Tag: শেখ সাদী

  • পরীমনি-সাদীর সম্পর্কে ফাটল, নেপথ্যে কি সেই গৃহকর্মী?

    ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের খবর বহুদিন ধরেই ছিল ‘ওপেন সিক্রেট’। তাদের ফেসবুক পোস্ট, ভিডিও এবং একসঙ্গে সময় কাটানোর ছবি ভক্তদের সহজেই সে সম্পর্কেরই বার্তা দিত। এমনকি সাদীর মায়ের বানানো বিভিন্ন পিঠার ভিডিও-ও পরীমনি ফেসবুকে পোস্ট করেছিলেন, যেখানে সম্পর্কের ইঙ্গিত ছিল স্পষ্ট।

    তবে এখন গুঞ্জন উঠেছে—তাদের সেই প্রেমে এসেছে ভাঙন। সম্প্রতি দুজনই ফেসবুকে দিয়েছেন রহস্যময় পোস্ট। পরীমনি কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, ‘ব্ল্যাকমেলার’। 

    অন্যদিকে সাদী ফেসুবকে পোস্ট করেছেন তিনটি ডট (…), যেটিকে অনেকে সম্পর্কের ইঙ্গিতপূর্ণ ভাঙন হিসেবেই ব্যাখ্যা করছেন।

    নেটিজেনদের মন্তব্যও তেমনটাই। কেউ লিখেছেন, ‘শেষ পর্যন্ত পরীও ছ্যাঁকা দিয়ে দিল’। আরেকজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করিনি, সাদী ভাই।’

    পরীমনি তার পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখলেও, অনেকে সেই পোস্ট শেয়ার করে সরাসরি সাদীকে ট্যাগ করছেন। কেউ কেউ বলছেন, ‘সাদী নিশ্চয়ই কিছু একটা করেছেন।’

    তবে দুজনের কেউই এখনো পর্যন্ত সম্পর্ক ভাঙার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

    পরীমনির অতীত সম্পর্কের ইতিহাস বেশ আলোচিত। তিনি একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যার মধ্যে একজন পরিচালক ও একজন নায়ক রয়েছেন। সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে তার বিবাহিত সম্পর্কের ইতি ঘটে। তাদের এক পুত্রসন্তানও রয়েছে।

    রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমনিকে গায়ক শেখ সাদীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়। একসঙ্গে ঘোরাঘুরি, সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রশংসা, এমনকি পরীমনির গ্রেফতারি পরোয়ানার সময় সাদীর জামিনদার হওয়া—সব মিলিয়ে তাদের সম্পর্ক ছিল গভীর ও দৃঢ়।

    তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, তাদের সেই প্রেমে এখন চলছে টানাপোড়েন। রয়েছে মান-অভিমান, যা প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে।

    অনেকে মনে করছেন, মান-অভিমান কাটিয়ে তারা আবার একসঙ্গে হতে পারেন। আবার কেউ কেউ বলছেন, সম্পর্কের যে অবস্থান এখন তা থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়।

    গুঞ্জন রয়েছে, তাদের সম্পর্কের টানাপোড়েনের পেছনে রয়েছে পরীমনির বাসায় অল্প কিছুদিন কাজ করা এক গৃহকর্মীর ভূমিকা। সন্তানের দেখভালে নিয়োজিত সেই কর্মীকে পরীমনি বাসা থেকে বের করে দেন। এরপর ওই গৃহকর্মী পরীমনি ও সাদী সম্পর্কে বিভিন্ন মুখরোচক কথা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন।

    পরীমনির ঘনিষ্ঠজনরা এই অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। তারা বলেন, এই অপপ্রচারের কারণেই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এতে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পরীমনি বর্তমানে সন্তান ও কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে সাদীও তার সংগীতজগতে সক্রিয় রয়েছেন। একসময় তারা একে অপরের ভরসা হয়ে উঠেছিলেন।

    সাদী সম্পর্কে পরীমনি বলেছিলেন, ‘একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

    সাদীও বলেছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করছি। পরীমনির অনেক ইতিবাচক দিক রয়েছে। তিনি বিপদে পাশে থাকেন। সবসময় আমি তার মঙ্গল কামনা করি।’

    যুগান্তর প্রতিবেদন

  • সাদী আমার জীবনে আশীর্বাদ: পরীমনি

    অভিনেত্রী পরীমনি এমনিতেই ঢাকাই সিনেমার একজন তুমুল আলোচিত মুখ। এবার তার নামের সঙ্গে যুক্ত হয়েছে শেখ সাদী নামের এক তরুণ গায়কের নাম!শুধু তা-ই নয়, এ দুজনকে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে প্রেমের গুঞ্জন! 

    যদিও বিষয়টি নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। তবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও কমেন্ট দেখে নেটিজেনদের ধারণা, প্রেমেই মজেছেন তারা। 

    পরীমনি শেখ সাদীর গান তার ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমনিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠছেন। আবার একজন আরেকজনকে নিয়ে দিচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্টও। 

    কয়েকদিন আগে শেখ সাদীর একটি পোস্ট পরীমনি-সাদী সম্পর্কের গুঞ্জনে ঘি ঢালে। নিজের ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে সাদী লেখেন, অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার। 

    এদিকে সেই পোস্টে পরীমনি এসে মন্তব্য করেন, ‘ওহ!’। সঙ্গে জুড়ে দেন একটি পুতুলের ইমোজি। 

    নেটিজেনরা তখন বলাবলি শুরু করে যে, তাহলে কি ভালোবাসা দিবসের আগেই পরীমনির প্রতি নিজের প্রেম প্রকাশ করলেন সাদী?

    সাদী অবশ্য পরে গণমাধ্যমকে সেই পোস্ট সম্পর্কে বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে তিনি পোস্ট দেননি। কিন্তু সবাই যে এতো সিরিয়াসলি নেবে, তা তিনি ভাবতেও পারেননি। 

    যদিও প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি পরীমনি কিংবা শেখ সাদীর কেউ-ই। তবে সাদী যে পরীমনির জীবনে বিশেষ কেউ, সেটি স্বীকার করে নিলেন অভিনেত্রী। 

    সাদীর সঙ্গে পরীমনির কী সম্পর্ক রয়েছে, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।

    পরীমনি আরও বলেন, একটা চড়াই–উতরাইয়ের মধ্যদিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।

    এদিকে গায়ক শেখ সাদী জানান, বিনোদন অঙ্গনে কাজ করার সুবাদে পরীমনির সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিচয় রয়েছে তার। 

    সাদী বলেন, আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।

    প্রায় দেড় বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় নায়ক শরীফুল রাজ ও পরীমনি দম্পতির। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। বর্তমানে পরীমনিই তার সন্তানকে লালন-পালন করছেন। 

    যুগান্তর প্রতিবেদন

  • ছ্যাঁকা কেবল তো শুরু, সারাজীবনই দেব: পরীমনি

    তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনের আলোচনায় নতুন করে ‘ঘি ঢাললেন’ ঢালিউড অভিনেত্রী পরীমনি। ছ্যাঁকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নায়িকা। 

    গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। এই গানটি পরীমনি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। সেই সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনও দিয়েছেন। 

    অভিনেত্রীর সেই ফেসবুক পোস্টে এক নেটিজেন লিখেছেন—এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমনি লিখেছেন— কেবল তো শুরু, সারাজীবনই দেব। 

    পরীমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী। এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমনি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন— ‘লাল লাগবে আমার।’

    সম্প্রতি পরীমনির মামলায় গায়ক শেখ সাদী জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন। এর আগে ‘ললনা’ শিরোনামের একটি গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। তারপর থেকেই নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ‘পরীকে’ চান শেখ সাদী, যা বললেন পরীমনি

    ঢালিউড অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের পর ফের আলোচনায় অভিনেত্রী পরীমনি। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহকে বলা হয় ভ্যালেন্টাইন উইক। ভালোবাসার সপ্তাহে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ সাদী। আর মনের ইচ্ছা প্রকাশের পরই তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

    রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে এবং নিজের অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন শেখ সাদী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন- ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি।

    এ ক্যাপশন দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। এমনকি চিত্রনায়িকা পরীমনিরও নজরে পড়েছে। তিনি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, ‘ওহ’। এরপরই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। কেউ কেউ বলছেন, ভালোবাসার সপ্তাহে ভালোবাসা দিবসের আগ মুহূর্তে ফেসবুকে মনের কথা জানালেন শেখ সাদী।

    এ ব্যাপারে সোমবার (১০ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে শেখ সাদী বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।

    ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকেই এ ধরনের একটি বাক্য পেয়েছি। তারপরই জানতে চাওয়া হয় গায়কের কাছে, চ্যাটজিপিটি কি আপনার মনের কথা বুঝে গেল? হাসতে হাসতে শেখ সাদী বলেন, বিশ্বাস করুন, চ্যাটজিপিটি বেশ স্মার্ট। কিন্তু বিষয়টি এমন নয়। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হউক। পরির মতো, তাই লিখেছি। তাহলে আমি এখন পরি পেতে পারি।

    এদিকে শেখ সাদীর এ পোস্ট নিয়ে দিনভর যখন নানা আলোচনা হচ্ছে, তখন ‘শেখ সাদী’র নাম উল্লেখ না করেই বিষয়টি স্পষ্ট করলেন চিত্রনায়িকা পরীমনি। এদিন রাত ৯টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওরে পরী মানে ডানাওয়ালা পরী, পরীমনি না।’

    বিনোদন ডেস্ক

  • এবার শেখ সাদীর প্রেমে পড়লেন পরীমনি?

    ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পরীমনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তখন তার জামিনদার হয়েছিলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। 

    সেই ঘটনার পর থেকে পরীমনির সঙ্গে নিয়মিতই দেখা যেত তাকে। যার ফলে প্রশ্ন উঠতে থাকে, পরীমনির সঙ্গে তার কী সম্পর্ক! একসময় তাদের নিয়ে ওঠে প্রেম গুঞ্জনও।

    যদিও বিষয়টি নিয়ে পরীমনির পক্ষ থেকে কোনো মন্তব্য না আসলেও শেখ সাদী মুখ খুললেন। তিনি জানিয়েছেন, পরীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তবে পারিবারিকভাবে একটি সম্পর্ক রয়েছে।

    তবে সাদীর সাম্প্রতিক একটি পোস্ট নজর কাড়ে সবার। যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদী। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর! 

    রোববার রাতে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

    সাদীর এমন ফেসবুক পোস্টে পরীমনিও সাড়া দেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরী লেখেন, ‘ওহ’।

    এরপর থেকেই ফের প্রেম জল্পনা পরী-সাদীকে নিয়ে। সাদীর পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন, ‘দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘আমাদের সন্দেহ ঠিক ছিল।’ অপর আরেকজন লেখেন, ‘আগেই ধারণা করেছিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!’

    বিনোদন ডেস্ক

  • পরীমনির সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন শেখ সাদী

    বিনোদন জগতের সংগীতশিল্পী শেখ সাদী। গানই যার ধ্যানজ্ঞান। অথচ এ মুহূর্তে সেই শিল্পীকে নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের আলোচনা-সমালোচনা। তাও আবার সাম্প্রতিক সময়ে আলোচিত অভিনেত্রী পরীমনির সঙ্গে প্রেমসম্পর্কে জড়িয়ে এ নানা চর্চা। 

    বেশ কয়েক দিন ধরে দেখা যাচ্ছে,এ সংগীতশিল্পীর সঙ্গে পরীমনির চলাফেরা। সর্বশেষ পরীমনির মামলার জামিনে এ গায়ক হয়েছেন জামিনদার। এ বিষয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে তার কাজের ব্যস্ততা ও নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন গায়ক শেখ সাদী। এটি যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো—

    নতুন গানের খবর জানতে চাইলে এ সংগীতশিল্পী বলেন, নতুন গান বলতে— গত মাসে ডিজে রাহাত ভাইয়ের সঙ্গে পুরোনো একটি গান রিমেক করেছি। আগামী মাসে সেটি মুক্তি পাচ্ছে। এ ছাড়া গত মাসে আমার একটি নতুন গান মুক্তি পেয়েছে। গানটিতে বেশ সাড়াও পেয়েছি। তিনি বলেন, আজ ‘কুফা’ শিরোনামে আমার নতুন একটি গান মুক্তি পাচ্ছে। এটি মূলত ফাঙ্কি-পপ মিক্সড ধরনের গান। আমার বিশ্বাস— এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে।

    ঈদে নতুন গানের পরিকল্পনা প্রসঙ্গে শেখ সাদী বলেন, ঈদের জন্য অবশ্যই পরিকল্পনা আছে। বড়পরিসরে ঈদে গান আসার কথা। সেটা নিয়েই অলরেডি কাজ শুরু করেছি। তবে এখনই সেটি সম্পর্কে বলতে পারছি না। কিছু দিন পর জানাব।

    আপনি গানের মানুষ, সিনেমার নায়িকা পরীমনির সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে চর্চা হচ্ছে। আসলে সম্পর্কটা কীভাবে ঘটল?— এমন প্রশ্নের উত্তরে এ গায়ক বলেন, আসলে একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে আমার অনেক  আগেই পরিচয় হয়েছিল। আমরা একই সেক্টরে কাজ করি। সুতরাং পরিচয় তো হয়েই যায়। পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে আমার পরিচয়। নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে কিছু বলার তো দেখি না।

    আদালতে যাওয়া ও পরীমনির মামলায় জামিনদার হওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ সাদী বলেন, যেহেতু তার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। জানাশোনাও আছে। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গেছি। এখানে ভিন্ন কিছু ভাবার কারণ নেই। 

    তিনি বলেন, আরও একটু ব্যাখ্যা করে বলতে পারি— পরীমনি আমার সহকর্মী। তার গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমনির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন— আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হয়েছি। সেখানে উপস্থিত থাকার কারণেই এ জামিনদার হওয়া। 

    তবে অনেকেই বলছেন, পরীমনির সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক রয়েছে— আসলে কি সত্যি?

    এ সংগীতশিল্পী বলেন, না না, একেবারেই না। পরীমনির সঙ্গে আমার তো প্রেমের সম্পর্কে কিছু হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যায়। পরীমনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে বলেও জানান শেখ সাদী।

    বিনোদন ডেস্ক