Tag: সম্পর্ক

  • শাকিবের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে আমার কিছু আসে যায় না: মারুফ

    ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ নানা জল্পনা-কল্পনা শেষে ঈদে মুক্তি পাচ্ছে। এর আগে গত মঙ্গলবার (২৫ মার্চ) সিনেমা প্রদর্শনের জন্য জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। সেখানে সিনেমার প্রদর্শনী শেষে বের হয়ে যাওয়ার সময় শাকিবভক্তদের রোষানলে পড়েন চলচ্চিত্র নির্মাতা ও সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত। শাকিবভক্তরা গাড়ি আটকে রাখায় তাদের সঙ্গে নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় কাজী হায়াতকে বলতে শোনা যায়— আমার মারুফেরও লোক আছে।

    সামাজিক মাধ্যমে এ বিষয়টি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছেন সিনেমা ভক্তরা। কেউ কেউ শাকিব খানের পক্ষ নিয়ে মারুফ ও কাজী হায়াতের সমালোচনা করছেন, আবার কেউ কেউ খ্যাতনামা এ নির্মাতার পক্ষ নিয়ে শাকিবভক্তদের সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। 

    এদিকে বিষয়টি নিয়ে এবার ফেসবুক লাইভে কথা বলেছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। তিনি বলেছেন— কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যেটি করেছেন, তা একান্ত ওনার ব্যাপার। বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন, দেশের জন্য করেছেন। মারুফ আরও বলেন, মারুফের লোক আছে বলে বাবা বুঝিয়েছেন, আমার দর্শক আছে। একসময় আমার দর্শক ছিল, এটা বোঝানো হয়েছে।

    এছাড়া শাকিব খানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক কাজী মারুফের। সে কারণে অনেকেই মনে করছেন তাদের সম্পর্ক নষ্ট করার জন্য কেউ এমন করছেন। এ প্রসঙ্গে মারুফ বলেন, শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো। আপনারা এটা নষ্ট হতে দেবেন না। তিনি বলেন, আর সম্পর্ক নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না। আমার বাবারও কিছু আসবে যাবে না। এমনকি শাকিবের ক্ষেত্রেও সেইম।

    সামাজিক মাধ্যমে শাকিবভক্তদের এমন বাড়াবাড়ি বন্ধে শাকিবকেই উদ্যেগ নেওয়ার আহ্বান জানিয়ে মারুফ বলেন, শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখ।

    এদিকে অনেকেই কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ও গালির ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন। এ বিষয়ে মারুফ বলেন, ‘কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ছিল। ‘ধর’ সিনেমার কথা বলবেন? যদি আপনার এ সিনেমা বোঝার ক্ষমতা থাকে, তাহলে আপনারা নীতিমান হবেন, দেশকে নিয়ে ভাববেন। যেন এ সিনেমার মান্নার ক্যারেক্টারের মতো আর কেউ তৈরি না হয়। 

    বিনোদন ডেস্ক

  • সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার নেপথ্যে ঐশ্বরিয়া, বললেন সোমি

    বলিউডে এখনও চর্চা রয়েছে ইন্ডাস্ট্রির দুই তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অপূর্ণ প্রেম। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবি থেকে নাকি মনের অনুভূতি আদান-প্রদান হয় তাদের। কিন্তু সে সময় আবার সোমি আলিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সালমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলিয়া। সালমানের বাড়ি অর্থাৎ, গ্যালাক্সি-র শরীরচর্চা কেন্দ্রে (জিম) নাকি প্রবেশ করতেন ঐশ্বরিয়া; আর তা দেখেছিলেনও সোমি। সে সময় সোমি ধরে নিয়েছিলেন, সালমানের সঙ্গে তার নিজের চলমান সম্পর্ক শেষ হতে চলেছে।

    ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই সোমির সঙ্গে সালমানের দূরত্ব তৈরি হতে থাকে। সোমি বলেন, শ্যুটিংয়ের সময় আমি সালমানকে একবার ফোন করেছিলাম। কিন্তু ও ফোন ধরেনি। তারপরেই আমি ছবির পরিচালক সঞ্জয়লীলা ভানসালিকে ফোন করি। তিনি ফোন ধরে বলেন, সালমান শ্যুটিংয়ের মধ্যে আছে। আমি ভাবলাম, সালমান শ্যুটিং করছেন, তো ভানসালী কিভাবে ফোন ধরছেন? তারও তো পরিচালনার কাজে ব্যস্ত থাকার কথা।

    গ্যালাক্সি-র একতলায় সালমান ও সোমি সেই সময়ে একসঙ্গে থাকতেন। সেখানেই ছিল তাদের জিম। 

    সোমি বলেন, ঐশ্বরিয়া সালমানের শরীরচর্চা কেন্দ্রে আসতে শুরু করে। সালমান আর আমি ওই একই জায়গায় থাকতাম।

    তা হলে কি সেই জিম থেকেই প্রেমে পড়েছিলেন ভাইজান ও ঐশ্বরিয়া? উত্তরে সোমি বলেন, ‘সালমান ও ঐশ্বরিয়া ‘সাম দিল দে চুকে সানাম’ ছবির সময়েই প্রেমে পড়েছিলেন। আমি বাড়ির পরিচারকদের থেকে এই সম্পর্কের খবর পেতাম। আমি জানতাম, ওদের এই সম্পর্ক অনেক দূর আগাবে। বুঝতে পেরেছিলাম, সম্পর্কটা থেকে আমার সরে যাওয়ার সময় এসেছে।’

    এর পরে সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক প্রায়ই আলোচনায় উঠে আসত। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায় ২০০২ সালে।

    বিনোদন ডেস্ক

  • সম্পর্কে না থাকলেও খুব ভালো থাকা যায়: করণ জোহর

    চল্লিশ বছরে পা দিয়ে জীবনের শূন্যতাকে অনুভব করেছিলেন করণ জোহর। পঞ্চাশে এসে তিনি আর কোনো সম্পর্কে জড়াতে চাননি। করণ জোহর বলেন, আমি সবই করেছি— বিভিন্ন সংস্থার মাধ্যমে ডেটে যাওয়া, দেশ-বিদেশে মানুষের সঙ্গে দেখা করা— সবই করেছি। কিন্তু প্রেমের সম্পর্কে জড়ানোর প্রয়োজনীয়তা এখন আর সেভাবে অনুভব করি না।

    করণ জোহর বলিউডের প্রথম সারির প্রযোজক। আবার তারকা সঞ্চালক। তার আত্মপরিচয় ও প্রেমজীবন নিয়ে সব সময়ই আলোচনা-সমালোচনা হয়। তার ব্যক্তিগত জীবন নিয়ে শুভাকাঙ্ক্ষীদের সবসময় কৌতূহল থাকেই। এবার নিজেই সেই অতীত সম্পর্ক নিয়ে কথা বললেন তিনি। 

    লকডাউনের সময়ের প্রসঙ্গ উত্থাপন করে করণ জোহর বলেন, সেই সময়ে বলিউড খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। তারকাদের নিয়ে ট্রোলিং নতুন মাত্রা যোগ হয়। সেই সময়ে তাকেও যে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা হয়েছিল, সে কথাও জানান তিনি।

    করণ জোহর বিয়ে করেননি। কিন্তু দুই সন্তানের বাবা। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্ক প্রসঙ্গে নতুন তথ্য জানিয়েছেন তিনি। করণ জোহর বলেন, আমি এখন সিঙ্গল। দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াইনি। তবে সারাজীবনে আমি মোট দেড়খানা সম্পর্কে থেকেছি। 

    তিনি আরও বলেন, সম্পর্কে না থেকেও তিনি এখন খুব ভালো আছেন। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির পরিচালক বলেন, সন্তান এবং মায়ের প্রতি এখন আমার দায়বদ্ধতা।

    বিনোদন ডেস্ক

  • পরীমণি-সাকলায়েনের সম্পর্ক নিয়ে নতুন তথ্য দিলেন ব্যবসায়ী নাসির

    আলোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে রাতযাপনের প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন আলোচিত পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন। ইতোমধ্যে তাকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদানের’ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

    সাকলায়েনের অবসরে পাঠানোর খবর প্রকাশিত হওয়ার পর মুখ খুলেছেন পরিমণির মামলায় জেলে যাওয়া ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তিনি মনে করছেন, পরীমণির সঙ্গে গোলাম সাকলায়েনের সম্পর্ক আগ থেকেই ছিল। 

    সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাসির উদ্দিন মাহমুদ বলেন, পরীমনির সঙ্গে গোলাম সাকলায়েনের সম্পর্ক অনেক আগ থেকেই ছিলো। অর্থাৎ পরীমনি এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার আগ থেকেই।

    দাবির পক্ষে তিনি বলেন, যেদিন তাকে গ্রেফতার করা হয় ডিবি থেকে সেদিন গোলাম সাকলায়েনের আসার অনুমতি ছিলো না। তারপরও তাকে স্পটে দেখা গেছে। খুব উৎফুল্ল ছিলেন সাকলায়েন। ডিবি কার্যালয়ে নেওয়ার পর পরীমনিও সেখানে আসেন। সাকলায়েন তাকে সেখানে নিয়ে গেছে।

    তিনি আরও বলেন, আমার ধারণা, সাকলায়েনের সঙ্গে সম্পর্কের কারণেই তাকে দিয়েই এমন কিছু ঘটিয়েছে বা এমন আরও সাকলায়েন থাকতে পারে বলেও জানান তিনি।

    সাভার বোট ক্লাবে কাণ্ড ঘটিয়ে পরীমনি সফল হয়েছে বলে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, পরীমনিকে কয়জন চিনতো, আমি নিজেও চিনতাম না। ওই ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত আমি তার নামও জানতাম না। এখন তাকে সবাই চেনে। তার পরিচিতি লাভের জন্য বোটক্লাবে এমন ঘটনা ঘটিয়েছে।

    এর আগে নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় গত ২৫ জুন জামিন পেয়েছেন পরীমনি।

     

    বিনোদন ডেস্ক

  • যে কারণে ভেঙে গেল মালাইকা-অর্জুনের সম্পর্ক

    আরবাজ খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে না টানতেই ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা আরোরা। বয়সের পার্থক্যের কারণেই অর্জুন কাপুর-মালাইকা আরোরার সম্পর্ক ভিন্নভাবে দেখেন দর্শকরা। তবুও দুজনের একসাথে কেটে গেছে ৬ বছর। তবে সে সম্পর্কে পরিবর্তন এসেছে। 

    ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নিজেদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সে কারণেই বিচ্ছেদ নিয়ে কোনোভাবেই প্রকাশ্যে মুখ খুলবেন না দুজনের কেউ। নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে, এ ব্যাপারে সম্মানের সঙ্গে নিরবতা বজায় রাখতে চান তারা। 

    বয়সের ফারাক, মালাইকার ডিভোর্সি স্ট্যাটাস কিছুই বাঁধ সাধেনি এ জুটির প্রেমে। গড়গড়িয়ে এগিয়েছে তাদের সম্পর্কের চাকা। হঠাৎই তাদের ছন্দপতন।

    এখন মালাইকার বয়স ৫০, অর্জুনের ৩৮। বয়সের ফারাক নিয়ে লাগাতার ট্রোলের মুখোমুখি হন তারা। তবে সেই ট্রোলিংকে তারা কখনোই পাত্তা দেননি। তাহলে হঠাৎ কেন এই সিদ্ধান্ত, কেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলছেন না অর্জুন ও মালাইকা।

    গত বছরের মাঝামাঝি সময়েও বলিপাড়ায় অর্জুন-মালাইকা বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। শোনা গেছে, ডিভোর্সি, এক সন্তানের মা মালাইকাকে নিজের বউমা করতে মোটেই রাজি নন বনি কাপুর।

    গত বছর আগস্ট মাসে যখন দুজনের ব্রেকআপ জল্পনা তুঙ্গে, একসঙ্গে লাঞ্চ ডেটে গিয়ে সব জল্পনায় জল ঢেলেছিল তারা। 
    ওদিকে কফি উইথ করণের মঞ্চে মালাইকাকে বিয়ের ব্যাপারে খোলাখুলি কথা বলতে রাজি হননি অর্জুন। তাকে বলতে শোনা গেছে, আমি এই অনুষ্ঠানে আসতে ভীষণ পছন্দ করি, কারণ এখানে এসে মন খুলে সৎভাবে কথা বলা যায়। তবে আমার বিয়ের বিষয়টা জীবনের এমন একটা অংশ, সেটা নিয়ে হুট করে কিছু বলা যায় না। তাছাড়া সম্পর্কটা তো দুজন মানুষের।

    বিনোদন ডেস্ক

  • আয়মান সাদিকের সঙ্গে কী সম্পর্ক, জানালেন সাদিয়া আয়মান

    অভিনেত্রী সাদিয়া আয়মানের নামের সঙ্গে মিল রয়েছে দেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আয়মান সাদিকের নামের। দু’জন দুই ব্যক্তি হলেও তাদের নাম প্রায় একই। আর এ কারণেই তাদের নাম নিয়ে নেটিজেনদের কাছে কৌতূহল বেশ। অনেকেই প্রশ্ন করেন- সাদিয়া আয়মান ও আয়মান সাদিকের মধ্যকার সম্পর্ক কী?

    rnrn

    সম্প্রতি বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এ অভিনেত্রীর নামের মিল থাকা প্রসঙ্গে বলেন, আসলে আয়মান সাদিক ভাইয়ার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই আমার। নামটি বলা যায়, কাকতালীয়ভাবেই মিলে গেছে। আমাদের মধ্যে ভাই-বোন কিংবা কোনো ধরনের আত্মীয়তার সম্পর্কও নেই।

    rnrn

    এ অভিনেত্রী বলেন, আমি অনেক সময় দেখেছি আমার কোনো কাজ রিলিজ হলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এমন কমেন্ট করেন- আয়মান সাদিকের কাজটি খুব সুন্দর ছিল। এটা অবশ্য আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে।

    rnrn

    এদিকে, গত বছরের ১৫ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পারিবারিক আয়োজনে জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদকে বিয়ে করেন আয়মান সাদিক। মুনজেরিন-আয়মানের বিয়ে প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী সাদিয়া অয়মান।

    rnrn

    এ ব্যাপারে তিনি বলেন, ভাইয়া যেদিন বিয়ে করেন ওইদিন অনেকেই তাদের কাপল ছবিতে আমাকে ট্যাগ করেছেন। আমাকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেক নেটিজেন। সম্ভবত নামের সঙ্গে মিল থাকার কারণেই নেটিজেনরা এমনটা করেছেন।

    rnrn

    সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন্তব্য নিয়েও কথা বলেন সাদিয়া আয়মান। তিনি বলেন, আমি সব ভক্তের কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি। তাদের প্রশংসা ও সমালোচনা উভয়ই উৎসাহ দেয় আমায়। জীবনে চলার পথে এটাই আমার বড় সাপোর্ট। আর এ সাপোর্ট নিয়ে আগামীর দিনগুলোয় কাজ করতে চাই আমি।

    অনলাইন ডেস্ক

  • সম্পর্ক ভাঙার পরও শুটিংয়ে মুখোমুখি হন কারিনা-শাহিদ, যা বললেন পরিচালক

    বলিউডে একসময়ের জনপ্রিয় অন্যতম আলোচিত যুগল ছিলেন কারিনা কাপুর ও শহিদ কাপুর । বর্তমানে তারা আলাদাভাবে সুখেই সংসার করছেন। কিন্তু সম্পর্ক ভেঙে গেলেও শুটিং চালিয়ে যান তারা! কিন্তু একসময়ে কারিনা-শহিদের বিচ্ছেদ নিয়ে কম আলোচনা হয়নি।

    শোনা যায়, ‘জব উই মেট’ ছবির শুটিংয়ের সময়েই কারিনা-শহিদের সম্পর্কে চিড় ধরে। এ ঘটনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বললেন পরিচালক ইমতিয়াজ় আলি।

    ‘জব উই মেট’ মুক্তি পায় ২০০৭ সালে। পর্দায় শহিদ ও কারিনার রসায়নেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু পর্দার পেছনের চিত্রটি ছিল তখন একদম ভিন্ন। সেই সময়েই সম্পর্কে ভাঙন ধরে তাদের। কিন্তু তার চিহ্নমাত্র প্রকাশ পায়নি শহিদ-কারিনার অভিনয়ে। নিজেদের সমস্যা কখনো ছবির সেটেও নিয়ে আসেননি তারা। ইমতিয়াজ় দুজনেরই পেশাদার আচরণের প্রশংসা করেছেন।

    বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন শহিদ ও কারিনা। ২০০৬-এ রাস্তা আলাদা হয়ে যায় তাদের। বিচ্ছেদ হওয়ার পরের দুদিন মুখোমুখি হয়েছিলেন এই জুটি।

    ইমতিয়াজ় বলেন, ‘ছবির শুটিং শেষ হওয়ার সময়ে ওরা সম্পর্কে ইতি টানে। পুরো ছবিটার শুটিং প্রায় হয়ে গিয়েছিল। ওদের বিচ্ছেদের পরেও দুদিন বাকি ছিল শুটিংয়ের। আমাদের কাজটা শেষ করতেই হতো। কিন্তু ওরা সম্পূর্ণ পেশাদার ছিল। ওদের ব্যক্তিগত জীবনে কী চলছে, তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি ছবিতে।’

    ইমতিয়াজ় আরও বলেন, ‘জব উই মেট’-এ ‘গীত‘ ও ‘আদিত্য’ চরিত্রে তার প্রথম পছন্দ ছিল ববি দেওল ও প্রীতি জ়িনতা। কিন্তু ববি অন্য কাজে ব্যস্ত থাকায়, তা আর হয়নি। তখন শীর্ষ দুই চরিত্রের জন্য ইমতিয়াজ় বেছে নেন শহিদ ও কারিনাকে। সেই সময়ে তাদের মধ্যে সম্পর্কের সমীকরণ মোটেও ভালো ছিল না। কিন্তু তার কোনো প্রভাব পড়েনি ছবিতে।

    উল্লেখ্য, ২০১২ সালে সাইফ আলি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কারিনা কাপুর। অন্যদিকে ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শহিদ কাপুর।

    বিনোদন ডেস্ক

  • চার বছরের সম্পর্কের ইতি টানলেন শ্রুতি, যা বললেন প্রেমিক

    গত চার বছর ধরে আসামের জনপ্রিয় ইলাস্ট্রেটর ও সঙ্গীত শিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বিমানবন্দরে হোক কিংবা কোনো অনুষ্ঠানে সব জায়গায়ই তাদের যুগল হিসেবে দেখা যেত। একত্রবাস করতেন এই জুটি। 

    সম্প্রতি তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। কিন্তু, আচমকাই ভেঙে যায় শ্রুতি-শান্তনুর সম্পর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তনুর সঙ্গে সমস্ত ছবি ও পোস্ট মুছে ফেলেছেন শ্রুতি। 

    ইনস্টাগ্রামেও আর একে অপরকে অনুসরণ করছেন না তারা। তবে মাস কয়েক আগেও তাদের দেখে বোঝার উপায় ছিল না যে, তাদের ভিতরে দূরত্ব তৈরি হয়েছে। মাস দুয়েক আগেই প্রেম ভাঙে শান্তনু-শ্রুতির। শোনা যাচ্ছে, হঠাৎ দুজনের বোঝাপড়ার সমস্যা দেখা দিয়েছে। সে কারণেই আলাদা হয়ে গেলেন তারা। যদিও শ্রুতির সঙ্গে সম্পর্ক ভাঙার বেশ কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে শান্তনু জানান, শ্রুতির প্রেমিক হয়ে সর্বদা লোকের নজরে থাকতে হয় তাকে। মাঝেমধ্যে নানা কটাক্ষের মুখেও পড়তে হয়েছে, এবার প্রেম ভাঙায় কী বললেন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক?

    শ্রুতির সঙ্গে সম্পর্ক কেন ভাঙল, সেই প্রশ্নের মুখে পড়তে হয় শান্তনুকে। তিনি বলেন, দুঃখিত, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করছি না।

    একইভাবে মুখে কুলুপ এঁটেছেন শ্রুতিও। এই সময়টা বোন অক্ষরার সঙ্গেই কাটাচ্ছেন তিনি। অন্তত অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলে তেমন ইঙ্গিতই মিলছে। যদিও একসময় শ্রুতি ও শান্তনু দুজনেই জানান, সম্পর্কে থাকলেও বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চান না তারা।

    বিনোদন ডেস্ক

  • কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চনের সাবেক স্ত্রী? 

    বছরের শুরুতেই পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয় টলিউডের অভিনেতা কাঞ্চন মল্লিকের। এর পর তিনি বিয়ে করেন হাঁটুর বয়সী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। এবার পিঙ্কিও জুটিয়েছেন প্রেমিক। ভারতের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

    শুক্রবার মধ্যরাতে অভিনেত্রীর সম্পর্কের খবর জানা যায় সামাজিকমাধ্যমে। ফেসবুক থেকে জানা যায় আইপিএস অফিসার আশিস ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আশিস নিজেই জানিয়েছেন তা। মাঝরাতে সম্পর্কের স্ট্যাটাসে নিজের সঙ্গে যুক্ত করেন পিঙ্কির নাম। পোস্টটি ট্যাগ করেন তাকে। 

    এরপর থেকেই নেটিজেনরা রীতিমতো শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন তাদের। প্রায় ভোর পর্যন্ত সম্পর্কের স্ট্যাটাস ফেসবুক থাকলেও দিনের আলো ফুটতেই সমাজমাধ্যমের পাতা থেকে মুছে দেওয়া হয় পোস্টটি।

    তবে কী কারণে মুছে দেওয়া হলো তা এখনো পরিষ্কার করেননি আশিস-পিঙ্কি। ধারণা করা হচ্ছে হয়তো পিঙ্কির আপত্তি থাকায় পোস্ট উধাও করেছেন আইপিএস আশিস। কেউ আবার অন্য কারণ খুঁজে বেড়াচ্ছেন। 

    বিনোদন ডেস্ক

  • ৫৬ সেকেন্ডের ভিডিও, কোন সম্পর্কের ইঙ্গিত দিলেন বুবলী-রাজ 

    চিত্রনায়িকা শবনম বুবলীর লাশ হিমাগারের পাটাতন হয়ে বের হয়ে আছে। আর সেদিকে হতবাক হয়ে চেয়ে বসে আছেন নায়ক শরিফুল রাজ। এমনই এক করুণ দৃশ্য দেখা গেছে ‘দেয়ালের দেশ’ সিনেমার ফার্স্ট লুকে। যে দৃশ্য দেখে হতভম্ব হয়েছেন দর্শকরাও।

    শনিবার বিকালে পূর্ব ঘোষণা অনুযায়ী ‘দেয়ালের দেশ’ সিনেমার টিজার মুক্তি পায়। মিশুক মনিরের পরিচালনায় এতে চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক শরিফুল রাজ ছাড়াও আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

    আরও পড়ুন: 

    এদিকে সিনেমাটির ৫৬ সেকেন্ডের টিজার প্রকাশের পর পরই আলোচনায় উঠে এসেছে তা। এর চিত্রায়ণ, গল্পের রহস্যময় প্লট, রাজ-বুবলীর সাদামাটা সাজসজ্জা, তাদের দুর্দান্ত অভিনয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক―সবকিছু এক রহস্যের ইঙ্গিত প্রকাশ করেছে। একই সঙ্গে প্রশংসা করছেন দর্শকরা।

    প্রকাশ হওয়া টিজার দেখে বোঝা যাচ্ছে, রাজ মর্গে কাজ করেন। আর বুবলী একজন সাধারণ মেয়ে। স্বাভাবিকভাবেই মনে হয় তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। কিন্তু সেটি কেমন সম্পর্ক, তা স্পষ্ট বোঝা যায়নি।

    সরকারি অনুদানের এ সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি। কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। 

    সিনেমাটির ব্যাপারে এ পরিচালক বলেন, সাধারণত অনুদানের সিনেমা নিয়ে দর্শকদের এক ধরনের গৎবাঁধা চিন্তা রয়েছে। তবে এই গল্পটি ভিন্ন। আশা করি এটি দর্শকদের কাছে ভীষণ ভালো লাগবে।

    বুবলী বলেছেন, এ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য অনেকটা কঠিন সিদ্ধান্ত ছিল। এতে আমাকে একজন নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হয়েছিল। পর্দায় সেই চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করার একটা চ্যালেঞ্জও ছিল। তবে টিমের সবার সহযোগিতায় সেটি সম্ভব হয়েছে।
     

    বিনোদন ডেস্ক