Tag: শেয়ার

  • ছবি শেয়ার করে সমালোচনার মুখে অভিনেত্রী

    সম্প্রতি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে মিসর ঘুরে এসেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেশে ফেরার পর স্কুলের বন্ধুদের সঙ্গে ঘুরতে যান তিনি। ঘুরে বেড়ানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

    ছোট থেকে যে বন্ধুদের সঙ্গে বড় হয়েছেন তাদের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে অভিনেত্রীর। বন্ধুদের বিয়েতে আনন্দ করা, বান্ধবীদের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা করা। এমনকি রুক্মিণীর জন্মদিনেও আমন্ত্রিত থাকে পুরো দল। 

    ছবি দেখে মনে হচ্ছে রুক্মিণী ভারতের গোয়ায় ঘুরতে গিয়েছেন। ৮ বছর আগেও এই একই গ্রুপ নিয়ে তিনি গোয়াতে যান। সেই স্মৃতি আবার নতুন করে দিলেন। রুক্মিণীকে কখনো সমুদ্রপাড়ে কখনো আখের রস কখনো কফিতে চুমুক দিতে দেখা যাচ্ছে। 

    রুক্মিণীকে কটাক্ষ করা হয় ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে। আসলে দেব এই ঘাটালের সংসদ সদস্য, আর রুক্মিণী যেহেতু তার প্রেমিকা, সেই কারণেই তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

    অনেকে লেখেন, ‘শ্বশুরবাড়িতে যে বন্যা হয়েছে গো, একবার এসে দেখে যাও দেখি।’ 

    আবার কেউ কেউ লেখেন, ‘ঘাটালের কী বাজে অবস্থা…ম্যাডাম ওইদিকে একটু লক্ষ্য দিন।’

    বিনোদন ডেস্ক

  • হিরো আলমের গান ‘শেয়ার’ করে রহমানকে খোঁচা সৃজিতের

    ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এআর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন। অস্কারজয়ী এ তারকার বিরুদ্ধে উঠেছে সংগীতটির সুর বিকৃত করার গুরুতর অভিযোগ, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা সমালোচনা।  

    আরও পড়ুন: 

    এই স্রোতে গা ভাসিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমও।  নজরুলগীতি বিকৃতির প্রতিবাদে শামিল হয়ে এআর রহমানের জনপ্রিয় ‘জয় হো’ গানটি গেয়েছেন তিনি। বিখ্যাত এই গানটি হিরো আলম গেয়েছেন নিজের মতো করেই। এমনকি বদলে ফেলেছেন সুরও। এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন গানটির ভিডিও। 

    সেই ভিডিও নিয়ে এক্সে (সাবেক টুইটারে) শেয়ার করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। ক্যাপশনে তিনি লিখেছেন, প্রতিশোধ হলো এমন এক খাবার, যা শুঁটকি ভর্তার সঙ্গে সবচেয়ে ভালো খেতে লাগে। বোঝাই যাচ্ছে, রীতিমতো এআর রহমানকে খোঁচা দিতেই সৃজিতের এমন কাণ্ড। 

    প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছে ভারত। এমনকি মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাত্ম্য হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রণাঙ্গনেও ছিল দেশটির সেনাবাহিনী। যুদ্ধ চলাকালে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিহত করে তারা। 
    ইতিহাসের পাতায় তা আজও আলোচিত। পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংকের কারণেই যুদ্ধের ময়দানে পিছু হটতে বাধ্য হন পাকিস্তানি সৈন্যরা।

    গান বিকৃতির জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ‘পিপ্পা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রায় কাপুর ফিল্মস। তবে এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে কোনো কথা বলেননি এআর রহমান।
     

    বিনোদন ডেস্ক

  • যে ছবি শেয়ার দিয়ে কটাক্ষের শিকার নুসরাত

    গৌর গোপাল দাসের প্রবচন এর আগেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন টালিউড নুসরাত জাহান। এবার তার দেখা মিলল এই ধর্মীয় গুরুর সঙ্গে। একসঙ্গে ছবি দিতেই তা ভাইরাল।
     বর্তমানে গুরু গৌর গোপাল দাস খুব জনপ্রিয় একটা মুখ সোশ্যাল মিডিয়ায়। ধর্ম থেকে শুরু করে জীবনের কঠিন পরিস্থিতি, লাইফস্টাইল, চাকরি নিয়ে একাধিক ভিডিও ভাইরাল গৌর গোপাল দাসের। তিনি সোশ্যাল মিডিয়ায় এক জনপ্রিয় ব্যক্তিত্ব। এই গৌর গোপালের সঙ্গেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নুসরাত জাহান; যা নিয়ে আপাতত চলছে চর্চা।

    বরাবরের মতো বোল্ড লুকে নয়, বরং সবুজ রঙের সালোয়ারে ফ্রেমবন্দি হয়েছেন নুসরাত। ক্যাপশনে এই গুরুর বলা এক বাণীই রেখেছেন। সঙ্গে জানিয়েছেন তাদের ছবি তুলে দিয়েছেন যশ দাশগুপ্ত।

    নুসরাত সোমবার সকালে ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করতেই তা ভাইরাল। নানা ধরনের কমেন্ট পড়তে শুরু করে অভিনেত্রীর সঙ্গে গৌর গোপাল দাসকে দেখে। এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় অভিনেত্রী। রোজই নানা ধরনের পোস্ট করে থাকেন এখানে।  কখনো হয় প্রশংসা, তার থেকেও বেশি হয় কটাক্ষ বা ট্রোলিং।

    এই ছবিতেও তেমনটাই হলো। একজন কমেন্টে লিখলেন- মনে আর মাথায় তো নোংরামো ভরা। ভালো কিছু শিখতে পারলেন কি? আরেকজন লিখলেন, একেবারে যোগ্যসঙ্গ! একজন ইস্কনের হয়ে সনাতন ধর্মের পিণ্ডি দেন আরেকজন সিঁদুর পরে সেটাকে লিভ ইন বলেন।

    নুসরাতের লুক নিয়েও হলো কটাক্ষ। ওজন কমিয়ে অনেক ছিপছিপে হয়ে গিয়েছেন এই অভিনেত্রী। তা নিয়ে কটাক্ষ করে একজন লিখলেন- দিন দিন কঙ্কালের মতো চেহারা হচ্ছে, ছবিতে একেবারে জঘন্য লাগছে। অপরজন লিখলেন- আজকাল ঠোঁটটা মুখের থেকেও বড় লাগছে, কেন যে লিপ জব করিয়েছিলে!

    নুসরাত জাহানকে দেখা গিয়েছে ‘স্বস্তিক সঙ্কেত’-এ। মুক্তির অপেক্ষায় ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ আর ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। নুসরাতের বলিউডে কাজ করার কথা চলছে বলেও খবর। সঙ্গে সামলাচ্ছেন ছেলে ঈশানকে। সাংসদ হিসেবে দায়িত্ব পালন তো আছেই।

    অন্যদিকে যশকে দেখা যাবে খুব জলদি বলিউডের ‘ইয়ারিয়া ২’ সিনেমায়। বিপরীতে নায়িকা দিব্যা খোসলা কুমার। একই সঙ্গে নুসরাতের সঙ্গে দেখা যাবে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’তে। যদিও অভ্যন্তরীণ কিছু সমস্যার (পরিচালক-প্রযোজকদের সঙ্গে বনিবনা হচ্ছে না যশ-নুসরাতের) কারণে এই ছবির কাজ আপাতত বন্ধ রাখা আছে বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক