Tag: সবচেয়ে

  • বলিউডের সবচেয়ে ‘কৃপণ’ অভিনেতা!

    ভারতের নৃত্যপরিচালক, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক ফারাহ খান। তিনি ৮০টিরও বেশি হিন্দি চলচ্চিত্রের নৃত্যপরিচালনা করেছেন।

    rnrn

    সম্প্রতি কপিল শর্মার শোতে উপস্থিত ছিলেন ফারাহ খান। সেখানে তিনি ফাঁস করেন বলিউডের সবচেয়ে কৃপণ অভিনেতার নাম।

    rnrn

    কপিল শর্মা প্রথমে জিজ্ঞাসা করেন, ফারাহ নিজে কি কৃপণ? তার উত্তরে অভিনেত্রী জানান, টাকা-পয়সার বিষয়ে তিনি খুবই উদার।

    rnrn

    ফারাহ বলেন, ‘আমি জানি, বলিউডে কে সবচেয়ে কৃপণ। একজনই আছে এমন কৃপণ। তিনি হলেন চাঙ্কি পাণ্ডে। সত্যি বলছি। আমার ফোনটা দিন। এখনই ফোন করে ৫০০ টাকা চাইব।’ সঙ্গে সঙ্গে চাঙ্কি পাণ্ডেকে ফোন করেন তিনি। পরিচালক ফোন করে বলেন, ‘চাঙ্কি শোনো, আমার এখনই ৫০০ টাকা দরকার। তুমি আমাকে ৫০০ টাকা দিয়ে বিপদ থেকে উদ্ধার করো। উত্তরে চাঙ্কি এটিএমএ গিয়ে টাকা তোলার পরামর্শ দেন ফারাহকে। 

    rnrn

    ফারাহ তখন ৫০০ টাকার পরিবর্তে মাত্র ৫০ টাকা পাঠানোর জন্য অনুরোধ করেন চাঙ্কিকে। শুনতে না পাওয়ার অজুহাত দিয়ে তখন ফোন রেখে দেন চাঙ্কি পাণ্ডে। তারপর ফারহা জানান, তিনি প্রমাণ করে দিয়েছেন, চাঙ্কিই বলিউডের সবচেয়ে কৃপণ অভিনেতা। তবে এই পুরো ঘটনাটি মজার ছলে করেন ফারাহ। 

    rnrn

    এর আগে কপিলের শোতে ‘হাউসফুল ৪’-এর প্রচার করতে এসেছিলেন চাঙ্কি পাণ্ডে, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ ও জ্যাকি শ্রফ। সেখানেই অক্ষয় জানান, চাঙ্কি নাকি ব্যবসায়ী হিসেবে খুব ভালো। একবার সালমান খানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার এক বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন চাঙ্কি। সেখানে এক বিক্রেতা সালমানের সঙ্গে ছবি তুলতে চান। ছবি তোলার ব্যবস্থা করে দেন চাঙ্কি পাণ্ডে। এ জন্য ২০ হাজার ডলার নিয়েছিলেন চাঙ্কি। 

    বিনোদন ডেস্ক

  • পাত্র হিসেবে সালমানকে প্রত্যাখ্যান করেছিল যে নায়িকার বাবা

    বলিউডের সবচেয়ে বড় তারকা মনে করা হয় সালমান খানকে। এই জনপ্রিয় অভিনেতার একের পর এক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে। সেটা নিয়ে জোর জল্পনাও চলেছে। তারপরও সালমান খান ‘এলিজিবল ব্যাচেলর’ই রয়ে গেছেন। ধারণা করা হচ্ছে মনের মতো কাউকে পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি নায়কের? না পছন্দ হয়েছে তবে অপরপক্ষ থেকে ভালো রেসপন্স আসেনি তাই ব্যাচেলরের খড়গ কাটেনি এই তারকার। সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের।  

    rnrn

    একবার এক সাক্ষাৎকারে একটি ইঙ্গিত দিয়েছিলেন সালমান। তিনি জানিয়েছিলেন, এক নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি ফিরিয়ে দেন। কেন ফিরিয়ে দিচ্ছেন, মুখের উপর সেই জবাবও দেন। সে কথা কোনও দিন ভুলতে পারবেন না বলেও জানান সালমান।
    rnকে সেই নায়িকা? জবাব, জুহি চাওলা। জুহির বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সালমান। মুখের ওপর প্রত্যাখ্যাত হয়েছিলেন এই তারকা।

    rnrn

    শুধু তাই নয়- ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কইফ, জারিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে অতীতে নাম জড়িয়েছে সালমানের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান, সে খবরও ছড়িয়ে পড়ে। তার পর সেই জল্পনায় জলও পড়ে।  তবে বাস্তবে গড়ায়নি।

    rnrn

    বছর কয়েক আগে একটি সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, জুহি মিষ্টি মেয়ে। তাকে শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন সালমান। এত কিছুর পরেও তৈরি হলো না সম্পর্ক? একটি শুটিংয়ে সালমান বলেছিলেন, জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। আমি তো বিয়ে করার জন্য ওর বাবাকে প্রস্তাবও দিয়েছি।

    rnrn

    তারপর কী হলো? এমন প্রশ্নে সালমান বলেন, জুইয়ের বাবা না বলেছিলেন। সালমানের মতো নায়ককে প্রত্যাখ্যান! যদিও সম্পর্ক, প্রেম নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন। তবু দেশে তার মতো ভক্তসংখ্যা কত জনেরই বা রয়েছে!

    rnrn

    সালমান এবং জুহি একটি মাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তাও ঠিক একসঙ্গে কাজ করেছিলেন বলা চলে না। ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। তার আগে বা পরে দু’জনে আর কোনো ছবিতে একসঙ্গে কাজ করেননি।

    rnrn

    শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে জুহির। এক পুত্র এবং এক কন্যা রয়েছে তাদের। সম্প্রতি ইউলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়িয়েছিল সালমানের। শোনা গিয়েছিল, বিয়েটা তিনি সেরেই ফেলবেন। তবে এখনো সিঙ্গেল তিনি।

    বিনোদন ডেস্ক