Tag: শ্রদ্ধা কাপুর

  • ২০ কোটি রুপির পারিশ্রমিক ছেড়ে প্রযোজক হওয়ার পথে শ্রদ্ধা কাপুর

    বলিউডে তারকাদের পারিশ্রমিক কাঠামোয় ধীরে ধীরে পরিবর্তন আসছে। সিনেমায় অভিনয়ের বিনিময়ে নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি এখন অনেক তারকাই ছবির লাভ, স্বত্ব ও আইপিআরের অংশীদার হচ্ছেন। এবার একই ধরনের মডেলের কথা ভাবছেন শ্রদ্ধা কাপুরও।

    ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন অবলম্বনে নির্মিতব্য একটি বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল মোদী।

    ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ছবিটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ আলোচনায় জানা যাচ্ছে, সেই অর্থ এককালীন পারিশ্রমিক হিসেবে নেওয়ার পরিবর্তে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন অভিনেত্রী।

    এই পদ্ধতিতে শ্রদ্ধা শুরুতে হয়ত নির্দিষ্ট কোনো পারিশ্রমিক নেবেন না। তার বদলে সিনেমার স্বত্ব, ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি এবং বক্স অফিসের আয় থেকে নির্দিষ্ট অংশ পাওয়ার সুযোগ থাকবে। ফলে সিনেমাটি ভালো ব্যবসা করলে তার মোট আয় ২০ কোটি রুপির প্রস্তাবিত অঙ্ককেও ছাড়িয়ে যেতে পারে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বলিউডে লাভের অংশীদারত্বের এই মডেল অবশ্য নতুন নয়। সম্প্রতি অক্ষয় কুমারও একই কৌশল অবলম্বন করে লাভবান হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় তুলনামূলক কম পারিশ্রমিক নিয়ে ছবিটির একটি বড় অংশের স্বত্ব নিজের ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে রেখেছিলেন তিনি। সিনেমাটি সফল হওয়ার পর লাভের অংশ হিসেবে তার আয় ৩৫ কোটি রুপির বেশি হয়েছে বলে জানা গেছে।

    বর্তমানে শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো বলিউডের শীর্ষ তারকারাও নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার মুনাফায় অংশ নেওয়ার মডেলের দিকে ঝুঁকছেন।

    এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার নতুন সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবির জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে।

    তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার লাভে অংশীদার হবেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

    বিনোদন ডেস্ক

  • আলিয়া-অনন্যার পথেই হাঁটলেন শ্রদ্ধা কাপুর

    বিনোদন জগতের তারকারা একটু পরিচিতি পেলেই মা-বাবার বাড়ি ছেড়ে আলাদা থাকার বন্দোবস্ত করেন। বিশেষ করে তারকার সন্তানরা প্রাপ্তবয়স্ক হলেই মা-বাবার বাড়ি ছেড়ে নিজেদের আস্তানা গুছিয়ে নেন। এই চল রয়েছে পশ্চিমা দেশগুলোতে। এখন সেই একই ধারা বহুল মাত্রায় শুরু হয়েছে বলিউডেও। 

    অভিনেত্রী আলিয়া ভাট ও অনন্যা পান্ডে তো আগেই বাবা-মায়ের বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেছেন। এবার সেই একই পথ ধরলেন আরেক বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এতদিন তিনি মা-বাবা ও দাদার সঙ্গে একই বাড়িতে থাকলেও এবার জুহুর কাছে একটি আবাসনে বাড়ি ভাড়া নিয়েছেন ‘স্ত্রী ২’ অভিনেত্রী। ওই একই বাড়িতে কিছু দিন আগে হৃতিক রোশন ভাড়া থাকতেন। এবার শ্রদ্ধা সেই বাড়িতে থাকবেন। 

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রদ্ধার নতুন প্রতিবেশীরা হলেন— খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার, সাজিয়া নাদিয়াদওয়ালা। ইতোমধ্যে নিজের মতো বাড়ি সাজিয়ে নিয়েছেন অভিনেত্রী।

    যদিও এতদিন এই নায়িকা বলে আসছিলেন, তিনি পরিবারের সঙ্গেই থাকতে চান। তবে এখন এ বাড়িটিতে একাই থাকবেন শ্রদ্ধা। তার মা মাঝে মধ্যে এসে মেয়ের সঙ্গে থাকবেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে আর্থিকভাবে স্বাবলম্বী হলেই মা-বাবার থেকে আলাদা থাকার চল আবার বলিউডের একাংশের পছন্দ নয়। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বরুণ ধাওয়ান জানিয়েছেন, তিনি ব্যক্তিগত পরিসরের জন্য মা-বাবার থেকে আলাদা থাকায় বিশ্বাসী নন। এছাড়া একবার ঐশ্বরিয়া রাইকেও তির্যকভাবে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কি এখনো মা-বাবার সঙ্গে একই বাড়িতে থাকেন? সেই সময় স্পষ্ট ভাষায় অভিনেত্রী উত্তর দিয়েছিলেন— ‘হ্যাঁ, মা-বাবার সঙ্গে দেখা করতে আমাদের আলাদা করে সময় নিতে হয় না।’  

    উল্লেখ্য, শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যের পরেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে ঘরে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর

    মুম্বাইয়ে ২৫২ কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর। এ নিয়ে মুম্বাই পুলিশ অভিনেত্রীর ভাইকে তলব করে। যদিও শ্রদ্ধা ব্য়ক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না। নিজের ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি। কিন্তু সব সময় তা সম্ভব হয়ে ওঠে না। 

    ২০২২ সালের ঘটনা। সেই সময় বেঙ্গালুরু থেকে সিদ্ধান্ত কাপুরকে গ্রেফতার করে পুলিশ। তাও আবার মাদক মামলায়। সেই সময় অভিনেতা শক্তি কাপুরের বাড়ির বাইরে নিত্যদিন জটলা ছিল। সংবাদমাধ্যম থেকে সাধারণ লোকের ভিড়। এর মাঝে জুটে যায় রাজনীতির নেতাকর্মীরা। অভিনেত্রীর বাড়ির বাইরে চিৎকার করে স্লোগান তুলতে থাকেন রাজনৈতিক কর্মীরা। আর তাতেই ভয় পেয়ে যান অভিনেত্রী। ঘরেই হাউ মাউ করে কাঁদছিলেন তিনি। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান তার মাসি তেজস্বিনী কোলহাপুরী। 

    তেজস্বিনী কোলহাপুরী বলেন, সিদ্ধান্তের আসলে কোনো দোষ ছিল না। ও ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিল। ও পেশাদার ডিজে, ভারতের বিভিন্ন পানশালায় যায়। এ ছাড়া ওর নামের পেছনে পারিবারিক আভিজাত্য রয়েছে। তাই লোকে সহজে কাদা ছেটায়। যদিও ওই মামলায় সিদ্ধান্ত নির্দোষ প্রমাণিত হয়। 

    শ্রদ্ধার মাসির আক্ষেপ আরও বলেন, ওই সময় সিদ্ধান্তকে ভুলভাবে ব্যাখ্যা করা হয় বিভিন্ন জায়গায়। তার ফল স্বরূপ দুই ভাইবোনকে হেনস্তার মুখ পড়তে হয়। দাদার ওই ঘটনায় শ্রদ্ধার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল বলে জানান অভিনেত্রীর মাসি।

    বিনোদন ডেস্ক

  • মোদি পরিবারের বধূ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

    বলিউডে ফের বিয়ের সানাই বাজতে চলেছে। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুর। বেশ কিছুদিন ধরেই তার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনাই বাস্তবের পথে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে চলেছেন তিনি।

    দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপ, ডিনার ডেট থেকে শুরু করে আম্বানিদের হাই-প্রোফাইল পার্টিতেও একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এই জুটিকে।

    নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন শ্রদ্ধা। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভক্তের বিয়ের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টই বলেন, ‘আমি বিয়ে করছি।’ এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় জোর আলোচনা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডের পরিচিত নাম হলেও ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনেই তার রাজত্ব। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার বেশ সুনাম রয়েছে।

    প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় আয়োজন। পুরোপুরি ট্র্যাডিশনাল কায়দায়, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হবে এই যুগলের।

    যদিও এখনো শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি যে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি।

    বিনোদন ডেস্ক

  • রাহুল মোদির সঙ্গে ঘনিষ্ঠতা, শিগগিরই বিয়ে করছেন কি শ্রদ্ধা?

    আলোচিত প্রেমিকের সঙ্গে কখনো ছুটি কাটাতে উড়ে গেছেন বিদেশে, কখনো এক বিমানে তাদের পাশাপাশি বসতে দেখা গেছে, কখনো বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে, একমঞ্চে নেচেছেন, কখনো একসঙ্গে হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছেন, আবার কখনো তাদের দেখা গেছে আম্বানি পরিবারের বিয়েতে।  লেখক রাহুল মোদির সঙ্গে নাকি এমনই লুকোচুরি প্রেম খেলছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর? কান পাতলেই সেই গুঞ্জন শুনছেন সিনেপ্রেমীরা। কিন্তু প্রেম নিয়ে প্রশ্ন করলে কিছুতেই মুখ খোলেন না তারা।  তবে এবার বিয়ে নিয়ে কোন কথা জানালেন শক্তিকন্যা?

    সামাজিক মাধ্যমে একাধিকবার শ্রদ্ধা কাপুরের বিয়ের খবর শোনা গেছে।  অভিনয়ের পাশাপাশি নিজের একটি গহনার ব্র্যান্ড রয়েছে অভিনেত্রীর। রাহুল মোদির সঙ্গে প্রেমপর্বের আগে কয়েকবার মন ভেঙেছে শ্রদ্ধার।  আদিত্য রায় কাপুর থেকে পরিচালক ফারহান আখতারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একসময় জোর চর্চা হয়।  শোনা যায়, বিবাহিত ফারহানের সঙ্গে বিয়েতে মত ছিল না বাবা শক্তি কাপুরের। সেই কারণে নাকি সম্পর্কে ইতি টানতে হয় শ্রদ্ধাকে। তবে রাহুলকে নিয়ে তেমন কোনো সমস্যা নেই। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি একটি লাইভ সেশনে এক অনুরাগী শ্রদ্ধাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি আদৌ বিয়ে করবেন কিনা?  তাতেই হাসতে হাসতে শ্রদ্ধা বলেন, ‘হ্যা আমি করব। নিশ্চয়ই বিয়ে করব।’ তাহলে কি শিগগিরই বিয়ের পিড়িতে বসছেন তারা?  এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তাদের তরফ থেকে। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের প্রশ্নে শ্রদ্ধা কাপুরের জবাবে নেটদুনিয়া তোলপাড়

    বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মানেই ভক্তদের কৌতূহল আর গুঞ্জনের কেন্দ্রবিন্দু। কখনো ব্যক্তিগত জীবন, কখনো সম্পর্ক সবকিছু নিয়েই আলোচনা চলে সোশ্যাল মিডিয়ায়। এবার এক ভক্তের করা বিয়ে নিয়ে প্রশ্নে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের মজার জবাব এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে তার গয়নার ব্র্যান্ড পালমোনাস-এর একটি প্রোমোশনাল ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও ঘিরেই শুরু হয় তার বিয়ে নিয়ে আলোচনা। দীর্ঘদিন ধরেই রাহুল মোদির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে, আর এ কারণেই বিষয়টি আরও বেশি নজর কেড়েছে।

    ভিডিওটিতে শ্রদ্ধা বলেন, পরিসংখ্যান অনুযায়ী ভালোবাসা দিবসের সময়ে অনেক সম্পর্ক ভেঙে যায়। এরপর তিনি মজার ছলে বলেন, প্রেমের মৌসুমে একা থাকতে না চাইলে মানুষ চাইলে তাদের গিফট বক্স কিনতে পারে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই ভিডিওর কমেন্ট সেকশনেই এক নেটিজেন শ্রদ্ধার বিয়ে নিয়ে প্রশ্ন করেন। তিনি লেখেন, ‘শাদি কবে করবেন @shraddhakapoor ji?’

    এর জবাবে শ্রদ্ধা হাস্যরসের সঙ্গে লেখেন, ‘ম্যায় করুঙ্গি, ইউ বিবাহ করুঙ্গি (আমি বিয়ে করবই)।’

    শ্রদ্ধার এই জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস। একজন লেখেন, ‘@shraddhakapoor আমার সঙ্গে বিয়ে করে নাও।’

    আরেকজন প্রশ্ন করেন, ‘@shraddhakapoor কবে?’

    অন্য একজন লেখেন, ‘ম্যাডাম, কিন্তু কবে বিয়ে করবেন?’

    শ্রদ্ধার সোজাসাপটা ও মজার জবাবই আবারও তাকে সামাজিক মাধ্যমে আলোচনায় নিয়ে এসেছে।

    বিনোদন ডেস্ক

  • শ্রদ্ধার ফোন থেকে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস!

    ‘স্ত্রী ২’ সিনেমার ব্যাপক সাফল্যের পর দারুণ সময় পার করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নায়িকার অভিনয় দর্শকদের এতোটাই মুগ্ধ করেছে যে, তাকে নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করেছেন হরর কমেডি ইউনিভার্সের নির্মাতা দীনেশ বিজন। জানা গেছে, পরবর্তী ৮টি সিনেমাতেই শ্রদ্ধাকে রাখা হয়েছে।  

    এদিকে সাম্প্রতিক সময়ে আরও একটি বিষয় নিয়ে এ অভিনেত্রী খবরের শিরোনাম হচ্ছেন।  তা হলো— চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন। অবশ্য এটি আর গুঞ্জনে নেই। অভিনেত্রীর বিভিন্ন ইঙ্গিতপূর্ণ বার্তার কারণে এটি এখন ভক্তদের কাছে পরিষ্কার যে, তারা গভীর প্রেমে রয়েছেন। 

    মূলত, রোববার শ্রদ্ধার ফোনের ওয়ালপেপারের একটি ছবি অনলাইন দুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তাদের প্রেমের বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। 

    যদিও শ্রদ্ধা বা তার প্রেমিক রাহুল তাদের সম্পর্কের বিষয়ে এখনো মুখ খুলেননি, তবে এই ছবি অনেককিছুই বলে দিয়েছে। 

    ওয়াল পেপারে যে ছবিটি ধরা পড়েছে, তাতে মনে হয় শ্রদ্ধা কাপুর রাহুল মোদির প্রেমে গভীরভাবে ডুবে আছেন। ছবিটি একটি আয়না থেকে তুলেছেন এ অভিনেত্রী, যেখানে রাহুল শ্রদ্ধাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। শ্রদ্ধা সামনে দাঁড়িয়ে আছেন এবং দুজনের মধ্যে রোমান্টিক রসায়ন স্পষ্ট। 

    পাপারাজ্জিদের ক্যামেরায় এই ছবিটি ধরা পড়ে রোববার, যখন শ্রদ্ধা গাড়ির দিকে যাওয়ার সময় ভুল করে ফোনের পাওয়ার বোতাম টিপে ফেলেন। ফলে কয়েক মুহূর্তের জন্য তার ফোনের ওয়ালপেপার দৃশ্যমান হয়ে যায়। ভক্তরা তৎক্ষণাৎ এই রোমান্টিক ছবিটি লক্ষ্য করেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।

    শ্রদ্ধা এবং রাহুলকে এর আগেও একসঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে। কখনো তারা একসঙ্গে ভ্রমণ করেছেন। আবার কখনো কেনাকাটা করতে গেছেন। সম্প্রতি আহমেদাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এছাড়া অনন্ত-আম্বানির বিয়ের অনুষ্ঠানেও তারা একসঙ্গে উপস্থিত ছিলেন। 

    তবে কিছুদিন আগে খবর ছড়িয়েছিল যে তাদের সম্পর্কে ফাটল ধরেছে। সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আনফলোও করার পর বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। কিন্তু এই ওয়ালপেপারের ঘটনা সেই জল্পনাকে ভুল প্রমাণ করেছে। তারা যে একসঙ্গেইি আছেন, তা স্পষ্ট। 

    রাহুল মোদি একজন চলচ্চিত্র লেখক এবং সহকারী পরিচালক। তিনি ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবির গল্পে কাজ করেছেন।  ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ সিনেমার শুটিংয়ের সময়ই শ্রদ্ধা এবং রাহুলের প্রথম দেখা হয়েছিল। মনে করা হয়, এই সিনেমার শুটিং সেট থেকেই তাদের প্রেমের শুরু হয়েছিল। 

    বিনোদন ডেস্ক

  • রাহুল মোদীর সঙ্গে আবারও দেখা গেল শ্রদ্ধাকে

    সম্প্রতি বলিউড পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও চিত্রনাট্যকার রাহুল মোদী নাকি প্রেম করছেন। তবে দুজনেই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন- প্রেমের খবরকে হ্যাঁ-ও বলছেন না আবার অস্বীকারও করছেন না। 

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শ্রদ্ধা ও রাহুলের একটি ছবি ভাইরাল হয়েছে। যা তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে। 

    ছবিতে দেখা যায়, শ্রদ্ধা ও রাহুল বিমানে চড়ে  কোথাও যাচ্ছেন। তারা দুজনেই ম্যাচিং করে পোশাক পড়েছেন এবং বসে আছেন একে অপরের খুব কাছাকাছি। 

    পাপারাজ্জির ক্যামেরায় আরও দেখা যায়, অভিনেত্রী তার ফোনে রাহুলকে কিছু দেখাচ্ছেন। যখন এই ছবিগুলো তোলা হচ্ছিল, তখন রাহুলের মনোযোগ শ্রদ্ধা কাপুরের স্ক্রিনের দিকেই ছিল। 

    সম্প্রতি আহমেদাবাদের একটি বিয়েতে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদীকে একসাথে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুজনের সেই ছবিও ভাইরাল হয়। এরপর থেকেই তাদের সম্পর্কের বিষয়ে নানা জল্পনা তৈরি হয়। এই বিয়েতে রাহুলকে সাদা শার্ট এবং ধূসর কোট-প্যান্ট পরে থাকতে দেখা গেছে এবং শ্রদ্ধা কাপুর সোনালি রঙের এথনিক পোশাক পরেছিলেন।

    বিয়ের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু ছিল, কিন্তু একই সাথে অভিনেত্রী নিজেই তার ইনস্টাগ্রাম পোস্টে সেই বিয়ের কিছু ঝলক শেয়ার করেছেন। 

    আম্বানি পুত্রের বিয়েতেও শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদীকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেসময় শ্রদ্ধার ফোনের ওয়ালপেপারে রাহুলের ছবি দেখেছিলেন পাপারাজ্জিরা। 

    যুগান্তর ডেস্ক

  • হরর কমেডি ইউনিভার্সের ৮ সিনেমাতেই থাকবেন ‘ভূতনি’ শ্রদ্ধা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী-২’তে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। সিনেমাতে তিনি ভূতনি চরিত্রে এতই নিখুঁত অভিনয় করেন যে, দর্শক থেকে সিনেমা জগতের সংশ্লিষ্টরাও তার প্রশংসায় পঞ্চমুখ। 

    এবার জানা গেল, ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৮টি সিনেমাতেই নাকি দেখা যাবে এই অভিনেত্রীকে। 

    চলিতি বছরের জানুয়ারিতে নির্মাতা দীনেশ বিজন ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৮টি নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন। কোন সিনেমাটি কখন রিলিজ হবে সেই সূচিও ঘোষণা করেন তিনি।  

    জানা গেছে, ২০২৫ সালে যথাক্রমে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘থামা’ এবং ‘শক্তি শালিনী’। এরপর আসবে ‘ভেড়িয়া-২’, ‘চামুণ্ডা’, ‘স্ত্রী-৩’, ‘মহা মুঞ্জা’, ‘পেহলা মহাযুদ্ধ’, ‘দোসরা মহাযুদ্ধ’। 

    ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, সম্প্রতি বলিউডে গুঞ্জন ছড়িয়েছে, প্রতিটি হরর কমেডি সিনেমায় একজন কমন থাকবেন, আর তিনি হলেন শ্রদ্ধা কাপুর।

    এখন পর্যন্ত ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের তরফে ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে শুধু ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মুঞ্জা’ সিনেমায় শ্রদ্ধা ছিলেন না।  ‘স্ত্রী’ এবং ‘স্ত্রী-২’ দুটোতেই তিনি অভিনয় করেছেন। এমনকি বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ সিনেমাতেও একটি গানে তাকে দেখা গেছে। আবার বরুণ ‘স্ত্রী-২’তে ক্যামিও চরিত্রে ধরা দেন। তাই দর্শকরা মনে করছেন, ‘ভেড়িয়া-২’ সিনেমাতেও হয়তো আবার শ্রদ্ধার ক্যামিও থাকবে। 

    এদিকে ম্যাডকের ৮টি সিনেমাতেই এই অভিনেত্রীর উপস্থিতি নিয়ে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। 

    একটি দল অভিনেত্রীকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আরেক দল বিরক্ত। তাদের মতে, সব হরর কমেডি সিনেমাতেই যদি শ্রদ্ধা কাপুর ধরা দেন, তাহলে সেই মজা চলে যাবে। একঘেয়ে হয়ে যাবে ব্যাপারটা। 

    যদিও কারো কারো মতে, শ্রদ্ধা যদি সব সিনেমাতেই থাকেন তাহলে প্রতিটি সিনেমাই বক্স অফিসে হিট করবে। কিন্তু বাস্তবে কী হয়- সেটা সময়ই বলে দেবে। 

    যুগান্তর ডেস্ক

  • ‘নাগিন ৩’-এ শ্রীদেবীর মতোই মাতাবেন যে নায়িকা

    বলিউডের জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর জুতায় পা গলাবেন, তা সহজ বিষয় নয়। ছবির ট্রিলজি ঘোষণা হতেই নড়ে বসেছে বলিউড। তবে নায়িকা কি শ্রীদেবীর জায়গায় নিজেকে প্রমাণ করতে পারবেন?

    বছরের পর বছর ধরে প্রত্যাশা। অবশেষে ‘শ্রীদেবী’র ‘নাগিন’ ক্যামেরাবন্দি হতে চলেছে। এর আগে ২০২০ সালে প্রথম আভাস ছিল— ছবিটি তৈরি হতে পারে। প্রয়াত নায়িকার জুতায় পা গলাবেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তখনই এই প্রজন্মের নায়িকা উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন— তার স্বপ্ন দেখা শুরু। লাবডুবও বাড়বে সমান তালে। এরপরই ছবি নিয়ে আর কোনো সাড়াশব্দ করেননি প্রযোজক কিংবা পরিচালক কেউ-ই।

    এদিকে বলিউড বলছে, শিগগিরই আরও একটি সাদৃশ্য যোগ হতে চলেছে। ‘নাগিন’-এর ট্রিলজি শুটিং ফ্লোরে যাচ্ছে। আর শ্রীদেবী কাপুরের জুতায় পা গলাতে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তিনটি ক্ষেত্রে মিল রয়েছে তাদের। নামের আদ্যাক্ষর, পদবি আর পেশায় এক— শ্রীদেবীর মতোই অভিনয়ে বাঁচনভঙ্গি শ্রদ্ধার। মকরসংক্রান্তিতে ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রযোজক নিখিল দিবেদী। তাতেই সাড়া পড়ে গেছে প্রয়াত প্রথম ‘নারী সুপারস্টার’-এর অনুরাগী মহলে। তাদের কৌতূহল— শ্রীদেবীর মতোই শিফন শাড়ির আঁচল উড়বে শ্রদ্ধারও?

    মকরসংক্রান্তির দিন প্রযোজক ছবির নাম ঘোষণা করতেই চিত্রনাট্যের খাতার ছবি শেয়ার করে নিলেন শ্রদ্ধা কাপুর। সেখানে নিখিলের নাম, তার প্রযোজনা সংস্থার নামের পাশাপাশি লেখা ছবির নাম ‘নাগিন: অ্যান এপিক টেল অফ লাভ অ্যান্ড স্যাক্রিফাইস’। ‘নাগিন’ এবং ‘নিগাহেঁ’ ছবির মতো ট্রিলজিতেও ইচ্ছাধারী সাপের গল্প থাকবে। যে সাপ অলৌকিক শক্তির জোরে মনুষ্য রূপ ধরতে পারে। শ্রদ্ধা জানিয়েছেন, ইতোমধ্যে তিনি শ্রীদেবী অভিনীত ছবি দুটি একাধিকবার দেখেছেন। এবার খুঁটিয়ে চিত্রনাট্য পড়বেন। চরিত্রের উপযোগী করে গড়ে তুলবেন নিজেকে। 

    উল্লেখ্য, রোমান্টিক ছবির পাশাপাশি শ্রদ্ধা কাপুর অলৌকিক বা ভৌতিক ছবিতেও যে সাবলীল তার প্রমাণ ‘স্ত্রী’ ছবিটি।

    বিনোদন ডেস্ক