Tag: শৈশব

  • শৈশবের ‘ভয়ংকর অভিজ্ঞতা’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

    আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা ভারত। প্রতিবাদের রেশ পৌঁছেছে মুম্বাই শহরেও। এমন পরিস্থিতিতে নিজের এক ‘ভয়ংকর অভিজ্ঞতা’ নিয়ে মুখ খুললেন সেলিনা জেটলি। 

    অভিনেত্রীর দাবি, সব সময় নির্যাতিতাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়।

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈশবের একটি ছবি পোস্ট করেন সেলিনা। সেই সময়ে তিনি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সেখানেই অভিনেত্রী লিখেছেন, নির্যাতিতাকেই দোষ দেওয়া হয় সব সময়। এ সময়ে আমি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আমাদের স্কুলের বাইরে কাছেরই এক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভিড় জমাতো। স্কুল থেকে বাড়ি ফেরার সময়ে আমার রিকশার পিছু নিত ওরা।

    ইনস্টাগ্রাম পোস্টে সেলিনা জানান, তিনি এমন ভান করতেন যেন তিনি কিছুই বুঝতে পারছেন না। কিছু দিন পরেই সেলিনা লক্ষ্য করেন, ওই ছেলেরা পাথর ছুড়তে থাকে। তা দেখেও কোনো পথচারী প্রতিবাদ করতে আসেননি। বরং এক শিক্ষক এর জন্য সেলিনাকেই দোষী মানতেন।

    বলিউড অভিনেত্রী বলেন, আমার শিক্ষিকা বলেছিলেন, আমি পশ্চিমী ফ্যাশনের পোশাক পরি। ঢিলেঢালা পোশাক পরি না। তেল মেখে দুটো বেণি করে চুল বাঁধি না। তাই দোষটা আমারই। 

    এর পরেই এক ‘ভয়ংকর অভিজ্ঞতা’ জানান সেলিনা। 

    তিনি বলেন, একদিন স্কুলের রিকশার জন্য আমি অপেক্ষা করছি। তখন এক পুরুষ তার গোপনাঙ্গ আমাকে দেখিয়ে চলে যায়। ওই ছোট বয়সেই এমন অভিজ্ঞতা হয়। বহু বছর ধরে এ ঘটনার জন্য আমি নিজেকেই দায়ী মনে করতাম। শিক্ষকের কথাটা কেবল আমার মাথায় ঘুরতে থাকত।

    একাদশ শ্রেণিতে পড়ার সময়েও বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে হেনস্থা করেছিলেন বলে জানান সেলিনা। তখনও তাকে বলা হয়েছিল, পোশাকের জন্যই নাকি ছেলেরা তার সঙ্গে এ ধরনের আচরণ করে। 

    বিনোদন ডেস্ক

  • শাবনূরকে নিয়ে শৈশবের মুগ্ধতা ছড়ালেন পরীমনি

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।  এই নির্বাচন ঘিরে বিএফডিসিতে বসেছিল তারকার মেলা। উৎসবমুখর পরিবেশে তারকারা ভোট দিতে হাজির হয়েছিলেন শুক্রবার সকাল ৯টা থেকেই। নতুন ও পুরনো সব তারকাই এক হয়েছিলেন এই দিনে। 

    ওইদিন ভোট দিতে বিএফডিসিতে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। একই সময়ে সেখানে ছিলেন পরীমনি। শাবনূরকে দেখে পরীমনি তাকে জড়িয়ে ধরেন। শাবনূরও পরীকে দূরে রাখেননি। দুজনে একসঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন। দুই নায়িকার সৌহার্দপূর্ণ সম্পর্ক নজর কাড়ে সবার। 

    আরও পড়ুন: 

    সেই সময়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন পরীমনি। শাবনূরকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেন পরীমনি। তার ভাষায়, ‘একজন শাবনূর। একজন সুপারস্টার। এক শৈশবের মুগ্ধতা। একজন সুন্দর মনের মানুষ। একটা ভালোবাসা।’

    বর্তমানে শাবনূর নিয়মিত সিনেমা না করলেও একসময় বড়পর্দা দাপিয়ে বেড়িয়েছেন এই অভিনেত্রী। শাবনূরকে এই প্রজন্মের অনেক তারকার শৈশবের ভালোবাসা বলেন। এবারে শাবনূরকে নিয়ে যে শৈশব থেকেই পরীর মুগ্ধতা কাজ করে সেটাই স্পষ্ট হয়ে উঠে তার ভাষায়। 
     

    বিনোদন ডেস্ক

  • সত্যিই কি সালমান শাহ–মৌসুমী শৈশবের বন্ধু ছিলেন?

    ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার শুটিং দিয়ে আলোচনায় আসেন চিত্রনায়ক সালমান শাহ ও নায়িকা মৌসুমী। সেই সিনেমার ৩০ বছর পূর্তি ছিল গত শনিবার। এ উপলক্ষে সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা মৌসুমী জানিয়েছেন, সালমানের সঙ্গে অনেক আগে থেকেই তার বন্ধুত্ব ছিল। তবে মৌসুমীর এই বক্তব্যের সঙ্গে একমত নন সালমান শাহর মা নীলা চৌধুরী।

    rnrn

    মৌসুমীর ভাষ্য, সালমান শাহর সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল তার। তারা তখন খুলনায় থাকতেন। এই পরিচয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ছোটবেলায় ইমন (সালমান শাহর ডাকনাম) আর আমি প্লে গ্রুপ ও নার্সারিতে একসঙ্গে পড়েছি। বাবার চাকরির কারণে ইমনের পরিবার খুলনা সার্কিট হাউসে থাকত। 

    rnrn

    ওই স্কুলে আমার ফুফু ছিলেন টিচার। ফুফুর ছুটি হওয়া পর্যন্ত ইমনদের বাসায় আড্ডা দিতাম। সেও আমাদের বাসায় যাওয়া-আসা করত। ভালো বন্ধুত্ব হয়। এরপর হঠাৎ ওরা ঢাকায় চলে আসে। বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হওয়ার যে আকাঙ্ক্ষা থাকে, তা ছবিটি করতে গিয়ে নতুন করে টের পাই। ছবির কাজে আবার নিয়মিত দেখা হয়।

    rnrn

    খুলনার পরে সালমান শাহ ও মৌসুমীর দেখা হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে। পরে তারা শুটিং শুরু করেন। সেখানেও তাদের পুরোনো আড্ডা জমে যায়। 

    rnrn

    সে প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘খুব অল্প সময়ে আমাদের সম্পর্ক আবার আগের রূপ নেয়। নিজেদের সবকিছুই একজন আরেকজনকে বলতাম। আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে তো পরিচালক সোহান ভাই একপর্যায়ে ভুল বুঝতে শুরু করলেন। তিনি ভাবলেন, আমরা একজোট হয়ে গেছি।’

    rnrn

    বিভিন্ন সময় পরিচালক সোহানুর রহমান সোহানও জানিয়েছেন, মৌসুমী ও সালমানের ভেতর আগে থেকেই বন্ধুত্ব ছিল। শুটিংয়ের সময় আগে পরিচয় ছিল, এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখেছেন তাদের মধ্যে।
    rn 

    বিনোদন ডেস্ক