Tag: শ্বেতা

  • আম্বানির ছেলের বিয়েতে ঐশ্বরিয়া-শ্বেতা, শান্তি ফিরল বচ্চন পরিবারে?

    ছেলে অনন্তর বিয়েতে পুরো বলিউডকে গুজরাটের জামনগরে হাজির করেছেন ভারতের ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। ভারতের সব বড় বড় তারকারা হাজির হন ওই অনুষ্ঠানে। শুধু হাজিরই হননি, নেচে-গেয়ে মাতিয়েছেন অতিথিদের।

    অনুষ্ঠানে দেখা গেছে পুরো বচ্চন পরিবারকেও। বাদ যাননি ঐশ্বরিয়া রায়ও। এ অভিনেত্রীকেও দেখা গেছে আম্বানিপুত্রের বিয়েতে। 

    সম্প্রতি মায়ানগরিতে খুবই আলোচনা হচ্ছিল যে, বচ্চন পরিবারে সদস্যদের নাকি বনিবনা হচ্ছে না একেবারেই। গত দেড় দশকের বেশি সময়ে একাধিকবার বচ্চন পরিবারের সদস্যদের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে বলিউডে। শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়ার। গত কয়েক মাসে আরও বেড়েছে সেই গুঞ্জন।

    দিন দিন নাকি তিক্ততা বেড়েই চলেছে ঐশ্বরিয়া এবং শ্বেতার মধ্যে। গত বছরের দীপাবলির অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছেড়েছিলেন নায়িকা। সেই সময় তার জায়গায় অমিতাভের সঙ্গে দীপাবলির পূজায় অংশগ্রহণ করেছিলেন শ্বেতাই। সেই কারণে নাকি আরও অশান্তি আরও বেড়েছে তাদের মধ্যে। কিন্তু অম্বানিদের বাড়ির অনুষ্ঠানে বচ্চন পরিবারের একসঙ্গে উপস্থিতি যেন মিথ্যা হলো সবটা।

    গত রোববার অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের শেষ দিনে আসে বচ্চন পরিবার। ননদ, শ্বশুর-শাশুড়ি, মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেই একই বিমানে জামনগর পৌঁছান ঐশ্বরিয়া। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরই আলাদা গাড়িতে উঠে যান শ্বেতা। স্বামী অভিষেককে নিয়ে আলাদা হয়ে যান ঐশ্বরিয়া। তবে বেরোনোর সময় ননদের সঙ্গে হেসে হেসেই কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। 

    এ দিনের জামনগর বিমানবন্দরের এই ছবি যেন স্বস্তি দিয়েছে বচ্চন অনুরাগীদের। শুধু তাই নয়, এ দিনের অনুষ্ঠানে আলোকচিত্রীদের দেখে হেসে অভিবাদন জানান জয়া বচ্চনও। অম্বানিদের অনুষ্ঠানে কি তবে তিক্ততা মিটিয়ে কাছাকাছি বচ্চন পরিবার?

    তথ্য সূত্র: আনন্দবাজার পত্রিকা

    বিনোদন ডেস্ক

  • অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার দ্বন্দ্ব, ভাইয়ের পক্ষ নিয়ে যা বললেন শ্বেতা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ঐশ্বরিয়া রাই বচ্চন। অমিতাভ বচ্চনের পুত্রবধূ এবং নিজেও একাধিক হিট হিন্দি সিনেমাতে কাজ করে ভারতীয় দর্শকদের মধ্যে নিজের পরিচিতি ধরে রেখেছেন এ অভিনেত্রী।

    বর্তমানে সিনেমায় অভিনয় করতে দেখা যায় না এই অভিনেত্রীকে। সম্প্রতি তার বিচ্ছেদের গুঞ্জনে সরগরম মিডিয়া। কখনো শোনা যাচ্ছে— শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আবার কখনো দেখা যাচ্ছে— বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক। পরক্ষণেই আবার একসঙ্গে হাতে হাত রেখে চলতে।

    ১৬ বছর আগে অভিষেক বচ্চনকে বিয়ে করে বচ্চন পরিবারে পা রেখেছিলেন ঐশ্বরিয়া। তার পর থেকে ঐশ্বয়া রাই বচ্চন নামেই পরিচিত তিনি। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি ভালো সম্পর্ক না ঐশ্বরিয়ার— এ খবর শোনা গেছে অনেক বার। গত কয়েক মাসে আরও বেড়েছে সেই গুঞ্জন। 

    এমনকি এখন নাকি অভিষেকের সঙ্গেও অশান্তি চলছে ঐশ্বরিয়ার। শ্বশুরবাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি মায়ের কাছেই থাকছেন তিনি। এসব গুঞ্জনের মধ্যে ফের মুখ খুললেন অমিতাভকন্যা শ্বেতা। 

    করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ ভাই অভিষেকের সঙ্গেই এসেছিলেন শ্বেতা। সেখানে শ্বেতাকে করণ প্রশ্ন করেন— ঐশ্বরিয়ার কোন গুণ তাকে মুগ্ধ করে; তার কোন কোন বিষয়ে তিনি বিরক্ত হন। বচ্চনকন্যা বলেন, ঐশ্বরিয়া আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী একজন অভিনেত্রী, আর মা হিসেবে ভীষণ ভালো। তবে ভাইয়ের বউয়ের ‘দোষ’ ধরতেও ছাড়েননি তিনি। 

    শ্বেতার কথায়, ঐশ্বরিয়ার সময়জ্ঞান আমি কিছুতেই সহ্য করতে পারি না। আর ও কিছুতেই আমাকে কলব্যাক করে না। এই বিষয়টায় আমি খুব বিরক্ত হই।

    এখানেই থামেননি শ্বেতা। করণ প্রশ্ন করেন, অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে কে বেশি ভালো অভিনেতা। করণের প্রশ্নের উত্তর দিতে বিশেষ সময় নেননি শ্বেতা। মুহূর্তের মধ্যেই শ্বেতা জানান, অভিনেতা হিসেবে অভিষেকই বেশি ভালো। বোনের উত্তর শুনে রীতিমতো অবাক অভিষেক নিজেও।

    অভিষেকের সঙ্গে অশান্তি, মেয়েকে নিয়ে ছেড়েছেন শ্বশুরবাড়ি। এখন সাবেক ‘বন্ধু’ ঐশ্বরিয়ার। বলিউডপাড়ায় শোনা যাচ্ছে— দিন দিন নাকি তিক্ততা বেড়েই চলেছে ঐশ্বরিয়া ও শ্বেতার মধ্যে। চলতি বছরের দীপাবলির অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছেড়েছিলেন ঐশ্বরিয়া। সেই সময় তার জায়গায় অমিতাভের সঙ্গে দীপাবলির পুজোয় অংশগ্রহণ করেছিলেন শ্বেতাই। শোনা যাচ্ছে, সে কারণে নাকি আরও অশান্তি বেড়েছে তাদের মধ্যে।

    বিনোদন ডেস্ক

  • দুই কারণে ঐশ্বরিয়ার ওপর বিরক্ত অভিষেকের বোন শ্বেতা

    ১৬ বছর আগে অভিষেককে বিয়ে করে বচ্চন পরিবারে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। গত দেড় দশকের বেশি সময়ে একাধিকবার বচ্চন পরিবার নিয়ে নানান কথা হয়েছে। 

    কয়েক মাস ধরে বচ্চন পরিবারের অন্দরে অশান্তির নতুন নতুন খবর এসেছে। বচ্চনদের সমীকরণ বদলেছে বারবার। শোনা যায়, শ্বশুরবাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে মায়ের কাছে থাকছেন ঐশ্বরিয়া রাই। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না তার। অভিষেকের সঙ্গেও অশান্তি তুঙ্গে। এবার ভাইয়ের পক্ষ নিলেন অমিতাভকন্যা শ্বেতাও!

    করণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এ ভাই অভিষেকের সঙ্গে এসেছিলেন শ্বেতা। সেখানে শ্বেতাকে করণ প্রশ্ন করেন, ঐশ্বরিয়ার কোন গুণ তাকে মুগ্ধ করে, তার কোন কোন বিষয়ে তিনি বিরক্ত হন। 

    জবাবে বিগ বি-কন্যা বলেন, ঐশ্বরিয়া আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী একজন অভিনেত্রী, আর মা হিসেবে ভীষণ ভালো। 

    তবে ভাইয়ের বউয়ের ‘দোষ’ ধরতেও ছাড়েননি তিনি। শ্বেতা বলেন, ‘ঐশ্বরিয়ার সময়জ্ঞান আমি কিছুতেই সহ্য করতে পারি না। আর ও কিছুতেই আমাকে কলব্যাক করে না। এ বিষয়টায় আমি খুব বিরক্ত হই।’ 

    এখানেই থামেননি শ্বেতা। করণ প্রশ্ন করেন, অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে কে বেশি ভালো অভিনেতা। মুহূর্তেই শ্বেতা জানান, অভিনেতা হিসেবে অভিষেকই বেশি ভালো। দিদির উত্তর শুনে রীতিমতো ভাবলেশহীন অভিষেক নিজেও।

    বলিপাড়ার অন্দরের খবর, দিন দিন তিক্ততা বেড়েই চলেছে ঐশ্বরিয়া এবং শ্বেতার মধ্যে। চলতি বছরের দীপাবলির অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছেড়েছিলেন অমিতাভের বৌরানি। সেই সময় তার জায়গায় অমিতাভের সঙ্গে দীপাবলির পুজোয় অংশগ্রহণ করেছিলেন শ্বেতাই। শোনা যায়, সেই কারণে নাকি আরও অশান্তি বেড়েছে তাদের মধ্যে।
     

    বিনোদন ডেস্ক