Tag: সাইমন সাদিক

  • পুরোনো সিনেমা দিয়ে সাইমনের ফেরার চেষ্টা

    কট্টর আওয়ামী সমর্থক চিত্রনায়ক সাইমন সাদিক। ৫ আগস্টের পর থেকে তার খুব একটা ভালো সময় যাচ্ছে না। সর্বশেষ ৩ আগস্ট শুটিং করেছেন, এরপর থেকে আর নতুন কোনো কাজেও যুক্ত হতে পারছেন না। এরইমধ্যে একাধিকবার সামাজিক মাধ্যমে কাজহীন শিল্পীদের আর্থিক সংকটের কথাও জানান তিনি।

    বর্তমানে আমেরিকা রয়েছেন এ নায়ক। সেখান থেকেও নিজের বর্তমান অবস্থা তুলে ধরে আহাজারি করেছেন। তবে কয়েক বছর আগে শুটিং করা একটি সিনেমা দিয়ে এবার সামনে আসছেন তিনি।

    জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘দায়মুক্তি’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সুস্মি রহমান। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন।

    নির্মাতা জানান, বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের এ আরও অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান, সূচরিতা প্রমুখ।

    আনন্দনগর প্রতিবেদক

  • পরীমনির নতুন নায়ক সাইমন

    নবোদ্যমে আবার ছুটে চলা। নতুন অধ্যায়ে পরীর প্রথম নায়ক সাইমন সাদিক। দুজনেই চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমায়। সরকারি অনুদানপ্রাপ্ত সেই সিনেমার নাম ‘ডোডোর গল্প’। এটি নির্মাণ করছেন রেজা ঘটক।

    গত ১৭ সেপ্টেম্বর ছবিটিতে পরী ও সাইমন চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে সাইমনের যুক্ত হওয়ার বিষয়টি প্রকাশ হলো আজ (২১ সেপ্টেম্বর)।

    এ ছবিতে সাইমন অভিনয় করবেন রায়হান নামের এক ফটোগ্রাফারের ভূমিকায়। অভিনেতা বলেন, অনেক দিন পর পরী আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এই সিনেমার গল্প, প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসমৃদ্ধ গল্প। আমার বিশ্বাস, পরিচালক এটি যত্নসহকারে নির্মাণ করবেন। আমরাও চেষ্টা করব শতভাগ দিতে।

    পরীর চরিত্রের নাম কাজল চৌধুরী। অভিনেত্রী বলেন, এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। গল্পটির জন্য চার মাস সময় নিয়েছি, প্রস্তুত হয়েছি।

    ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ‘ডোডোর গল্প’। এটি প্রযোজনা করছে জি-সিরিজ। অক্টোবরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। শুটিং-সম্পাদনা সেরে চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। 

    বিনোদন ডেস্ক