Tag: সড়ক দুর্ঘটনা

  • সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

    অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের ছেলে ও সংগীতশিল্পী এআর আমীন এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে ভারতের চেন্নাইয়ের গুইন্ডির কাথিপাড়া ফ্লাইওভারের কাছে অলিম্পিয়া টেক পার্ক সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে। 

    দুর্ঘটনার পর পরই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

    ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে কোয়ামবেদু থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিলেন আমীন। পুলিশ জানায়, পার্শ্ববর্তী এক গলি থেকে হঠাৎ একটি ওয়াগন-আর মডেলের গাড়ি মূল রাস্তায় উঠে এলে আমীনের পোরশে গাড়িটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

    সংঘর্ষের পর আমীন ও অপর গাড়ির চালককে কাভেরি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে দুজনকেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়াগন-আর কারের আহত এক আরোহীকে ‘কালাইগনার শতবার্ষিকী সুপার স্পেশালিটি’ হাসপাতালে নেওয়া হয়েছিল, তিনিও প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

    ঘটনার তদন্তের অংশ হিসেবে আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইং গাড়ি দুটিকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করে দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, এআর রহমান ও সায়রা বানু দম্পতির সন্তান এআর আমীন ২০১৫ সালে মনি রত্নমের ‘ও কাদাল কানমানি’ সিনেমার ‘মৌলা সাল্লি ওয়াসাল্লিম’ গানের মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।

    প্রথম আত্মপ্রকাশের পর থেকেই আমীন বিভিন্ন ধরনের সুর ও ভাষার সংগীত নিয়ে কাজ করছেন। বাবার আন্তর্জাতিক কনসার্ট ট্যুরেও নিয়মিত পরিবেশনায় অংশ নিয়ে বিশ্বমঞ্চে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। 

    সম্প্রতি রাম চরণের নতুন চলচ্চিত্র ‘পেদ্দি’র তামিল ভাষার ‘চিকিরি চিকিরি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আমীন। এ ছাড়া সংগীতশিল্পী জাসলীন রয়্যালের সঙ্গে ‘ভিগি ভিগি’ নামে একটি গানে কাজ করেছেন তিনি, যার মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুর।  

    বিনোদন ডেস্ক

  • সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন মৌ

    টিভি পর্দার জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ সম্প্রতি ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই খবরটি জানান। 

    এই উপস্থাপিকা বলেন, গতকাল শো শেষে বাসায় ফেরার পথে  তাকে বহনকারী গাড়িটিতে একটি দ্রতগামী পিকআপ সজোরে ধাক্কা দিলে মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পান। তবে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি। 

    ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরেন মৌসুমী মৌ লেখেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল (৫ আগস্ট) বেঁচে গেছি। শো শেষ করে বাসায় ফেরার পথে একটি পিকআপ আমাদের গাড়িতে ধাক্কা দেয়। এরপর আমি গাড়ির বাম পাশ থেকে ডান দিকে ছিটকে পড়ি। এতে মাথা, বুকে, পা ও হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরণের কোনো কিছু আমার হয়নি।’ 

    তার লেখায় দুর্ঘটনার ভয়াবহতা ফুটে ওঠে। তিনি আরও বলেন, ‘আমার গাড়ির ঠিক পেছনে মোটরসাইকেলে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের হেরফের হলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত। আর যদি পিকআপটি গাড়ির দরজার দিকে আঘাত করত, তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতাম না।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পিকআপ চালকের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মৌসুমী মৌ। তার ভাষায়, ‘ড্রাইভারটা চরম বেয়াদব। ওর পিকআপের ব্রেক ঠিক নেই। তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে। পরে ওর মালিক এসে জানালেন ওর গাড়ি চালানোর কথা ছিল না।’ 

    পোস্টের শেষাংশে এই অভিনেত্রী লেখেন, ‘যাইহোক কোনটা সঠিক কোনটা বেঠিক জানি না। বেঁচে আছি, ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা।’ 

    অবশ্য দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

    বিনোদন ডেস্ক

  • সড়ক দুর্ঘটনায় মাত্র ১৮ বছরে প্রাণ হারালেন ‘গডজিলা’খ্যাত অভিনেত্রী

    অল্প বয়সেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা আমেরিকান অভিনেত্রী কেলি হটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটে যাওয়া একটি গাড়ি দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সেই তার জীবনপ্রদীপ নিভে গেল। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

    মেরিল্যান্ডের ফ্রেডরিক কাউন্টি শেরিফ অফিস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটিতে চালকসহ তিনজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেলি হটল ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ঘটনাস্থলেই মারা যান। 

    গাড়িটি যিনি চালাচ্ছিলেন, তিনি ১৯ বছর বয়সি এক তরুণ। দুর্ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে আশঙ্কামুক্ত। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিই এই প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ হতে পারে। 

    জানা যায়, কেলি হটল একজন বধির ছিলেন। তার পরিবারে বধিরতার ইতিহাস চার প্রজন্ম ধরে বিস্তৃত। তার বাবা জশুয়া হটলও একজন বধির। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই অভিনেত্রী মূলত বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান ২০২১ সালের জনপ্রিয় থ্রিলার সিনেমা ‘গডজিলা ভার্সেস কং’-এ ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে। পরবর্তীতে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’-এও তিনি একই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। সিনেমাগুলোতে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। 

    চলতি বছরের মার্চ মাসে ‘গুড মর্নিং আমেরিকা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সাফল্য নিয়ে কেলি বলেছিলেন, ‘আমার সহপাঠীরা বিষয়টাকে দারুণভাবে উপভোগ করে। তারা তাদের একজন বন্ধুকে বড় পর্দায় কিং কংয়ের পাশে অভিনয় করতে দেখে সত্যি আনন্দিত।’ 

    শোকে স্তব্ধ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান

    কেলি হটলের মৃত্যুর খবর পেয়ে তার বাবা জশুয়া হটল একটি ভিডিও বার্তায় আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ-এর মাধ্যমে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানান, তিনি মেরিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি এমন একটি ফ্লাইটে উঠছি, যা আমি কখনোই জীবনে নিতে চাইনি।’ 

    কেলি অস্টিনের ‘টেক্সাস স্কুল ফর দ্য ডেফ’-এর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার স্কুল কর্তৃপক্ষ। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় স্কুলটি লিখেছে, ‘কেলিকে হারানোর এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীর শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহপাঠীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সবাই যেন এই কঠিন শোক সহ্য করতে পারেন।’ 

    বিনোদন ডেস্ক

  • নিভে গেল সম্ভাবনাময়ী এক সংগীতশিল্পীর জীবনপ্রদীপ

    জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’-এর ২৪তম সিজনের প্রতিযোগী ডিলান কার্টার সাউথ ক্যারোলিনায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ফলে মাত্র ২৪ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভে গেল সম্ভাবনাময়ী এক সংগীতশিল্পীর। 

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টা ৪২ মিনিটের দিকে কলিটন কাউন্টির লোকানট্রি হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। এটি একটি একক গাড়ি দুর্ঘটনা ছিল। দুর্ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। 

    যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে নিহতের পরিচয় প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, নিহতের নাম ডিলান কার্টার। 

    সোমবার (২৭ এপ্রিল) মনকস কর্নার শহরে এই সংগীতশিল্পীর একটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে। 

    ২০২৩ সালে ‘দ্য ভয়েস’-এর ব্লাইন্ড অডিশনে হুইটনি হিউস্টনের ‘আই লুক টু ইউ’ গেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন ডিলান। তার গায়কী এতটাই হৃদয়স্পর্শী ছিল যে, শো-এর চারজন বিচারকই তাদের চেয়ার ঘুরিয়ে তাকে সমর্থন জানিয়েছিলেন। সেখানে ডিলান কিংবদন্তি শিল্পী রিবা ম্যাকএন্টায়ারকে তার মেন্টর বা কোচ হিসেবে বেছে নিয়েছিলেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাউথ ক্যারোলিনার সেন্ট জর্জের বাসিন্দা ডিলান অডিশনের সময় বিচারকদের জানিয়েছিলেন, তার এই গানটি ছিল তার প্রয়াত মায়ের প্রতি একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি। অডিশনের মাত্র এক বছর আগে ডিলানের মা মারা যান। 

    ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল ডিলানের, যা তাকে খুব অল্প সময়ে দর্শকদের প্রিয় করে তুলেছিল। এত কম বয়সে এই প্রতিভাবান শিল্পীর প্রস্থান ভক্ত ও সংগীত মহলে গভীর শোকের ছায়া ফেলেছে। 

    বিনোদন ডেস্ক

  • সড়কে প্রাণ গেল মডেল অভিনেত্রী কালিয়ার

    ভারতের রাজস্থানের বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র হর্ষিল কালিয়া। মাত্র ৩০ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই প্রতিশ্রুতিশীল অভিনেত্রী ও মডেল। সোমবার (২৩ মার্চ) রাতে জয়পুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ জয়পুরের মানসরোবর এলাকার শিপরা পথ রোডে নগর নিগম অফিসের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হর্ষিল তার ওয়াগন-আর গাড়িটি চালিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়।

    সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড গতিতে থাকা গাড়িটি ডিভাইডারে আছড়ে পড়লে হর্ষিল মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    কে ছিলেন এই হর্ষিল কালিয়া? 

    হর্ষিল কালিয়া ছিলেন একাধারে অভিনেত্রী, মডেল এবং সাবেক সংবাদ উপস্থাপিকা। শিক্ষাজীবনে তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন। এছাড়া ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে তালিম নিয়েছিলেন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর বাবার পথ অনুসরণ করে হর্ষিল তার ক্যারিয়ার শুরু করেন একজন টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবে।

    অভিনয়জীবনে তিনি জিও-হটস্টারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয় করে পরিচিতি পান। এছাড়া ‘হাট পাগলি’-সহ বেশ কিছু জনপ্রিয় রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে।

    মডেলিং ক্যারিয়ারে ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানার-আপ হয়েছিলেন এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট ছিলেন।

    হর্ষিলের এই আকস্মিক মৃত্যুতে জয়পুরের বিনোদন ও সংবাদকর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে। এমন সম্ভাবনাময়ী অভিনেত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ এভাবে মাঝপথে থেমে যাওয়ায় স্তম্ভিত তার সহকর্মী ও ভক্তরা।

    বিনোদন ডেস্ক

  • ‘কুছ পরোয়া নেই, পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত’

    বলিউড সুপারস্টার সালমান খানের ‘রাখি বোন’ অভিনেত্রী শ্বেতা রোহিরা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাত ও পায়ের হাড় ভেঙে গেছে, ঠোঁট ফেটে রক্ত বের হয়েছে। 

    বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। শ্বেতা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনায় আহত হওয়ার ছবি শেয়ার করেছেন। তিনি অভিনেতা পুলকিত সম্রাটের সাবেক স্ত্রী। 

    কিভাবে দুর্ঘটনার শিকার হলেন ভাইজানের বোন শ্বেতা, হাসপাতালের বিছানায় শুয়ে নিজেই দিয়েছেন সেই বর্ণনাও। 

    অভিনেত্রী বলেন, জীবন বড়ই অদ্ভুত। আপনি হয়তো সকালটা আপনার প্রিয় গান ‘কাল হো না হো’ দিয়ে শুরু করলেন। পরমুহূর্তে সেটাই বাস্তব!নিজের খেয়ালে হাঁটছিলাম। হঠাৎ ঝড়ের গতিতে একটি বাইক আমার সামনে এসে পড়ে। নিজেকে সামলানোর আগেই টের পেলাম, যেন হাওয়ায় উড়ছি!

    বাইকের ধাক্কায় অনেকটা দূরে ছিটকে পড়েছেন অভিনেত্রী। সারা শরীরের অসহ্য যন্ত্রণা ও চেহারার আঘাত নিয়েই হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। 

    শ্বেতা বলেন, বাইকের ধাক্কায় জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। 

    চিকিৎসকরা জানান, হাত ও পায়ের হাড় ভেঙেছে। প্লাস্টার করা হয়েছে তাতে। উপরের ঠোঁট ফেটে গেছে। ব্যান্ডেজ সেখানেও। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে কিছুদিন। 

    তবে শারীরিক কষ্টের মধ্যেও শ্বেতা আশাবাদী বলে তার পোস্টে লিখেছেন। তিনি লিখেছেন, হাতে-পায়ে প্লাস্টার, মুখে ব্যান্ডেজ। হয়তো হাম্পটি ডাম্পটির মতো দেখাচ্ছে! কুছ পরোয়া নেই। ‘পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত’। যখন ফিরব, আরও শক্তিশালী হয়েই ফিরব।

    যুগান্তর ডেস্ক

  • চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে অভিনেতার মৃত্যু

    যুক্তরাষ্ট্রের আলাবামার ভেস্তাভিয়া হিলসে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে ‘বেবি ড্রাইভার’ সিনেমার জনপ্রিয় অভিনেতা জোসেফ মিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন। মাত্র ১৬ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই হলিউড তারকা।

    জেফারসন কাউন্টি করোনার অফিস জানিয়েছে, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভেস্তাভিয়া পাহাড়ের ক্যানিয়ন রোডের ১৯০০ ব্লকে চলন্ত গাড়ি থেকে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ১৬ বছর বয়সি হাডসন জোসেফ মিকের পরিচয় নিশ্চিত করি। তার মুখমণ্ডল থেঁতলে গিয়েছিল। এছাড়া শরীরের অন্যান্য জায়গাতেও জখম পাওয়া গেছে।

    স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর মিককে ইউএবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আঘাত ছিল অত্যন্ত গুরুতর। দুদিনের চেষ্টায়ও তাকে ফেরানো যায়নি। ভেস্তাভিয়া হিলস পুলিশ বিভাগ ঘটনাটি তদন্ত করছে।

    শনিবার মিকের অ্যাকাউন্ট থেকে এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, ‘এই পৃথিবীতে মিক সামান্য সময় নিয়ে এসেছিলেন; কিন্তু এ অল্প সময়ে তার অর্জন মনে রাখার মতো। তার সঙ্গে সাক্ষাৎ পাওয়া প্রত্যেককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল মিক।’

    ২০১৪ সালে মাত্র ৬ বছর বয়সে অভিনয় জীবন শুরু হয় জোসেফ মিকের। মেলিসা জোয়ান হার্ট ও জালিল হোয়াইট অভিনীত টেলিভিশন মুভি ‘দ্য সান্তা কন’-এ অভিনয় করেছিলেন তিনি। 

    ২০১৭ সালে এডগার রাইট পরিচালিত ‘বেবি ড্রাইভার’ সিনেমায় নজর কাড়েন। যাতে তিনি অ্যানসেল এলগর্টের অভিনীত সিনেমার প্রধান চরিত্র বেবির শৈশবের চরিত্রে অভিনয় করেন। 

    এছাড়া তিনি জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাকগাইভার’ রিবুট সিরিজে অভিনয় করেন। মিক অভিনীত সিরিজের মধ্যে আরও রয়েছে ‘দ্য স্কুল ডুয়েল’ ও ‘ফাউন্ড’।

    বিনোদন ডেস্ক

  • সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পিয়াল নিহত

    সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন তরুণ প্রজন্মের ব্যান্ডদল ‘অড সিগনেচার’র সদস্যরা। 

    rnrn

    শনিবার সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে দলটির গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। 

    rnrn

    এতে ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল মারা গেছেন। আরও মারা গেছেন নিহতের গাড়ি চালক সালাম। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে দলটির অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়েছে।

    বিনোদন ডেস্ক