Tag: শ্লীলতাহানি

  • হোটেলে সংগীতশিল্পীকে শ্লীলতাহানি

    ভারতের কলকাতায় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে। নারীর সুরক্ষায় রাস্তায় নেমেছেন সাধারণ মানুষও। আন্দোলনের পরও প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন নারীরা।

    rnrn

    সম্প্রতি কলকাতা শহরের একটি পাঁচতারকা হোটেলে এক নারী সংগীতশিল্পীকে অশালীন ভাবে স্পর্শ করেছেন হোটেলের কর্মকর্তারা।

    rnrn

    ওই শিল্পী জনপ্রিয় একটি টেলিভিশনের শোয়ে ছিলেন। মঙ্গলবার রাতে এক বন্ধুর জন্মদিন পালন করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার বোন বন্ধুরাও। সেখানেই ঘটে এক অপ্রীতিকর ঘটনা।

    rnrn

    সংগীতশিল্পী জানিয়েছেন, হোটেলে থাকা মধ্যবয়সী দুইজন পুরুষ তাদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এমনকি অশ্লীলভাবে স্পর্শ করতে শুরু করেন। ওই দুই অভিযুক্ত শুধু অশালীনভাবে স্পর্শ করেননি, তার বন্ধুর স্ত্রীর সঙ্গেও খারাপ আচরণ করেন। তাকে নিয়ে জোর করে নাচতে চান। এছাড়াও অনুষ্ঠানে এক নারী শিল্পী গান গাইছিলেন, তাকেও বিরক্ত করেন। 

    rnrn

    ভুক্তভোগীরা যখন হোটেল কর্তৃপক্ষের কাছে সিসিটিভির ফুটেজ চান, তারা দিতে অস্বীকার করেন। পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। 

    বিনোদন ডেস্ক

  • প্রেমে সাড়া না দেওয়ায় অভিনেত্রী শায়লার সঙ্গে যে কাণ্ড যুবকের

    প্রেমে সাড়া না দেওয়ায় ছোটপর্দার অভিনেত্রী শায়লা সাথীর স্পর্শকাতর স্থানে হাত দেন মেহেদী হাসান সৈকত নামে এক যুবক।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। 

    অভিযুক্ত মেহেদী জবির দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 
    এ ঘটনায় ভুক্তভোগী শায়লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

    নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছোটপর্দার অভিনেত্রী শায়লা সাথী জানান, 'এই ছেলেটি অনেক দিন ধরে আমাকে জ্বালাতন করছিল। কিন্তু আমি পাত্তা দিতাম না। আজ বিশ্ববিদ্যালয় দিবসে আমি শান্ত চত্বরে সুন্দর মুহূর্তকে ধারণ করতে নিজের ভিডিও করছিলাম। এ সময় মেহেদী হাসান সৈকত নামে ওই ছেলেটি আমার পেছন থেকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এর পর আমি ভয়ে আমার পাশে থাকা ব্যাচমেট বন্ধু বিলাস দাসকে জানালে তাকেও মারধর করে সৈকত।'

    অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী হাসান সৈকত সহকারী প্রক্টরদের সামনে বলেন, ‘আমি ওই মেয়েকে পছন্দ করি। কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় না।’ এর পর সৈকত ক্ষমা চেয়ে মুচলেকা দিতেও রাজি হন। পরে সৈকতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আর কিছু বলতে চাননি।

    এদিকে ওই ছাত্রীর শ্লীলতাহানি ঠেকাতে গিয়ে মারধরের শিকার নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিলাস দাস বলেন, 'আমার ব্যাচমেট বান্ধুবী নিজের ছবি ও ভিডিও করছিল। এ সময় মেহেদী হাসান সৈকত তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এ সময় আমার বান্ধুবী আমাকে ভয় পেয়ে বিষয়টি জানালে সৈকত নামে ওই ছেলে আমার গায়েও হাত তোলে।'

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরা দেখে অভিযোগের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

    প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শায়লা সাথী এ সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার শোবিজে পথচলা শুরু। এর পর কাজ শুরু করেন মিউজিক ভিডিও ও নাটকে। বর্তমানে এ অভিনেত্রী নিজেকে ব্যস্ত রেখেছেন ছোটপর্দায়। ‘তোকে বউ বানাব’, ‘আই হেট ইউ’, ‘গার্লফ্রেন্ডের বিয়ে’- এর মতো নানা জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করে সুনাম অর্জন করেছেন।

    জবি প্রতিনিধি

  • শ্লীলতাহানির মামলা: পরীমনিকে জেরা করতে পারেনি আসামি পক্ষ 

    শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে করা মামলায় ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ এবং তার সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হাজির হননি চিত্রনায়িকা পরীমনি। এ কারণে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দিয়েছেন আদালত। 

    rnrn

    মঙ্গলবার পরিমনিকে আসামিপক্ষের জেরা করার জন্য দিন ধার্য ছিল; কিন্তু পরীমনি হাজির না হওয়ায় তাকে জেরার জন্য সময় দেন ট্রাইব্যুনাল। 

    rnrn

    বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী ২৪ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। গত বছরের ২৯ নভেম্বর পরীমনি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ হাজির হয়ে তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। 

    rnrn

    পরীমনির আইনজীবী নীলাঞ্জনা সুরভী বলেন, পরীমনি শারীরিক অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। এ কারণে ট্রাইব্যুনাল সময় দিয়েছেন। গত বছরের ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। 

    rnrn

    ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। 

    rnrn

    এতে ঢাকা বুট ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) শাহ শহিদুল আলমের নাম না থাকলেও তদন্তের সময় সম্পৃক্ততা পাওয়ায় পুলিশ অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করে। 

    rnrn

    ২০২১ সালের ১৪ জুন নাসির, অমি এবং আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন পরীমনি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে। 

    বিনোদন ডেস্ক