Tag: সাজিদ খান

  • সাজিদ খানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন জনপ্রিয় অভিনেত্রী

    নবীনা বোলে বলিউডের ছোট পর্দার জনপ্রিয় মুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। 

    তিনি অভিযোগ করেন যে, সাজিদ খান নাকি একবার তাকে পোশাক খুলে, শুধুমাত্র অন্তর্বাস পরে তার সামনে বসতে বলেছিলেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সাজিদ খানের সঙ্গে তার সেই অস্বস্তিকর সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন নবীনা। 

    অভিনেত্রীর দাবি, সাজিদ খান তাকে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করতে ডাকেন, কিন্তু পরিচালকের অফিসে গেলে তার যে অভিজ্ঞতা হয়েছিল, সেটা ছিল একেবারে ‘অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য’!

    শুভজিৎ ঘোষকে দেওয়া এক সাক্ষাৎকারে নবীনা এই প্রসঙ্গে বলেন, এমন এক ভয়ংকর মানুষ আছেন, যার নাম সাজিদ খান, যাকে আমি কখনওই আমার জীবনে আর সাক্ষাৎ করতে চাই না। একবার তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানিয়েছিলেন একটি প্রজেক্টের ব্যাপারে কথা আছে। খুবই উত্তেজিত হয়েছিলাম সেই ডাক পেয়ে। কিন্তু যখন তার অফিসে গিয়ে পৌঁছালাম, তিনি আমাকে আচমকা, সরাসরি বললেন, ‘জামাকাপড় খুলে স্রেফ অন্তর্বাস পরে আমার সামনে বসো। আমি দেখতে চাই কীভাবে তুমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী।’ এটা কিন্তু ২০০৪ ,২০০৬ সালের কথা। 

    অভিনেত্রীর ভাষায়, শুনে চমকে উঠেছিলাম। বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। দেখেশুনে এরপর সাজিদ বললেন, ‘কেন? তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কী?’ এরপর আমার বক্ষ ও নিতম্ব নিয়েও কথা বললেন।  

    জবাবে আমি বলেছিলাম, ‘যদি আপনি আমাকে বিকিনিতে দেখতে চান, তবে সেটা বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে। আমি এখনই কাপড় খুলতে পারব না। অস্বস্তি হচ্ছে’।

    ‘এসব বলে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসি। এরপর সেদিন সাজিদ আমাকে অন্তত ৫০ বার ফোন করে এই প্রশ্ন করেছিল, আমি কোথায়, কেন আসছি না….ইত্যাদি ইত্যাদি।

    উল্লেখ্য, নবীনা বোলে ‘মিলে জব হাম তুম’, ‘জিনি ঔর জুজু’, ‘সপনা বাবুল কা…বিদাই’ এবং ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ৫৬ বছরে দ্বিতীয় বিয়ে আরবাজের, যা জানালেন সাজিদ

    মালাইকার সঙ্গে বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এরই মাঝে আরবাজ যে কখন সুরায় মুগ্ধ ছিলেন, তা টের পাননি অনেকেই। তবে প্রেম চলেছে চুপিসারেই। তারপর জর্জিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গেই বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন সালমানের ভাই। যেমন ভাবা, তেমন কাজ, রোববার অবশেষে নিকাহও সেরে ফেললেন আরবাজ ও সুরা।

    rnrn

    তবে ৫৬ বছর বয়সে এসে আবারও সুরা খানের সঙ্গে নতুন করে ঘর বাঁধার সিদ্ধান্তে কী প্রতিক্রিয়া আরবাজের খানদানের? খান পরিবার কি সত্যিই আরবাজের এমন সিদ্ধান্তে খুশি? সে কথাই খোলসা করেছেন ফিল্মমেকার সাজিদ খান। তিনিও হাজির ছিলেন আরবাজের এই দ্বিতীয় বিয়েতে।

    rnrn

    রোববার বিকেলে বিয়ের অনুষ্ঠান থেকে বের হতে দেখা যায় সাজিদ খানকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাজিদ জানান, তাদের পরিবারে এই নতুন সদস্য আসায় খান পরিবার ভীষণ খুশি। আমিও বন্ধু আরবাজের জন্য বেশ খুশি, আরবাজও খুশি। সুরা খুব ভালো মেয়ে। আরবাজও ভীষণ ভালো মানুষ, আমি ওদের শুভেচ্ছা জানাই।

    rnrn

    সাজিদ খান আরও বলেন, আমি ওদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। খুব সুন্দর খাওয়া-দাওয়া করেছি। তবে আজ আমার একটু তাড়া আছে। তাই ওদের সঙ্গে দু'ঘণ্টার বেশি সময় কাটাতে পারিনি। সবশেষে সাজিদ আরও একবার বলেন, আমি ভীষণ খুশি, আমরা ছোটবেলার বন্ধু। যারা এসেছিল, তারা সকলেই ছোটবেলার বন্ধু-বান্ধব। সকলেই আজ খুশি। এই অনুষ্ঠানটা খানিকটা রি-ইউনিয়নের মতো।

    rnrn

    আরবাজ খানের বিয়েতে এদিন হাজির হতে দেখা যায় রবিনা ট্যান্ডনকেও। রবিনার সঙ্গে ছিলেন তার মেয়ে রাশা থাডানি। আরবাজের সঙ্গে ছবির শ্যুটিং সেট থেকে নাচের ভিডিও পোস্ট করে আরবাজ ও সুরাকে শুভেচ্ছা জানিয়েছেন রবিনা ট্যান্ডন। ভিডিওতে রবিনার সঙ্গে সুরাকেও দেখা গেছে। 

    rnrn

    রবিনা লিখেছেন, ‘মুবারক!মুবারক!মুবারক! আমার প্রিয় সুরা ও আরবাজ খান। এসব কিছুই আশ্বর্যজনক। আভি তো পার্টি শুরু হুই হ্যায় মিসেস অ্যান্ড মিস্টার সুরা আরবাজ খান।

    rnrn

    এছাড়া অনুষ্ঠানে ঋদ্ধিমা পণ্ডিত, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি'সুজাসহ আরও অনেককেই দেখা যায়।

    rnrn

    আরবাজ খানের বিয়েতে ভাই সালমান খান, সোহেল খান, তাদের বাবা সেলিম খান, মা সালমা খানসহ পরিবারের সকল সদস্যকেই হাজির হতে দেখা যায়। ছিলেন আরবাজ-মালাইকার ছেলেও। গোটা অনুষ্ঠানটাই হয়েছিল অর্পিতা খান শর্মার বাড়িতে।

    বিনোদন ডেস্ক