Tag: সম্মেলন

  • ‘আত্মহত্যার গুঞ্জন’, সংবাদ সম্মেলন করবেন তানজিন তিশা

    হাসপাতাল থেকে বাসায় ফিরেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। যেখানে তাকে নিয়ে প্রচারিত মিথ্যা সংবাদের কড়া প্রতিবাদ জানিয়েছেন। সেইসঙ্গে এটাও জানিয়েছেন, যারা তার ক্ষতি করেছেন তাদের সবার নাম প্রকাশ করবেন। 

    rnrn

    তিশা তার স্ট্যাটাসে লিখেছেন, আজ কিছু ভুল নিউজ দেখতে পেলাম। বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতকাল রাতে আমার ফুড পয়জনিং হয়। এরপর কিছু ব্যাপারে আমার অবস্থা খারাপ ছিল। তাই আমি একটা ঘুমের ট্যাবলেট খাই। এরপর আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।
    rn 
    rnতিশা বলেন, আরেকটা বিষয় বলতে চাই, আমার বাবা দুই বছর আগে মারা যান। সে ঘটনা আমাকে এতটাই শক্ত করে যে এ ধরনের পদক্ষেপ (আত্মহত্যা) আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নেব না।

    rnrn

    যারা ক্ষতি করার চেষ্টা করেছেন তাদের সতর্ক করে তিশা লিখেছেন, সবাইকে একটা বিষয় বলতে চাই, যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। 

    rnrn

    যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছেন, সেটা হোক মিডিয়ার কিছু মানুষ, তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে- স্পেশালি আমার নারী ও পুরুষ সহকর্মী, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ- যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করব। ধন্যবাদ।

    rnrn

    স্ট্যাটাসটিতে অভিনেতা মুশফিক ফারহানের নাম ম্যানশন করেছেন তিশা। 

    rnrn

    এর আগে বুধবার মধ্যরাতে তানজিন তিশার আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়েছিল। দাবি করা হয়েছিল, ছোট পর্দার এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিশা। বেশ কিছুদিন ধরে সেই সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল। এর জের ধরে বুধবার রাতে তিশা রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলা হয়।

    অনলাইন ডেস্ক

  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান কাল

    আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ঢালিউড চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। 

    বরাবরের মতো নানা পরিবেশনায় সাজানো হয়েছে এবারের আয়োজন। এতে মঞ্চে পারফর্ম করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকারা। পারফরমারদের তালিকায় রয়েছেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জার একক নাচ। থাকছে সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরি, সোহানা সাবা-গাজী নূর ও জায়েদ খান-আঁচলের দ্বৈত নাচ। এছাড়া সংগীত পরিবেশন করবেন বালাম ও কোনাল। 

    এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনয়শিল্পী খসরু ও রোজিনা। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পাচ্ছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। 

    পার্শ্বচরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা নাসির উদ্দিন খান ও শ্রেষ্ঠ অভিনেত্রী আফসানা মিমি, সেরা খল অভিনেতা শুভাশীষ ভৌমিক, সেরা গায়ক যুগ্মভাবে ‘বাপ্পা মজুমদার ও চন্দন সিনহা, সেরা গায়িকা আতিয়া আনিসা, সেরা সংগীত পরিচালক রিপন খান, সেরা গীতিকার রবিউল ইসলাম জীবন, সেরা সুরকার শওকত আলী ইমন, সেরা কাহিনিকার ফরিদুর রেজা সাগরও খোরশেদ আলমের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। 

    অনুষ্ঠানে পুরস্কার প্রদান ও বিজয়ীদের সঙ্গে ফটোসেশন শেষে বক্তব্য দেবেন শেখ হাসিনা।  
     

    যুগান্তর প্রতিবেদন

  • নিউইয়র্কে সংবাদ সম্মেলনে যে অভিযোগ ন্যান্সির

    বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছেন না বলে অভিযোগ করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। 

    rnrn

    বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ও শো টাইম মিউজিক সোমবার ন্যান্সির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    rnrn

    তার কাছে প্রশ্ন ছিল আপনি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারেন কিনা? কোনো দলকে সমর্থন করেন কি? 

    rnrn

    এ দুটি প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, আমি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না। আর দল সমর্থনের ব্যাপারে বলতে চাই, আমি বিএনপিকে সমর্থন করি। আপনারাও কোনো না কোনো দলকে সমর্থন করেন। আপনারা প্রকাশ্যে বলছেন না। আর আমি বলছি, এটুকুই। 

    rnrn

    ন্যান্সি আরও বলেন, ১৮ বছর ধরে সংগীত জগতে বিচরণ করছি। কখনো আমেরিকায় আসা হয়নি। এবারই প্রথম এলাম। একজন শিল্পী হিসেবেই এখানে আমাকে তুলে ধরতে চাই। আমি যখন গান করি তখন শিল্পী সত্ত্বাই আমার মধ্যে কাজ করে। 

    rnrn

    আগামী ৮ অক্টোবর নিউইয়র্কের কুইন্সস্থ ম্যারি লুইস একাডেমি হলে তার একক সংগীতানুষ্ঠান রয়েছে। এর মূল আয়োজক শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। উপস্থাপনায় থাকবেন নিম্মি। 

    যুগান্তর ডেস্ক

  • সংবাদ সম্মেলনে আসছেন শাকিব খান

    সমসাময়িক ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার বিকালে গুলশানে নিজ বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি।

    rnrn

    বৃহস্পতিবার সকালে চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন শাকিব খান।

    rnrn

    আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, একটা মামলা করেছি। সমসাময়িক সব ঘটনা নিয়ে দু-একদিনের মধ্যে প্রেস কনফারেন্স করবো। সেখানেই আলাপ করবো।

    rnrn

    জানা গেছে, বৃহস্পতিবার বিকালেই সমসাময়িক ঘটনা নিয়ে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে হাজির হবেন তিনি।

    rnrn

    এদিন বেলা সোয়া ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন শাকিব খান।

    rnrn

    এর আগে একাধিকবার চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা মামলা না নিয়ে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

    rnrn

    অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলায় রহমত উল্লাহর বিরুদ্ধে আইনিব্যবস্থা নিচ্ছেন শাকিব খান। 

    rnrn

    তিনি বলেছেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।
    rn 

    যুগান্তর ডেস্ক