Tag: সাদিয়া জাহান প্রভা

  • মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

    বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। এর পাশাপাশি প্রতিনিয়তই নিজের নানা অনুভূতির কথা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শেয়ার করে নেন। তার এসব পোস্টে জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরেন তিনি। নজর কাড়েন নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের। 

    শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সম্পর্ক চুকে ফেলা, আত্মসম্মান এবং মানসিক শান্তি বজায় রাখার তাগিদ দিয়ে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী।  সেই ধারাবাহিকতায় সম্প্রতি সম্পর্ক তৈরি ও ভাঙন নিয়ে নতুন এক দর্শনের কথা তুলে ধরেন প্রভা। 

    সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনো কখনো এটি নিজের কাছে অবশেষে সত্যি স্বীকার করা— একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই এখন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।

    তিনি বলেন, ভালোবাসার মূল্য কখনোই আপনার মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না। যারা শুধু নিজের প্রয়োজনেই পাশে আসে, তারা আপনার উপকারে না এলেও নিঃশেষ করে দেয়। 

    অভিনেত্রী বলেন, আবার পরিবারের এমন কেউ থাকেন, যারা সীমা লঙ্ঘন করেন, আবার কেউ আছেন পাশে থাকার পরও আপনাকে একাকী অনুভব করান। এমন পরিস্থিতিতে পরিবর্তন আসবে এ আশায় মানুষ চেষ্টা চালিয়ে যায়। যতক্ষণ না আবিষ্কার করে এ প্রক্রিয়ায় সে নিজেই হারিয়ে যাচ্ছে।

    জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া কোনো নির্মমতা নয়, বরং এটি একটি সাহসিকতার পরিচয় উল্লেখ করে প্রভা বলেন, মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াটাও জরুরি। তিনি বলেন, অনেকে বলতে পারেন যে, মানুষটি বদলে গেছে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে, কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা হচ্ছে না; বরং এটি শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোরই একটি সিদ্ধান্ত।

    অভিনেত্রী বলেন, যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায়, সেখানে কখনো নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না। তাই সম্পর্ক কিংবা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়; বরং এটি নিজের আত্মমর্যাদা ফেরত পাওয়ার পথ। মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় ও শক্তিশালী প্রকাশ হতে পারে বলে জানান প্রভা। 

    বিনোদন ডেস্ক

  • ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’—কার অপেক্ষায় দিন গুনছেন প্রভা?

    সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবন কিংবা মনের কথা খুব একটা প্রকাশ করেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে মাঝেমধ্যে তার দেওয়া রহস্যময় কিংবা আবেগঘন পোস্ট ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করে। এবারও তেমনই এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

    সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে হালকা রঙের পোশাক, সাদামাটা সাজ ও নান্দনিক উপস্থিতিতে দেখা গেছে তাকে। খোলা চুলে গোলাপি ও সাদা রঙের সালোয়ার-কামিজে অভিনেত্রীর সাজও নজর কেড়েছে।

    ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেই অবশ্য তৈরি হয়েছে রহস্য। প্রভা লিখেছেন, ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে—সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’

    তবে এই বার্তা কার উদ্দেশে, তা স্পষ্ট করেননি এই অভিনেত্রী। ফলে পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, প্রিয় কোনো মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এমন আবেগঘন কথা লিখেছেন তিনি। যদিও এ বিষয়ে প্রভার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রকাশিত ছবিগুলোতেও ছিল ভিন্ন আবহ। কোনো ছবিতে পার্কের পাশে বেঞ্চিতে বসে থাকতে দেখা গেছে তাকে। আবার কোথাও ফুল ছোঁয়ার চেষ্টা করছেন অভিনেত্রী। অন্য একটি ছবিতে রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। সব মিলিয়ে ছবিগুলোতে প্রভার স্বাভাবিক ও নান্দনিক উপস্থিতিই ফুটে উঠেছে।

    এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। ফয়েজ আহমেদ রেজার পরিচালনায় ‘লুক আ লাইক’ নামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি। ফিকশনটি বঙ্গতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ব্যক্তিগত ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ প্রভা

    সম্প্রতি একটি নাটকের প্রচারণা চালাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। ‘লুক আ লাইক’ নামের নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাদিয়া জাহান প্রভা, চিত্রলেখা গুহ ও সাইদুর রহমান পাভেল। ট্রেলার ও একাধিক পোস্টারও প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

    আজ মুক্তির দিন নতুন আরেকটি পোস্টারে নাটকের লুক কিংবা দৃশ্য নয়, প্রভার ব্যক্তিগত একটি ছবি ব্যবহার করা হয়েছিল। প্রকাশের পর থেকে সেটা নিয়ে নেতিবাচক মন্তব্যও করছিল নেটিজেনরা।

    বিষয়টি নজরে পড়ে প্রভার। তিনি ক্ষুব্ধ হয়ে দিয়েছেন প্রতিক্রিয়া। ফেসবুক বার্তায় প্রভা লেখেন, ‘পোস্টারটি যিনি ডিজাইন করেছেন, তিনি গুরুতর ভুল করেছেন। এ ছবিটি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে। এটি আমার ব্যক্তিগত ছবি, যা আমি নিজেই ব্লুটুথ রিমোট ব্যবহার করে তুলেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছবিটির যদি নাটক বা এর গল্পের সঙ্গে কোনো সম্পর্কই না থাকে, তাহলে এটি কোনোভাবেই ব্যবহার করা উচিত হয়নি। পোস্টার ডিজাইনার, পরিচালক কিংবা প্রযোজনা দলের উচিত ছিল আমার ইনস্টাগ্রামের ছবি ব্যবহারের আগে আমার সঙ্গে যোগাযোগ করে অনুমতি নেওয়া।’

    পেশাদার কাজের ক্ষেত্রে এমন ‘অপেশাদার’ আচরণ কাম্য নয় বলে মনে করেন প্রভা। তার ভাষ্য, ‘আমি এটাকে মোটেও পেশাদার আচরণ বলে মনে করি না। কারও ব্যক্তিগত ছবি তার সম্মতি ছাড়া ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

    প্রভার এই প্রতিক্রিয়া আমলে নিয়েছে ‘বঙ্গ’। তড়িঘড়ি ওই পোস্টার মুছে দেওয়া হয়েছে তাদের পেজ থেকে। পরে নতুন আরেকটি পোস্টার প্রকাশ করা হয়। যেখানে নাটক থেকেই প্রভার একটি লুক ব্যবহার করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বেন না: প্রভা

    সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে সেসব ব্যক্তি মেয়েদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেন বলে মনে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সে জন্য এ রকম ছেলের সঙ্গে প্রেম তো দূরে থাক, কখনো বন্ধুত্ব করতেও নিষেধ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নানা অনুভূতি-অভিজ্ঞতা শেয়ার করে তার ভক্ত-অনুরাগীদের এমন কথাই জানিয়েছেন অভিনেত্রী।

    সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তায় মেয়েদের উদ্দেশে পরামর্শ দিয়ে একটি পোস্ট দেন প্রভা। সেই পোস্টে কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর কথা উল্লেখ করে তিনি লিখেছেন— মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। 

    তিনি বলেন, যতই ছেলে বলুক— ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এ রকম কোনো কিছুতে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।

    এর আগে তিনি নিজেও এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলে জানান প্রবা। সেটার উদাহরণ টেনে তিনি বলেন, তোমাকে (মেয়েদের) অনেক কথা শুনতে হবে। কিছু দিন আগে আমাকেও শুনতে হয়েছে এ রকম কথা। 

    অভিনেত্রী বলেন, আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে— এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি— আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে অন্যের জন্য মানানসই কিনা। 

    তিনি বলেন, এখন সেই লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।

    বিনোদন ডেস্ক

  • রাজিবের বিচার হয়নি, আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্ঠি উদ্ধারে: শিহাব শাহীন

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে। এ বিয়ের পরপরই অভিনেত্রীর সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে তার কিছু আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেই বিতর্কের জেরে শেষে অপূর্ব-প্রভার সংসার ভেঙে যায়।

    সেই ভিডিও ফাঁসের ঘটনায় বছর তিনেক আগে সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রভা জানিয়েছিলেন— নানা কৌশলে তাকে দিয়ে ভিডিওগুলো করাত রাজিব। তিনি ভিডিওগুলো দেখতে চাইলে রাজিব বলে— ‘তুমি কি পাগল, তুমি আমার বউ হবা— এ জন্য আমি সবকিছু ডিলিট করে দিছি। আসলে তো ডিলিট করে নাই।’ 

    পরবর্তী সময়ে অপূর্বকে বিয়ে করায় রাজিব ছড়িয়ে দেন নেটদুনিয়ায়। শেষে অপূর্বর সঙ্গে সংসার করা হয় না প্রভার। ভেঙে যায় সংসার। এবার সেই ভিডিও ফাঁসের ঘটনায় সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন ঢালিউড নির্মাতা শিহাব শাহীন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শুক্রবার (১৯ জুন) রাজিব ও প্রভার বাগদানের একটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন এ নির্মাতা। সেই পোস্টে শিহাব শাহীন লিখেছেন— টাইমলাইনে ছবিটা এলো তাই ভাবলাম বলি— ঘটনাটার পরপরই ছেলেটার সঙ্গে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম— তুমি কীভাবে এ কাজটি করলা? যাকে ভালোবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা? ইনিয়ে-বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণ হয়েছে সব মিথ্যা।

    ভিডিও ফাঁসে এত বড় অপরাধ করায় রাজিবের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল বলে জানিয়েছেন শিহাব শাহীন। তিনি বলেন, এত বড় একটা অপরাধ অথচ তার কিছুই হয়নি। এ নির্মাতা বলেন, তার গ্রেফতার হওয়ার কথা— হয়নি। বিচার হওয়ার কথা— হয়নি। জেলে থাকার কথা— কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্ঠি উদ্ধারে।

    বিনোদন ডেস্ক

  • প্রভার মুখে তমালের নাম, কে তিনি?

    ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বুধবার (১৭ জুন) বলেছেন, কিছু সংবাদমাধ্যম কোনো কিছু না বুঝেই তাকে নিয়ে খবর উপস্থাপন করেছে। তিনি নিজেকে নিয়ে কোনো কিছু বলেননি। মূলত তৌফিক আহমেদ তমাল নামে একজন মাউন্টেনারের বিরুদ্ধে তার বক্তব্য ছিল।  

    ভিডিওতে প্রভা বলেন, খোদা আমাকে ধৈর্য দাও। জার্নালিস্ট আর কিছু লোক- তাদের আসলে প্রথমে ভেরিগুড লিসেনার হওয়া উচিত।

    সাংবাদিকদের তিনি বলেন- কোথায় পড়াশোনা করেছেন। আপনাদের স্কুল-কলেজের নাম বলেন তো একটু। আদৌ পড়াশোনা করেছিলেন। আমি একটা লোকের ব্যাপারে কথা বলছিলাম- তার নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল। তমাল একজন মাউন্টেনার- মানে এই যে ট্র্যাক করে করে হেঁটে হেঁটে অনেক উপরে যায় না- এ রকম অনেক মানুষের হবি থাকে। নেপালে অন্নপূর্ণা নামে পর্বতে যান; আবার অনেকে এভারেস্ট পর্যন্ত হেঁটে হেঁটে যান। এদেরকে বলে মাউন্টেনার। এই লোকটা ট্যুরের আয়োজনও করে। তো এই লোকের নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল। যাকে নিয়ে আমার মূল কথাটা ছিল। 

    তিনি আরও বলেন, সাংবাদিক শুনে রাখেন- আপনাদের বলছি হ্যাঁ; জার্নালিস্টরা আমি আসলে তৌফিক আহমেদ তমালকে নিয়ে বলছি। আমি জানি এটা নিয়ে আপনারা লিখলে আপনাদের ভিউ হবে না। তাই আপনারা এটা নিয়ে লেখেন না। কিন্তু এটা একটা লজ্জার বিষয়। ওই তৌফিক আহমেদ তমাল কাঠমান্ডুতে গিয়ে বিভিন্নদেশী (মালয়েশিয়ান) একটা মেয়ের গোসলের ভিডিও ধারণ করেছে। এটা বেআইনি। এটা সমগ্র বিশ্বে বেআইনি; শুধু বাংলাদেশ নয়- এমন কোনো দেশ নাই কারো অনুমতি ছাড়া তার প্রাইভেসি নষ্ট করতে হয়। আপনারা যারা যারা জানেন না আমি কেন এই পোস্টটা করেছি- আমি আমাকে রিলেট করে কিছু বলি নাই। আমি বলেছি যে ক্রাইম করে সেই ক্রিমিনালকে ধরলে এই তমালদের নতুন করে জন্ম হতো না।

    বিনোদন ডেস্ক

  • ১৬ বছর পর সেই ‘জ্বালাময়ী সত্য’ নিয়ে মুখ খুললেন প্রভা

    প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার তিনি মুখ খুলেছেন নিজের অভিজ্ঞতা ও মানসিক যন্ত্রণার বিষয়ে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা সাইবার বুলিংকারীদের মানসিকতা, অনলাইন হয়রানির ভয়াবহতা এবং সমাজে প্রচলিত ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতার কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সহ্য করা অপমান ও মানসিক চাপের কথাও তুলে ধরেন।

    প্রভা বলেন, আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলব। হাই- আমি অনেকদিন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কথা বলি না। কিন্তু ভেবেছিলাম- কথা বলেও তো আসলে কোনো লাভ নাই। কিন্তু আসলে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে মনে হয়- কিছু জিনিস চোখ বন্ধ করে আসলে থাকা যায় না। চলেন আপনাদের একটা কথা বলি। আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন এ সবকিছুর প্রতি আসলে আপনাদের ইনসিকিউরিটি থাকার জন্যই তো আসলে আপনারা মানুষকে মুখ করেন। এটা আমার কথা না। এটা হিউম্যান সাইকোলজি। এগুলো সাইকিয়াট্রিস্টরা এগুলো পড়াশোনা করে বের করেছেন। এগুলা একদম আমার কথা না।

    তিনি বলেন, যারা মানুষের ব্যাপারে এত অ্যাগ্রেসিভলি জাজ করে এবং বুলি করে এবং মক করে; সোশ্যাল মিডিয়াতে- ভারবালি অ্যাবিউস করে। এরা আসলে নিজেদের নিয়ে যেহেতু অনেক বেশি স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে কোন না কোন জায়গায় দুঃখী। কিন্তু যারা ইনসিকিউর যারা ব্যাপারটাকে মানতে পারে না, যারা নিজের যোগ্যতাটা নিয়ে অনেক বেশি ইনসিকিউরড আমি বলব- এরাই আসলে ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন সোশ্যাল প্লটফর্মগুলো সেলিব্রেটিদের বা ইনফ্লুয়েন্সার বা আর্টিস্ট সবাইকে বুলিং করে। তো আমার বুলিং তো আসলে ইটস বিন অলমোস্ট ১৬ বছর- আমাকে বুলিং করা হয়। আমার কথা হচ্ছে- আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে বুলিং করে মজা পান; এতে আপনাদের পৈশাচিক আনন্দ হয়- আই টোটালি আন্ডারস্ট্যান্ড; কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করছেন তার যদি ৫০% মানে আমি ওরফে ব্র্যাকেটে ভিকটিম আমাকে ৫০% করে বাকি ৫০% ক্রিমিনালটাকে খুঁজে বের করে ওকে যদি এরকম বুলিং করতেন; ওকে নিয়ে যদি লেখালেখি করতেন; ওর চেহারাটা যদি বারবার মানুষের সামনে মানে প্রকাশ্যে আনতেন যে ও ক্রিমিনাল। 

    এই অভিনেত্রী বলেন, যারা আরেকটা মানুষের ক্ষতি করে তাদের কনসেন্ট ছাড়া তাদের প্রাইভেসি ডিসক্লোজ করে এবং সেটা একটা গুরুতর ক্রাইম। সেই মানুষগুলোকে আপনারা বুলিং না করে আপনারা যে ভিকটিমকে বুলিং করছেন ডে বাই ডে; আই আন্ডারস্ট্যান্ড। আমাকে বুলিং না করে যদি ক্রিমিনালকে করতেন তাহলে পৃথিবীতে তন্ময়ের জন্ম হত না।

    বিনোদন ডেস্ক

  • ‘বিয়েটা করেই ফেললাম’ নিয়ে যা বললেন প্রভা

    নাটকের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে অভিনয়ে অঘোষিতভাবে বিরতি নিয়েছেন বলা যায়। দীর্ঘদিন ধরেই টিভি পর্দায় নেই তার উপস্থিতি। দেড় যুগেরও বেশি সময় শোবিজে কাজ করছেন এ অভিনেত্রী। শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন কাজ অনেক কমিয়ে দিয়েছেন। সর্বশেষ গত বছরের শুরুতে একটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর আর নতুন নাটকে দেখা যায়নি তাকে। এবার বিরতি ভেঙে আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন এ অভিনেত্রী। সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন তরুণ অভিনেতাদের।

    জানা গেছে, আসন্ন ঈদুল আজহার একাধিক নাটকে তাকে এবার দেখা যাবে। যেখানে তার সহকর্মী হিসাবে থাকছেন বর্তমান প্রজন্মের তরুণ সব অভিনেতা। 

    এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘এই সময়ের যারা তরুণ, তাদের কিন্তু আলাদা একটা দর্শক রয়েছেন। দর্শকদের কাছে আলাদা হাইপ আছে, এজন্যই তারা নিয়মিত কাজ করছেন। দর্শকদের রুচি বোঝেন। তাদের থেকেও অনেক কিছু শেখার রয়েছে। আমি তাদের কাছ থেকেও শিখি।’ ঠিক এ কারণেই তিনি অধিকাংশ নাটকেই সহশিল্পী হিসাবে বেছে নিয়েছেন তরুণদের রেখেছেন পছন্দের তালিকায়। এদিকে সম্প্রতি প্রভা শেষ করেছেন ‘বিয়েটা করেই ফেললাম’ নামে একটি নাটকের শুটিং। এতে তার সহশিল্পী ছিলেন তরুণ অভিনেতা যাহের আলভী। রোমান্টিক এ নাটক নিয়ে প্রভা বলেন, ‘এখন নিয়মিতই অভিনয় করে যেতে চাই। তাই সেভাবে গল্পগুলো পছন্দ করছি। তাছাড়া গল্পে সময়ের একটা চাহিদা রয়েছে। সেটাও মুখ্য। এখন দর্শক কী গল্প পছন্দ করছেন, সেগুলো করছি। রোমান্টিক, কমেডিসহ আমাদের নাটকে অনেক বার্তা দেওয়া হয়েছে। দেখা যায়, অনেক পরিবার সন্তানদের জোর করে বিয়ে দেয়। তারা এ নাটকে একটা বার্তা পাবে।’ 

    অভিনেত্রী আরও বলেন, ‘সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইতেন, কবে শুটিং শুরু করছি। কবে নিয়মিত অভিনয়ে আসছি। আমি যেহেতু অভিনয়ের মানুষ, এখন নিয়মিতই দর্শকেরা আমাকে পাবেন। দর্শকদের পছন্দের গল্পগুলো প্রাধান্য দিয়েই কাজগুলো করছি।’ 

    ‘বিয়েটা করেই ফেললাম’ নাটকটি রচনা করেছেন জহির করিম। যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ ও সুব্রত মিত্র। এটি ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশনের প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে দেশে ফিরেন প্রভা। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে একটি বিউটি পার্লার থেকে রূপসজ্জার ওপর কর্মশালা করেছেন। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনদপত্রও।

    আনন্দনগর প্রতিবেদক

  • এখনো অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করতে চান না: প্রভা

    দীর্ঘদিন টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। রূপ আর অভিনয় নৈপুণ্য দিয়ে একটা সময় দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারলেও সেটি ধরে রাখতে পারেননি তিনি। ব্যক্তিগত জীবনের এক অপ্রত্যাশিত ঘটনায় ধস নেমে আসে তার ক্যারিয়ারে।

    তবে সবকিছু সামাল দিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন প্রভা। অভিনয়েও নিয়মিত হচ্ছেন বলে জানা যাচ্ছে।

    সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন অভিনয় জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার বিষয়ে। এসময় তিনি মিডিয়ার সিন্ডিকেটের বিষয়েও কথা বলেছেন।

    শোবিজের সিন্ডিকেটের ভুক্তভোগী তিনিও হয়েছেন জানিয়ে প্রভা বলেন, ‘সিন্ডিকেট কখনো গেছে, কখনো এসেছে- সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।’

    প্রভা বলেন, ‘১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সঙ্গে অনেক ডিরেক্টররা, অনেক কো-আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না; ইভেন এখনো অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।’

    তবে অভিনেত্রী জানালেন, মুখের ওপর কাজের জন্য ‘না’ করে দেওয়া হয়নি কখনো। সম্পর্ক সুন্দর রাখার জন্য শুধু অ্যাটিচিউড দিয়ে বোঝানো হত- এমনটাই হয়ত বুঝিয়েছেন প্রভা। 

    অভিনেত্রীর কথায়, ‘সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দেখে মনে হলো, আপনি বোধহয় আর কো-অপারেট করবেন না; তখন আরকি আসলে ওরা স্কিপ করে।’

    শেষে অভিনেত্রী বলেন, ‘এমন একটার কিছুর মধ্যে, এ ধাক্কার মধ্যে কখন সিন্ডিকেট গেছে, আদৌ শুরু হয়েছে কি না, কোনোকিছুই টের পাইনি; কারণ আমি অনেক আগে থেকেই এটা ফেস করেছি।’

    বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে। 

    এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন প্রভা। দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ফের আলোচনায় প্রভা

    মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয়ে তিনি অনিয়মিত। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন। ফের অভিনয়ে মনোযোগী হবেন বলেও জানান। 

    এদিকে কাজের বাইরে, নতুন করে পুরোনো প্রেম বিষয়ে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকেই একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। এরপর নিজের ছক কষা গণ্ডিতেই থাকেন সবসময়। তবুও তার প্রেম নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায়। সেই গুঞ্জনে এসেছে একাধিক অভিনেতার নাম। এরমধ্যে একজন অভিনেতা মনোজ প্রামানিক। তবে তখন সেটা স্পষ্টভাবে অস্বীকার করেন প্রভা। বিষয়টি সম্প্রতি আবারও আলোচনায় এসেছে। 

    এ নিয়ে কথাও বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। মিডিয়াতে এটা প্রচলিত ছিল যে, আমাদের প্রেম আছে। এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।’

    তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি, বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল।’ 

    প্রেম বিষয়ে প্রভা জানান, একাধিকবার তার জীবনে প্রেম এসেছে। তবে সম্পর্কের একটা সময়ে মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি। এদিকে প্রথম প্রেম প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন প্রভা। তাকে শত্রু বলে আখ্যায়িত করেন অভিনেত্রী। এদিকে যুক্তরাষ্ট্রে মেকআপ বিষয়ে প্রশিক্ষণ করে এসেছেন প্রভা। বর্তমানে তিনি নিজেকে মেকআপ আর্টিস্ট হিসাবেও প্রতিষ্ঠিত করতে চান।

    বিনোদন ডেস্ক