Tag: শ্রাবন্তী

  • মন চুরি করা অনেক দেখেছেন, এবার ডাকাতি করবেন: শ্রাবন্তী

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় একজন দক্ষ অভিনেত্রী হিসাবে নিজেকে গড়ে তুলেছেন।  তিনি দক্ষ তো বটেই, তবে নিজের সৌন্দর্য দিয়ে বহুবার বহু পুরুষের হৃদয় চুরি করেছেন। তবে এবার চুরি নয়, শ্রাবন্তী  ‘ডাকাতি’ করতে আসছেন। আর এ কথা সামাজিক মাধ্যমে বাংলা নববর্ষে নিজেই লিখেছেন অভিনেত্রী, যা শুনে নেটিজেনরা অবাক— বলেন কি অভিনেত্রী?

    তবে হ্যাঁ, ঠিকই শুনেছেন। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে শ্রাবন্তী লিখেছেন— তার মন চুরি করা অনেক দেখেছেন, এবার এই নববর্ষে সে আসছে সবার মনে ডাকাতি করতে— কি রেডি তো? 

    তবে ইস কাহানিকে টুইস্ট হ্য়ায়। এই পোস্টের সঙ্গে শ্রাবন্তী যে ভিডিওটি পোস্ট করেছেন, সেখানে রয়েছে একটি আইটেম সং। গানের শুরুতে আলোর কায়দায় পর্দায় লেখা ফুটে ওঠে। আসছে মন মাতাতে শ্রাবন্তী। আর গানের কথাগুলো খানিকটা এই রকম— এ মনের সিন্দুকে, ছোড়া কি বন্দুকে গুলি মারে কে? মাঝ রাতে একা ঘরে ডাকাত পড়েছে…। আর ভিডিওর দৃশ্যায়নের শুরুতেই হাতে একটি মাছ নিয়ে ঢুকতে দেখা যায়। তারপর বন্দুক নিয়ে ঠুমকা লাগাতে দেখা যায় শ্রাবন্তীকে।

    নিজের এই পোস্ট নুসরাতের স্বামী অভিনেতা যশ দাশুগুপ্তকে ট্যাগও করেছেন অভিনেত্রী। কিন্তু কেন? তাহলে খোলসা করেই বলা যাক। 

    আগামী ২৫ এপ্রিল আসছে যশ-নুসরাতের নতুন সিনেমা। আর এ সিনেমারই আইটেম গানে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যে গানটি কিনা আজ বুধবার (১৬ এপ্রিল) মুক্তি পাচ্ছে। আর গানটি মুক্তির আগেই সেই গানের এক টুকরো ঝলক পোস্ট করেছেন অভিনেত্রী।

    প্রসঙ্গত, ‘আড়ি’ সিনেমাটি পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। মুখ্য ভূমিকায় যশ দাশগুপ্ত, মৌসুমী চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান। যশ দাশগুপ্ত ফিল্মস এই সিনেমাটির প্রযোজনার দায়িত্ব সামলেছে। আগামী ২৫ এপ্রিল মুক্তি পাবে ‘আড়ি’। সিনেমার গল্প মূলত মা ও ছেলের রসায়ন ঘিরে আবর্তিত হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • ‘সবাইকে ধরে বলতাম, আমাকে বেশি করে রঙ মাখাও’

    টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই প্রাণখোলা। রঙিনও বটে। সামনে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘আমার বস’। তার আগেই উইন্ডোজ প্রোডাকশন হাউজের হোলি পার্টিতে উপস্থিত ছিলেন তিনি। 

    সহ-অভিনেত্রীদের রঙ খেলায় মেতে উঠলেও নিজের একমাত্র ছেলে ঝিনুকের সঙ্গে নাকি কখনো হোলিতে মেতে ওঠেননি অভিনেত্রী। এর কারণও সম্প্রতি ব্যাখ্যা করেছেন তিনি।

    শ্রাবন্তী জানান, ছোট থেকেই রং খেলতে দারুণ ভালোবাসেন। তার কথায়, ‘ভয়ঙ্কর রং খেলতাম আমি ছোটবেলায়। সোনালি, রূপালি যে রংগুলো পাওয়া যায় না সেগুলো দিয়ে। নিজে সেই রং মাখতাম, অন্যদেরও মাখাতাম। আমাকে বেশি করে রঙ মাখাও, সবাইকে ধরে ধরে বলতাম।’

    পর্দার হবু দেবী চৌধুরানী আরও বলেন, তার দিদিরা যেখানে রঙ থেকে দূরে পালাতেন সেখানে তিনি সবাইকে জোর করতেন রঙ মাখানোর জন্য।

    বর্তমানে কাজের চাপে সেভাবে আর রঙ খেলা হয় না শ্রাবন্তীর। যে কারণে ছোটবেলার ওই হুল্লোড় করে রঙ খেলা মিস করেন তিনি। তাই এদিন সুযোগ পেয়েই আবিরে নিজে রেঙে উঠলেন, অন্যদের রাঙালেন।

    তবে শ্রাবন্তী নিজে রঙ খেলতে ভালোবাসলেও তার ছেলে ঝিনুক কিন্তু রঙ খেলতে মোটেই ভালোবাসেন না। সেজন্য মা ছেলের কখনও সেভাবে দোলে রঙ খেলা হয়নি। 

    শ্রাবন্তী এদিন জানান, ‘ঝিনুক আবির দিয়ে খেলে। সে আমার মতো এমন দুষ্টু নয়। তাই ওর সঙ্গে সেভাবে রঙ খেলা হয় না।’

    শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমার বস শিগগিরই মুক্তি পেতে চলেছেই। এছাড়াও এই বছর মুক্তি পাবে অভিনেত্রীর শুভ্রজিৎ মিত্রের ম্যাগনাম ওপাস দেবী চৌধুরানী। শ্রাবন্তী থাকবেন নাম ভূমিকায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবেন ভবানী পাঠকের চরিত্রে।

    বিনোদন ডেস্ক

  • শ্রাবন্তী শুধু ভালো নায়িকাই নয়, অসাধারণ অভিনেত্রী: প্রসেনজিৎ

    টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বাদা ক্যারিয়ারে দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তিনি ত্রিশের অধিক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। 

    ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘মায়ার বাঁধন’ ছবিতে তার মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। পরে সেই শ্রাবন্তী হয়ে ওঠেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা। পরে ২০২৩ সালে বুম্বাদা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’ সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করেন। 

    আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘দেবী চৌধুরানী’ সিনেমাতে শ্রাবন্তীর বিপরীতে জুটি বেঁধেছেন। তবে এখানে তারা ঠিক নায়ক-নায়িকা নন। এ সিনেমায় ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় দেখা যাবে বুম্বাদাকে। আর শ্রাবন্তী হচ্ছেন ‘দেবী চৌধুরানী’। 

    সম্প্রতি একটি পাবলিক স্টেজ শোয়ে সেই কথাই উঠে এসে টালিপাড়ার ‘বুম্বাদা’র মুখে। শ্রাবন্তীকে এদিন জনসমক্ষে মেয়ে বলেই সম্বোধন করেন অভিনেতা। শ্রাবন্তীর কাঁধ ধরে দাঁড়িয়ে প্রসেনজিৎ বলেন, অনেক দিন আগে ‘মায়ার বাঁধন’ বলে একটা ছবি হয়েছিল, তাতে ও আমার মেয়ে হয়েছিল। আপনাদের আশীর্বাদে কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি ছবি ‘কাবেরী অন্তর্ধানে’ ও আমার নায়িকা হয়েছিল।

    বুম্বাদা বলেন, আগামী মে মাসে আমাদের একটা সিনেমা রিলিজ হচ্ছে। সেই সিনেমাটি বঙ্কিমবাবুর লেখা ‘দেবী চৌধুরানী’র কথা আপনারা নিশ্চয়ই জানেন। তাতে দেবী চৌধুরানী সেজেছে আমার মেয়ে শ্রাবন্তী। আর আমি ভবানী পাঠক।

    এদিন স্টেজে উঠেই প্রসেনজিতের পা ছুঁয়ে প্রণাম করেন শ্রাবন্তী। পাল্টা তাকে কাছে টেনে নিয়ে স্নেহের আদরে ভরিয়ে দেন প্রসেনজিৎ।

    শ্রাবন্তীর প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, আরও একটা কথা বলব— ও সামনে আছে বলে নয়; আমি মনে করি ওদের যে প্রজন্ম, তাতে শ্রাবন্তী একজন শুধু ভালো নায়িকাই নয়, ও একজন অসাধারণ অভিনেত্রী।

    সিনেমায় শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে হরবল্লভ রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে রঙ্গরাজের ভূমিকায়। বিবৃতি চট্টোপাধ্যায়কে দেখা যাবে নিশির ভূমিকায়। দর্শনা বণিক অভিনয় করবেন সাগরের চরিত্রে। কিঞ্জল নন্দকে দেখা যাবে ব্রজেশ্বরের ভূমিকায়।

    বিনোদন ডেস্ক

  • তিন-চারটা বিয়ে, সমাজের চোখরাঙানিতে কিচ্ছু যায় আসে না শ্রাবন্তীর

    টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয়। দর্শকরা তার বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে বেশি আগ্রহী।এতে অবশ্য যায় আসে না এই সুদর্শনীর।

    সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শ্রাবন্তী। সেখানে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন। 

    অনেক দিন পর রম-কম সিনেমা, ‘বাবুসোনা’?—এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বললেন, হ্যাঁ। আমাদের তো পরিচিতি তৈরিই হয়েছিল এই ধারার সিনেমার মাধ্যমেই। মাঝেমধ্যে এমন সিনেমা বানানো প্রয়োজন। অনেকে বলেন— ‘নাচগানের সিনেমা’! আমার ভালো লাগে এই ‘নাচগানের সিনেমা’।

    ২৭ বছর ইন্ডাস্ট্রিতে। কত ওঠাপড়া। কীভাবে হাসিমুখে সামাল দেন? অভিনেত্রী বলেন, নিজেকে শক্ত করে রাখতে হয়েছে। আমি মনে করি জীবন একটাই আর আমার জীবন নিয়ে আমিই বাঁচব। আমার বিল কেউ ভরে দেবে না, বাড়ি, গাড়ির মাসিক কিস্তি কেউ ব্যাংকে গিয়ে দিয়ে আসবে না। আমার ছেলেকেও কেউ মানুষ করবে না। আমিই করব এগুলো। 

    তিনি বলেন, পাশাপাশি আমাকেও ভালো থাকতে হবে। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ— মা-বাবাকেও ধন্যবাদ যে আমি এ রকম একটা জীবন পেয়েছি। মা-বাবা যত দিন রয়েছেন, তাদের সান্নিধ্যে রয়েছি। দর্শকদের জন্য আরও ভালো কাজ করতে চাই— এটুকুই। বাকি কে কী বলল, আমার কিছু এসে-যায় না।

    বহু চরিত্র রয়েছে, অথচ চোরের চরিত্রে অভিনয় করলেন আপনি? এ বিষয়ে শ্রাবন্তী বলেন, প্রথমে চোরের চরিত্র শুনেই রাজি হয়ে গেছি। নিজের চরিত্রের বাইরে অভিনয় করতে পারলে ভালোই লাগে। কেউ তো বিশ্বাসই করছিল না যে আমি চোরের চরিত্রে অভিনয় করেছি। লন্ডনে মনোরম আবহাওয়ায় শুটিং। নাচগান, মজা— একেবারে কমার্শিয়াল মসলা সিনেমা যাকে বলে।

    খুব অল্প বয়সে মা হওয়ার পাশাপাশি অভিনয়ও চালিয়ে গেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি তো ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি। আমার ছেলের সঙ্গেই আমি বড় হয়েছি। 

    তিনি বলেন, ১৬ বছর বয়সে মা হয়েছি। তখন দশম থেকে একাদশ শ্রেণি। আজ আমার ছেলে আর আমি বন্ধু। এখন ও আমার অভিভাবক। আমি ওকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ নাম দিয়েছি। এত শাসন করে আমাকে! আমাকে বলে— তোমার মধ্যে কোনো দিন পরিণীতিবোধ আসবে না! শিশুই থেকে যাবে! আমি বলি— আমার এ রকমই ভালো লাগে।

    নিজেকে লড়াই করতে হয়, কখনও ক্লান্ত লাগে না? শ্রাবন্তী বলেন, আমি তো লড়াই করেই যাচ্ছি। আমার ভালো লাগে লড়াই করতে। আর ভেঙে পড়ি মাঝেমধ্যে। তবে তা কাছের মানুষের সামনে। তার পর নিজেকে সামলে নিই। আমি ভীষণ অনুভূতিপ্রবণ। ভেঙে পড়েও নিজেকেই বোঝাই— উঠে দাঁড়াতেই হবে। নিজেকে শক্ত রাখতে হবে। তা না হলে এত বড় রাজত্ব চালাব কীভাবে! মা-বাবা রয়েছেন, আমিই তো খুঁটি আমার পরিবারের।

    দীর্ঘ অভিনয় সফরে কোনো আফসোস রয়েছে?—এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি নিজেকে নতুন নতুনভাবে আবিষ্কার করতে চাই। আমি চাই আমাকে অন্য কেউ ‘এক্সপ্লোর’ করুক। আমি ছোটবেলা থেকেই অভিনয় করতে ভালোবাসি। আর ঈশ্বরের কৃপায় আমাকে কখনো অভিনয় শিখতে হয়নি। তাই একটাই আক্ষেপ— যদি পরিচালকরা আমাকে আরও একটু ‘এক্সপ্লোর’ করেন।

    অনেক দিন  কোনো ধারাবাহিকে কাজ করতে পারছেন না বলে মনে হয়? —এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়। সব জায়গাতেই পুরুষতান্ত্রিকতার ছাপ রয়েছে। ছোটপর্দায় বরং অভিনেত্রীদের প্রাধান্য বেশি। তবে সত্যি কথা বলতে— বাংলা ইন্ডাস্ট্রিতে আগের তুলনায় নারীকেন্দ্রিক সিনেমা হচ্ছে। তিনি বলেন, রুক্মিণী ‘বিনোদিনী’ করল। আমি ‘দেবী চৌধুরানী’ করছি। তবে ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে সিনেমা পাব— সব করব, এমনটিও ঠিক নয়। বরং বাছাই করেই সিনেমা করা উচিত।

    ডায়েটে কতটা মনোযোগী, শ্রাবন্তী তো খেতে ভালোবাসেন? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, হ্যাঁ। আমি ভীষণ খেতে ভালোবাসি। আর তা ছাড়া আমার একটা সিনেমার কাজ চলছে। সেখানে আমার চরিত্র খানিক ভারি চেহারার। তাই এ মুহূর্তে ডায়েট করছি না। যা ইচ্ছা হচ্ছে খাচ্ছি। কী যে আনন্দ! তিনি বলেন, তবে বাইরের খাবার পছন্দ করি না আমি। আমার বাড়িতে যিনি রান্না করেন, চিত্ত, তাকে যা বলি বাড়িতে বানিয়ে দেন। বাড়ির খাঁটি উপকরণ দিয়ে তৈরি খাবার। এই তো পরশু বাড়িতে তৈরি বিরিয়ানি খেলাম আমি আর আমার ছেলে। আর হ্যাঁ, জিম করি নিয়মিত। যেদিন জিম করতে পারি না, ৫ কিলো হাঁটি।

    সৌন্দর্য প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, আমি আসলে মায়ের থেকে পেয়েছি। আমার মা ভীষণ সুন্দরী। আপনার ভক্ত-অনুরাগীদের নিয়েও তো আপনি আবেগপ্রবণ? অভিনেত্রী বলেন,  হ্যাঁ। ওদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। জীবনে হয়তো অনেক ঝুট-ঝামেলা দেখেছি, কিন্তু দর্শকদের নিঃশর্ত ভালোবাসা পাওয়াটাই থেকে যাবে।

    প্রেম তো করবেন? এ বিষয়ে শ্রাবন্তী বলেন, প্রেমে তো থাকিই। কিন্তু সমস্যাটা হচ্ছে— ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সবাই। আমার একটু সময় লাগে সবকিছুতে। তিনি বলেন, প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কীসে ভালো থাকবে, সেটি তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না— তিন-চারটা বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিচ্ছু এসে-যায় না!

    বিনোদন ডেস্ক

  • যে কারণে দুবাই যাচ্ছেন পূর্ণিমা, সঙ্গী শ্রাবন্তী ও শাকিব

    ঢালিউডের
    জনপ্রিয় অভিনেত্রী
    নাম
    পূর্ণিমা। বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত
    নন তিনি। এখন স্বামীসংসার সামলেই বলা চলে দিন
    কাটে তার। মাঝে মধ্যে
    দেখা যায় শোবিজে নানান
    রকম কাজে অংশ নিতে।
    এবার একটি জুয়েলারি প্রতিষ্ঠানের
    প্রচারণায় অংশ নিতে দুবাই
    যাচ্ছেন পূর্ণিমা। তার সঙ্গে এই
    সফরে আছেন আরও একঝাঁক
    তারকা।

    জানা
    গেছে, দুবাইয়ে একটি শোরুম উদ্বোধন করবেন পূর্ণিমা। তার সঙ্গী হবেন
    ঢালিউড অভিনেতা
    শাকিব
    খান, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলসহ আরও অনেকেই।

    দুবাই
    যাওয়ার দিনক্ষণ জানিয়ে পূর্ণিমা বলেন, আগামী ২৬ অক্টোবর জুয়েলারি
    প্রতিষ্ঠানটির নতুন শাখা উদ্বোধন
    হবে। এর আগেই সেখানে
    পৌঁছাবেন তিনি।

    উল্লেখ্য,
    নব্বই
    দশকের শেষ দিকে সিনেমায় তার আবির্ভাব। অভিনেতা
    রিয়াজের বিপরীতে ‌‘ জীবন তোমার
    আমারসিনেমা দিয়ে সিনেমা জগতে পা
    রাখেন তিনি। জাকির হোসেন রাজু পরিচালিত গানগল্প তারকাশিল্পীদের
    অভিনয়ের মুন্সিয়ানায় সমৃদ্ধ রোমান্টিক গল্পের ছবিটি দর্শকের মনে আজও মুগ্ধতা
    ছড়ায়।

    রোমান্টিক
    ছবির নায়িকা হিসেবে শাবনূরপপিদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন পূর্ণিমা। কাজ
    করেছেন অ্যাকশন, সামাজিক, দেশাত্মবোধক গল্পের ছবিতেও। সাহিত্যধর্মী কিছু সিনেমাতেও গ্ল্যামারাস
    পূর্ণিমা অভিনয়ের জাত চিনিয়েছেন। টিভি
    নাটক, উপস্থাপনা বিজ্ঞাপনেও কাজ
    করে পেয়েছেন ছোটপর্দার দর্শকের কাছে গ্রহণযোগ্যতা।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গী এবার পূর্ণিমা শ্রাবন্তী

    সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসাপ্রাপ্তির পর ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে দুবাইয়ে নানা আয়োজনের স্বপ্ন দেখছেন একাধিক পরিচালক ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্তারা। এর আগে দুবাইয়ের বুর্জ খলিফায় উদ্যোগ নেওয়া হয়েছিল সিনেমার প্রিমিয়ার শো কিংবা কিং খানের জন্মদিন পালন; পরিবেশ পরিস্থিতির কারণে কোনোটি হয়ে ওঠেনি। 

     জানা গেছে, বিশাল অংকের অর্থচুক্তিতে দুবাইয়ের এনআরআই জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন শাকিব খান। প্রতিষ্ঠানটিরই একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন এ নায়ক। আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির ষষ্ঠ শাখা উদ্বোধন করা হবে। আর এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ঢালিউড কিং শাকিব খান। এ ছাড়া থাকবেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। 

    ইতোমধ্যে ভিডিওবার্তায় নিজেদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীরা। কোটি টাকা ব্যয়ে দুবাইয়ে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানের এমন আয়োজন এবারই প্রথম। একই আয়োজনে যোগ দেবেন সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, শ্রীলংকার বেশ কয়েকজন তারকা শিল্পী। 

    আয়োজকরা জানান, এ অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। দুবাইয়ের বিখ্যাত গোল্ড বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারি তাদের অবস্থান ক্রেতা-দর্শনার্থীর কাছে জানান দিতে এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা।

    এদিকে  আগামীকাল থেকে মুম্বাইতে ‘বরবাদ’র শুটিং শুরু হবে। শোনা যাচ্ছে, শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

    বিনোদন ডেস্ক

  • ‘বিয়ে দিয়ে দেবে নাকি’, বাড়িতে অতিথিদের ভিড়ে চিন্তায় শ্রাবন্তী

    সকাল সকাল টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর বাড়িতে দুম করে হাজির একদল আগন্তুক! বাইপাস লাগোয়া আরবানার ৩৪ তলার ঝাঁ চকচকে ফ্ল্যাট নায়িকার। অ্যাপার্টমেন্টের কলিংবেল বাজতেই দরজা খোলেন শ্রাবন্তীর সহকারী। সুন্দরী টালি নায়িকার বাড়ির দরজায় হাজির ‘বহুরূপী’। কিছুক্ষণ পর কালো-সোনালি সালোয়ার স্যুটে সেজে শ্রাবন্তী এলেন, তিনি তো অবাক এমন সারপ্রাইজ পেয়ে! 

    শ্রাবন্তীর বাড়িতে হাজির পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়, তাও বহুরূপীর বেশে। সঙ্গী ননীচোরা দাস বাউল। আরজি করকাণ্ডের মাঝে মন ভার বাংলার, তার মাঝেই পূজায় টালিউডের তরফে মুক্তি পাচ্ছে তিনটি ছবি। যার অন্যতম আকর্ষণ ‘বহুরূপী’। শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘বহুরূপী’ ছবিটি আগামীকাল মুক্তি পাচ্ছে। ছবির অভিনব প্রচার কৌশল আগেই নজর কেড়েছে। জিৎ, রাজ-শুভশ্রীর বাড়িতে আগেই ননীচোরা দাস বাউলকে নিয়ে ঘুরে এসেছেন শিবপ্রসাদ। এবার পালা শ্রাবন্তীর।

    ‘বহুরূপী’র সাজে শিবপ্রসাদকে দেখেই হাসি থামল না নায়িকার। সেই সঙ্গে আবদার—‘একটা ছবি তুলতে হবে…’। সুন্দরী নায়িকার ঢ্যাবঢ্যাবে চাউনি নিয়ে ননীচোরা দাস বাউল প্রশ্ন করতেই কোমরে হাত রেখে শ্রাবন্তী বললেন, ‘বিয়ে দিয়ে দেবে নাকি?’ এই কথা কানে যেতেই ছবির ইতোমধ্যে সুপারহিট হয়ে যাওয়া গান— ‘ডাকাতিয়া বাঁশি’র ব়্যাপ অংশ গাইতে শুরু করলেন ননীচোরা ও শিবপ্রসাদ। কারণ এই গানেরই ফেমাস লাইন— ‘এ, বেশি তাকাস না বিয়ে দিয়ে দেব, কেঁন্দে মরে যাবি!’ অনিন্দ্য বসুর সঙ্গে মিলে গানটি লিখেছেন— ননীচোরা দাস বাউল। সুর দিয়েছেন বন্যি চক্রবর্তী, যিনি দীর্ঘদিন এআর রহমানের সঙ্গে কাজ করেছেন।

    ‘মোটর কড়াই গোলগোল…’-এর তালে তালেই নাচ জুড়ে দিলেন শ্রাবন্তী। এরপর চিৎকার করে বললেন— বেশি তাকাস না বিয়ে দিয়ে দেব কিন্তু… গোটা গানটার মধ্যে এটা আমার ফেভারিট লাইন। এইবার পূজায় বহুরূপী সুপারহিট। শিবপ্রসাদকে রীতিমতো পোজ দিয়ে দাঁড় করিয়ে বহুরূপীর বেশে ছবি তুললেন শ্রাবন্তী।

    এই ভিডিওর কমেন্ট বক্সে নানা মুনির নানা মত। একজন লিখেছেন— ‘শ্রাবন্তীর আর বিয়ে দেবেন না দাদা। সত্যিই কেঁদে মরে যাবে’। প্রসঙ্গত তিনবার বিয়ে টেকেনি শ্রাবন্তীর। দুবার ডিভোর্সি নায়িকা গত চার বছর ধরে তৃতীয় স্বামীর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না। রোশন-শ্রাবন্তীর ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন, তাই বিয়ে নিয়ে খোঁচা হামেশাই শুনতে হয় অভিনেত্রীকে। 

    শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘বহুরূপী’ ছবিটি কাল মুক্তি পাচ্ছে। আর এ ছবিতে শিবপ্রসাদকে রোম্যান্স করতে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়ের সঙ্গে। এ ছাড়া থাকছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • ‘মাথার ঘাম নয়, রীতিমতো রক্ত ঝরিয়েছে শ্রাবন্তী’

    টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন ছিল গতকাল ১৩ আগস্ট। বিনোদন জগতের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে অনেক অনেক শুভচ্ছা জানিয়েছেন ‘দেবী চৌধুরানী’ সিনেমার পরিচালক। আলাদা করে ওকে এটাই বলতে চেয়েছেন শুভ্রজিৎ মিত্র— জীবনে আরও উন্নতি কর। এক উজ্জ্বল সত্তা হিসেবে বিরাজ করে তুমি এই বছরটাকে বিশ্বে স্মরণীয় করে রাখো। 

    শ্রাবন্তীর জন্মদিন নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্র এখানেই শেষ করেননি। আরও অনেক কথাই বলেছেন তিনি। তার এ কথামালা তুলে ধরেছে আনন্দবাজার।

    শ্রাবন্তীর চট্টোপাধ্যায়ের ডাক নাম গিন্টু। এই গিন্টুর জন্মদিনে আমি শহরে নেই। এ মুহূর্তে আমি দিল্লিতে রয়েছি। ওর সঙ্গে আমার প্রথম আলাপ হয় প্রায় বছর আগে। কোনো একটা কাজের সূত্রেই আমাদের দেখা হয়। তার পর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়। জন্মদিনে ওকে নিয়ে নানা স্মৃতিই মাথায় ভিড় করে আসছে।

    গিন্টু খুব শক্তিশালী অভিনেত্রী। আমার মতে, ওকে এখনো সেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোর করা হয়নি। মেকআপ ছাড়া ওর মতো সুন্দরী অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই আছে। আমার পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ ছবিতে নামভূমিকায় ও অভিনয় করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনার সঙ্গে গিন্টুর লুক একেবারে মিলে যায়। তার থেকেও বড় কথা— ওর লুকের মধ্যে একটা বাঙালিয়ানা রয়েছে, যেটা এই চরিত্রের অন্যতম শর্ত ছিল। সেই ভাবনা থেকেই এই ছবিতে ওকে নির্বাচন করি। 

    তিনি বলেন, শুটিংয়ের আগে ইন্ডাস্ট্রির প্রথম সারির একাধিক অভিনেত্রী এ চরিত্রে অভিনয় করতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগও করেছিল। সত্যি বলছি— যে ভাবনা থেকে আমি গিন্টুকে বেছে নিই, তার থেকেও আরও বেশি কিছু দিয়েছে।

    কাজের প্রতি গিন্টুর নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করে। দেবী চৌধুরানী হয়ে উঠতে এক বছরেরও বেশি সময় ধরে গিন্টু পরিশ্রম করেছে। তলোয়ার চালানো শেখা থেকে শুরু করে অ্যাকশনের তালিম— সবই নিয়েছে। শুরু থেকেই ওর এই সফরের আমি অংশ ছিলাম। বলা যায়, পর্দার বাইরে আমিই যেন তখন ভবানী পাঠক হয়ে উঠেছিলাম। শুটিংয়ে একাধিকবার চোট-আঘাত পেয়েছিল গিন্টু। মাথার ঘাম নয়, রীতিমতো রক্ত ঝরিয়ে অভিনয় করেছে! তীর ছুড়তে গিয়ে ধনুকের ছিলায় আঙুল কেটে গেছে। আঙুলে ব্যান্ডেজ। সেই অবস্থায় একের পর এক শট দিয়েছে গিন্টু। হামাগুঁড়ি দেওয়ার দৃশ্যে হাঁটু ধারালো নুড়ি-পাথরে ক্ষতবিক্ষত! তার পরও শট দিয়েছে। পরিচালক হিসেবে এর থেকে বেশি আমি ওর কাছে আর কী-ই বা দাবি করতে পারি!

    ‘দেবী চৌধুরানী’ সিনেমা করতে গিয়ে গিন্টুকে আমি যেভাবে দেখেছি, তা ওর প্রতি আমার বিশ্বাসকে আরও পাকা করেছে। আমার পরবর্তী ছবি ‘কালমৃগয়া’তে-ও স্বাভাবিকভাবেই গিন্টুকেই বেছে নিয়েছি। আপাতত আমি শহরে ফিরলে ওর সঙ্গে ‘দেবী চৌধুরানী’র ডাবিং শুরু করব।

    তিনি বলেন, জন্মদিনে গিন্টুকে অনেক অনেক শুভচ্ছা। আলাদা করে ওকে এটাই বলতে চাই— জীবনে আরও উন্নতি কর। এক উজ্জ্বল সত্তা হিসেবে বিরাজ করে তুমি এই বছরটাকে বিশ্বে স্মরণীয় করে রাখো। 

    বিনোদন ডেস্ক

  • আমি ভীষণ ‘মাই ডিয়ার’ শাশুড়ি হব: শ্রাবন্তী

    টালিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিজে বেশ পরিচিত মুখ। মাঝেই মধ্যেই স্থানীয় গণমাধ্যমে চলে আসেন আলোচনায়। এদিকে অভিনেত্রীর ছেলে অভিমন্যু; তাকে নিয়েও চর্চার শেষ নেই। 

    rnrn

    ব্যক্তিগত জীবনে ছেলের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। তাইতো ছেলে অভিমন্যুর প্রেমিকার খবরও ছেলের কাছ থেকেই জেনে নিতে পারেন মা।

    rnrn

    শোনা যায়, ছেলের প্রেমিকার সঙ্গেও নাকি বেশ ভালো সম্পর্ক শ্রাবন্তীর। তাই আলোচনা, শাশুড়ি হিসেবে কেমন হবেন এই অভিনেত্রী।

    rnrn

    অনেক আগে পশ্চিম বাংলার জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ানে খেলতে গিয়েছিলেন শ্রাবন্তী। সেখানে তিনি বলেছিলেন, অভিমন্যুর সব বন্ধুদের চেনেন তিনি। তাদের নিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে রেস্তোরাঁয় খেতে যাওয়া, সবই করেন এই নায়িকা।

    rnrn

    ওই টিভি শোতে সেই সময় প্রসঙ্গ ওঠে- শাশুড়ি হিসেবে কেমন হবেন শ্রাবন্তী। উত্তরে বলেছিলেন, ‘আমি ভীষণ মাই ডিয়ার শাশুড়ি হব।’ অর্থাৎ তিনি তার গৃহবধূর কাছে ‘প্রিয় মানুষ’ হিসেবে গড়ে উঠবেন। 

    rnrn

    উল্লেখ্য, খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। মাত্র ১৬ বছর বয়সেই মা হয়েছিলেন অভিনেত্রী। এদিকে ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে সফল হলেও ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপটার সম্মুখীন হয়েছেন এই নায়িকা। শোনা যায়, অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী একটা সাজানো সংসার চাইতেন। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করতে ভালোবাসতেন তিনি।

    rnrn

    যদিও বিয়ের বেশ কয়েক বছর পর পরিচালক রাজীবের সঙ্গে বিচ্ছেদ ঘটে শ্রাবন্তীর। এরপর আরও দুইবার গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তবে একটি বিয়েও টেকেনি। এখন নিজের কাজ আর পরিবার নিয়েই ব্যস্ত নায়িকা।

    বিনোদন ডেস্ক

  • শ্রাবন্তীর অ্যানার্জিতে মুগ্ধ পরিচালক

    দুবার বিয়ে ভেঙেছে, তিন নম্বর বরের সঙ্গেও এক ছাদের তলায় থাকেন না দীর্ঘদিন। যদিও রোশন-শ্রাবন্তীর ডিভোর্সে এখনো আইনি সিলমোহর পড়েনি।  এর মাঝেই নায়িকার একাধিক প্রেমের গুঞ্জন উঠেছিল টালিপাড়ায়। অভিরূপ ঘোষ পেরিয়ে এখন শ্রাবন্তীর সঙ্গে নাম জুড়েছে টালিউডের ‘ব্যাচেলার’ পরিচালক শুভ্রজিৎ মিত্রের। 

    ‘অভিযাত্রিক’ পরিচালক শুভ্রজিতের আসন্ন ম্যাগনাম ওপাস ‘দেবী চৌধুরানি’র মুখ শ্রাবন্তী। তার আগে থেকেই টালিউডের পার্টি হোক বা অ্যাওয়ার্ড শো দুজনকে পাশাপাশি দেখে ফিসফিসানি হয়েছে বিস্তর। 

    দুজনেই অবশ্য প্রেমের জল্পনা উড়িয়েছেন একাধিক বার। কিন্তু কথায় আছে যা রটে, তার কিছু তো বটে! সে যাই হোক, পরিচালকের আগামী ছবির কেন্দ্রবিন্দুতেও সেই শ্রাবন্তী। 

    আরও পড়ুন: 

    এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের ইউরোপের প্রেক্ষাপটে গল্প সাজাচ্ছেন পরিচালক। ছবির নাম ‘কালমৃগয়া’, এই মার্ডার মিস্ট্রিতে লিড রোলে থাকছেন শ্রাবন্তী। 
    অ্যালফ্রেড হিচককের বড় ভক্ত শুভ্রজিৎ, তার অনুপ্রেরণাতেই ‘কালমৃগয়া’ তৈরি করতে চলেছেন। 

    শ্রাবন্তীকে পরপর ছবিতে কাস্ট করা প্রসঙ্গে পরিচালক জানান, অভিনেত্রীর পজেটিভ এনার্জিতে মুগ্ধ তিনি। দেবী চৌধুরানির সময় নায়িকা পরিচালকের কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছেন, সেই সমপর্ণে মুগ্ধ পরিচালক। কিন্তু এই কাস্টিং তাদের বিশেষ বন্ধুত্বের চর্চাকে উস্কে দেবে তা অজানা নয় পরিচালকের কাছে। 

    তিনি আরও জানান, আমি একই অভিনেতাকে একের বেশি ছবিতে কাজ করি। অভিযাত্রিকের পর দেবী চৌধুরানিতেও অর্জুন আর বেনুদা (সব্যসাচী চক্রবর্তী) কাজ করলেন। আমি পুরুষ আর শ্রাবন্তী নারী বলে সেখানে অন্য সমীকরণ খোঁজা অর্থহীন। 

    ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন ষোড়শী শ্রাবন্তী। পরের বছরই পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা, অভিনয় ক্যারিয়ারে সাময়িক ইতি টানেন। তবে সুখের হয়নি দাম্পত্য।

    ২০১৬ সালে বিয়ে ভাঙে দুজনের। ওই বছরই মডেল কৃষাণ ব্রজের সঙ্গে আইনি বিয়ে সারেন নায়িকা। তবে মাসখানেক যেতে না যেতেই আলাদা হয় দুজনের পথ। 

    ২০১৯ সালে ডিভোর্স হাতে পেতে না পেতেই শ্রাবন্তী সংসার বাঁধেন জিম প্রশিক্ষক রোশন সিং-এর সঙ্গে। তবে সেই বিয়েও টেকেনি। ডিভোর্সের মামলা চলছে আদালতে।
     

    বিনোদন ডেস্ক