Tag: সনু নিগম

  • অপারেশন থিয়েটারেই চিকিৎসকদের গান শোনালেন সনু নিগম

    অস্ত্রোপচারের টেবিলে অচিন্তনীয় এক মুহূর্তের জন্ম দিলেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগম। হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসা চলার মাঝেই তিনি নিজের চিকিৎসক ও পুরো মেডিকেল টিমের জন্য খালি গলায় গাইলেন ক্লাসিক গান। ব্যথার সঙ্গে লড়াই করার ফাঁকেই সৃষ্টি করলেন এই সুরের আবেশ। 

    সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সনু নিগম নিজেই এই বিশেষ মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, অস্ত্রোপচার চলাকালীন তিনি অত্যন্ত সাবলীলভাবে গাইছেন ১৯৪৯ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘দুলারী’র প্রখ্যাত কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির আইকনিক গান—‘সুহানী রাত ঢল চুকী’।

    ভিডিওটির ক্যাপশনে সনু লেখেন, ‘আমার অস্ত্রোপচার চলাকালীন শ্রদ্ধেয় চিকিৎসক নিলেশ সাতভাই এবং তার ভালোবাসায় ভরা টিমের জন্য একটি তাৎক্ষণিক পরিবেশনা। ব্যথার মধ্যে গান গাওয়া… গানের এই তো আনন্দ!’ 

    ব্যতিক্রমী এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। সনুর এমন আবেগপূর্ণ গান শুনে ভক্তরা মন্তব্যের ঘরে ভালোবাসা প্রকাশের পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এক অনুরাগী মন্তব্য করে লিখেছেন, ‘কী দারুণ কণ্ঠ আপনার! দয়া করে নিজের খেয়াল রাখুন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ অন্য একজন লিখেছেন, ‘ঈশ্বরের এই স্বর্গীয় কণ্ঠের দ্রুত সুস্থতা কামনা করি।’ আবার অনেকেই সনুর এই ইতিবাচক মনোভাবের প্রশংসা করে তার দ্রুত শারীরিক সুস্থতা প্রার্থনা করেছেন। 

    তবে ঠিক কী কারণে সনুর এই অস্ত্রোপচার করা হয়েছে, তা এখনো স্পষ্ট করা হয়নি। উল্লেখ্য, গত জুন মাসে এক সাক্ষাৎকারে সনু জানান যে তিনি একটি স্নায়ুজনিত ব্যথাদায়ক সমস্যায় ভুগছেন। সেই সময় চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে তার একাধিক এমআরআই ও সিটি স্ক্যান করাতে হয়েছিল এবং তিনি নিয়মিত ওষুধও সেবন করছিলেন। 

    বিনোদন ডেস্ক

  • করাচির ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে পাকিস্তানিদের প্রশংসায় যা বললেন সনু নিগম

    দীর্ঘ দুই দশক পর ২০০৪ সালের করাচির একটি ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করলেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী সনু নিগম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো এক ভিডিও শেয়ার করে তিনি জানান, সেইদিন সন্ত্রাসী হামলার মুখে পড়েও স্থানীয় দর্শকরাই তাকে নিরাপদে থাকতে সহায়তা করেছিলেন।

    ২০০৪ সালের ১০ মার্চ পাকিস্তানের করাচি শহরে আয়োজিত একটি কনসার্টে অংশ নেন তিনি। অনুষ্ঠানস্থলে হাজারো ভক্তের উপস্থিতিতে জমজমাট পরিবেশের মধ্যেই হঠাৎ কাছাকাছি এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    এমন পরিস্থিতিতেও মঞ্চ ছাড়েননি সনু নিগম। দর্শকদের আশ্বস্ত করে তিনি গান চালিয়ে যান। ‘কাল হো না হো’, ‘ম্যায় হুঁ না’ এবং ‘বীর জারা’র মতো জনপ্রিয় গান পরিবেশন করে তিনি অনুষ্ঠানকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরে স্মৃতিচারণে শিল্পী জানান, বিস্ফোরণের পর কিছুটা শঙ্কিত হয়ে পড়লেও দর্শকদের সাহস ও সমর্থন তাকে অনুপ্রাণিত করে। তিনি মঞ্চ থেকে জানতে চান, অনুষ্ঠান চালিয়ে যেতে চান কিনা—জবাবে দর্শকরা সমস্বরে ইতিবাচক সাড়া দেন। এর ফলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কনসার্টটি সম্পন্ন হয়।

    সনু আরও জানান, সেই ঘটনার পর থেকে প্রতি বছর ১০ এপ্রিল তিনি আয়োজকদের কাছে বার্তা পাঠান। সেখানে তিনি উল্লেখ করেন, সেদিন সন্ত্রাসী হামলার মধ্যেও সাধারণ পাকিস্তানি দর্শকরাই তাকে রক্ষা করতে সামনে এসে দাঁড়িয়েছিলেন।

    বর্তমানে ভারত-পাকিস্তানের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক অনেকটাই স্থবির হলেও, এই ঘটনার ভিডিও নতুন করে দুই দেশের সংগীতপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি করেছে। সেদিনের পরিবেশিত গানগুলো আজও দুই দেশের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

    বিনোদন ডেস্ক

  • কনসার্টে আজানের আগে গান থামিয়ে প্রশংসায় ভাসছেন সনু নিগম

    ভারতের শ্রীনগরে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে আজানের আগে গান বন্ধ করে দেন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এমনকি প্রশংসায় ভাসছেন তিনি। 

    এনডিটিভির খবরে বলা হয়, সনু নিগম শ্রীনগরে তার প্রথম কনসার্টে পারফর্ম করার সময় একটা মুহূর্তে দর্শকদের কাছে দুটি মিনিট সময় চেয়ে নেন।

    তিনি বলেন, আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে। এরপর সেই দুই মিনিটের জন্য পুরো অনুষ্ঠান থামিয়ে রাখেন। আজান শেষ হওয়ার পর আবার শুরু হয় তার পারফরম্যান্স।

    ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর সনু নিগমকে প্রশংসায় ভাসানো হচ্ছে।

    কয়েক বছর আগে আজান নিয়ে বিতর্কে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন সনু নিগাম। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, ২০১৭ সালে সনু নিগম আজান সম্প্রচার নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন। সে সময় তিনি একাধিক টুইটে (বর্তমানে এক্স) লাউডস্পিকারে আজান প্রচারের সমালোচনা করে লিখেছিলেন, ভারতে এই জোরপূর্বক ধর্মীয়তা কবে শেষ হবে? 

    তিনি আরও বলেন, এটা শুধু গুন্ডাগিরি।

    তবে এবার সম্পূর্ণ ভিন্ন মনোভাবে আজানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজেকে নতুন করে উপস্থাপন করলেন। 

    আজানের সময় কনসার্ট থামিয়ে শ্রদ্ধা প্রদর্শনের সনু নিগমের এই আচরণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, অতীতের বিতর্ক পেরিয়ে এই গায়ক এখন পারস্পরিক সম্মান ও সহনশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    বিনোদন ডেস্ক

  • সনু নিগমের বাবার বাড়ি থেকে ৭২ লাখ রুপি চুরি

    ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগমের বাবার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে ৭২ লাখ রুপি চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা আগাম কুমার নিগমের। ১৯ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে চুরির এ ঘটনা ঘটেছে।

    rnrn

    বুধবার ওয়াশিওয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়। এদিন সনু নিগমের বোন নিকিতা থানায় এসে অভিযোগ করেন।

    rnrn

    মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের উইন্ডসর গ্র্যান্ড বিল্ডিংয়ে থাকেন সনু নিগমের বাবা। তিনি জানান, সেখানেই ১৯ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

    rnrn

    তার অভিযোগ, আগাম কুমারের কাছে এক ব্যক্তি আট মাসের জন্য কাজ করেছিলেন। তার নাম রিহান। কিন্তু সম্প্রতি তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। অত্যন্ত খারাপ কাজের জন্যই তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়। 

    rnrn

    রোববার দুপুরে সনু নিগমের বাবা তার বোন নিকিতার বাড়িতে গিয়েছিলেন লাঞ্চের জন্য। বিকালে ফিরে এসে তিনি তার মেয়েকে ফোন করে জানান যে তার ৪০ লাখ রুপি চুরি হয়ে গেছে। এই টাকাটা তিনি একটি কাঠের আলমারির ডিজিটাল লকারে রেখেছিলেন।

    rnrn

    এর পর দিন তিনি যখন তার ছেলের বাড়িতে যান ভিসা সংক্রান্ত কাজের জন্য, তখন বিকালে ফিরে এসে দেখেন আরও ৩২ লাখ টাকা নেই লকারে।

    rnrn

    আগাম কুমার এবং নিকিতা যখন তাদের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করেন তখন দেখেন দুদিনই তার অবর্তমানে রিহান সেই বাড়িতে আসেন ব্যাগ নিয়ে।

    rnrn

    গায়কের বাবা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, রিহান হয়তো ডুপ্লিকেট চাবি দিয়ে তাদের ফ্ল্যাটে ঢুকে এ চুরি করেছে।

    rnrn

    নিকিতার অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে রিহানের নামে একটি এফআইআর করা হয়েছে। এ ছাড়া ৩৮০, ৪৫৪ ও ৪৫৭ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে রিহানকে।

    বিনোদন ডেস্ক