Tag: সংগীত

  • টিউন ট্যালেন্টের ইসলামি সংগীত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে

    ইসলামি সংগীত প্রতিযোগিতা টিউন ট্যালেন্ট পাওয়ার্ড বাই মুসান্নিফ গ্রুপ সিজন–২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাকরাইলের আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জনপ্রিয় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

    rnrn

    দীর্ঘ কয়েক মাস যাবৎ বিভিন্ন রাউন্ডের মাধ্যমে বিচারকদের মুল্যায়ণের ভিত্তিতে উত্তীর্ণ হয়ে ফাইনালে ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল্লাহ আকরাম আল এবং ২য় ও ৩য় স্থান অর্জন করেন যথাক্রমে সালমান ফারসী ও আরমান হোসাইন নোমান।

    rnrn

    মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মো. মাহদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিচারক ছিলেন মশিউর রহমান, গাজী আনাস রওশান, আব্দুল্লাহ আল হাদী, মাহফুজ হুযাইফা এবং আবু উবায়দা। 

    rnrn

    এছাড়াও অতিথি ছিলেন- বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব সাইফুল কবির, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, কর্ণেল (অব) কাজী শরিফ উদ্দিন, পিএইচি কুরআনের আলো ফাউন্ডেশনের সেক্রেটারি মুফতি মহিউদ্দীন, আমাদের আলোকিত সমাজের সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম, নিউ ভিশন গ্রুপের চেয়ারম্যান নাজমুস ছায়াদাত, মুসান্নিফ গ্রুপের ডিরেক্টর আরিফ বিল্লাহ আল মামুন এবং শামসুল আরিফিন। এছাড়াও অনেক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

    rnrn

    মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মো. মাহদিউল আলম সভাপতির বক্তব্যে বলেন, অপসংস্কৃতি রুখতে আমাদের ইসলামি সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে হবে। ইসলামি সংস্কৃতি চর্চা আমাদের ইসলামি আদর্শে জীবন গড়তে সহযোগিতা করবে।

    rnrn

    তিনি আরও বলেন, আজকে যারা প্রতিযোগিতায় এসেছেন, বিজয়ী যারা হবেন তাদের প্রতি শুভেচ্ছা, যারা বিদায় নেবেন তাদের প্রতিও শুভকামনা। তবে সবার প্রতি অনুরোধ এই অঙ্গন ছাড়বেন না। বিজয়ী হবার পরেও অনেকেই হারিয়ে যায়, এজন্যই বলা হয় কিছু অর্জনের থেকে রক্ষা করাটা বেশি কঠিন। আমি আশা করি আপনারা ভবিষ্যতে আমাদের অনেক নাশিদ উপহার দেবেন।

    rnrn

    উল্লেখ্য, জনপ্রিয় ইসলামি সংগীত প্রতিযোগিতা টিউন ট্যালেন্ট পাওয়ার্ড বাই মুসান্নিফ গ্রুপ সিজন–২ বিকাল ৪টায় দ্বীপ্ত টেলিভিশনে প্রচার করা হবে।
    rn 

    যুগান্তর ডেস্ক

  • সংগীত শিল্পী সুমিত্রা সেনের অবস্থা সংকটাপন্ন

    নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। গত ২১ ডিসেম্বর থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। তার এখন বয়স ৮৯ বছর।

    সুমিত্রা সেনের কন্যা শ্রাবণী সেন জানান, ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন সুমিত্রা দেবীর। পাশাপাশি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন তিনি। আগামী মার্চে ৯০-পূর্ণ করবেন সুমিত্রা সেন।

    রবীন্দ্রসঙ্গীতের দুনিয়ার অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তার দুই মেয়ে হচ্ছেন- ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলার সঙ্গীত জগতে ছাপ ফেলেছেন। মায়ের পথে হেঁটে রবীন্দ্র সঙ্গীত চর্চাই করে গেছেন ছোট মেয়ে শ্রাবণী সেন, ইন্দ্রাণী সেন অবশ্য সব ধরনের গানেই নিজেদের ছাপ রেখেছেন তারা।

    বেলেভিউ হাসপাতালে চিকিৎসা চলছে সুমিত্রা দেবীর। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিল্পীর অবস্থা সংকটজনক। 

    শ্রাবণী সেন জানিয়েছেন, গতমাসে ঠাণ্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এ শিল্পী। জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে এগোনোয় হাসপাতালে ভর্তি করা হয় সুমিত্রা সেনকে। 

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক