    সানা ছেলে হওয়ার খবর দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘হে আল্লাহ, সব প্রশংসা তোমার। আমাদেরকে রহম করো, যেন আমরা তাকে তোমার দয়া ও ধর্মের পথে বড় করে তুলতে পারি এবং তাকে তোমার বিশ্বস্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে পারি। আমাদের ছোট্ট রাজপুত্রের আগমনের সুন্দর সংবাদটি শেয়ার করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত!

    তিনি আরও লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের যা কিছু আছে তার জন্য। আমাদের যা কিছু ছিল তার জন্য। আলহামদুলিল্লাহ। এটা একটা ছেলে! আনন্দে ভাসছি আমরা। বড় ভাই তারিক জামিল তার ছোট ভাইকে স্বাগত জানাচ্ছে! ২০২৫ সালের ৫ জানুয়্রি জন্ম।’

    সানা ‘বিগ বস ৬’ এবং সালমান খানের ছবি ‘জয় হো’-তে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। ২০২০ সালের নভেম্বরে আনাস সাইয়াদকে বিয়ে করার আগে তিনি অভিনয় জীবন ছেড়ে দিয়েছিলেন। এরপর থেকে সবসময় বোরখাতেই দেখা গেছে সানাকে। 

    দ্বিতীয় সন্তান জন্মের আগে সানাকে বলতে শোনা গিয়েছিল, ‘অবশ্যই, আমি আরও বাচ্চা নিতে চাই – পাঁচটি সন্তান, দশটি সন্তান। আগেকার দিনে তো লোকের ১০-১৫টা সন্তান হত।’ এখন দেখার দুই পুত্রের পর, ফের সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন কিনা সানা খান ও তার সুরাতের বাসিন্দা ও বর্তমানে দুবাই-বাসী বর আনাস সৈয়দ।

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় সন্তানের মা হলেন সানা খান

    আবারও সন্তানের মা হলেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। মুফতি আনাস সাইদের পরিবারে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। সানা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুসংবাদ শেয়ার করেছেন। 

    ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে সাবেক এই অভিনেত্রী জানিয়েছেন, ‘সানা এবং আনাস সাইদ তাদের ছোট রাজপুত্রকে ২০২৫ সালের ৫ জানুয়ারি স্বাগত জানিয়েছেন। আমরা আমাদের ছোট রাজপুত্রের আগমনের সুন্দর সংবাদ শেয়ার করতে পেরে আনন্দিত! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে হয়েছে! বড় ভাই হয়েছে তারিক জামিল।’ 

    এই পোস্টের ক্যাপশনে সানা লেখেন, ‘আল্লাহতায়ালা নে হার চিজ মুকাদ্দার মে লিখে হ্যায়, ওয়াক্ত আনে পার আল্লাহ উসকো আত্তা কারতা হে। অর জব আত্তা কর্তা হে তো ঝোলিয়া খুশিওঁ সে ভার দ্যতা হ্যায়।’

     অর্থাৎ ‘আল্লাহতায়ালা সবকিছুই ভাগ্যে লিখে রেখেছেন।নির্ধারিত সময়ে আল্লাহ তা দিয়ে থাকেন। আর তিনি যখন দেন সব পূর্ণ করেই দেন।’  

    ২০২৩ সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস সাইদ তাদের প্রথম সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছিলেন তারিক জামিল। আর সেই ছেলের বয়স দেড় বছর হওয়ার আগেই নতুন সদস্যের আগমন ঘটলো তাদের পরিবারে।

    ক্যারিয়ারের রমরমা সময়েই নাম-যশ-খ্যাতির চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিক পথে হেঁটেছিলেন সানা খান। ইতি টেনেছিলেন অভিনয়ে। ২০২০ সালে সানার হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন অনেকেই। তবে সেই ফেলে চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন বলে জানান সানা।

    ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। স্বামী, সংসার আর ধর্ম— এ নিয়েই এখন ব্যস্ত তিনি। বলিউডের ক্যারিয়ারের দিকে ফিরেও তাকাতে চান না।

    তবে ইদানীং হজযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকলাপের ছবি পোস্ট করেন সাবেক অভিনেত্রী। 

    যুগান্তর ডেস্ক

  • মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে পোস্ট, সমালোচনার মুখে সানা খান

    বলিউডের একসময়ের জনপ্রিয় মুখ ছিলেন সানা খান। অভিনয় ছেড়ে বর্তমানে একজন ভারতীয় ব্যবসায়ীকে বিয়ে করে সংসার এবং সন্তান নিয়েই ব্যস্ত থাকেন সানা। তবে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করেন। ইউটিউবার হিসেবে বেশ জনপ্রিয় তিনি। 

    হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, প্রায় প্রতিদিন নিজের জীবনের টুকিটাকি মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। তেমনি একটি ভিডিও তিনি সম্প্রতি পোস্ট করেছেন ইউটিউবে যেখানে তিনি আলোচনা করেছেন নিজের মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে।

    সানার পোস্ট করা ভিডিও কনটেন্টে দেখা যায় সেখানে তিনি মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে বিভিন্ন কথা বলেন। তিনি বলেন, মা হওয়ার পর শরীর মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। ঘুম যথেষ্ট হয় না। মাঝে মাঝেই ঘুম থেকে উঠে পড়তে হয়। সকালে শরীর একেবারেই চলে না কিন্তু সংসারের কাজ করতেই হয়। 

    সানা আরও বলেন, মেয়ের ফটোশুট আছে তাই জোর করে বাড়ি থেকে বের হতে হচ্ছে তাকে। শুধু তাই নয়, ডাক্তারের কাছেও যেতে হবে। বাড়ির কোনো কাজ সকাল থেকে তিনি করতে পারেননি কারণ শরীরের অসুস্থতা। সারা দিনের স্বাভাবিক চক্র ব্যাহত হয়েছে তাই স্বাভাবিকভাবেই শরীর অসুস্থ হয়ে পড়ছেন তিনি।

    মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে সানা বলেন, আপনিও যদি মাতৃত্বকালীন ডিপ্রেশনে ভোগেন তাহলে বেশি চিন্তা করবেন না। অতিরিক্ত চিন্তা আপনার শরীর অসুস্থ করে দেবে। নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। আর সানার এই কথাতেই ক্ষিপ্ত নেটিজেনরা। তারা বলছে সানার এই বিষয়ে কোনো জ্ঞান নেই তাই এতো হালকাভাবে দেখছে। 

    একজন লিখেছেন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা এত সোজা নয়। আপনি হয়ত জানেন না ডিপ্রেশন হলে কী হয়। 

    অন্য একজন লিখেছেন, আমি এক দশকের বেশি সময় ধরে বিষণ্নতার সঙ্গে লড়াই করছি। বারবার নিজেকে ‘ভালো আছি’ বোঝালেও কিছুতেই ভালো থাকতে পারছি না। এত সহজে বেরিয়ে আসা সম্ভব হয় না। আগে নিজেকে শিক্ষিত করুন। না জেনে কোনও কথা বলবেন না।

    নেটিজেনদের বক্তব্য অনুযায়ী, কোনো জ্ঞান ছাড়া মানুষের স্বাস্থ্য নিয়ে এইভাবে আলোচনা করা উচিত নয়। ডিপ্রেশন যে কথাটা ভয়ংকর হতে পারে তা হয়ত অভিনেত্রী নিজেও জানেন না, তাই এতো হালকাভাবে এই বিষয়ে কথা বলেছেন তিনি। বিষয়টা নিয়ে নেটদুনিয়ায় সমালোচনা চললেও এখনো এ বিষয়ে কিছু বলছেন না সানা।

    প্রসঙ্গত, কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয়বার মা হতে চলেছেন জানান সানা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন সানা। ২০২০ সালের অক্টোবর মাসে ঘোষণা দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী সানা খান। কারণ, তিনি ইসলামের ধর্মের কাছে সমর্পণ করতে চান নিজেকে। এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনসকে বিয়ে করেন সানা। গতবছরের মাঝামাঝি প্রথম সন্তানের মা হন সানা। 

    বিনোদন ডেস্ক

  • প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক: সানা খান

    বলিউড অভিনেত্রী সানা খান বিয়ের আগেই রুপালি পর্দা থেকে বিদায় নিয়েছেন। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন এ অভিনেত্রী। এরপর শুরু করেন সংসার। গত বছরের জুলাইয়ে পুত্রসন্তানের মা হন তিনি। এবার তার নতুন সুখবরে তোলপাড় নেটদুনিয়া।

    প্রথম সন্তান জন্মের দেড় বছর পার না হতেই আবার মা হতে চলেছেন সানা খান। শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তার ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন এ অভিনেত্রী।

    তিনি লিখেছেন— এ ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।

    কিছু দিন আগে রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান। সেখানে তিনি বলেন, ‘প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।

    এ অভিনেত্রী বলেন, যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীর আঁটসাঁট বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটি কি আপনার ভালো লাগে?

    উল্লেখ্য, ‘বিগ বস-৬’ এবং সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সানা।

    বিনোদন ডেস্ক

  • তারিক জামিলের কোলে ছেলে, যে আবেগঘন বার্তা দিলেন সানা খান

    ইসলামি জীবন পরিপালনের জন্য শোবিজ অঙ্গন ত্যাগ করা সাবেক বলিউড অভিনেত্রী সানা খানের ছেলেকে কোলে তুলে নিলেন পাকিস্তানের বরেণ্য আলেম ও বিখ্যাত ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিল। 

    সম্প্রতি মাওলানা তারিক জামিলের সঙ্গে সাক্ষাৎ করেন সানা খান ও তার স্বামী মুফতি আনাস। এ সময়ই এ দম্পতি তাদের একমাত্র সন্তানকে তাদের প্রিয় ব্যক্তির কোলে তুলে দেন।

    বৃহস্পতিবার পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সাবেক অভিনেত্রী এ সংক্রান্ত একটি ভিডিও ফটো ও ভিডিও শেয়ারিং প্লাটফরম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানেই সুন্দর এ দৃশ্যটি দেখা যায়। এ সময় সানা খান ও মুফতি আনাসও বেশ হাস্যোজ্জ্বল ছিলেন।

    সানা খান ওই ভিডিওর ক্যাপশনে লেখেন— ‘জুনিয়র তারিক জামিল হজরত মাওলানা তারিক জামিল সাহেবের সঙ্গে সাক্ষাৎ করছে। বাস্তবেই মাওলানাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়। কারণ তিনি অনেক উত্তম মানুষ।’

    সাবেক অভিনেত্রী আবেগঘন হৃদয়ে মাওলানা তারিক জামিলের প্রশংসা করে লেখেন, তিনি আমার ও এ রকম অনেক মানুষের হেদায়েতের কারণ হয়েছেন। আল্লাহ সর্বদা তাকে যেন নিরাপদে রাখেন এবং সুস্থতা দান করেন। মাওলানা আমাকে ‘মেয়ে’ বলে সম্মোধন করেন এবং সবসময় আমাকে হিকমতপূর্ণ শব্দমালা দ্বারা সবর করার প্রতি উৎসাহ দেন।’

    ওই পোস্টের সবশেষে সানা খান লেখেন, ‘মানুষ আপনাকে ভাঙার ও আপনার থেকে শুধুই উপকার হাসিলের চেষ্টা করে। তবে আমাদের আরও শক্তিশালী হওয়া উচিত। আর এটা আল্লাহর তরফ থেকেও পরীক্ষা।’

    সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • ফিলিস্তিনের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব: সানা খান

    ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। ফিলিস্তিনের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন বলেও জানান তিনি।

    শুক্রবার (২০ অক্টোবর) সাবেক ভারতীয় এ অভিনেত্রী তার সামাজিকমাধ্যমে তিনি এসব কথা বলেন।  খবর: ডেইলি জং উর্দু 

    তিনি বলেন, যে নির্দয় ও নির্লজ্জ লোকজন ফিলিস্তিনের হাসপাতালে নিষ্পাপ শিশুদের ওপর আক্রমণ করেছে, তারা একে প্রতিরক্ষা বলে। চিন্তা করবেন না, তারা জাহান্নামে নিজেদের জন্য বিশেষ জায়গা তৈরি করেছে।

     ১৫ বছরের সুদীর্ঘ অভিনয়জীবনের ইতি টেনে ধর্মকর্মে মন দেন সাবেক বলিউড অভিনেত্রী ও মডেল সানা খান। ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী। বিয়ে করেছেন মুফতি আনাসকে।

    এর আগে বিশ্বের অসংখ্য মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি নিজের সাহসী অবস্থান জানান দিয়েছেন তিনি। এ ছাড়া গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন নিয়ে পাকিস্তানি ও তুর্কি অভিনেতাসহ অনেক ভারতীয় অভিনেতাও আওয়াজ তুলেছেন।

    পবিত্র আল-আকসা মসজিদে অব্যাহত হামলা এবং ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনের জবাবে গত ৭ অক্টোবর ভোরে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের হামলায় প্রায় এক হাজার ৪০০ ইসরাইলি নিহত হন। পাশাপাশি শতাধিক মানুষকে জিম্মি করে হামাস। যাদের মধ্যে ইসরাইলি ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

    শুক্রবার (২০ অক্টোবর) পর্যন্ত ফিলিস্তিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৩৭ জনে। নিহত ব্যক্তিদের মধ্যে এক হাজার ৬৬১ জনই শিশু। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি। ইসরাইলের সর্বাত্মক অবরোধের কারণে মানবিক বিপর্যয়ের মুখে গাজা উপত্যকা। এখানকার ২৩ লাখ অধিবাসী ত্রাণ সহায়তার অপেক্ষায় রয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ছেলের যে নাম রাখলেন সানা খান, জানালেন কারণও

    সদ্য মা হয়েছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। গত ৫ জুলাই প্রথম পুত্রসন্তানের জন্ম দেন তিনি। 

    rnrn

    এবার জানা গেল, সানা খান তার পুত্র সন্তানের নাম রেখেছেন তারিক জামিল। ইসলাম প্রচারক হিসেবে পরিচিত পাকিস্তানি ধর্মীয় বক্তা মাওলানা তারিক জামিলের নামানুসারে সানা খান তার ছেলের নাম রেখেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

    rnrn

    এ বিষয়ে সানা খান বলেন, নাম ব্যক্তিত্বের ওপর দারুণ প্রভাব ফেলে। আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম চেয়েছিলাম যা ধর্মপরায়ণতা, সহনশীলতা, ভদ্রতা এবং সততার প্রতীক।

    rnrn

    এর আগে পুত্রসন্তান জন্মের সুখবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছিলেন, আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ করেছেন। যখন তিনি দেন তখন ঝুলি ভর্তি করে দেন। আমাদের জন্য তিনি একজন পুত্রসন্তান রেখেছিলেন। আমাদের আশা সম্পূর্ণ করেছেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই।

    rnrn

    তিনি আরও লেখেন, আমরা চাই আল্লাহ আমাদের ছেলেকে মানুষের মতো মানুষ করার সুযোগ করে দিন। আমরা তাকে নিয়ে বেশ উত্তেজিত এবং আবেগপ্রবণ। 

    rnrn

    ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাকে। পাঁচ ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা। 

    rnrn

    তবে ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। এরপর নতুন জীবন শুরু হয় তার। 

    বিনোদন ডেস্ক

  • মুফতি আনাসের ছেলের মা হলেন সানা খান

    ঈদুল আজহার পরেই সুখবর পেলেন অভিনেত্রী সানা খান। অপেক্ষার প্রহর শেষে পুত্র সন্তান জন্ম দিলেন অভিনেত্রী। 

    rnrn

    পুত্রসন্তান জন্মের সুখবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেন, আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ করেছেন। যখন তিনি দেন তখন ঝুলি ভর্তি করে দেন। আমাদের জন্য তিনি একজন পুত্রসন্তান রেখেছিলেন। আমাদের আশা সম্পূর্ণ করেছেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই।

    rnrn

    তিনি আরও লেখেন, আমরা চাই আল্লাহ আমাদের ছেলেকে মানুষের মতো মানুষ করার সুযোগ করে দিন। আমরা তাকে নিয়ে বেশ উত্তেজিত এবং আবেগপ্রবণ।

    rnrn

    অভিনেত্রীর সুখবরে তাকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। তার ছেলের জন্য দোয়াও করেছেন। 

    বিনোদন ডেস্ক