Tag: শুভ্রজিৎ

  • পরিচালকের সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শ্রাবন্তী

    এখনো আদালতে ঝুলে আছে তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর ডিভোর্স মামলা। এর মধ্যেই গুঞ্জন ওঠে শ্রাবন্তী নাকি মন দিয়েছেন দেবী চৌধুরানীর পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। 

    rnrn

    শুভ্রজিতের পরবর্তী ছবি 'দেবী চৌধুরানী'-তে নাম ভূমিকায় শুভশ্রী আছেন খবর পাওয়ার পরই দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল একান্ত আলপচারিতায় শহরেরই কোনো এক ক্যাফেতে। তারপর থেকে শুরু হয় জল্পনা। 

    rnrn

    তবে প্রেমের খবর উড়িয়েই দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দপ্লাসকে শ্রাবন্তী বলেন, ‘ভালো চরিত্র পেতে আমাকে পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে? আমার কি নিজের কোনো যোগ্যতা নেই? খারাপ লাগে যে এত বছর কাজ করার পরেও, এসব অবাঞ্ছিত কথা শুনতে হয়।’

    rnrn

    তিনি বলেন, ‘পরিচালক হিসেবে শুভ্রজিৎদাকে আমি সম্মান করি। উনি আমার থেকে অনেক বড়। আমাকে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব উনি দিয়েছেন বলে আমি ওর কাছে কৃতজ্ঞ। নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করছি চরিত্রটায়।’

    rnrn

    শ্রাবন্তী ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে করেন এবং বিয়ের ৮ বছর পর ডিভোর্স হয়ে যায় দুজনের। তারপরে, তিনি ২ বছর প্রেমের পর গলায় মালা দেন মডেল কৃষাণ ব্রজের ২০১৭ সালে। কিন্তু সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র বছর দেড়েক। ২০১৯ সালে ডিভোর্স হাতে পেতে না পেতেই সংসার বাঁধেন জিম প্রশিক্ষক রোশন সিংয়ের সঙ্গে। এরপর মাসখানেক যেতে না যেতেই অশান্তি শুরু। এখনও অফিসিয়াল হয়নি তাদের বিচ্ছেদ। মামলা চলছে আদালতে। খোরপোশ চেয়েছিলেন মাসে ৭ লাখ। আপাতত, খোরপোষের মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত।

    যুগান্তর ডেস্ক

  • শ্রাবন্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শুভ্রজিৎ

    টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর জন্য প্রেম, বিয়ে নতুন কোনো বিষয় নয়। তবে তার সঙ্গে এবার নাম জড়িয়েছে পরিচালক শুভ্রজিৎ মিত্রের। আর তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। শ্রাবন্তীকে নিয়ে ‘দেবী চৌধুরানী’ বানাচ্ছেন শুভ্রজিৎ মিত্র। আর এ খবর সামনে আসার পর থেকেই টালিপাড়া সরগরম শুভ্রজিৎ-শ্রাবন্তীর সম্পর্কের এই নতুন সমীকরণ নিয়ে। 

    rnrn

    তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তিনি অবশ্য শ্রাবন্তীর সঙ্গে তার নাম জড়িয়ে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনে বেশ বিরক্ত। 
    rnতার কথায়, ‘আমি হ্যাপিলি সিঙ্গেল। আর এসবই উর্বর মস্তিষ্কের ফল…’। পরিচালকের কথায়, ‘শ্রাবন্তী আমার বন্ধু, সহকর্মী। পরিচালক হিসাবেই বিভিন্ন বিষয় আমি ওর সঙ্গে আলোচনা করি, এখানে অন্য কোনো বিষয় আসে না।’ আরও একটি সংবাদমাধ্যমকে শুভ্রজিৎ বলেন, ‘আমার মতো কাঠখোট্টা লোকের সঙ্গে সকলে কীভাবে শ্রাবন্তীকে জুড়ে দিল?’

    rnrn

    প্রসঙ্গত, বাস্তব যাই হোক, পর্দায় কিন্তু শ্রাবন্তীর স্বামীর ভূমিকায় দেখা যাবে পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। সৌজন্যে পরিচালক রাজর্ষি দে। তার 'সাদা রঙের পৃথিবী'-তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী। সেই ছবিতেই নাকি অভিনেত্রীর স্বামীর ভূমিকায় থাকছেন শুভ্রজিৎ। অর্থাৎ পরিচালক শুভ্রজিৎ এখানে অভিনেতার ভূমিকায়। ছবিতে যিনি নাকি আবার বিজ্ঞানী।

    বিনোদন ডেস্ক