Tag: সাকিব আল হাসান

  • সাকিবকে টপকে এখন শীর্ষে পরীমনি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রায় এক দশকের ক্যারিয়ারে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনের নানা ইস্যুতেই বেশি সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। এবার রেকর্ড গড়ে ফের আলোচনায় এই অভিনেত্রী। 

    বাংলাদেশের শোবিজ অঙ্গনের এই আলোচিত তারকা সম্প্রতি ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে উঠেছেন। এমনকি দীর্ঘদিন এ তালিকায় সবার ওপরে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকেও পেছনে ফেলেছেন তিনি। 

    এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক বর্তমানে  পরীমনি। 

    উল্লেখ্য, গত বছর পর্যন্তও দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। একপর্যায়ে সাকিব আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বেড়ে পরীমনি শীর্ষস্থান দখল করেন। 

    সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। আর সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে। দুই তারকার মধ্যে বর্তমানে অনুসারীর ব্যবধানটা ১০ লাখের। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দুই তারকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরনেও রয়েছে পার্থক্য। সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। এর মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এ ছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিশিয়াল পেজ। 

    অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। তার অনুসরণের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের বহু তারকা। 

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাষ্ট্রে সাকিবকে সঙ্গে নিয়ে জায়েদ খানের ঈদের শুভেচ্ছা

    যুক্তরাষ্ট্রে ঈদুল আজহার সকালে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হলেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। বেশ কিছুদিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন এবং সেখানেই ঈদ উদযাপন করছেন। তবে ঈদের দিন সকালে তিনি একটি ছবি শেয়ার করে আলোচনায় আসেন, যেখানে তার সঙ্গে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসানকে।

    সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, প্রবাসে দুই তারকা পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। জায়েদ পরেছেন লাল রঙের নকশা করা কুর্তা-পাঞ্জাবি ও সাদা পায়জামা, সঙ্গে সানগ্লাস। অন্যদিকে সাকিবকে দেখা গেছে সাদামাটা পাঞ্জাবি-পায়জামায়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছবিটির ক্যাপশনে জায়েদ খান লিখেছেন ‘ঈদ মোবারক’ এবং একটি চাঁদের ইমোজি ব্যবহার করেছেন। একই সঙ্গে তিনি সাকিবকেও ট্যাগও করেন।

    ছবিটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বিনোদন ও ক্রীড়া ও বিনোদন জগতের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখে ভক্তরা ঈদের শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনের এই মুহূর্তটি ভক্তদের জন্য হয়ে উঠেছে এক চমকপ্রদ ও আনন্দঘন ঘটনা।

    বিনোদন ডেস্ক

  • সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ‘কাবিলা’

    পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। এরপরই ভক্তদের তোপের মুখে পড়েন ব্যাচেলর পয়েন্টখ্যাত এ অভিনেতা।

    সাকিব গতকাল ৩৯ পেরিয়ে ৪০তম বছরে পা রেখেছেন। তার জন্মতিথিতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর থেকে শুরু করে আরও অনেকে। পলাশও একটি সেলফি প্রকাশ করে তাকে শুভেচ্ছা জানান।

    তিনি তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ‘গোট’কে জন্মদিনের শুভেচ্ছা।’ ইংরেজি ভাষায় গোট লেখা নিয়ে হাস্যরস কম হয়নি। মূলত এই গোটের অর্থ সর্বকালের সেরা। তবে তা ছাপিয়ে পতিত স্বৈরাচারী সরকারের সংসদ সদস্যের সঙ্গে তার সেলফি ও শুভেচ্ছার বিষয়টিই বড় হয়ে উঠেছে ভক্তদের কাছে।

    একের পর এক সমালোচনার বাণে বিদ্ধ হতে হয়েছে তাকে। তার পোস্টের কমেন্টবক্সে রীতিমতো ঝড় উঠেছে এ বিষয়ে। আর এ লোকমান নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশের স্বৈরাচারে দোসর সাকিব’। মোহাম্মদ রাসেল লিখেছেন, ‘বাংলাদেশের অন্যতম সেরা জুয়ারির জন্মদিন’।

    মারুফ আহমেদ নামে এক ভক্ত লিখেছেন, ‘জিয়াউল, আপনার কাছ থেকে এটা আশা করিনি। সাকিব খুনিদের একজন সমর্থক।’ মারিয়ামা মিও লিখেছেন, ‘যাদের ব্যক্তিত্ব নেই, তারাই সাকিবের ভক্ত’। আতিক বিন নাসির বলেন, ‘আমাদের কে শিক্ষা দেওয়া হয়েছিল। ‘দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য’।’

    এআর পলাশ নামে আরেকজন ফলোয়ার মন্তব্য করেছেন, ‘জিয়াউল হক পলাশ আপনার অভিনয় খুব পছন্দ করি, আপনাকে ভালোওবাসি। কিন্তু এই দেশদ্রোহীর সঙ্গে ছবি ওঠাটা মানতে পারলাম না।’

    ক্রীড়া প্রতিবেদক

  • অবশেষে মুক্তি পাচ্ছে পপির সেই সিনেমা

    বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক হলেও শেষ মুহূর্তে আটকে যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। অবশেষে আগামী ১৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।

    সিনেমাটি মুক্তি বিষয়ে পরিচালক বলেন, বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক করেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল। তবে এবারের সিদ্ধান্ত একেবারেই চূড়ান্ত। আর পপির অপেক্ষা করতে চাই না। তাই সিনেমাটির মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

    পরিচালক জানান, আড়ালে থাকা পপিকে নিয়েই সিনেমার প্রচার-প্রচারণা করার ইচ্ছা ছিল। কিন্তু নায়িকার সঙ্গে এখন আর তার কোনো যোগাযোগ নেই।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমা জগতে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই পপির। যোগাযোগ নেই চলচ্চিত্রের কারো সঙ্গেই। বরং প্রযোজনায় আসার ইঙ্গিত দিয়েছেন তিনি, যদিও তা সময়সাপেক্ষ। বর্তমানে তিনি স্বামী-সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

    ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মিত হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পপিকে। তার সহশিল্পী আমিন খান। এছাড়াও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।

    ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে শুরু হয় সিনেমাটির শুটিং। দুই বছরের বিরতির পর এই সিনেমার মাধ্যমে নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ান পপি। তবে শুটিং শেষে পুরোপুরি আড়ালে চলে যান তিনি।

    বিনোদন ডেস্ক

  • সাকিবের বিষয়ে কী বলেছিল ডিবি? মুখ খুললেন মেঘনা আলম

    বিতর্কিত মডেল মিস আর্থ ২০২০ মেঘনা আলম বলেছেন, গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল বাংলাদেশকে বিশ্বে একমাত্র সাকিব আল হাসান ব্র্যান্ডিং করছেন। নিজের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান আলোচিত এ মডেল।    

     তিনি বলেন, আমার ২ দিনের জিজ্ঞাসাবাদের সময় ডিবি আমাকে জিজ্ঞেস করল, মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী করে? কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আর এম্বাসিগুলোর সাথে যোগাযোগ রাখে? 

    মেঘনা আলম তখন বলেন, ৮ বছর বয়স থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করতে গিয়ে আর বিদেশ ভ্রমণ করে আমি বুঝেছি- বিশ্ববাসী হয় বাংলাদেশকে চিনেই না, নয়তো আমাদেরকে শুধু দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ, পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে। আর মনে করে আমরা সবসময় আমাদের প্রতিবেশী ভারতের নিচে।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কিন্তু আসল সত্যিটা হলো- 

    •  লন্ডনের বেশিরভাগ ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট? আসলে বাংলাদেশিদের।
    •  দুনিয়ার বড় বড় ফ্যাশন ব্র্যান্ড? তাদের পোশাক তৈরি হয় বাংলাদেশে।
    •  আমাদের সংস্কৃতি? ফ্যাশন, গ্ল্যামার, সৌন্দর্য, আধ্যাত্মিকতা, খাদ্য আর সম্প্রীতির রঙিন মিশেল।
    •  আমাদের মানুষ? বহুভাষিক, উদ্যোক্তা, অভিযোজনক্ষম।

    তাই আমার কাজ হলো বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করানো, ‘পজিটিভ রিব্র্যান্ডিং’ করা, সিম্প্যাথি চাইতে নয়, বরং সমান মর্যাদার দেশ হিসেবে দাঁড় করানো। 

    আমি চালাই এক ধরনের ‘অল্টার-ডিপ্লোম্যাসি’ এসডিজি-সমন্বিত নারী নেতৃত্বের প্ল্যাটফর্ম।  

    মেঘনা আলম বলেন, ডিবি আমার কথা শুনে বলেছে- এসব অর্থহীন, কেননা একমাত্র সাকিব আল হাসান বিশ্বে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আপনার এগুলো করার তো দরকার নেই কোনো। বাংলাদেশের সব ব্র্যান্ডিং তো সাকিব আল হাসান করে ফেলছে। পুরো দুনিয়া ওকে চেনে এটাই বাংলাদেশের জন্য যথেষ্ট। 

    মেঘনা বলেন, তখন আমি ভাবছিলাম- আমেরিকাকে যদি কেউ বলে, তোমাদের সিলিকন ভ্যালির দরকার নেই, তোমাদের তো বিয়ন্সে আছে, বা ফ্রান্সকে বলে তোমাদের ডিপ্লোম্যাসি লাগবে না, এমবাপ্পে তো আছেই, তাহলে কেমন লাগবে?  

    যুগান্তর ডেস্ক

  • সাকিবের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ নির্মাতার

    দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে এবার মিথ্যাচারের অভিযোগ এনেছেন সিনেমা নির্মাতা রাজিবুল হোসেন। তার অভিযোগ, এক যুগ আগে তার নির্মিত ‘সব কিছু পেছন ফেলে’ নামের সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে তা অস্বীকার করেন সাকিব। যে কারণে সিনেমাটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।

    শহরের পাঁচ তরুণ-তরুণীর গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করার কথা ছিল সাকিবের। কক্সবাজারে শুটিংয়ে অংশও নিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে সংবাদ প্রকাশ হলে অভিনয়ের বিষয়টি অস্বীকার করেন সাকিব। আর এতে বিপদে পড়েন পরিচালক, থেমে যায় শুটিং। শেষ পর্যন্ত সিনেমার কাজই বন্ধ করে দেন নির্মাতা।

    যা নিয়ে বৃহস্পতিবার নির্মাতা সাকিবের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন।

    নির্মাতা রাজিবুল হোসেন বলেন, ‘এই সিনেমার শুটিং শুরু হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে। সাকিব আল হাসান শুটিং করেছেন, ক্যামেরার সামনে অভিনয় করেছেন, ক্ল্যাপস্টিক ও প্রফেশনাল রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আমরা দৃশ্য ধারণ সম্পন্ন করি। কিন্তু পরবর্তী সময়ে তিনি সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার করলে পুরো প্রজেক্টটা অনিশ্চয়তার মুখে পড়ে।’

    নির্মাতা আরও বলেন, ‘সাকিব আল হাসানের মিথ্যাচার নির্মাতা হিসেবে আমাকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে, তেমনি এটা ছিল একটি শিল্পভিত্তিক কাজের প্রতি তার অসম্মান। আমি চাইলে তাকে ছাড়া সিনেমাটি শেষ করতে পারতাম, কিন্তু আমি বিশ্বাস করি একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না।’

    পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজকও ছিলেন রাজিবুল হোসেন। স্পনসর করেছিল ফুজিফিল্ম বাংলাদেশ। তাদের মাধ্যমেই সাকিব এই সিনেমার সঙ্গে যুক্ত হন বলে জানান নির্মাতা। রাজিবুল হোসেন বলেন, ‘সাকিব আল হাসান তখন ফুজিফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ফুজির সঙ্গে সাকিবের চুক্তি ছিল বছরের সুবিধা অনুযায়ী ৮ দিন তিনি তাদের সময় দেবে। সিনেমা নিয়ে আলোচনার একপর্যায়ে ফুজিফিল্মস আমাদের জানায়, সিনেমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে তারা, সেই সঙ্গে সাকিব আল হাসান অভিনয় করবেন সিনেমায়।’

    শুটিংয়ে অংশ নেওয়ার পরেও সাকিব আল হাসান কেন অস্বীকার করেন জানতে চাইলে নির্মাতা বলেন, ‘প্রথম লটেই আমরা তাকে নিয়ে শুটিং করি। এরপর তার অভিনয় নিয়ে একটা সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তিনি বেকে বসেন। কী কারণে তিনি এমনটা করেছেন তা আমার জানা নেই। ফুজিফিল্ম তখন সাকিব আল হাসানের সঙ্গে বিরোধে না গিয়ে তাকে বাদ দিয়ে সিনেমা শেষ করার অনুরোধ জানায়। কিন্তু ততদিনে তার অভিনয়ের খবরটি ছড়িয়ে গেছে। পরে নৈতিক কারণেই আমি সিনেমার কাজ বন্ধ করে দিই। আমার ৬৫ লাখ টাকার ক্ষতি হয়।’

    এত দিন পর কেন এই অভিযোগ—এমন প্রশ্নের উত্তরে রাজিবুল হোসেন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান কাজটি সে সময় ঠিক করেননি। এটা সবাইকে জানানোর জন্যই এ বিষয় নিয়ে কথা বলা। এ ছাড়া অনেকেই সিনেমা বন্ধ করে দেওয়া নিয়ে নানা কথা বলত। তাদের সত্যিটা জানানো দরকার। কোনো প্রোডাকশন বা পরিচালনাগত দুর্বলতায় নয়, বরং অবাঞ্ছিত ও অনৈতিক একটি ঘটনার কারণে অসমাপ্ত থেকে গেছে সব কিছু পেছন ফেলে সিনেমাটি।’

    বিনোদন ডেস্ক

  • সাকিবের অবসর নিয়ে জাহারা মিতুর আক্ষেপ

    কানপুর টেস্টে মাঠে নামার আগে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেট ছাড়বেন তিনি। সাকিবের আচমকা অবসরের ঘোষণা কষ্ট পেয়েছেন চিত্রনায়িকা জাহারা মিতু।

    একসময় নিয়মিত ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করায় খেলাটির প্রতি টান আছে জাহারা মিতুর। তাই ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে নিজের ভালোলাগা-মন্দলাগা প্রকাশ করে থাকেন।

    সাকিবের অবসরের ঘোষণার পর এক ফেসবুক পোস্টে জাহারা মিতু লিখেছেন, ‘সাকিব আল হাসান, ক্রিকেট যদি হয় বিনোদনের মাধ্যম, তবে আপনি সেখানকার বস।’

    মন্তব্যের ঘরে সাকিবকে নিয়ে আক্ষেপ করে জাহারা মিতু লিখেছেন, ‘বাংলাদেশের কোনো ক্রিকেটারের শেষটা আজ পর্যন্ত সুন্দর ও উপযুক্ত সম্মানের সাথে হলো না।’

    প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই বিদেশে অবস্থান করছিলেন সাকিব। সরকার পতনের পর আর দেশে ফেরেননি তিনি।

    বিনোদন ডেস্ক

  • শুল্কমুক্ত দামি গাড়ি কিনেছেন ফেরদৌস-সাকিব-সুমন, দাম কত?

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর সংসদ বিলুপ্তি ঘোষণা করে নতুন বাংলাদেশের সরকার। 

    আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের সংসদ সদস্যরা গাড়ি আমদানিতে শুল্কমুক্তের সুবিধা পেতেন। শুল্কছাড় পাওয়া যায় বলেই কোটি টাকা দামের গাড়ি কিনেছেন শেখ হাসিনার আমলে প্রথমবার হওয়া সংসদ সদস্যরা। যারা এ সুবিধা নিয়েছেন, তাদের মধ্যে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। আবার এ সুযোগ কাজে লাগিয়ে কোটি টাকার বেশি দামের গাড়ি কিনেছেন ‘নির্দল’ সংসদ সদস্যরাও।

    কাস্টমস সূত্রে জানা যায়, সব থেকে দামি গাড়ি কিনেছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত। চলতি বছরেই প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। সুমন যে গাড়িটি কিনেছেন তার দাম ১ কোটি ২৮ লাখ টাকা। 

    এ ছাড়া এক কোটি টাকার বেশি দামের গাড়ি কিনেছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। আওয়ামী লীগের হয়ে লড়াই করে এবারই প্রথম সংসদ সদস্য হন ক্রিকেটার সাকিব। 

    শুল্কমুক্ত গাড়ি আমদানি করার সুবিধা নিয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদও। তিনি ঢাকা-১০ আসন থেকে প্রথমবারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন।

    প্রতিবেদন অনুসারে, দ্বাদশ সংসদ নির্বাচনের পর ৫১ সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির করার উদ্যোগ নিয়েছিলেন। তাদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে। ছয়জন গাড়ি ‘খালাস’ করতে সমর্থ হয়েছেন। বাকি চারজনের গাড়ি ‘খালাস’ করার আগেই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের জেরে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভেঙে দেওয়া হয় দ্বাদশ সংসদ। ফলে চারজন সংসদ সদস্যের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস।

    কাস্টমস সূত্রে জানা গেছে, ব্যারিস্টার সুমন কিনেছেন জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এফজেএ-৩০০-ডব্লিউ মডেলের গাড়ি। সেই গাড়ি আমদানি মূল্য দেখানো হয় ১ কোটি ২৮ লাখ টাকা। এতে ‘শুল্ককর’ দিতে হতো প্রায় ১০ কোটি টাকা। কিন্তু সেই শুল্কছাড়ের সুবিধা নিয়েই গাড়িটি তিনি কিনেছেন বলে স্বীকার করেছেন সুমন। গত ২০ জুন তিনি গাড়িটি ‘খালাস’ করলেও এখনো রেজিস্ট্রেশন করাননি বলে জানিয়েছেন তিনি। 

    অন্যদিকে সাকিব আল হাসান কিনেছেন টয়োটা এলসি স্টেশন ওয়াগন জিআর-এস। এ গাড়ির আমদানি মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬ লাখ টাকা। তাকে শুধু অগ্রিম কর বাবদ ৫ লাখ ৩৯ হাজার টাকা দিতে হয়েছে। এ ছাড়া ফেরদৌস এবং অন্যরা প্রায় ৯০ লাখ টাকা দামের গাড়ি আমদানি করেছেন। তাতেও শুল্কছাড় পেয়েছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • কেন সাকিবকে নিয়ে দেওয়া পোস্ট মুছে দিলেন মিথিলা

    গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাকিব আল হাসানকে আসামি করায় ক্ষুব্ধ হয়েছিলেন মডেল তানজিয়া জামান মিথিলা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করার বিষয়টিকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন সাকিবের এই প্রাক্তন।

    তবে এখন আর আলোচিত সে পোস্টটি মিথিলার পেজে সে পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সমালোচনার মুখে পড়ে পোস্টটি নিজের পেজ থেকে সরিয়ে নিয়েছেন এই আলোচিত মডেল।

    সাকিবকে নিয়ে করা পোস্টে মিথিলা লিখেছিলেন, ‘এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেফতার দিয়ে কী বোঝানো হচ্ছে?’

    পোস্টে অর্থ লোপাটে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের প্রসঙ্গ টেনে মিথিলা লিখেছেন, ‘শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। সাকিব যা–ই করুক না কেন, সে খুনি নয়। তার এত বড় অর্জনের কথা ভুলে যান কী করে? বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।’

    প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় প্রাণ হারান গার্মেন্টকর্মী রুবেল। আদাবর থানায় রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় ২৮ নম্বর আসামি করা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গে একই মঞ্চে ক্রিকেটার সাকিব

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক মঞ্চে দেখা গেছে। বাংলাদেশের এই দুই তারকাকে তেমন একসঙ্গে দেখা যায় না বললেই চলে।  

    rnrn

    শনিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে একই মঞ্চে দেখা মিলে দেশের দুই অঙিনার দুই তারকার।

    rnrn

    ঘরের মাঠে এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলছেও বিশ্রামে আছেন সাকিব। 

    rnrn

    কারণ হিসেবে জানা যায়, নায়ক শাকিবের কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নায়ক শাকিবের হোমকেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ নামে একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানির শুভেচ্ছদূতের ডিক্লেয়ারেশন প্রোগ্রামে দুই পক্ষের মধ্যে এই সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর হয়।

    rnrn

    সংবাদ সম্মেলনে শাকিব বলেন, আজকে আমাদের জন্য এক বিশেষ দিন কারণ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আমরা নতুন পথচলা শুরু করেছি। 

    rnrn

    আমি বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমরা একসঙ্গে আরও অনেক দূর এগিয়ে যাব। সাকিব যেমন খেলার মাঠে তার সর্বোচ্চ দেয়ার জন্য নিজেকে উজাড় করে দেয় তেমনি ‘টাইলক্স’ ব্র্যান্ডের ব্যাপক প্রচার ও প্রসারের ক্ষেত্রে নিজের সর্বোচ্চটা দেবে। 

    rnrn

    ক্রিকেটার সাকিব বলেন, অনেক রিসার্চ এবং হার্ডওয়ার্কের ফল এই ‘টাইলক্স’। আমি আশা করি ‘টাইলক্স’ দেশের মাটিতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে এবং এর অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলবে।
    rn 

    বিনোদন ডেস্ক