Tag: সাংবাদিক

  • আল্লাহ ‘সাংবাদিকের’ হৃদয় সততা দিয়ে ভরে তুলুক: তাসনিয়া ফারিণ

    সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়ার বর্তমান চিত্র তুলে ধরে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। 

    এই অভিনেত্রী বলতে চেয়েছেন- মিডিয়া শুধুমাত্র আংশিক সত্য দেখায়। আর মানুষ সেটাই বিশ্বাস করে যেটা তারা দেখে। অধিকাংশ সময়ই তারা পুরো সত্যটা জানার চেষ্টা করেন না। 

    মিডিয়া নিয়ে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল একটি ছবি ফেসবুকে পোস্ট করে ফারিণ বলেন, ‘এটা খুবই শক্তিশালী একটি ছবি। মিডিয়া শুধুমাত্র আংশিক সত্য দেখায় এবং মানুষ যা দেখে তার ওপর ভিত্তি করেই বিচার করে। তারা পুরো সত্যটা জানারও চেষ্টা করে না।’

    অভিনেত্রী তার স্ট্যাটাসে বলেন, ‘আমরা এমন একটি কঠিন সময়ে বসবাস করছি, যেখানে সবকিছুর প্রমাণ লাগে। যদি তোমার কাছে কোনো প্রমাণ না থাকে, তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। আর যদি থেকেও থাকে, তবুও সেটা কেউ দেখতে চাইবে না। কারণ এটা কোনো বিতর্কিত বা জুসি কোনো বিষয় নয়।’ 

    পরোক্ষভাবে মিডিয়াকর্মীদের উদ্দেশ করে ফারিণ বলেন, ‘আল্লাহ আপনাদের হৃদয়কে সততা দিয়ে ভরে তুলুক, যাতে করে কোনো মিথ্যা গল্প-কাহিনী বিক্রি করে টাকা উপার্জন করতে না হয়।’

    হঠাৎ অভিনেত্রী কেন এমন স্ট্যাটাস দিলেন, সেটার কারণ স্পষ্ট করেননি। তবে ভক্তদের কাছে এটা পরিষ্কার, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েই হয়তো মিডিয়ার চিত্র বোঝাতে চেয়েছেন তাসনিয়া ফারিণ।

    বিনোদন ডেস্ক

  • সাংবাদিক হতে গিয়ে যেভাবে অভিনেত্রী হলেন আনুশকা শর্মা

    বলিউড তারকা অনুশকা শর্মার জন্মদিন ছিল পহেলা মে। তিনি ৩৬ বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষ্যে এদিন একটি আদুরে পোস্ট করেন খোদ কোহলি। কিন্তু আপনি কি এই বলি সুন্দরীর বিষয়ে এই অজানা বা কম জানা তথ্যগুলো জানেন? জানেন কি অনুশকা কখনো অভিনেত্রী হতেই চাননি। বরং একজন সাংবাদিক হতে চেয়েছিলেন!

    rnrn

    ১৯৮৮ সালে উত্তির প্রদেশের অযোধ্যায় জন্য হয় অনুশকা শর্মার। তিনি বরাবর একজন সাংবাদিক হতে চেয়েছিলেন অভিনেত্রী হওয়ার বদলে। কিন্তু ওই ভাগ্যের পরিহাস! সংবাদকর্মী হিসেবে কাজ করার বদলে নিজেই একজন পেজ থ্রির নিউজে থাকেন। আর তার এই গোটা সফরটাই তখন শুরু হয় যখন ফ্যাশন ডিজাইনার ভেন্ট্রেল রড্রিকস তাকে একটি শপিং মলে দেখেন এবং তাকে একটি ফ্যাশন শোতে হাঁটার জন্য বলেন। সেই শুরু। প্রথমে মডেলিং, পর সেখান থেকে বলিউড যাত্রা।

    rnrn

    ২০০৮ সালে রব নে বনা দি জোড়ি ছবিটির মাধ্যমে ডেবিউ সারেন তিনি। আর প্রথম ছবিতেই কাজ করেন শাহরুখ খানের সঙ্গে। আর তারপর কখনই তাকে পিছু ফিরে তাকাতে হয়নি।

    rnrn

    অনুশকার বাবা ভারতীয় আর্মিতে কাজ করতেন। তিনি একজন কর্নেল ছিলেন। অন্যদিকে তিনি বর্তমানে বিরাট কোহলির স্ত্রী। আর তাদের এখন দুটো সন্তানও আছে। ভামিকা এবং অকায়।

    rnrn

    এদিকে অনুশকার একাধিক ছবি পোস্ট করে বিরাট এদিন লেখেন, আমি সম্পূর্ণ ভাবে হয়তো হারিয়ে যেতাম যদি না আমি তোমায় খুঁজে পেতাম। শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমিই আমাদের জীবনের আলো। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন ডিপজল

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান ছিল মঙ্গলবার। বিকালে এফডিসি-তে সুষ্ঠুভাবে শেষ হয় সেটা। এর পরই ঘটে অপ্রীতিকর ঘটনা।

    জানা গেছে, একজন ইউটিউবারের সঙ্গে মনোমালিন্য চলছিল অভিনেতা শিবা শানুর। শপথগ্রহণ শেষ হলে ইউটিউবারকে ডেকে নেন তিনি। কথা কাটাকাটির একপর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও বাগবিতণ্ডা হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একাধিকজনের মতে, এতে নেতৃত্ব দেন শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজান্ডার বো।

    এ ঘটনায় আত্মপক্ষ সমর্থন করেছেন জয় চৌধুরী। তিনি জানান, একসময়ের নায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার চাওয়াতেই মারামারির সূত্রপাত ঘটেছে।

    আরও পড়ুন: 

    জয় বললেন, শপথ শেষে কার্যকরী পরিষদের মিটিং ছিল। আমরা সবাই তখন মিটিং করছি। এ মুহূর্তে ময়ূরী আপু তার মেয়েকে নিয়ে এসেছেন। কিন্তু তিনি ভেতরে ঢুকতে পারছিলেন না বাইরে লোকজনের জন্য। এমন সময় দুই-তিনজন ইউটিউবার, তারা ময়ূরী আপুর মেয়ের হাত ধরে টান দিয়ে বলছেন— ‘তুমি একটা ইন্টারভিউ দিয়ে যাও’। বারবার তারা এই আবদার করছিলেন। এতে ময়ূরী আপু রেগে যান। বলেন— ‘ও তো সেলিব্রিটি না, ও ইন্টারভিউ দিয়ে কী করবেন?’। 

    পরে এটা দেখে শিবা শানু ভাই ইউটিউবারদের বলেছেন—‘এই বের হন। স্টাডি রুম থেকে বের হন।’ এই কথার একপর্যায়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। হাতাহাতি হয়। তারা শিবা শানু ভাইয়ের গায়ে হাত তুলেছেন। এবং তারা বাইরে দৌড়ে গিয়ে বলছেন— টিভি চ্যানেলের সবার গায়ে হাত দিয়েছে। পরে গণ্ডগোলটা সৃষ্টি হয়েছে।’

    মারামারি কারা করেছে, জানতে চাইলে জয় নিজের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘দেখি যে, শানু ভাইকে মারার জন্য দেয়াল টপকে দুই-তিনজন ভেতরে ঢুকছেন। তার পরে গিয়ে আমরা চিল্লা-পাল্লা শুরু করছি। এফডিসিতে প্রোডাকশনের ছেলেরা ছিল, তারা এটা দেখতে পেয়েছে যে, মারামারি লাগছে। এর পরই সংঘর্ষ বাঁধে।’

    জানা যায়, মারামারির ঘটনায় মিঠুন আল মামুনসহ ১০ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

    এদিকে বিষয়টি নিয়ে সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা দেখছি। এটা খুবই দুঃখজনক। বিষয়টি যেভাবে দেখা দরকার তা আমরা দেখছি।’

    বিনোদন ডেস্ক

  • বিতর্কিত পোস্ট করে সাংবাদিকদের দুষছেন তাহসান-ফারিণ

    গত ২৮ ফেব্রুয়ারি রাতে অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হওয়ার কয়েক ঘণ্টা পর মুছে ফেলা হয়।

    rnrn

    ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণ জামিলকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। 

    rnrn

    ভিডিওটি দেখে তাহসানের ফ্যানপেজে ব্যাপক কৌতূহল দেখা যায়। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন এবং অনেক ফেসবুক গ্রুপ, মীমপেজ এবং ব্যক্তিগত প্রোফাইলে লাইভের বিষয় নিয়ে মতামত শেয়ার করতে দেখা যায়। 

    rnrn

    অন্যদিকে তাসনিয়া ফারিণও লাইভ ভিডিও আপলোডের এক ঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন- ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।’

    rnrn

    বিতর্কিত ভিডিও-পোস্ট করে সমালোচনার শিকার হন দুই অভিনেতা-অভিনেত্রী। তাদের পোস্ট নিয়ে সংবাদমাধ্যম নিউজ করায় ক্ষুব্ধ হন তারা। 

    rnrn

    ভিডিও-পোস্টের পক্ষে যুক্তি দেখাতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের নীতিনৈতিকতা শেখান তাহসান-ফারিণ।

    rnrn

    অনাকাঙ্ক্ষিত ভিডিও লাইভ প্রসঙ্গে তাহসান খান বলেন, অনেক সময় অদৃশ্য কিছু হাত থাকে। যে হাতটি আসলে সবকিছু পরিচালনা করে। আমরা আসলে পুতুলের মতো সেই হাত দ্বারা পরিচালিত হই। সেজন্যই আমরা এখানে বসে আছি। এবার ঈদে আমাদের একটা গান আসছে। গানের অলরেডি রেকর্ডিং হয়ে গেছে। সেই গানের জন্য ভিডিও শুটিং করতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সেই হিসেবে আমরা একটা স্টোরে গিয়েছিলাম। আজকে এতটুকুই বলতে পারি।

    rnrn

    তাহসান আরও বলেন, এখন যে কেউ আপনাদের কাতারে এসে দাঁড়াতে পারছে। যে কেউ একটা মোবাইল, একটা ফেসবুক পেজ থাকলেই নিজেকেই সাংবাদিক বলে দাবি করতে পারছে। আমি মনে করি এজন্য আপনাদেরই সোচ্চার হওয়া উচিত। আপনাদের জায়গাটা তো এত ঠুনকো না। ভুঁইফোড় শিরোনামের কাজগুলো বেশি হয়। প্রতিযোগিতার দৌড়ে আপনাদের কেউ হয়তো ভাবতে হচ্ছে, তাদের নিউজে এত বেশি ভিউ হচ্ছে, তাদের নিউজটার মতো আমাদেরও নিউজ করতে হবে। এজন্য হয়তো আপনাদের করতে হচ্ছে। এর বাইরে এসে আপনাদের কাজটা করতে হবে। আমাদের উদ্দেশ্য ভাইরাল হওয়া না, আপনাদের ভাইরাল করা না। আমার প্রতিবাদের ভাষাটা আমি এখানে বলে দিলাম।

    rnrn

    অভিনেতা বলেন, আমি আসলে যে যুগে কাজ করা শুরু করেছি সেই যুগটা অন্যরকম ছিল। সে সময় আমরা গান গাইতাম, বই পড়তাম তারপরে আমরা কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছি। তারপরে মানুষের ভালোবাসার কারণে সেলিব্রেটিস হয়েছি হয়তো। বর্তমান যুগটা ডিফারেন্ট। এখন যা কাজ কি হচ্ছে, তার চাইতে মাইক সামনে কতগুলো আছে সেগুলোকে বেশি ইমপর্টেন্ট দেওয়া হয়। যারা সুন্দর করে মাইকের সামনে কথা বলতে পারেন না তারা আসলে বেশি যোগ্য। আজকে আসলে কতটুকু বলা উচিত বা কি বলা উচিত সেটা আমি এখনো শিওর না। তবে আমি এতটুকুই বলতে পারি জীবনে অনেক ঘটনাই ঘটে, সবকিছু এক্সপ্লেইন করা একটু মুশকিল হয়ে যায়।

    rnrn

    তিনি আরও বলেন, আপনারা হয়তো একটা লাইভে দেখেছেন আমরা কোথাও আটকা পড়েছিলাম। আমরা আসলে আটকা পড়িনি, এ কথাটা বলতে এসেছি। আমরা আসলে বলতে এসেছি, আমরা ভালো আছি। আসলে কী ঘটনা ঘটেছিল সেটা আপনারা কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন। আজকে আসলে সেই সুযোগটা নেই। আজকে আমরা পুরোটা এক্সপ্লেইন করতে পারব না। আমাদের হাতে বিষয়টা আসলে নেই।

    rnrn

    তাসনিয়া ফারিণ বলেন, আপনারা নিউজ করেন এবং মাঝে মাঝে এমন এমন হেডলাইন করেন, সেই নিউজের ভেতরে কি আছে অডিয়েন্স সেটা পড়ে দেখে না। সেই হেডলাইন থেকে তাদের মনে একটা ধারণা তৈরি হয়ে যায়। এটাকে আমরা অপসাংবাদিকতা বলব।

    rnrn

    তিনি আরও বলেন, আপনারা আসলে যে স্টোরে আমাদের দেখেছেন সেটা একটা অ্যাপেক্সের স্টোর ছিল। আমরা আসলে ওখানে একটা কাজের জন্য গিয়েছিলাম। সেখান থেকে একটা লাইভ হয়। পরে সেখান থেকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি। পরে সেটার একটা আপনার ভিডিও দেখেছেন। বিষয়টা এতটুকুই।

    বিনোদন ডেস্ক

  • ‘একবার সাংবাদিকরা খেপে গেলে ওই তারকার ওঠে দাঁড়ানো টাফ’

    ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বিতর্কিত মন্তব্য ঘিরে নেটজুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। মূলত এ অভিনেত্রী এক সাংবাদিককে হুমকি দিয়েছিলেন। এখানেই থেমে থাকেননি তিশা, পরে ওই সাংবাদিকের বিরুদ্ধে ডিবি অফিসে গিয়েও অভিযোগ করেছেন। এর পরই ক্ষুব্ধ হয় সাংবাদিক সমাজ। তার বিরুদ্ধে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বর্তমানে এ বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। 

    এ ইস্যুতে সুশীল সমাজ থেকে শুরু করে সিনেমা জগতের নায়করা বিষয়টি নিয়ে অনেকে অনেকভাবে মন্তব্য করছেন। এরই অংশ হিসেবে বুধবার একটি টেলিভিশনে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান। 

    আরও পড়ুন: 

    জায়েদ খান বলেন, সব সময় বিনোদন শ্রমিক অর্থাৎ নায়ক-নায়িকাদের বিপদে পাশে ছিলেন বিনোদন সাংবাদিকরাই। মেয়েটি (তানজিন তিশা) ই্মম্যাচিউরড আরকি। এ জন্যই হয়তো সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করতে গেছে। 

    সাংবাদিকরা যদি কোনো তারকার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তখন দাঁড়ানো খুব টাফ। খুবই কঠিন। এক কথায় সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব টাফ। 

    আমার সঙ্গে অনেক সাংবাদিকের ঝামেলা হয়েছিল। কিন্তু আমি এত বড় করিনি। সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে মিটমাট করেছি। আইন, পুলিশ ব্যবহার করা শিল্পীদের উচিত না। এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। একবার সাংবাদিকরা খেপে গেলে ওই তারকার ওঠে দাঁড়ানো টাফ। 

    তিনি আরও বলেন, মেয়েটিকে (তানজিন তিশা) দেখেছি, তেমন আমি চিনি না। আমি মনে করি বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড। তাকে কারা বুদ্ধি দেয় আমি জানি না। এরা আসলে বোকা । 

    এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিশা। সেই সময় এক সাংবাদিকের প্রতি অভিযোগের তীর ছুড়েছিলেন তিনি।

    ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর ‘সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার’ বিষয়ে প্রশ্ন করা হয় তানজিন তিশাকে। এর উত্তরে অভিনেত্রী বলেন, একজন স্পেসিফিক সাংবাদিককে আমি ওই কথা বলেছি— সবাইকে বলিনি।
     

    বিনোদন ডেস্ক

  • ‘সাংবাদিক হওয়া ব্যাপার না, সেলিব্রেটি হওয়া আরো সহজ’

    সিনেমায় নেই। তবুও সিনেমা ইন্ডাষ্ট্রির অসঙ্গতি দেখলে মন কাঁদে তার। তাই মুখ খুলতেও ছাড়েন না। তিনি বাপ্পরাজ।  

    rnrn

    এর আগে বহুবার শিল্পী সমিতির নানা বিষয় নিয়ে ক্ষোভ ঝেড়েছেন এই নায়ক। এবার তার অভিযোগের তির ছুটলে কথিত সাংবাদিক ও ভাইরাললোভী কিছু সেলিব্রেটির দিকে।

    rnrn

    রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বাপ্পারাজ। সেখানে তিনি লিখেছেন, ‘আজকাল সাংবাদিক হওয়া কোন ব্যাপার না। হাতে একটা স্মার্ট ফোন থাকলেই হলো। শিক্ষা বিদ্যাবুদ্ধির দরকার নাই কোন দায়বদ্ধতা নাই ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেই হল। আবোল-তাবোল প্রশ্ন করবেন।’

    rnrn

    সাংবাদিকদের সমালোচনা করেই ক্ষান্ত হননি বাপ্পারাজ। নাট্যজন মামুনুর রশীদের আলোচিত বক্তব্যের প্রতিধ্বনি মিলল নায়ক বাপ্পারাজের কণ্ঠেও। তার কথায় উঠে এলো রুচির দুর্ভিক্ষের কথাও। বললেন, ‘আর সেলিব্রেটি হওয়া আরো সহজ, ওই সাংবাদিকদের সামনে একবার দাঁড়াতে পারলেই হলো তারপর মনে যা চায় আবোল-তাবোল বকবেন, আর তাতেই ভাইরাল, আপনি হিট বিশাল সেলিব্রেটি। আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি।’

    rnrn

    তার পোস্টের মন্তব্য করেছেন অনেকেই। মেহসিন রেজা সৌরভ নামের একজন লিখেছেন, ‘নানান স্বার্থচিন্তায় এইরকম চাঁছাছোলা সত্য কথা আমাদের তথাকথিত সেলিব্রেটিরা কেউই বলেন না। আপনার স্পষ্টবাদিতায় বরাবর মুগ্ধ হই, প্রিয় বাপ্পারাজ।’

    rnrn

    আহমেদ আসিফ লিখেছেন, ‘আপনার পিতা কতো সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই যুগের সাথে এখনকার আকাশ-পাতাল তফাৎ।’
    rnনাঈমুর রহমান লিখেছেন, ‘ঠিক তাই। আমরা এখন চরম দুর্ভিক্ষের মাঝেই আছি।’

    rnrn

    এর আগে শিল্পী সমিতির নির্বাচনে কিছু নোংরামি নিয়ে প্রতিবাদ করেছেন বাপ্পা। সেই সঙ্গে প্রতিবাদ করেছেন ঢাকা ১৭ আসনে নির্বাচনে শিল্পীদের মনগড়া দাবি ও শিল্পীদের মাতামাতি নিয়ে।

    অনলাইন ডেস্ক

  • নারী সাংবাদিকের বিয়ের প্রস্তাবে যে উত্তর দিলেন সালমান খান

    আগে একাধিক ভক্ত থেকে বিয়ের প্রস্তাব পেলেও এবার হলিউডের এক নারী সাংবাদিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান।   

    rnrn

    টাইগার ৩–এর শুটিং শেষেই আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আবুধাবিতে চলে আসেন সালমান খান। শুক্রবার আইফা রকস অনুষ্ঠানে অংশ নেন বলিউডের ‘ভাইজান’। 

    rnrn

    এই অনুষ্ঠানেই এক নারী সাংবাদিক বিয়ের প্রস্তাব দিয়ে সালমান খানকে বলেন, ‘আপনি কি আমাকে বিয়ে করবেন।’ হঠাৎ এমন প্রস্তাবে অবাক হননি সালমান।

    rnrn

    উত্তরে তিনি বলেন, আমার বিয়ের দিন শেষ। আমার সঙ্গে আপনার ২০ বছর আগে দেখা করা উচিত ছিল।

    rnrn

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অ্যালিনা খলিফে ওই নারী সাংবাদিক জানান তিনি হলিউড থেকে এসেছেন এবং তিনি সালমানকে জানান, তাকে দেখেই তার প্রেমে পড়েছেন তিনি। তখন সালমান মজা করে বলেন, আপনি মনে হয় শাহরুখ খানের কথা বলছেন। পরে ওই নারী বলেন, ‘না, আমি আপনার কথাই বলছি।’ এরপরই তিনি বিয়ের প্রস্তাব দেন। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের সঙ্গে এই নারী সাংবাদিকের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। 

    যুগান্তর ডেস্ক

  • সাংবাদিক ও নিজের গ্রেফতার নিয়ে যা বললেন আসিফ

    ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শামসুজ্জামান জামিনের পর ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই মামলায় গ্রেফতার হন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যেম এই নিয়ে নিজের ক্ষোভ ঝাড়লেন তিনি।

    প্রথম আলোর এ সাংবাদিককে হাতকড়াবিহীন কোর্টে নেওয়ার ঘটনায় ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা’ নিয়ে এই স্ট্যাটাস দিয়েছেন।

    সোমবার বিকাল ৪টা ৫০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে দুটি ছবি পোস্ট করেন তিনি। প্রথম ছবিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আসিফকে দেখা যায়। যেখানে তাকে হাতকড়া পরিয়ে কোর্টে চালান করা হচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখা যায়—সাংবাদিক শামসুজ্জামানের হাতে কোনো হাতকড়া নেই।

    আসিফ জানান, তাদের দুজনেরই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা। এছাড়া পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মতি ভাই সেইম মামলায় আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আর আমাকে গ্রেফতার করেছে সিআইডি এমনই এক রোজার রাতে। আমি আগাম কিছুই জানতে পারিনি।’

    সবশেষ এ গায়ক লেখেন, ‘আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি।’

    এ বিষয়ে বাংলা সংগীতের এ যুবরাজ একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এক দেশে দুই আইন, এটুকুই বলব। আর যা বলার তা ফেসবুকেই বলেছি।’

    এদিকে আসিফের এ স্ট্যাটাস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    বিনোদন ডেস্ক

  • এবার সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা

    ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন। অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে যেমন শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন, তেমনি ব্যক্তিগত কিছু কারণে দর্শকমহলে হয়েছেন অনেক সমালোচিত।

    লাস্যময়ী অভিনেত্রী ব্যক্তিজীবনে বিয়ে ও অপ্রত্যাশিত একটি ঘটনার জন্য হোঁচটও খেয়েছেন, যা নিয়ে বিভিন্ন সময় নানা সমালোচনা হয়। অধিকাংশ ক্ষেত্রেই অভিনেত্রীর কোনো মতামত বা মন্তব্য না নিয়ে গুঞ্জনের শুরু হয়। কিছু দিন আগে ব্যক্তিজীবন নিয়ে কথা বললেও এবার তাকে নিয়ে হওয়া গুঞ্জনের ব্যাপারে সাংবাদিকদের সতর্ক করেছেন। 

    বুধবার রাতে ৪ মিনিট ১৮ সেকেন্ডের এক ভিডিওতে বার্তা দিয়েছেন প্রভা। তিনি বলেন, ‘আজকে কিছু কথা বলব এবং কথাগুলো শুধু সাংবাদিক ভাইবোনদের জন্য। যারা বিনোদন সাংবাদিক হিসেবে পরিচিত। আমি আসলে বিগত ১০ বছর ধরেই আপনাদের মিথ্যা কিছু নিউজ দ্বারা প্রভাবিত।’

    প্রভা বলেন, ‘একটা সময় যখন দেখছিলাম এটা কোনোভাবেই রিকোভার করতে পারছি না, তখন আপনাদের সঙ্গে দূরত্ব আরও বেড়ে যায় আমার। এখন আপনারা যা করেন, আমাকে ফোনে পান না। তখন আমি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করে ক্যাপশন দিলে সেটি নিয়েও নিউজ করেন। আর মিথ্যা নিউজ তো আছেই, মাশআল্লাহ।’

    তিনি আরও বলেন, ‘আমি ভাবতাম বিনোদন জগতে আছি, আপনারা আমাকে বোনের চোখে দেখছেন। আপনারাও একই জগতে কাজ করেন। এ জন্য আমরা একটা ফ্যামিলির মতো। কিন্তু আসলে ভুল ভাবি— ভুল জানতাম। আপনাদের মাথায় আসে না এটা। আপনাদের একজন বোন এই সেক্টরে কাজ করছে, তাকে কীভাবে আগলে রাখা যায়। আপনারা এটা আসলে চিন্তা করতে পারেন না। এটা আমার সীমাবদ্ধতা নাকি আপনাদের, সেটি আমি জানি না। মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এতে আমি মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত। ব্যক্তিগতভাবে আর চাচ্ছি না, আমাকে কনসার্ন করা ছাড়া আমার কোনো নিউজ করেন আপনারা।’

    এই অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে যদি যোগাযোগ হয় এবং আমি যদি সম্মতি দিই তা হলে শুধু তখনই নিউজ করতে পারবেন। আমার সঙ্গে কথা বলা ছাড়া, আমার রিকোয়েস্ট— আপনারা আমার কোনো নিউজ করবেন না। সেটি অনলাইন, প্রিন্ট মিডিয়া কিংবা যে কোনো মাধ্যমই হোক না কেন, আপনাদের প্রতি এটি আমার রিকোয়েস্ট। আমি জানি না, এটি কোনো সাংবাদিকতার এথিকসে পড়ে কিনা যে, একজন মিডিয়াকর্মীর নিউজ তার অনুমতি ছাড়া প্রকাশ করেন। এটি আমি আর চাই না। আপনাদের প্রচারে অস্বস্তিতে আছি।’

    সবশেষ এই অভিনেত্রী বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় ফ্যান-ফলোয়ারদের যতটুকু ইনফরমেশন দিই, আমি আসলে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। আমি আসলে চাই না আপনারা কষ্ট করে আমার নিউজগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিন। বেশিরভাগ সময়ই তো মিথ্যা নিউজ করেন। এতে মিথ্যা তথ্য মানুষের কাছে পৌঁছে যায়। তাই আর কোনো নিউজ চাই না। তা না হলে হয়তো আমাকে আইনিব্যবস্থা নিতে হবে। তাই আবারও বলছি— আমার কনসার্ন ছাড়া আপনারা নিউজ করবেন না। আমার যতটুকু প্রয়োজন তা টিকটক-ইনস্টাগ্রাম থেকে ফ্যান-ফলোয়ারদের জানাতে পারব। আপনারা আপনাদের মতো ভালো থাকুন, আর আমাকে আমার মতো ভালো থাকার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।’

    বিনোদন ডেস্ক