Tag: সন্তান

  • সন্তান পৃথিবীতে আসার আগে বড় পদক্ষেপ নিলেন সিদ্ধার্থ-কিয়ারা!

    বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন— এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তারকা দম্পতি জানিয়েছেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এ মুহূর্তে নতুন কোনো কাজ হাতে নেননি সিদ্ধার্থ। গোটা সময়টাই স্ত্রী কিয়ারাকে দিতে চান তিনি। এর মাঝেই হবু সন্তানের জন্য নতুন এক পদক্ষেপ করলেন সিদ্ধার্থ-কিয়ারা।

    গতকাল বুধবার (২৬ মার্চ) কিয়ারা ও সিদ্ধার্থ মুম্বাইয়ে বাড়ি খুঁজতে বের হন। যদিও ফটোসাংবাদিকদের দাবি— তারা ইতোমধ্যে বাড়িটি কিনে ফেলেছেন। নতুন বাড়ির অন্দরসজ্জার দায়িত্বে রয়েছেন বলি বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। তাদের সঙ্গে গৌরীকে দেখামাত্রই শুরু হয়েছে জল্পনা, তা হলে হবু সন্তানের ঘরের সাজসজ্জার দায়িত্ব গৌরীকে দিতে চান তারকা দম্পতি। নিমেষে ছড়িয়ে পড়ে এই ভিডিও। 

    এদিন কিয়ারার পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের জামা। সিদ্ধার্থকে জলপাই রঙের কার্গো প্যান্ট ও নীল শার্টে দেখা যাচ্ছে। দুজনেরই মুখে ছিল মাস্ক। কিয়ারার ওজন খানিকটা বৃদ্ধি পেয়েছে বলেই মত অনুরাগীদের।

    বিনোদন ডেস্ক

  • ৩ বউ নিয়ে এবার এক বিছানায় বিগ বস তারকা আরমান মালিক

    সন্তানদের ন্যানিকে তৃতীয়বার বিয়ে করলেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার আরমান মালিক। এবার তিন বউ নিয়ে এক বিছানায় বিগ বস তারকা। আর সর্বক্ষণ বাড়িতে থেকে সন্তানদের কেয়ারটেকারের কাজ করা লক্ষ্যা।

    বিগ বস ওটিটি সিজন ৩-এ দেখতে পাওয়অ আরমান মালিক তার সন্তানদের কেয়ারটেকারের সঙ্গে তৃতীয়বার বিয়ে করেছেন বলে খবর বেরিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার আরমান, পায়েল ও কৃতিকার দাম্পত্য বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন শুরু হয়েছে। তবে তা বিশেষ করে লোকচক্ষুতে আসে, যখন তারা তিনজনে একসঙ্গে বিগ বস ওটিটিতে অংশ নেন। আর তখনই সামনে আসে এই দুজনকে বিয়ের আগে, তিনি আরও একজনকে বিয়ে করার ঘটনা। আর এবার আসছে এই ইউটিউবারের চার নম্বর বিয়ের খবর, তাও আবার নিজের সন্তানদেরই ন্যানিকে। যিনি সর্বক্ষণ বাড়িতে থেকে কেয়ারটেকারের কাজ করে থাকেন। 

    করবা চৌথ পালনের ছবি-ভিডিও সামাজিকমাধ্যমে আসতেই তা নিয়ে সমালোচনা শুরু হয়। আরমান মালিকের পাশে নতুন বউয়ের সাজে পোজ দেওয়া মেয়েটির নাম লক্ষ্যা। যে মালিক বাড়িতেই কাজ করে। আর দেখা গেল লক্ষ্যার হাতের মেহেন্দিতে লেখা আরমানের নাম। আরমানের আসল নাম সন্দীপ। তিনি পায়েলের পর কৃতিকাকে বিয়ে করেন। আর কৃতিকাকে বিয়ে করতে চেয়ে যখন হিন্দু থেকে মুসলিম হন, তখন সন্দীপ থেকে হয়ে যান আরমান মালিক। তবে অফিসিয়ালি দুটি নামই ব্যবহার করতে দেখা যায় তাকে। 

    আর এ নিয়ে সমালোচনা শুরু হতেই আরমান লক্ষ্যার সঙ্গে তোলা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন— মানুষের কাজই হলো আপনাকে জাজ করা। তবে মনে রাখতে হবে— মানুষের কথায় তো আর পেট ভরে না।

    যুগান্তর ডেস্ক

  • ধর্মান্তরিত হওয়া নিয়ে অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য

    ভারতীয় জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘বড়ে ভালো লাগতে হের’ সাক্ষী তান্বর এবং রাম কাপুরেরসহ অভিনেত্রী চাহাত খান্না। সম্প্রতি তার জীবনের একটি নতুন অধ্যায় সম্পর্কে খোলামেলা আলোচনা করেছেন। এ আলোচনা থেকে জানা যায়, তার ব্যক্তিগত জীবন ছিল অনেকগুলো ওঠাপড়ায় পরিপূর্ণ। চাহাতের দুটি বিয়ে ভেঙে গেছে এবং তিনি এর পেছনের কারণগুলো নিয়ে বিস্তারিত বলেছেন।

    চাহাত প্রথমে ২০০৬ সালে ভারত নরসিংহানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, কিন্তু তাদের সম্পর্কটি কয়েক মাসের মধ্যে ভেঙে যায়। পরে তিনি ইসলাম গ্রহণ করে লেখক শাহরুখ মির্জার ছেলে ফারহান মির্জার সঙ্গে বিবাহিত হন, যার ফলে তার দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তবে ২০১৮ সালে যৌন ও মানসিক হয়রানির অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অভিনেত্রী। 

    চাহাত জানিয়েছেন, সাবেক স্বামী ফারহান মির্জা তাকে ধর্মান্তরিত করার জন্য ‘মগজ ধোলাই’ করেছিলেন, তবে তিনি এখন তার শিকড়ে (সনাতন ধর্মে) ফিরে আসতে পেরে ‘কৃতজ্ঞ’। 

    টেলিটক ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আধ্যাত্মিক পরিবারে বেড়ে ওঠার কথা জানান চাহান। চিত্রনাট্যকার শাহরুখ মির্জার ছেলে ফারহান মির্জার সঙ্গে বিয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন চাহাত। তবে টেকেনি সেই বিয়ে। ডিভোর্সের পর বিভ্রান্ত হয়ে পড়ার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, এখন নিজের শিকড়ে ফিরতে পেরে তিনি ‘কৃতজ্ঞ’। ধর্মান্তরিত হওয়ার জন্য তার মগজ ধোলাই করা হয়েছিল কিনা জানতে চাইলে চাহাত বলেন, ‘হ্যাঁ, এক প্রকারে আমার মগজ ধোলাই করা হয়েছিল। তবে আমি জানি না সেটা তাদের ভালোর জন্য বা আমার ভালোর জন্য, কিন্তু সে কারণেই আমি বলেছি, সৌভাগ্যক্রমে আমি নিজের শিকড়ের কাছে ফিরে এসেছি’।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে চাহাত বলেন, আমি ইসলাম গ্রহণের জন্য কোনো অনুশোচনা অনুভব করছি না। তবে সনাতন ধর্মে ফিরে এসে আমি অনেক খুশি। তিনি যোগ করেন, আমি অত্যন্ত আধ্যাত্মিক এবং সকল ধর্মে বিশ্বাসী। আমি কখনোই ধর্মান্ধ নই। 

    চাহাত বলেন, বিবাহিত জীবনের শুরুতে আমি ইসলামের অনেক কিছু জানার চেষ্টা করেছি এবং এটি আমাকে অনেক কিছু শিখিয়েছে।

    মানসিক চাপের অভিজ্ঞতা: চাহাত খান্না যখন ইসলামে ধর্মান্তরিত হন, তখন তাকে নানা ধরনের চাপের সম্মুখীন হতে হয়েছিল। তিনি জানান, তার স্বামী ফারহান তাকে কিছু কঠোর বিধি অনুসরণ করতে বাধ্য করতেন। 

    ‘তিনি আমাকে বলতেন, ‘তোমার ঈশ্বরকে পূজা করো না,’ যা আমার কাছে খুব অস্বস্তিকর ছিল,’ চাহাত বলেন। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি জানি না, কিন্তু মনে হয় আমি ব্রেনওয়াশ হয়েছিলাম।’ ধর্ম পরিবর্তনের এই চাপের ফলে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এটি তার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করেছিল।

    ২০০২ সালে ১৬ বছর বয়সে একটি চকোলেটের বিজ্ঞাপন দিয়ে শোবিজ দুনিয়ার পা দেন চাহাত খান্না। একই বছর, তিনি টিভি শো ‘সাচি বাত সবহি জাগ জানে’র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি থ্যাঙ্ক ইউ এবং প্রস্থানমের মতো ছবিতে কাজ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • নিজেকে ‘ছাগল’ দাবি করে ফেসবুকে পোস্ট মাহির

    ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরেছেন এ অভিনেত্রী।

    এর আগে সিনেমা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন মাহিয়া মাহি। এরপর আওয়ামী লীগ সরকারের সবুজ সংকেত পেলেও দর্শক ভোটে পড়ে রেড সিগন্যাল। অর্থাৎ বিপুল ভোটে পরাজিত হন এ অভিনেত্রী। এ পরাজয়ের পর আবারও সিনেমার কাজে ফেরার ঘোষণা দেন তিনি। সিনেমা আর রাজনীতি নিয়ে ‘রাজনীতি’র মারপ্যাঁচে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন মাহিয়া মাহি।

    এর আগে সামাজিকমাধ্যম ফেসবুকে তেমন সরব দেখা না গেলেও ফের সরব হয়েছেন এ অভিনেত্রী। প্রায় সময়ই নানা ইস্যুতে ফেসবুকে নানা পোস্ট দিয়ে থাকেন তিনি। কিছুদিন আগেও দুটি নাচের ভিডিও দিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন মাহি।

    এবার ‘অগ্নিখ্যাত’ এই অভিনেত্রী নিজেকে ছাগল বলে জাহির করলেন। শনিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে মাহিয়া মাহি লিখেছেন—ফাইনালি আমি বুঝতে পারসি গাইস, আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হব, ইনশাআল্লাহ।

    উল্লেখ্য, মাহিকে সবশেষ শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দেন তিনি। কয়েক দিন পরপর ভিন্ন সাজে দেখা মেলে এ অভিনেত্রীকে।

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা দীপিকা হাসপাতালে, সুখবর আসছে আজই?

    বলিউডের তারকা জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের ঘরে আসছে প্রথম সন্তান। আগামী ২৮ সেপ্টেম্বর সন্তান ভূমিষ্ঠ হতে পারে বলে জানা গিয়েছিল। তবে এর বেশ আগেই হাসপাতালে দেখা মিলেছে দীপিকার।

    ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানায়, শনিবার (৭ সেপ্টেম্বর) অন্তঃসত্ত্বা দীপিকাকে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা গেছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, তা হলে কি নির্দিষ্ট দিনের আগেই জন্ম নিচ্ছে তাদের সন্তান?

    তবে নিয়মিত চেকআপ নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

    ভিডিওটি শেয়ার করে দীপিকাকে শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা। এর মধ্যে অনেকেই নিরাপদ ও ঝামেলামুক্ত ডেলিভারি কামনা করেছেন। একজন লিখেছেন, ‘ঘরে দেবী লক্ষ্মী আসছে, আমরা অপেক্ষায়।’ আরেকজন লিখেছেন, ‘ঈশ্বর দীপিকা ও অনাগত সন্তানের মঙ্গল করুন।’

    এর আগে শুক্রবার গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর-দীপিকাকে।

    বিনোদন ডেস্ক

  • ‘তৃতীয় সন্তান’ নিয়ে আইনি ঝামেলায় আদালতে কারিনা

    দ্য বাকিংহাম মার্ডারস সিনেমা মুক্তির অপেক্ষায় করিনা কাপুর খান। এরই মধ্যে ছুটতে হচ্ছে আদালতে পর্যন্ত। ‘প্রেগনেন্সি বাইবেল’ বই প্রকাশের পর এটিকে নিজের ‘তৃতীয় সন্তান’ বলে উল্লেখ করেন অভিনেত্রী। ২০২১ সালে প্রকাশিত বইয়ে ‘বাইবেল’ শব্দটি ব্যবহার করায় আইনি নোটিশ পান তিনি। এ বিষয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টে পরবর্তী শুনানি হবে ১০ সেপ্টেম্বর। 

    rnrn

    চলতি বছরের মে মাসে কারিনা তার বইয়ের শিরোনামে ‘বাইবেল’ শব্দটি ব্যবহার করার জন্য মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে নোটিশ পেয়েছিলেন। ক্রিস্টোফার অ্যান্টনি নামে একজন আইনজীবী বইটির শিরোনাম নিয়ে আপত্তি জানান। এটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে একটি পিটিশন করার পরে বলিউড অভিনেত্রীকে নোটিশ জারি করা হয়।

    rnrn

    আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনির দাবি, কারিনার বইয়ের শিরোনামে ‘বাইবেল’ শব্দের ব্যবহার খ্রিস্টান সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। এমনকি বাইবেল শব্দটি ব্যবহার করে নিজের বইয়ের জন্য ‘সস্তা প্রচার’ পাওয়ার চেষ্টা করছেন তৈমুর ও জেহ’র মা। 

    rnrn

    আইনজীবী অ্যান্টনি বলেন, বাইবেল হলো সারা বিশ্বের খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ এবং বাইবেলের সঙ্গে কারিনা কাপুর খানের গর্ভাবস্থার তুলনা করা ভুল। 

    rnrn

    তবে জানা গেছে, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি প্রথমে অভিনেত্রীর বিরুদ্ধে তার বইয়ের জন্য এফআইআর করতে পুলিশের কাছে গিয়েছিলেন। পুলিশ এফআইআর করতে অস্বীকার করলে তিনি নিম্ন আদালতে যান। নিম্ন আদালত থেকেও তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল।

    rnrn

    নিম্ন আদালতের রায়ে বলা হয়, বইয়ের শিরোনামে ‘বাইবেল’ শব্দের ব্যবহার কিভাবে আপত্তিকর, তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছিলেন আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি। এর পরিপ্রেক্ষিতে অ্যান্টনি অতিরিক্ত দায়রা আদালতে গেলে সেখান থেকেও তার আবেদন খারিজ হয়ে যায়।

    rnrn

    দ্বিতীয় সন্তান জেহ’র জন্মের পর ‘প্রেগনেন্সি বাইবেল’ এর শিরোনামে একটি বই লেখেন করিনা কাপুর খান। মাতৃত্ব এবং গর্ভাবস্থা সম্পর্কে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তাতে। ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস-টু-বি’ নিয়ে শুরু হয় এ আইনি জটিলতা। 

    rnrn

    বলিউড হাঙ্গামা দ্বারা রিপোর্ট করা হয়েছে, কারিনার আইনজীবী দিব্যা কৃষ্ণ বিল্লাইয়া এবং নিখিল ভাট সম্প্রতি আদালতে হাজির হয়েছিলেন। যেখানে তারা স্পষ্ট করেন, অভিনেত্রীর কারও অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য নেই। কারিনার আইনজীবীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন- বইটি কোনো সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্যে লেখা নয়। 

    rnrn

    বর্তমানে দ্য বাকিংহাম মার্ডারস মুক্তির অপেক্ষায়, পাশাপাশি কারিনাকে রোহিত শেট্টির সিংঘম এগেইনে দেখা যাবে।

    বিনোদন ডেস্ক

  • কীভাবে ধূমপান ত্যাগ করেন, জানালেন রানী

    বলিউডে বহু তারকা রয়েছেন, যারা সিগারেটে আসক্ত। আর তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে কখনো পিছপা হতেন কেউই। শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগন— সবাই ছিলেন চেইন স্মোকার। সে তালিকাতেও ছিলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। তিনিও প্রথম থেকেই সিগারেটের নেশায় ডুবে থাকতেন। বারবার তার মা মানা করা সত্ত্বেও রানী সিগারেট ছাড়তে পারেননি। এমনকি তিনি বারবার ছাড়ার চেষ্টা করেও পারেননি। কারণ হিসাবে জানান— বিভিন্ন অস্বস্তিতে তিনি ভুগতেন। 

    মায়ের থেকে বাঁচতে রানী মুখার্জি বাথরুমে গিয়ে ধূমপান করতেন। শুধু তাই নয়, রীতিমতো ডিয়োড্রেন্ট ব্যবহার করতেন চড়া গন্ধের। মুঠো মুঠো মিন্ট রাখতেন নিজের স্টকে। যাতে কেউ বুঝতে না পারেন। পরে এ অভিনেত্রী ধীরে ধীরে সিগারেট ছাড়তে শুরু করেছিলেন। যখন তিনি সন্তানসম্ভবা হয়েছিলেন, তখন চেষ্টা করেছিলেন যতটা সম্ভব কম ধূমপান করার। একাধিকবার সাক্ষাৎকারে এসে নিজের এই কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন রানী মুখার্জি।

    সেই সময়টা কতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সে কথা তিনি অকপটে বলেছেন। প্রতিমুহূর্তে সিগারেট ছাড়া থাকতেই পারতেন না রানী। শেষে সন্তানের কথা ভেবে ধূমপান কমিয়ে দেন। আর গর্ভে যখন সন্তান, তখন আর ঝুঁকি নিতে রাজি ছিলেন না তিনি। অবশেষে স্থির করেন— একটু একটু করে সরে আসবেন এই নেশা থেকে। সেই চেষ্টাই করতে থাকেন প্রতিনিয়ত। আর একটা সময় পর রানী মুখার্জি এই নেশা একেবারেই ত্যাগ করে ফেলেন।

    বিনোদন ডেস্ক

  • সময়ের আগে সন্তান জন্ম, মুখ খুললেন দীপিকা

    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট হওয়ার খবরে সরগরম। তাদের সন্তানের ছবি ভাইরাল হতেই ভক্তরা অনেক খুশি। 

    আনন্দবাজার জানায়, সম্প্রতি সামাজিকমাধ্যমে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতির একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, পুত্রসন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন, বাবা রণবীর সিং। ছবিতে খাটে শুয়ে আছেন দীপিকা। আর হাসপাতালের বিছানার পাশে হাতে তোয়ালে জড়ানো সন্তান কোলে দাঁড়িয়ে আছেন রণবীর সিং। এ ছবি দেখেই সিনেমাপ্রেমীদের ধারণা—সময়ের আগেই সন্তান প্রসব করে সমাধান দিলেন দীপিকা। 

    সূত্র জানায়, এটি মর্ফ ছবি। বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রয়েছেন তিনি। সেপ্টেম্বর মাসে ডেলিভারি হওয়ার কথা রয়েছে। প্রথম সন্তানের অপেক্ষায় অধীর দীপবীর জুটি। আপাতত কোনো কাজ করছেন না দীপিকা। ৩৮ বছরের অভিনেত্রী রয়েছেন বিশ্রামে। কখনো মুম্বাই আবার কখনো মা-বাবার কাছে বেঙ্গালুরুতে সময় কাটাচ্ছেন। 

    এর আগে মার্চ মাসে সন্তান আসার খবর শেয়ার করেছিলেন দীপিকা ও রণবীর। এর পর অনেক জলঘোলা হয় এই জুটি। প্রায় ৫ মাস অবধি সেভাবে বেবিবাম্প দেখা যায়নি তার। ফলে অনেকেরই ধারণা— হয়তোবা তারা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিচ্ছেন। 

    এখানেই শেষ নয়, এর পর দীপিকার বেবিবাম্প দেখা গেলেও মেদহীন মুখ, হাত ও শরীর দেখে সেটিকে নকল বেবিবাম্প ধরে নিয়ে ট্রোল শুরু করেন নেটিজেনরা। যদিও গোটা সময়টায় নিজেদের মুখ বন্ধই রেখেছেন দুজনে। এমনকি দুজনের ডিভোর্সের চর্চাও হয়। নিজের প্রোফাইল থেকে বিয়ের কিছু ছবি মুছেছিলেন রণবীর। ব্যস আর যায় কোথায়। যদিও নিন্দুকদের মুখে ছাই দিয়ে দাম্পত্য বেশ সুখেই চলছে তাদের। 

    দীপিকাকে শেষ দেখা গেছে কল্কি ২৮৯৮ এডি ছবিতে। এর পর অভিনেত্রী হাতে রয়েছে সিংঘম এগেইন, দ্য ইন্টার্ন সিনেমার হিন্দি সংস্করণ। রণবীরকে দেখা যাবে পরিচালক আদিত্য ধরে সিনেমায়। আর এ ছবিতে রয়েছে চোখ ধাঁধানো কাস্ট। আছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। এ ছাড়া 'ডন থ্রি'তে দেখা যাবে রণবীরকে। রোহিত শেঠির 'সিংহাম এগেইন' সিনেমাতেও আছেন। শেষ কাজ ছিল আলিয়া ভাটের সঙ্গে করণ জোহরের পরিচালনায় রকি অউর রানিকি প্রেম কাহানি।

    উল্লেখ্য, এর আগে পাঁচ বছর প্রেম করেছিলেন দীপিকা ও রণবীর। এর পর ২০১৮ সালে তারা বিয়ে করেন। প্রেমের শুরুটা ছিল সঞ্জয় লীলা বানশালির রামলীলার সেটে। দুজনের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে বিয়েটা করেছিলেন গোপনে, ইতালির লেক কোমোতে। 

    বিনোদন ডেস্ক

  • পঞ্চম সন্তানের বাবা হবেন আরমান! অন্তঃসত্ত্বা পায়েল না কৃতিকা?

    ১০০-২০০ কোটি টাকার মালিক আরমান মালিক। মাত্র আড়াই বছরে কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি। আর এই পুরো আয়ই হয়েছে ইউটিউব থেকে। মালিক তার দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচেই সংসার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই দেখা মেলে দুই সতীনের সংসারের চিত্র।

    rnrn

    আরমানের প্রথম স্ত্রী পায়েল। তারপর পায়েলের বান্ধবী কৃতিকাকে বিয়ে করেন ইউটিউবার আরমান। আর সেই বিয়ের জন্য ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তিনি। আপাতত এই ত্রয়ীর চার সন্তান। সাম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্চে— এবার নাকি পঞ্চমবার বাবা হতে চলেছেন আরমান!

    rnrn

    এর আগে নিজের তিন সন্তানের ধুমধাম করে প্রথম জন্মদিন সেলিব্রেট করেছেন আরমান। আরমান ও পায়েলের একটি পুত্রসন্তান রয়েছে। এরপর একসঙ্গে অন্তঃসত্ত্বা হন পায়েল ও কৃতিকা। গত বছর পায়েল যমজ সন্তানের জন্ম দেন। 

    rnrn

    চার সন্তানের সংসারের মাঝেই হঠাৎ করে ফের আরমানের বাবা হওয়ার গুঞ্জনে নেটদুনিয়ায় শোরগোল। তবে এবার তার কোন স্ত্রী অন্তঃসত্ত্বা কৃতিকা না পায়েল, প্রশ্ন নেটিজেনদের।

    rnrn

    আরমানের নতুন ভ্লগে বেবি শাওয়ারের ভিডিও দেখে উঠেছে সেই প্রশ্ন। ভিডিওর শিরোনাম ছিল— বেবি শাওয়ার, পায়েল না গোলু? শুরুতে সবাই অবাক হলেও ভিডিও দেখেই পেয়েছেন প্রশ্নের উত্তর। 

    rnrn

    পায়েল বা কৃতিকা অন্তঃসত্ত্বা নন। তাদের এক পরিচিতের বেবি শাওয়ারের অনুষ্ঠানে পৌঁছেছিলেন স্বামী ও দুই স্ত্রী। সেই ভিডিও নিয়েই যত হইচই। 

    rnrn

    ২০১১ সালে আরমানের বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। তবে স্ত্রী পায়েলের বেস্ট ফ্রেন্ডকেই দ্বিতীয় বিয়ে করেন আরমান। আর সেটা পায়েলকে ডিভোর্স না দিয়েই। ২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। দুই বউকে একসঙ্গে রাখার জন্য হিন্দু থেকে মুসলিম হয়ে যান আরমান।

    rnrn

    কিন্তু নিজে দুটো বিয়ে করলেও অন্যদের এই কাজ না করার পরামর্শই দেন আরমান। তিনি বলেন, ‘আপনারা আমার মতো দুজনকে বিয়ে করার ভুল করবেন না। সবাই আমার বউদের মতো ভালো হয় না।’

    বিনোদন ডেস্ক

  • দেবের সঙ্গে ৩ বছর আগে বিয়ে ও সন্তানের বিষয়ে মুখ খুললেন রুক্সিণী 

    টলিউড জনপ্রিয় জুটি দেব-রুক্সিনীর প্রেমের কথা কারও অজানা নয়। তারা নিজেরাও স্বীকৃতি দিয়েছেন তাদের সম্পর্ককে। নেটিজেনরা উপভোগ করেন দুজন প্রেম।

    এদিকে কয়েকদিন আগে গুগল জানায়, দেব-রুক্সিণী বিয়ে ৩ বছর আগেই সেরেছেন। সন্তানও রয়েছে। ঘটনাটি যে মিথ্যা সে কারও বুঝতে বাকি ছিল না। বিষয়টি নিয়ে মজা করেছিলেন স্বয়ং দেবও। তবে চুপ ছিলেন রুক্সিণী। এবার মুখ খুললেন। 

     এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়, একটা বাচ্চার কথাও আছে, সে আমার ভাগনি। যেহেতু ‘আমাইরা’-র সঙ্গে এত ছবি, ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে।

    আনুষ্ঠানিক বিয়েটা কবে করবেন? জবাবে অভিনেত্রী বলেন, যে বছর মিডিয়া স্পেকুলেট করবে না, বোধহয়– সেই বছর বিয়েটা করে নেব। আর আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ‌্যাম রেডি টু গেট ম‌্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। এবং বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব‌্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল‌্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে

    আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ‌্য। মুক্তি পেয়েছে রুক্সিণীর ছবি ‘বুমেরাং’। এতে তার বিপরীতে দেখা গেছে টলিউড সুপারস্টার জিৎকে। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গেছে রুক্সিণী। 

    বিনোদন ডেস্ক