Tag: সংবাদ সম্মেলন

  • জামিন পেলেন হিরো আলম, সংবাদ সম্মেলনের ঘোষণা

    দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কিছু দিন আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা এক মামলায় গ্রেফতার হন।  বুধবার (১১ মার্চ) সেই মামলায় জামিন পেয়েছেন তিনি। 

    বিষয়টি হিরো আলম নিজেই নিশ্চিত করেছেন।

    জামিন পেয়ে নিজের প্রতিক্রিয়ায় হিরো আলমের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা পারেনি। আজকে আমি জামিন পেয়েছি।

    এ প্রসঙ্গে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরবেন জানিয়ে হিরো আলম বলেন, ‘আগামীকাল দুপুর ১২টায় ঢাকায় আমার অফিসে সংবাদ সম্মেলন করব। সেখানে পুরো বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরব।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের প্রতিশ্রুতি এবং সিনেমার নায়িকা বানানোর আশ্বাস দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে হিরো আলমের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, পরবর্তীতে এক মৌলভি ডেকে কবুল করিয়ে ওই নারীকে বিয়ে করার কথা বলা হয়। এরপর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তারা একসঙ্গে বসবাস করেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

    অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৮ এপ্রিল তাকে বগুড়ায় হিরো আলমের নিজ বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলমসহ অন্য অভিযুক্তরা তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

    এতে রক্তক্ষরণ হলে তাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার গর্ভপাত ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। পরে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ওই নারী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও মামলার নথিতে বলা হয়েছে।

    এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সিনেমা তৈরির কথা বলে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বগুড়া যান হিরো আলম। নির্বাচনের পরে সেখান থেকেই গত ১৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ।

    বিনোদন ডেস্ক

  • কেন, কার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবেন তানজিন তিশা?

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুকে ব্যথা নিয়ে বুধবার মধ্যরাতে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। 

    এর পরই বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ছোটপর্দার আরেক অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিশা। কিন্তু সম্প্রতি সময়ে তাদের সম্পর্ক নিয়ে দুজনের মাঝে ঝামেলা চলছিল। এরই জের ধরে বুধবার রাতে তিশা রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

    আরও পড়ুন: 

    বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দিনভর মুশফিক আর ফারহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অসুস্থতার কারণে তিশাও ছিলেন নিশ্চুপ। 

    বৃহস্পতিবার বিকালে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেই এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। যেখানে পরোক্ষভাবেই মুশফিক আর ফারহানকে হুমকি দিয়ে রাখলেন তিনি। 

    আত্মহত্যার বিষয়ে ইঙ্গিত দিয়ে তিশা তার স্ট্যাটাসে সরাসরি জানান, ‘আমার বাবা গত দুই বছর আগে মারা যান। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে, এ ধরনের পদক্ষেপ আমি এ রকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবন নেব না।

    মুশফিক আর ফারহানের নাম না নিলেও ‘এ রকম কোনো মানুষ’ উল্লেখ করে পরোক্ষভাবে এই অভিনেতার কথাই বুঝিয়েছেন তিশা। কারণ ফারহানের সঙ্গে নাম জড়িয়েই তার আত্মহত্যার চেষ্টার খবর ছড়ায়। 

    এখানেই থামেননি তানজিন তিশা। সরাসরি জানিয়েছেন— যারা আমার ক্ষতি করেছেন অথবা ক্ষতি করার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে অতি শিগগির সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করব আমি। 

    এর পরই অভিনেতা মুশফিক আর ফারহানের নামজুড়ে দিয়েছেন স্ট্যাটাসের শেষে। যেন তাকেই এ বার্তাটি দিতে চেয়েছেন তিনি।
     

    বিনোদন ডেস্ক

  • মুক্তি পেয়ে সংবাদ সম্মেলনে যা বললেন মাহিয়া মাহি (ভিডিও)

    ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ৬ ঘন্টা কারাভোগের পর মুক্ত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার রাতে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

    শনিবার রাত সাড়ে ৭টার দিকে মাহি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। এরপর তিনি গাজীপুরে চান্দনা চৌরাস্তার তেলিপাড়ায় একটি রেস্টুরেন্টে গিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

    সংবাদ সম্মেলনে মাহিয়া মাহি বলেন, আমি কারাগারের ভেতরে অনেক শান্তিতে ছিলাম। আমাকে যখন বিমান থেকে নিয়ে আসে তখন ইমিগ্রেশনের পুলিশ আমাকে কারও সঙ্গে কথা বলতে দেবে না, পুরো এয়ারপোর্ট ফাঁকা হয়ে গেছে।

    মাহিয়া মাহি আরও বলেন, আমি ভীতসন্ত্রস্ত। আমি মাহিয়া মাহি আমাকে যে মানসিক নির্যাতন করা হয়েছে। আমাকে একটা গাড়িতে আনা হয়েছে সেটা অনেক গরম ছিল। আমি ঠাণ্ডা পানি চাচ্ছিলাম। একটু পরপর আমার তৃষ্ণা পাচ্ছিল। তারা একটা পানি কিনে দিতে এক ঘণ্টা সময় নিয়েছে।

    তিনি বলেন, আমি নয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে মানবিকতা পাইনি। আমার স্বামী দেশে আসলে, তার বিরুদ্ধেও তো এই মামলাটা আছে। তার সঙ্গে কি হবে? আমি আমার স্বামীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

    মাহিয়া মাহি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশে একজন পুলিশ কমিশনার একটা অন্যায় করে পার পেয়ে যেতে পারবেন না। আমি সব সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই, আমি কিন্তু পুলিশ বাহিনিকে নিয়ে কথা বলি নাই। আমার অনেক পুলিশের সঙ্গে পরিচয় আছে। অনেক ফোর্সের প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে। তারা অনেক নাইস। আমি শুধু একজন ব্যক্তির কথা বলছি বারবার, যিনি মোল্যা নজরুল। আমি তাঁর বিরুদ্ধে কথা বলেছি। আমি কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাইনি।

    সৌদি আরব থেকে ওমরাহ শেষে সকালে দেশে ফেরার পর বিমানবন্দরে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করে পুলিশ।

    পরে দুপুর দেড়টার দিকে তাকে গাজীপুরের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মো. ইকবাল হোসেন। তবে সন্ধ্যায় অন্তঃসত্ত্বা এই চিত্রনায়িকার জামিনের আদেশ দেন একই বিচারক। সাড়ে পাঁচ ঘণ্টা কারাবাসের পর রাতে তার তিনি মুক্তি পান। 

    জেল থেকে বের হয়ে মাহিয়া মাহি গাজীপুরের ভোগড়া চান্দনা চৌরাস্তা এলাকায় স্বামী রাকিব সরকারের বাসায় গেছেন বলে জানা গেছে। 

    এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

    এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

    যুগান্তর ডেস্ক